বিনোদন

৩৬ বছর বয়সে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

এনবিসির ‘হিরোস’ সিরিজে অভিনয় করে ব্যাপক খ্যাতি পাওয়া হেইডেন প্যানেটিয়েরে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৬ বছর। রোববার হেইডেন প্যানেটিয়েরের প্রতিনিধি এবিসি নিউজ-কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।   তার প্রতিনিধি এক বিবৃতিতে বলেন, গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি।   বিবৃতিতে আরও বলা হয়, তিনি ছিলেন অসাধারণ এক আলোকবর্তিকা এবং প্রকৃতির এক শক্তিশালী সত্তা, যিনি তাকে যারা চিনতেন তাদের প্রত্যেকের জীবনে অপরিমেয় ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছেন—এবং পর্দায় তাকে দেখা কোটি কোটি দর্শকের জীবনেও।   তার মৃত্যুর কারণ বা কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।   সাবেক এই শিশুশিল্পী ও এক সন্তানের মা সম্প্রতি তার স্মৃতিকথা ‘দিস ইজ মি: এ রেকনিং’-এ শৈশব থেকেই আলোচনার কেন্দ্রে বেড়ে ওঠা, সন্তান জন্মের পর বিষণ্নতা এবং মাদকাসক্তির সঙ্গে তার লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন। বইটি মে মাসে প্রকাশিত হয়।

জান্নাতুল ফেরদৌস জেমি আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত
এক মাস পর প্রকাশ্যে এল অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যুর খবর

মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই তার মৃত্যু হলেও পরিবারের পক্ষ থেকে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি। মৃত্যুর প্রায় এক মাস পর রোববার অভিনেত্রীর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।   পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর দিন অর্থাৎ ১৫ জুলাই সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অসুস্থতা ও মানসিক বিপর্যস্ততার কথা জানিয়েছিলেন অনন্যা। পরে রোববার সকালে সেই পোস্টটি শেয়ার করে তার অ্যাকাউন্ট থেকেই পরিবারের পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়।   বার্তায় পরিবার জানায়, অনন্যা গত প্রায় এক বছর ধরে শারীরিক ও মানসিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত লড়াই করে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।   একই সঙ্গে অনন্যার আত্মার শান্তি কামনা করে পরিবারের কঠিন সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।   ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয়ে অভিষেক হয় অনন্যা রাজের। পরবর্তী সময়ে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।   অল্প বয়সেই সম্ভাবনাময় এই অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ভারতের বিনোদন অঙ্গন ও তার ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

আক্তারুজ্জামান আগস্ট ১৭, ২০২৬
প্রবীণ পরিচালক রাজা সেনের মৃত্যু

বাংলা সিনেমার প্রবীণ পরিচালক রাজা সেন মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার (১৬ আগস্ট) সকালে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু হয়।   ৭১ বছর বয়সি রাজা সেনের মৃত্যুতে টালিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। দর্শকদের কাছে তিনি ‘দামু’ সিনেমার পরিচালক হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন।   কয়েক বছর আগে ‘মায়ামৃদঙ্গ’-এর শুটিং চলাকালীন সেটে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই দুর্ঘটনার পর থেকেই তার শরীরে একের পর এক জটিলতা দেখা দেয়।   কোমরে ব্যথা পাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজা সেনকে। সেখানে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোলেও শেষপর্যন্ত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কাছে হার মানলেন রাজা সেন।   হাসপাতালে চিকিৎসার সময় তার ফুসফুস ও কিডনিতে সমস্যা দেখা দেয়। হৃদরোগেও আক্রান্ত হন তিনি।   পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় এই প্রবীণ পরিচালকের।   ১৯৯৬ সালে ‘দামু’ সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন রাজা সেন। সিনেমাটি দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারও অর্জন করে। সেরা শিশুচলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছিল ‘দামু’।   এরপর দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমা, টেলিভিশন ধারাবাহিক ও তথ্যচিত্র পরিচালনা করেন রাজা সেন। তার পরিচালিত ‘দেশ’ সিনেমায় অভিনয় করেছেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন।   ২০১৯ সালে ‘ভালবাসার গল্প’ সিনেমার মাধ্যমে শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন রাজা সেন। এরপর আর নতুন কোনো সিনেমা পরিচালনা করেননি তিনি।

জান্নাতুল ফেরদৌস জেমি আগস্ট ১৬, ২০২৬
সংগৃহীত ছবি
কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন যশ

‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় কিয়ারা আডবাণী ও যশের রসায়ন। ঘনিষ্ঠ দৃশ্যের জন্য সমালোচিতও হয়েছেন কিয়ারা। সেই প্রসঙ্গে আগেই জবাব দিয়েছিলেন যশ। এবার ছবিতে একাধিক যৌনদৃশ্য নিয়ে মুখ খুললেন দক্ষিণী তারকা।   ‘টক্সিক’ ছবিতে শুধু কিয়ারার সঙ্গেই নয়। তারা সুতারিয়ার সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে যশের। একটি দৃশ্যে যশকে নগ্নও দেখা গেছে। তবে অভিনেতার বক্তব্য, ছবিতে যৌন দৃশ্য থাকলেও কোনও অশালীনতা নেই।    তিনি বলেন, অশালীনতা মোটেই সমর্থনযোগ্য নয়। আপনারা ভালো করে দেখলে বুঝবেন, আমি তো চুম্বন করিনি। সব কিছুরই একটা সীমা আছে, আমরা সেটা বুঝি।   যৌনতার দৃশ্য কীভাবে ক্যামেরাবন্দি করা হবে, সেই বিষয়েও কথা বলেন যশ। তার কথায়, বিষয়গুলি সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করতে হয়।   এই ছবিটি আসলে নতুন প্রজন্মের দর্শকের জন্য। উদার মন নিয়ে ছবিটি দেখার কথাও বলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দেন, এই ছবিটি প্রেক্ষাগৃহে দেখলেই সবচেয়ে ভালো স্বাদ উপভোগ করা যাবে।   ‘টক্সিক’ ছবিতে ‘তবাহী’ নামে একটি গানে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে যশ ও কিয়ারাকে। সেই গানের ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কে কিয়ারা। অনেকে বলেছেন, সন্তানের মা হয়ে কীভাবে এমন দৃশ্যে অভিনয় করতে পারলেন!   এই বিষয়টিতে নায়িকার পাশে দাঁড়িয়েছেন যশ। ছবির ঝলক-মুক্তি অনুষ্ঠানে প্রকাশ্যে যশ জানান, ঝলকে দর্শক কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। ছবিতে অভিনেত্রীর কাজ আরও অনেক বেশি নজর কাড়বে। কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমেরও প্রশংসা করেন তিনি।   যশ বলেন, একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হবে। মানুষ শেষ পর্যন্ত সেই কাজেরই প্রশংসা করবে। হয়তো আমরা সময়ের থেকে একটু এগিয়ে আছি।

মোঃ ইমরান হোসেন আগস্ট ১৬, ২০২৬
সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত
মিথ্যা অভিনয়ের চেয়ে সত্য স্বীকার করাই শ্রেয় : প্রভা

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। এর পাশাপাশি প্রতিনিয়তই নিজের নানা অনুভূতির কথা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শেয়ার করে নেন। তার এসব পোস্টে জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরেন তিনি। নজর কাড়েন নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের।    শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সম্পর্ক চুকে ফেলা, আত্মসম্মান এবং মানসিক শান্তি বজায় রাখার তাগিদ দিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী।  সেই ধারাবাহিকতায় সম্প্রতি সম্পর্ক তৈরি ও ভাঙন নিয়ে নতুন এক দর্শনের কথা তুলে ধরেন প্রভা।    সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের কাছ থেকে হাল ছেড়ে দেওয়া নয়। বরং কখনো কখনো এটি নিজের কাছে অবশেষে সত্যি স্বীকার করা— একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই এখন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।   তিনি বলেন, ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না। যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা আপনার উপকারে না এলেও নিঃশেষ করে দেয়।    অভিনেত্রী বলেন, আবার পরিবারের এমন কেউ থাকেন, যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরও আপনাকে একাকী অনুভব করান। এমন পরিস্থিতিতে পরিবর্তন আসবে এ আশায় মানুষ চেষ্টা চালিয়ে যায়। যতক্ষণ না আবিষ্কার করে এ প্রক্রিয়ায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।   জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া কোনো নির্মমতা নয়, বরং এটি একটি সাহসিকতার পরিচয় উল্লেখ করে প্রভা বলেন, মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়াটাও জরুরি। তিনি বলেন, অনেকে বলতে পারেন যে, মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে, কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না; বরং এটি শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই একটি সিদ্ধান্ত।   অভিনেত্রী বলেন, যেখানে প্রতিনিয়ত আঘাত পাওয়া যায়, সেখানে কখনