ফুটবল

ছবি: সংগৃহীত
জার্মান দলে শৃঙ্খলা ফেরাতে ক্লপের যত নতুন নিয়ম

জার্মানির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ও একতা বাড়াতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছেন ইয়ুর্গেন ক্লপ। খেলোয়াড়দের একসঙ্গে খাবার খাওয়া থেকে শুরু করে ম্যাচের দিন ফোন ব্যবহারে বিধিনিষেধ, এমন বেশ কিছু নতুন নিয়ম করেছেন। জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট বিল্ড-এর বরাতে বুলিনিউজ জানিয়েছে, ক্লপের নতুন নিয়মে খেলোয়াড়দের নির্দিষ্ট সময়ে একসঙ্গে রাতের খাবার খেতে হবে। আগের কোচ ইয়ুলিয়ান নাগলসমানের সময়ে খেলোয়াড়েরা সন্ধ্যা ৭টা বা ৮টা থেকে নিজেদের সুবিধামতো ধাপে ধাপে খাবার টেবিলে আসতে পারতেন। ক্লপের অধীনে সেই সুযোগ থাকছে না। পুরো দলকে নির্ধারিত সময়ে একসঙ্গে বসে খেতে হবে। এর মাধ্যমে দলের মধ্যে একতা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে চান তিনি। ম্যাচের দিন জিমে ওয়ার্ম-আপ কিংবা ম্যাসাজ নেওয়ার সময়ও ফোন ব্যবহার করতে পারবেন না খেলোয়াড়েরা। তবে এ সময় সতীর্থদের সঙ্গে কথা বলা কিংবা আড্ডা দেওয়ায় কোনো বাধা নেই। বরং পাশাপাশি থাকা সতীর্থদের সঙ্গে কথোপকথনে উৎসাহ দেওয়া হচ্ছে। হোটেল কিংবা দলের ক্যাম্পে চুল কাটার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছেন ক্লপ। তার যুক্তি, কেউ ব্যবসায়িক সফরে গেলে যেমন আগে থেকেই চুল কেটে নেন, ফুটবলারদেরও তেমনটাই করা উচিত। নাগলসমানের সময়ে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের দলের ক্যাম্পে আসার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা ছিল। ক্লপের অধীনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে নির্দিষ্ট কিছু সময়ে। দলের ক্যাম্পে খেলোয়াড়দের মনোযোগ যেন দলীয় প্রস্তুতিতে থাকে, সেটিই এই নিয়মের উদ্দেশ্য। আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ দিয়ে জার্মানির কোচ হিসেবে ক্লপের নতুন অধ্যায় শুরু হবে। নতুন নিয়মগুলো মাঠের বাইরের পরিবেশে কতটা প্রভাব ফেলে, তা দেখার অপেক্ষায় জার্মান ফুটবল সমর্থকরা।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত
ইয়ামালের কাছে গাভির দাবি

বার্সেলোনা ও স্পেনের আক্রমণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠা লামিন ইয়ামালকে উন্নতির ধারায় থাকার তাগিদ দিয়েছেন গাভি। তরুণ এই মিডফিল্ডার ইয়ামালকে সবসময়ের সেরা খেলোয়াড়দের তালিকায় দেখতে চান।   এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন ইয়ামাল। বার্সেলোনার হয়ে জিতেছেন একাধিক লা লিগা ও কোপা দেল রে। স্পেনের হয়ে জিতেছেন ইউরো ও বিশ্বকাপ।   ক্লাব ও জাতীয় দলের সতীর্থ গাভি বললেন, অনুশীলনে প্রতিনিয়ত তাদের চমকে দেন ইয়ামাল।   “সে অসাধারণ। সে খুব ভালো (খেলোয়াড়) এবং অনুশীলনে সে আরও বেশি চমক দেখায়। আমি আশা করি, সে উন্নতি করে যাবে। নিজের সামর্থ্য সম্পর্কে সে জানে, সে সবসময়ের সেরাদের একজন হতে পারে। তাকে মানসিকভাবে ভালো অবস্থায় দেখি, এটাই গুরুত্বপূর্ণ।   “তার ভাবনা পরিষ্কার। তার সামনে দীর্ঘ এক ক‍্যারিয়ার পড়ে আছে। প্রতিদিন এভাবেই তাকে এগিয়ে যেতে হবে। কারণ, আগেও যেটা আমি বলেছি, বর্তমানই গুরুত্ব পায়। প্রতিদিনই তার সবকিছু গভীরভাবে পর্যালোচনা করা হবে।”   চলতি মৌসুমে আরও শিরোপা জয়ের আশায় আছেন ইয়ামাল। লা লিগায় ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সেলোনা। শুভসূচনা করেছে চ‍্যাম্পিয়ন্স লিগেও।   এবার দারুণ এক ব‍্যক্তিগত অর্জনের হাতছানিও আছে ইয়ামালের সামনে। সম্ভাব্য ব‍্যালন দ’র জয়ীদের তালিকায় আছেন তিনি।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২২, ২০২৬
বিশেষ জার্সিটির সামনে মেসি। ছবি: ভিডিও থেকে নেওয়া
বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে মেসির জন্য বিশেষ জার্সি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে অপেক্ষার পালা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। বিদায়ী সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জন্য তৈরি করা হয়েছে বিশেষ নকশার জার্সি।       মেসি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই জার্সির আভাস দিয়েছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার পতাকার রঙে তৈরি এক জোড়া বুট সোফার ওপর রাখছেন তিনি। পাশে হ্যাঙ্গারে ঝোলানো ছিল আর্জেন্টিনা দলের ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেখানে নতুন একটি ১০ নম্বর জার্সি ঝুলিয়ে দেন মেসি।     ভিডিওটির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’       বিদায়ী ম্যাচের জন্য তৈরি জার্সিটির নকশাতেও রয়েছে আলাদা বৈশিষ্ট্য। হালকা নীল রঙের জার্সিটির মাঝ বরাবর লম্বালম্বিভাবে সাদা স্ট্রাইপ রাখা হয়েছে। পেছনে খেলোয়াড়দের নাম ও নম্বর সোনালি রঙে বিশেষ নকশায় লেখা হয়েছে। এর সঙ্গে ‘সান অব মে’ প্রতীকটিও ভিন্ন শৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে।       মেসির ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমার। মন্তব্যে করতালির ইমোজি দেন তিনি। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তোও মেসিকে উদ্দেশ করে লিখেছেন, ‘যদি কখনো না যেতেন। আপনাকে ভীষণ মিস করব।’     আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। সেখানেই দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ উপস্থিতি হওয়ার কথা রয়েছে।     এর আগে ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।       গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। এরপর থেকেই তাকে ঘরের মাঠে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। মেসির শেষ ম্যাচটি দেশের দর্শকদের সামনে আয়োজনের উদ্যোগ নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।       এদিকে মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দামও প্রকাশ করেছে এএফএ। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম ৫২ থেকে ২৭৮ ইউরো পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফরাসি ওয়েবসাইট ‘ফুট মেরকাতো’র প্রতিবেদনে বলা হয়েছে, এএফএর অফিশিয়াল ওয়েবসাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।     ক্যাটাগরি অনুযায়ী ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরো দামের টিকিটও রাখা হয়েছে। শিশুদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ ইউরো।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২২, ২০২৬
ছবি: সংগৃহীত
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সবচেয়ে বড় তারকার। তিনিও যোগ দিয়েছেন দলের সঙ্গে। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে ফিফা আসিয়ান কাপে খেলতে জাকার্তায় পৌঁছেছেন হামজা চৌধুরি।   স্থানীয় সময় সোমবার দুপুর ৩টা দিকে জাকার্তায় পৌঁছান হামজা। রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তরুণ প্রতিভা ফারহান আলি ওয়ালিদের। মঙ্গলবার সকালে পৌঁছানোর কথা শমিত সোমের।   ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ ছিল শনিবার। আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচটিতে তারা ২-১ গোলে হেরে যায় স্টোক সিটির কাছে। হামজা ম্যাচটি খেলেন রাইট ব্যাক হিসেবে। ৭৯তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়।   চলতি মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের আট ম্যাচের পাঁচটিতে মাঠে নেমেছেন হামজা। রক্ষণভাগ ও মাঝমাঠ, দুই ভূমিকাতেই দেখা গেছে তাকে।   আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে রোববার ভোরে। টিম হোটেলে বিশ্রাম নিয়ে এ দিন রাতেই প্রথম অনুশীলন সেশন হয়। সেখানে মূলত স্ট্রেচিং ও ভ্রমণক্লান্তি কাটিয়ে ওঠার জন্য রিকোভারি সেশনেই বেশি মনোযোগ দেন বাংলাদেশ দলের উরুগুইয়ান ফিটনেস ট্রেনার রাফায়েল ক্যাম্পোস।   মালেয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই। ‘এ’ গ্রুপের অন্য দুই দল সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। তিন প্রতিপক্ষই ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২১, ২০২৬
ছবি: সংগৃহীত
দুর্দান্ত গোলের পরও এনজোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

সান্ডারল্যান্ডের বিপক্ষে ৫–৩ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে আট গোলের ম্যাচ শেষে আলোচনায় উঠে এসেছে সিটির মাঝমাঠের ভারসাম্য, বিশেষ করে এনজো ফার্নান্দেজের ভূমিকা। দারুণ এক ফ্রি-কিকে গোল করলেও আর্জেন্টাইন মিডফিল্ডারের অবস্থান ও দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।   দ্য ইন্ডিপেনডেন্টের ফুটবল প্রতিবেদক রিচার্ড জলি মনে করছেন, সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ফার্নান্দেজের শক্তি ও সীমাবদ্ধতা—দুটিই সামনে এনেছে। সিটির হয়ে নিজের প্রথম গোলটি করেন ফার্নান্দেজ। তাও ছিল চোখধাঁধানো এক ফ্রি-কিক, যা গোলরক্ষক রবিন রুফসকে পরাস্ত করে।   তবে গোলের পর ম্যাচে তার ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়। সিটির মাঝমাঠে ফার্নান্দেজের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন জলি। তার মতে, কখনো কখনো আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতে চাওয়া ফার্নান্দেজ মাঝমাঠের কেন্দ্র ছেড়ে সাইডলাইনের দিকে সরে যাচ্ছেন। এতে সতীর্থ এলিয়ট অ্যান্ডারসনকে মাঝমাঠে একা লড়তে হচ্ছে।   সিটির কোচ এনজো মারেস্কাও ম্যাচ শেষে দলের ভারসাম্যের অভাবের কথা বলেছেন। তবে ফার্নান্দেজের অবস্থানগত সমস্যার কতটা কোচের নির্দেশনা, আর কতটা খেলোয়াড়ের নিজের সিদ্ধান্ত—তা নিশ্চিত নয়। নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়ও হয়তো এখনো পুরোপুরি পাননি তিনি।   গত গ্রীষ্মে মাঝমাঠ পুনর্গঠনে বিপুল অর্থ খরচ করেছে সিটি। বিদায় নিয়েছেন রদ্রি ও বার্নার্দো সিলভার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা। এমন পরিস্থিতিতে ফার্নান্দেজকে মাঝমাঠের আরও গভীরে থেকে খেলতে হবে কি না, সেই প্রশ্নই সামনে এসেছে।   এদিকে সিটির আক্রমণভাগে রায়ান শেরকির পারফরম্যান্সও তৈরি করেছে নতুন সমীকরণ। আক্রমণাত্মক ভূমিকায় শেরকি ও ফার্নান্দেজ—দুজনই বেশি স্বাধীনতা চাইলে তাদের পেছনে অ্যান্ডারসন ও আইয়ুব বুয়াদ্দির মতো খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়তে পারে।   অবশ্য ফার্নান্দেজের সিটির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া এখনো চলছে। এর আগে টানা চার ম্যাচে ক্লিনশিট রেখেছিল দলটি। তাই সান্ডারল্যান্ডের বিপক্ষে তিন গোল হজম করাকে সাময়িক ছন্দপতন হিসেবেও দেখা যেতে পারে।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২১, ২০২৬
ছবি: সংগৃহীত
মাদ্রিদ ডার্বিতে রিয়ালের বাজে হার, কাঠগড়ায় এমবাপ্পে-ভিনিসিয়ুস

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকোর ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল রিয়াল। ১০ জনের দলে পরিণত হওয়ার পর জোড়া গোল হজম করে শেষ পর্যন্ত পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়তে হয় তাদের।   ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাতে গোলডটকম জানিয়েছে, রিয়ালের এই ছন্দহীন পারফরম্যান্সের পেছনে মূলত কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মাঠের পজিশনিং দায়ী। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, পুরো প্রথমার্ধজুড়ে এমবাপ্পে ও ভিনিসিয়ুস কার্যত একই পজিশনে খেলেছেন, যা রিয়ালের আক্রমণভাগের সমন্বয়হীনতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।   সপ্তাহজুড়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও কোচ হোসে মরিনহো তার সিদ্ধান্ত বদলাননি। বেলিংহাম ও আরদা গুলারের পাশাপাশি এমবাপ্পে এবং ভিনিসিয়ুস দুজনকেই শুরুর একাদশে নামান তিনি। ব্যক্তিগত দক্ষতায় এই চার ফুটবলার অতুলনীয় হলেও হাই-প্রেসারের ম্যাচে তাদের মধ্যে ভারসাম্যের অভাব দেখা গেছে।   লেকিপ-এর প্রতিবেদনে বলা হয়, পুরো প্রথমার্ধে এমবাপ্পে ও ভিনিসিয়ুস প্রায় একই জায়গায় দাঁড়িয়ে খেলছিলেন। এটি রিয়াল মাদ্রিদের দলগত বিশৃঙ্খলা এবং খেলোয়াড়দের পজিশন ঠিক না থাকার একটি স্পষ্ট দৃশ্য ছিল।   দুজনকে নিজস্ব শক্তিতে খেলার সুযোগ না দিয়ে বারবার একই জায়গায় পজিশন ওভারল্যাপ করা রিয়ালের আক্রমণকে ভোঁতা করে দেয়। বড় কোনো ম্যাচে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব এবং খেলোয়াড়দের ভূমিকার অস্পষ্টতা আবার স্পষ্ট করে দিল মাদ্রিদ ডার্বির এই হার।   সূত্র: গোলডটকম

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২১, ২০২৬
ছবি: সংগৃহীত
৮ গোলের রোমাঞ্চে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি

ইতিহাদ স্টেডিয়ামে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে এনজো মারেসকার দল। সিটির হয়ে জোড়া গোল করেছেন আঁতোয়ান সেমেনিয়ো। অন্যদিকে হ্যাটট্রিক করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রব্বি।   এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে সিটি। পাঁচ ম্যাচের সব কটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ব্যবধান এখন ৩ পয়েন্ট। মারেসকার অধীনে লিগে প্রথম পাঁচ ম্যাচেই জয়ের কীর্তি গড়েছে তারা। প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন কীর্তি গড়া ষষ্ঠ কোচ তিনি।   ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। নবম মিনিটে এনজো ফার্নান্দেজের ফ্রি-কিক থেকে এগিয়ে যায় সিটি। তবে তিন মিনিটের মধ্যেই ব্রব্বির গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড। ২৯ মিনিটে রায়ান শেরকির গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু এবারও ব্যবধান ধরে রাখতে পারেনি সিটি। ৩৩ মিনিটে থমাস মুনিয়েরের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান ব্রব্বি।   প্রথমার্ধ শেষ হওয়ার আগে সিটির হয়ে তৃতীয় গোলটি করেন সেমেনিয়ো। বিরতির পর ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-২ করেন এই ফরোয়ার্ড। কিন্তু সান্ডারল্যান্ড তখনো হাল ছাড়েনি। ৫৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে আবারও ব্যবধান কমান ব্রব্বি। সিটির রক্ষণকে বারবার চাপে ফেলে ম্যাচে ফেরার আশা জিইয়ে রাখে সফরকারীরা।   ব্রব্বির তৃতীয় গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে সিটির জন্য। সান্ডারল্যান্ডের আক্রমণে একপর্যায়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকেও স্বস্তিতে ছিল না স্বাগতিকেরা। রুবেন দিয়াসের দুর্দান্ত গোললাইন ক্লিয়ারেন্সে বড় বিপদ থেকে রক্ষা পায় সিটি।   শেষ পর্যন্ত ৮১ মিনিটে জসকো গভারদিওলের ক্রস থেকে গোল করে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ভিএআরের সহায়তায় গোলটি বৈধতা পায়। প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে এর আগে দুই ম্যাচ খেলেও গোল পাননি হালান্ড। এবার সেই অপেক্ষা ঘুচিয়ে লিগে মুখোমুখি হওয়া ২৫টি দলের বিপক্ষেই গোল করার কীর্তি গড়লেন নরওয়েজীয় স্ট্রাইকার।   হ্যাটট্রিক করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রব্বিকে। ২০১৬ সালে জার্মেইন ডিফোর পর সান্ডারল্যান্ডের হয়ে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করা প্রথম ফুটবলার তিনি। লিগের ইতিহাসে শীর্ষে থাকা দলের বিপক্ষে হ্যাটট্রিক করা চতুর্থ খেলোয়াড়ও হয়েছেন ব্রব্বি। এর আগে এই কীর্তি ছিল রবি ফাউলার, ডার্ক কুইট ও রোমেলু লুকাকুর।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২০, ২০২৬
ছবি: সংগৃহীত
শিরোপার পর লিগে মেসিদের সামনে সান দিয়েগো পরীক্ষা

ক্যাম্পিওনেস কাপ জয়ের পর এবার এমএলএসে ফিরছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় সান দিয়েগো এফসির মুখোমুখি হবে তারা। টানা কয়েকটি লিগ ম্যাচে পয়েন্ট হারানোর পর এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মায়ামির।   মিডউইকে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পিওনেস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসি একটি গোল করার পাশাপাশি সতীর্থ কাসেমিরোর গোলেও ভূমিকা রাখেন। জয়ের ম্যাচে মেসি ইন্টার মায়ামির হয়ে নিজের ১০০তম গোলের মাইলফলকও স্পর্শ করেন।   শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার এমএলএসের নিয়মিত মৌসুমে ফিরতে হচ্ছে মায়ামিকে। লিগে সর্বশেষ তিন ম্যাচেই ড্র করেছে দলটি। এর মধ্যে ন্যাশভিল এসসির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-২ গোলে ড্র করে মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত হয় তারা।   বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। ১২ জয়, ৪ হার ও ৯ ড্র তাদের সংগ্রহ। অন্যদিকে সান দিয়েগোর পয়েন্ট ৩০। দুই দলের এটিই প্রথম মুখোমুখি লড়াই।   মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গনসালেসের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। ক্রুজ আজুলের বিপক্ষে ক্যাম্পিওনেস কাপের ফাইনালে দায়িত্ব নেওয়ার পর এবার প্রথমবারের মতো এমএলএসের নিয়মিত মৌসুমে ডাগআউটে থাকবেন তিনি।   মায়ামির হয়ে মেসির আরও একটি ম্যাচ রয়েছে আন্তর্জাতিক বিরতির আগে। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তার—তবে জাতীয় দলের সূচি ও খেলোয়াড় ব্যবহারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।   ইন্টার মায়ামি ও সান দিয়েগোর ম্যাচটি রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ২০, ২০২৬
ছবি: সংগৃহীত
আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, সেভিয়াকে হারিয়ে বার্সেলোনার টানা সপ্তম জয়

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধিনায়ক রাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক উপহার দিলেন ব্রাজিলিয়ান তারকা। সেভিয়াকে হারিয়ে মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখল হান্সি ফ্লিকের দল।   প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।   ইউসুফ ফোফানার গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয়ের নায়ক তিনি। ম্যাচে জালের দেখা না পেলেও. দলের শেষ দুই গোলে সহায়তা করেন আরেক তারকা লামিন ইয়ামাল।   প্রথম সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। একটি করে ম্যাচ কম খেলে সমান ১৫ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ দুইয়ে ও রেয়াল বেতিস তিনে আছে।   আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এটিই ছিল বার্সেলোনার শেষ ম্যাচ। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের সবগুলোই জিতল কাতালান ক্লাবটি। আর এই পথচলায় তারা গোল করল মোট ৩৬টি, যার ৩১টি লা লিগায়।   গত বছরের অক্টোবরে সেভিয়ার মাঠে লিগ ম্যাচে ৪-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার সেই ক্ষতেও প্রলেপ দিতে পারল তারা।   প্রথমার্ধে দুই দলই লড়াই করে সমানে সমান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।   রেসিং সান্তানদেরের বিপক্ষে ৭-২ গোলে জয়ের ম্যাচ থেকে একাদশে চারটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ ফ্লিক। ওই ম্যাচে প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে ছিটকে যাওয়া মূল গোলরক্ষক জোয়ান গার্সিয়ার জায়গায় দ্বিতীয়ার্ধে নামা ভয়চেখ স্ট্যান্সনির বড় একটি ভুলে গোল হজম করতে হয় দলকে। সেভিয়ার বিপক্ষে একাদশে সুযোগ পেয়ে এই ক্লাবের হয়ে অভিষেক হয় দমিনিক লিভাকোভিচের।   বার্সেলোনার শুরুটা হয় ইতিবাচক। অষ্টম মিনিটে এগিয়েও যেতে পারত তারা, কিন্তু ইয়ামালের বাঁ পায়ের জোরাল শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।   উল্টো ১৯তম মিনিটে গোল খেয়ে বসে বার্সেলোনা। ম্যাচে নিজেদের প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় সেভিয়া। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে চমৎকার ক্রস দেন ফেলিক্স কোররেয়া আর কাছ থেকে হেডে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার ফোফানা।   জবাব দিতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সেলোনা। ২২তম মিনিটে দলকে সমতায় ফেরান অধিনায়ক রাফিনিয়া। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে, প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে আরেক জনের পায়ের ফাঁক দিয়ে নিচু শটে জালে পাঠান তিনি।   ৪৪তম মিনিটে আরেকটি সুযোগ আসে বার্সেলোনার সামনে, কিন্তু বক্সে ভালো পজিশনে বল পেয়ে শটই নিতে পারেননি পেদ্রি।   প্রথমার্ধের যোগ করা সময়ে রদ্রির দৃঢ়তায় বেঁচে যায় বার্সেলোনা। বক্সে ফাঁকায় বল পান কোররেয়া, চমৎকার এক ট্যাকলে তার কাছ থেকে বল কেড়ে নেন গত বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রি।   ৫২তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। সেভিয়ার বক্সে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে, সঙ্গে লেগে থাকা দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে চমৎকার ক্রস দেন ইয়ামাল, ছয় গজ বক্সের মুখে জোরাল হেডে জাল খুঁজে নেন রাফিনিয়া।   ৬৪তম মিনিটে অলিম্পিক গোলে হ্যাটট্রিক হয়ে যেতে পারত রাফিনিয়ার। কর্নারে নেওয়া তার শটে বল গোলরক্ষকের একটু সামনে পড়ে বাঁক খেয়ে দূরের পোস্টে লাগে।   তবে হ্যাটট্রিকের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তাকে। চার মিনিট পরই সেই স্বাদ পান তিনি। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন ২৯ বছর বয়সি ফরোয়ার্ড।   এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়ার গোল হলো সাত ম্যাচে ১২টি, সঙ্গে অ্যাসিস্ট আছে তিনটি।   আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে আট ম্যাচে তার গোল হলো ১৪টি।   ৭৭তম মিনিটে রাফিনিয়াকে তুলে কারিম আডেইয়েমিকে নামান ফ্লিক, শেষ দিকে গোল পেতে পারতেন এই জার্মান উইঙ্গার, কিন্তু তার প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন গোলরক্ষক।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২০, ২০২৬
ছবি: সংগৃহীত
আর্সেনালকে উড়িয়ে দিল ব্রাইটন

শেষের একটু সময় ছাড়া বাকিটা সময় ম‍্যাচের দ্বিতীয় সেরা দল হয়ে থাকল আর্সেনাল। গতিময় ও আক্রমণাত্মক ফুটবলে তাদের কঠিন পরীক্ষা নিল ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়ন। চমৎকার ফিনিশিং ও জমাট রক্ষণের সৌজন‍্যে ইংলিশ চ‍্যাম্পিয়নদের উড়িয়ে দিল তারা।   ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার একপেশে ম‍্যাচে ৩-০ গোলে জিতেছে ব্রাইটন। মৌসুমে এটাই আর্সেনালের প্রথম হার।   শুরু থেকে আর্সেনালকে চেপে ধরে ব্রাইটন। প্রথম কয়েক মিনিট সেভাবে নিজেদের অর্ধ ছেড়েই চ‍্যাম্পিয়নদের বের হতে দেয়নি তারা।   প্রথম সুযোগ পায় ব্রাইটনই। চারালাম্বস কোস্তোউলাসের শট ঝাঁপিয়ে আঙুলের ছোঁয়ায় কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।   এরপর একটু গা ঝাড়া দেয় মিকেল আর্তেতার দল। তবে ব্রাইটনের রক্ষণে খুব একটা চাপ তৈরি করতে পারেনি তারা। গতিময় ফুটবলে গোলের চেষ্টা চালিয়ে যেতে থাকে ব্রাইটন।   ৩১তম মিনিটে দূরপাল্লার গতিময় শটে জাল খুঁজে নেন পাসকাল গোস। কোস্তোউলাসের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে একটু সময় নিয়ে শট নেন তিনি। কাছের পোস্টের ভেতরে লেগে বল জড়ায় জালে।   সবশেষ পাঁচ ম‍্যাচে এটি গোসের চতুর্থ গোল।   ৪৫তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন বুকায়ো সাকা। খুব কাছ থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। বল যায় ব্রাইটন গোলরক্ষকের গ্লাভসে। প্রথমার্ধে তিনটি শট নিয়ে এই একটিই কেবল লক্ষ‍্যে রাখতে পারে আর্সেনাল।   সেখান থেকেই পাল্টা আক্রমণে সতীর্থদের পা ঘুরে ডি-বক্সের বাইরে বল পান কোস্তোউলাস। বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তিনি। তেমন কিছু করার ছিল না গোলরক্ষকের।   দ্বিতীয়ার্ধে ভালো শুরু করে আর্সেনাল। আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরার চেষ্টা করে ব্রাইটনকে। কিন্তু লিগে আগের চার ম‍্যাচে ১৩ গোল করা দলটি রক্ষণে গুটিয়ে যায়নি। বরং পাল্টা আক্রমণ চালিয়ে যায়নি।   ৫৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন চিমা আন্দ্রেস। গোসের দারুণ কর্নারে চমৎকার হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।   ৭৮তম মিনিটে ব‍্যবধান কমানোর খুব ভালো একটি সুযোগ কাজে লাগাতে পারেননি কাই হাভার্টজ। ডি-বক্স থেকে তার শট পা বাড়িয়ে কোনোমতে ঠেকিয়ে দেন ব্রাইটন গোলরক্ষক।   ৮৭তম মিনিটে ম‍্যাট ও’রাইলির চেষ্টা ঠেকিয়ে ব‍্যবধান আরও বাড়তে দেননি রায়া। একজনের শট রাইলির মাথায় লেগে জালের দিকে যাচ্ছিল। দারুণ রিফ্লেক্সে মাঝপথে থামান আর্সেনাল গোলরক্ষক।   তিন মিনিট পর আবার রাইলির চেষ্টা ব‍্যর্থ করে দেন রায়া। পরে মালিক ইয়ালকুর শট ব‍্যর্থ হয় ক্রসবারে লেগে!   ৫ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আর্সেনাল। এক ম‍্যাচ কম খেলা ম‍্যানচেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার হাতছানি তাদের সামনে।   ৫ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে ব্রাইটন।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত
মেসিকে নিয়ে স্কালোনির যে আক্ষেপ

আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। তার আগে মহাতারকাকে নিয়ে নিজের একটি অপূর্ণতার কথা শোনালেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী অধিনায়ককে বরাবরের মতো প্রশংসায় ভাসিয়ে আর্জেন্টিনা কোচ বললেন, মেসির তারুণ্যের দিনগুলোতে তাকে কোচিং করাতে পারলে আরও খুশি হতেন তিনি।   গত ৩১ অগাস্ট জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে মাঠের রাজাকে মাঠ থেকেই বিদায় দিতে চায় আর্জেন্টিনা। দেশের মাঠে দেশের জার্সিতে আরেকবার মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাবেন ৩৯ বছর বয়সী মেসি। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানবেন আর্জেন্টাইন জাদুকর।   আর্জেন্টিনার কোচ হিসেবে মেসির সঙ্গে শেষ ম্যাচের আগে এশিয়ান মিডিয়া আউটলেট ‘মিগু’-কে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বললেন, তার দায়িত্বের সময়ে মেসির যে রূপটি তিনি দেখেছেন, তা ছিল অসাধারণ। তবুও ওই আক্ষেপ ঝরল কোচের কণ্ঠে।   ২২ বা ২৩ বছর বয়সি মেসি ছিল এক অনন্য ফুটবলার। আমাদের দলেও সে ভালো খেলেছে, তবে তরুণ বয়সে তাকে পেলে ভালো লাগত। সে ছিল অনন্য, এখনও অনন্য।   “আমাদের সঙ্গে সে স্বাচ্ছন্দ্যবোধ করে। সে এবং দলের অন্য সবাই যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থাই করেছিলাম।   ২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। তার ও মেসি জুটির হাত ধরে ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব সেরার ট্রফি জয় করে আর্জেন্টিনা। এছাড়া ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা ও একটি ফিনালিস্সিমা ট্রফিও জয় করে তারা। আর এই সব সাফল্যেই সবচেয়ে বড় অবদান ছিল মেসির।  

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত
স্পেনের বিপক্ষে হারের দুই মাস পর বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন স্কালোনি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের দুই মাস পর আসরে দলের সামগ্রিক দিক নিয়ে কথা বললেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের মতে, এবার ফাইনালে ওঠার পথে চার বছর আগে কাতারে শিরোপা জেতা আসরের চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাদের। তিনি জানালেন, খেলোয়াড়দের চোট ও ফিটনেসজনিত সমস্যার কারণে কঠিন সব সিদ্ধান্ত নিতে হয়েছিল কোচিং স্টাফকে।   এশিয়ান মিডিয়া আউটলেট ‘মিগু’-কে দেওয়া সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়েই কথা বলেছেন স্কালোনি। ৪৮ বছর বয়সি কোচ জানিয়েছেন, কাতারের তুলনায় যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময় তাদের খেলোয়াড়দের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল।   “আগের বিশ্বকাপে আমরা অনেক ভালো অবস্থায় গিয়েছিলাম, যেখানে ৯৫ শতাংশ খেলোয়াড়ই তাদের সেরা ফর্মে ছিল; কিন্তু এবার আমরা ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকুই নিয়ে গিয়েছিলাম। পরিস্থিতিটা ছিল ভিন্ন; খেলোয়াড়রা শতভাগ ফিট ছিল না, কিন্তু আমরা তাদের ওপর আস্থা রেখেছিলাম। আগের টুর্নামেন্টের চেয়ে এবার আমাদের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল।   “ছেলেদের কাছ থেকে আমরা কী চাচ্ছিলাম, তারা আমাদের কী বলেছিল- সেই সত্য এবং তাদের ওপর আস্থার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল। গত আট বছরে যারা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছে, তাদের ওপর আস্থা রাখাটা জরুরি ছিল। ফুটবলারের চেয়ে মানুষ হিসেবে তাদের গুরুত্ব বেশি। যারা খেলেছে, তারা সবাই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই সুযোগ পেয়েছিল।”   গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে নকআউট পর্বের প্রতিটি ধাপ আর্জেন্টিনা পার করে নাটকীয়ভাবে, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে। নানা প্রতিকূলতার মধ্যেও দলের কখনও হাল না ছাড়ার মানসিকতার কথা তুলে ধরলেন স্কালোনি।   “মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো আমাদের অনেকের জন্যই ছিল দুর্দান্ত; সবাই সেগুলো উপভোগ করেছে। আমরা কখনোই হাল ছাড়িনি, আর এটাই ছিল আমাদের দেওয়া সেরা বার্তা। এই জার্সিটা যে কারও জন্য নয়। তারা সবাই দারুণ খেলোয়াড় এবং একে অপরের সেরাটা বের করে আনে। হয়তো কারও বছরটা খুব ভালো যায়নি, কিন্তু বিশ্বকাপে তারা দুর্দান্ত খেলেছে। তারা একসঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করে, যা একটা বড় ইতিবাচক দিক; দলের মধ্যে একটা ইতিবাচক শক্তি কাজ করে।”   ফাইনালে স্পেনের বিপক্ষে পুরোটা সময় নিষ্প্রভ ছিল আর্জেন্টিনা দল। তাদের ১-০ গোলে হারের পর ফাইনাল নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয় সামাজিক মাধ্যম। তবে সেসবকে পাত্তা দিচ্ছেন না স্কালোনি।   “আমরা ভ্রাতৃপ্রতিম জাতি। মাত্র তিন-চারজন মানুষ কিছু বললেই যে বিষয়টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তা নয়। এমন অনেক মানুষও ছিল, যারা চেয়েছিল আমরাই জিতি। রানার্সআপ বা দ্বিতীয় স্থান অর্জনের পরও মানুষ উদযাপনের জন্য বাইরে বেরিয়ে এসেছিল। এটাই একটা জয়…আমি আশা করি, ভবিষ্যৎ প্রজন্মও এভাবেই এগিয়ে যাবে।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত
টটেনহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেল অ্যাস্টন ভিলা

দুর্দান্ত ফিনিশিং ও শক্তিশালী রক্ষণভাগের ওপর ভিত্তি করে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে গেল অ্যাস্টন ভিলা। আজ (শনিবার) ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-২ গোলে জিতেছে তারা।     স্বাগতিকরা বেশিরভাগ সময় বলের দখল রাখলেও স্কোরবোর্ডে আধিপত্য ছিল ভিলার। হাফটাইমে তারা ১-০ তে এবং ৭৯ মিনিটের মধ্যে ৩-০ তে এগিয়ে যায় তারা। তারপর স্পাররা দুটি গোলে প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুললেও ফলাফল পাল্টে দিতে পারেনি।      প্রথমার্ধের ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে বোবাকার কামারার বানিয়ে দেওয়া বলে বাঁ পায়ের শটে জোহান মানজাম্বি গোল করেন। তার পাস ধরে ৬৭ মিনিটে ভিলাকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন। ১০ মিনিট পর এমিলিয়ানো বুয়েন্দি ডানপায়ের স্ট্রাইকে স্কোর ৩-০ করেন। এই সময়ের মধ্যে ভিলা লক্ষ্যে ৬টি শট নিয়েছিল।       টটেনহ্যাম পাল্টা জবাব দিয়েছে। কিন্তু ততক্ষণে সময়ের স্রোত অনেক দূর গড়িয়েছে। ৮৬তম মিনিটে মোহাম্মদ কুদুসের দারুণ কাজের পর কনর গ্যালাঘার একটি গোল শোধ দেন। লিগে ৪৪৬ মিনিট পর চলতি মৌসুমে প্রথম গোল করে স্পাররা। ইনজুরি টাইমে অ্যান্ডি রবার্টসনের বাড়িয়ে দেওয়া বলে জ্যান ফল ফন হেক হেড করে শেষটা জমিয়ে দেন।          স্পাররা ৬৪ শতাংশ বলের দখল রেখেছিল। তাদের শট ছিল ২০টি, বিপরীতে ভিলার ১৫টি। টটেনহ্যাম ভিলার একটির বিপরীতে কর্নার পেয়েছিল ১১টি। ফাইনাল থার্ডে তারা ৬৪ বার আক্রমণ চালিয়েছিল, কিন্তু ভিলার জমাট রক্ষণভাগ স্বাগতিকদের বোতলবন্দি করে রাখে। ৩৭টি ক্লিয়ারেন্স ও ১৫ ইন্টারসেপশনই তাদের দারুণ রক্ষণের প্রমাণ দিচ্ছে।     আর গোলপোস্টের নিচে ভিলার জিওন সুজুকি ছিলেন দুর্দান্ত। পাঁচটি সেভ করেন, হাই ক্লেইম ছিল চারটি, পাঞ্চ তিনটি। বক্সের মধ্যে তার আধিপত্যের প্রমাণ এই পরিসংখ্যান। কিন্তু শেষ দিকে তাদের রক্ষণভাগ চিড়ে ফেলতে সফল হয় টটেনহ্যাম। লিগের পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেও তৃতীয় হার বরণ করে নিতে হয়।       পাঁচ ম্যাচে দুই ড্র ও তিন হারে ২ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চলে টটেনহ্যাম। ১৮ নম্বরে তারা। আর প্রথম জয়ে চার পয়েন্ট নিয়ে ১৫তম ভিলা।

মারিয়া রহমান সেপ্টেম্বর ১৯, ২০২৬
নিষেধাজ্ঞা শিথিল করে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে রাশিয়াকে সুযোগ দিল ফিফা

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ড্র’তে রাশিয়ার যুব দলকে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আংশিকভাবে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে দেশটি।     ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর আরোপিত কঠোর ক্রীড়া নিষেধাজ্ঞার পর, এই প্রথম তাদের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হলো।     ছয় দলের একটি পুলে রাশিয়ার সঙ্গে রয়েছে তুরস্ক, আফগানিস্তান, জিবুতি, সিয়েরা লিওন এবং সুদান। গ্রুপে তুরস্কই একমাত্র ইউরোপীয় প্রতিপক্ষ।   খবর গোলডটকম

মারিয়া রহমান সেপ্টেম্বর ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত
মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় বললেন ইয়ামাল

কোনো ব্যক্তিগত পুরস্কার না পেলেও সর্বশেষ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকেই বেছে নিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।   যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করেন মেসি। ফাইনাল ছাড়া দলটির প্রতিটি ম্যাচেই তার সরাসরি অবদান ছিল। পুরো আসরে আট ম্যাচ খেলে মেসি করেন আট গোল, সঙ্গে ছিল চারটি অ্যাসিস্ট। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকও করেন তিনি।   সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেলেও আর্জেন্টিনার দুটি গোলেই সহায়তা করেন মেসি। তবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও শেষ পর্যন্ত কোনো ব্যক্তিগত পুরস্কার জেতা হয়নি তার।   বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। অন্যদিকে চ্যাম্পিয়ন স্পেনের অধিনায়ক রদ্রি পান সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।   তবে পুরস্কারের হিসাবের বাইরে মেসির পারফরম্যান্সকে এগিয়ে রাখছেন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হলেও বিশ্বকাপে তিনি যে ধরনের পারফরম্যান্স করেছেন, তা ছিল প্রত্যাশার চেয়েও বেশি।   ইয়ামালের ভাষায়, আর্জেন্টিনা দলে অনেক ভালো খেলোয়াড় থাকলেও মেসি সবাইকে ছাড়িয়ে গেছেন। তার কাছে ওই বিশ্বকাপে মেসিই ছিলেন সেরা খেলোয়াড়।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত
জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ

ফ্রান্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম দল ঘোষণা করেছেন জিনেদিন জিদান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। যেখানে মূল আকর্ষণ লিভারপুলের সেন্টার-ব্যাক জুরেমি জেকে, যিনি অ্যানফিল্ডে অভিষেক মৌসুমে শুরুতেই দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন।   এই বছরই লিভারপুলে যোগ দেন জেকে। গত ২৩ অগাস্ট প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২–২ ড্র ম্যাচ দিয়ে ইংলিশ ক্লাবটির হয়ে অভিষেক হয় ২১ বছর বয়সি এই ফুটবলারের। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের ছয় ম্যাচের সবকটিতে খেলেছেন তিনি।   উয়েফা নেশন্স লিগের আসন্ন চারটি ম্যাচের জন্য শুক্রবার জিদানের ঘোষিত ২৩ সদস্যের দলে নতুন মুখ অন্য চার জন হলেন গোলরক্ষক রেস্তেস, ডিফেন্ডার দিউফ, মিডফিল্ডার দা কুইয়া ও ফরোয়ার্ড লাপল।   অধিনায়ক কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, বাহডলে বাহকোলাসহ নিয়মিতদের প্রায় সবাই দলে আছেন। দলে জায়গা না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি।   দলে ফিরেছেন রেয়াল মাদ্রিদের আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। গত বিশ্বকাপের দলে ছিলেন না তিনি।   গত জুলাইয়ে দিদিয়ে দেশোঁর উত্তরসূরি হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ নিযুক্ত হন জিদান। তার অসাধারণ নৈপুণ্যে ১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্স জিতেছিল তাদের প্রথম বিশ্বকাপ।   সাবেক ক্লাব রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে দারুণ উজ্জ্বল এক অধ্যায় পার করেন জিদান। তার কোচিংয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় স্প্যানিশ ক্লাবটি। ফ্রান্সের ডাগআউটেও তাকে ঘিরে প্রত্যাশা অনেক।   দেশোঁর কোচিংয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স, ২০২২ সালের আসরে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় তারা। আর এই বছরের আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের।   আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে অভিষেক হবে জিদানের। এরপর দলটি যাবে বেলজিয়াম সফরে এবং অক্টোবরে ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ঘরের মাঠে খেলবে।    

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত
স্ট্যান্সনি নাকি লিভাকোভিচ, গার্সিয়ার বিকল্প কে

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে শেষ ম্যাচে দলের মূল গোলরক্ষককে পাচ্ছে না বার্সেলোনা। হাঁটুর চোটে শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন না জোয়ান গার্সিয়া। তার জায়গায় ভয়চেখ স্ট্যান্সনি নাকি দমিনিক লিভাকোভিচকে খেলানো হবে, তা নিয়ে রয়েছে কৌতূহল।   লিগে গত বুধবার রেসিং সান্তানদেরের বিপক্ষে বার্সেলোনার ৭-২ গোলে জয়ের ম্যাচের প্রথমার্ধে চোট পান গার্সিয়া। তার জায়গায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলেন স্ট্যান্সনি। এই পোলিশ গোলরক্ষকের বড় একটি ভুলে গোল হজম করতে হয় দলকে। সমর্থকদের অনেকে তাই লিভাকোভিচকে খেলানোর দাবি তুলেছেন।   সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের কাছে জানতে চাওয়া হয়, গার্সিয়ার জায়গায় কাকে খেলানো হবে। জার্মান কোচ তুলে ধরেন তার ভাবনা।   “ম্যাচের পরই আমি বলেছিলাম, আমাদের সবারই ভুল হয় এবং টেক (স্ট্যান্সনি) সেটা জানে। আমি তার সঙ্গে কথা বলেছি। প্রথম বল স্পর্শ করার মুহূর্তেই বুঝেছিলাম, সে কিছুটা সমস্যায় পড়েছে; আশা করি এমনটা আর হবে না।   “টেক আমাদের খেলার দর্শন ও ধরন সম্পর্কে জানে। দমিনিক মাত্রই দলে এসেছে এবং আমাদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে খেলার জন্য প্রস্তুত কি না, সেটা আমাদের ভেবে দেখতে হবে। দলের জন্য যা সেরা, সবসময় সেটাই বিবেচনা করা হয়। আমরা সবসময় পরিস্থিতি বিশ্লেষণ করি এবং কী করলে দলের ভালো হবে, সেটা চিন্তা করি।”   পোস্টে বিকল্প বাড়াতে গত অগাস্টে চার বছরের চুক্তিতে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচকে দলে নেয় বার্সেলোনা। “এই পজিশনে মানসম্পন্ন খেলোয়াড় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দমিনিককে নিয়ে আমরা শীর্ষমানের একজন গোলরক্ষক পেয়েছি। আর টেকের কথা যদি বলি- অতীতের দিকে তাকালে, বিশেষ করে প্রথম মৌসুমে যখন আমরা তার হাত ধরে লিগ জিতেছিলাম এবং সেই সাফল্যের পেছনে তার বড় ভূমিকা ছিল। আমার মতে মানসম্পন্ন ও অভিজ্ঞ গোলরক্ষক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।” ফ্লিকের কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আপাতত স্ট্যান্সনিই বিকল্প গোলরক্ষক হিসেবে থাকবেন, বিশেষ করে লিভাকোভিচ যতক্ষণ না দলের খেলার ধরনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেন। শুরুর একাদশে খেলার মাধ্যমে স্ট্যান্সনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করার সুযোগ পাবেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত ভুল এড়ানোর দিকেই তার পূর্ণ মনোযোগ থাকবে। এবারের লা লিগায় প্রথম ছয় ম্যাচের সবকটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে গত দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপকে শেষ বলা সেই রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘোষণা

২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বলে ঘোষণা দিয়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে আসন্ন আন্তর্জাতিক বিরতির জন্য পর্তুগাল জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন আল-নাসর তারকা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছেন প্রধান কোচ হোর্হে জেসুস।   ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। টুর্নামেন্ট শুরুর আগেই এই বিশ্বকাপকে নিজের শেষ বললেও ছিটকে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ে ঘোষণা দেননি রোনালদো। পর্তুগাল স্কোয়াড: গোলরক্ষক: দিয়োগো কোস্তা, রুই সিলভা, সামুয়েল সোয়ারেস। রক্ষণভাগ: জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, রুবেন দিয়াস, টমাস আরাউজো, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, নুনো মেন্দেস, নুনো তাভারেস। মিডফিল্ড: জোয়াও পালিনহা, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস। আক্রমণভাগ: ফ্রান্সিসকো কনসেইসাও, ফ্রান্সিসকো ট্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনালদো, গনসালো রামোস, ফাবিও সিলভা।  

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত
শিরোপা জয়ের রাতেও মেসি-গারবারের উত্তপ্ত মুহূর্ত

ইন্টার মায়ামির হয়ে প্রথমবার ক্যাম্পেওনেস কাপ জয়ের আনন্দের রাতেই ভিন্ন এক ঘটনায় আলোচনায় এসেছেন লিওনেল মেসি। শিরোপা উদযাপনের সময় মেজর লিগ সকারের (এমএলএস) কমিশনার ডন গারবারের সঙ্গে আর্জেন্টাইন তারকার উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা গেছে।   বৃহস্পতিবার মেক্সিকোর ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জেতে ইন্টার মায়ামি। ম্যাচ শেষে ট্রফি গ্রহণের আগে মেসির সঙ্গে গারবারের কথোপকথন হয়। ভিডিওতে মেসিকে ওই সময় দৃশ্যত বিরক্ত অবস্থায় দেখা যায়।   গারবার মেসির কাছে গিয়ে কিছু বলার পর আর্জেন্টাইন তারকা দৃঢ়ভাবে ‘না’ বলে জবাব দেন বলে ভিডিওতে শোনা যায়। তবে তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছে, সেটি স্পষ্টভাবে জানা যায়নি। এরপর সতীর্থদের সঙ্গে মঞ্চে ছবি তোলার পর নিচে নামার সময় আবারও গারবারের মুখোমুখি হন মেসি। তখনও দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়। ভিডিওর শব্দ পরিষ্কার না হওয়ায় মেসির বক্তব্যের পুরোটা নিশ্চিতভাবে বোঝা যায়নি।   ঘটনাটি নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মেসি ও গারবারের পুরোনো বিরোধের বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে ২০২৫ সালের এমএলএস অল-স্টার ম্যাচকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে নতুন ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।   ২০২৫ সালে টানা ব্যস্ত সূচির কারণে অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। ওই সময় ৩০ দিনের মধ্যে নয়টি ম্যাচ খেলার পর নিজের শারীরিক অবস্থা ঠিক রাখা এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুত থাকাকেই গুরুত্ব দিয়েছিলেন তিনি।   তবে এমএলএসের নিয়ম অনুযায়ী, লিগের অনুমতি ছাড়া কোনো খেলোয়াড় অল-স্টার ম্যাচে না খেললে পরবর্তী ম্যাচে তার ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ থাকে না। সেই নিয়মের ভিত্তিতে মেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।   তৎকালীন এক বিবৃতিতে এমএলএস জানায়, পূর্বানুমতি ছাড়া অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকা খেলোয়াড় পরবর্তী ম্যাচে ক্লাবের হয়ে খেলার যোগ্যতা হারাবেন।   সে সময় মেসির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছিলেন গারবারও। তিনি জানিয়েছিলেন, অল-স্টার ম্যাচসংক্রান্ত নিয়মটি দীর্ঘদিনের এবং তা প্রয়োগ করা লিগের জন্য প্রয়োজনীয় ছিল। মেসিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটিকে তিনি ‘কঠিন সিদ্ধান্ত’ বলেও উল্লেখ করেছিলেন।   দীর্ঘ ২৫ বছর এমএলএস কমিশনারের দায়িত্ব পালন করা গারবার আগামী ৩১ ডিসেম্বর পদ ছাড়বেন। এর মধ্যেই শিরোপা উদযাপনের মঞ্চে মেসির সঙ্গে তার নতুন করে বাক্যবিনিময়ের দৃশ্য সামনে এলো।   তবে বৃহস্পতিবারের ওই কথোপকথনের প্রকৃত কারণ বা দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে মেসি কিংবা গারবারের পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত
কেইন-এমবাপ্পেদের পেছনে ফেলে মেসিকেই ব্যালনের দাবিদার মনে করেন বেকহ্যাম

ব্যালন ডি’অরের এবারের লড়াইয়ে একাধিক তারকার নাম আলোচনায় থাকলেও লিওনেল মেসিকেই পুরস্কারটির যোগ্য মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। নিজের দেশের তারকা হ্যারি কেইনও দৌড়ে থাকলেও মেসির পক্ষেই অবস্থান নিয়েছেন ইন্টার মায়ামির অন্যতম মালিক।   আগামী ২৬ অক্টোবর ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অরজয়ীর নাম। পুরস্কারটির সম্ভাব্য দাবিদারদের তালিকায় মেসি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামসহ বেশ কয়েকজন তারকা রয়েছেন।   গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত গোল-রেকর্ড গড়েছেন কেইন। ৬১ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। অন্যদিকে বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন মেসি। দলকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি আসরে আটটি গোল করেছেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।   মেসির পারফরম্যান্সের পাশাপাশি ক্লাব ফুটবলেও তার সাফল্যকে গুরুত্ব দিচ্ছেন বেকহ্যাম। গত মৌসুমে তার নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। সম্প্রতি ক্লাবটির হয়ে ক্যাম্পেওনেস কাপও জিতেছেন আর্জেন্টাইন তারকা।   অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেকহ্যাম বলেন, মেসির পারফরম্যান্সকে কেবল বয়স বা ভাগ্যের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। বিশ্বকাপের পুরো আসরে ৩৯ বছর বয়সী এই ফুটবলারের প্রভাব তাকে বিশেষ অবস্থানে রেখেছে বলেও মনে করেন তিনি।   বেকহ্যামের ভাষায়, মেসি বিশ্বকাপে এসে প্রতিটি ম্যাচে যেভাবে প্রভাব বিস্তার করেছেন, সেটি অসাধারণ। তার মতে, ৩৯ বছর বয়সে ওই পর্যায়ে মেসির মতো পারফর্ম করা অন্য কারও জন্য বিরল ঘটনা।   ব্যালন ডি’অরের অন্যান্য প্রতিদ্বন্দ্বীর প্রসঙ্গে বেকহ্যাম হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের নাম উল্লেখ করেন। তবে মেসির প্রতি নিজের সমর্থনের কথা স্পষ্ট করে তিনি জানান, আর্জেন্টাইন তারকার ক্ষেত্রে তিনি সবসময়ই তার বড় সমর্থকদের একজন।   এবারের ব্যালন ডি’অর কে জিতবেন, সেটি অবশ্য আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে। আগামী ২৬ অক্টোবর পুরস্কার বিজয়ীর নাম প্রকাশ করা হবে।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত
চেলসির মালিকানায় বড় পরিবর্তন, নতুন অধ্যায় নিয়ে আলোনসোর বার্তা

চেলসির মালিকানার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। টড বোয়েলি ও মার্ক ওয়াল্টারের অংশীদারত্ব বিক্রির পর ক্লাবটির নিয়ন্ত্রণ আরও বেশি ক্লিয়ারলেকের হাতে যাচ্ছে। এই পরিবর্তনকে চেলসির জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হিসেবে দেখছেন কোচ জাবি আলোনসো।   ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়েলি ও ওয়াল্টারের সংখ্যালঘু অংশীদারত্ব কিনে নেবে ক্লিয়ারলেক। এর ফলে রোমান আব্রামোভিচ-পরবর্তী সময়ে চেলসির চেয়ারম্যান হিসেবে বোয়েলির দায়িত্ব পালনের অধ্যায়েরও অবসান ঘটছে।   চেলসিতে বোয়েলি ও ওয়াল্টারের চার বছরের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন আলোনসো। একই সঙ্গে নতুন মালিকানা কাঠামোর অধীনে ক্লাবের প্রকল্প এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।   আলোনসো বলেন, “ক্লাবের মালিকানার কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। নতুন মালিকানা এসেছে, তাই এটি চেলসির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। সাবেক মালিকরা যে অবদান রেখেছেন, তার জন্য তাদের ধন্যবাদ। এখন বেহদাদ আরও বেশি, প্রায় পুরো নিয়ন্ত্রণ নেওয়ায় বিষয়টি পরিষ্কার হয়েছে।”   ক্লিয়ারলেকের সহপ্রতিষ্ঠাতা বেহদাদ এগবালির সঙ্গে তার সম্পর্কও ভালো বলে জানিয়েছেন চেলসি কোচ। আলোনসোর ভাষ্য, চেলসির প্রকল্প সম্পর্কে তাকে জানাতে এগবালি নিজেই মাদ্রিদে গিয়েছিলেন।   তিনি বলেন, “বেহদাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। প্রকল্পের বিষয়ে আমাকে বোঝাতে তিনিই মাদ্রিদে এসেছিলেন। আমরা ভালোভাবে কাজ করছি। স্কোয়াড নিয়ে প্রকল্পের প্রথম ধাপ শেষ করেছি। এখন আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাব।”   এদিকে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে প্রিমিয়ার লিগে আরও একটি ম্যাচ খেলবে চেলসি। শুক্রবার ব্রেন্টফোর্ডের মাঠে মুখোমুখি হবে দুই দল।   এই ম্যাচে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন আলোনসো। অধিনায়ক রিস জেমস, মার্কো পালেস্ত্রা ও জর্ডান হেন্ডারসনের খেলার সম্ভাবনা অনুশীলনের পর চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। চোটের কারণে টানা তিন ম্যাচ বাইরে থাকা মোইসেস কাইসেদোও ফিরতে পারেন।   ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে যাওয়া জোয়াও পেদ্রোরও ব্রেন্টফোর্ড ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে।   আলোনসো বলেন, “চোট ও স্কোয়াড নিয়ে আগামীকাল আমাদের শেষ অনুশীলন। তাই শুক্রবারের ম্যাচের জন্য এখনই কাউকে বাইরে রাখছি না। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করে প্রত্যেক খেলোয়াড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১৭, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কেমন

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২১, ২০২৬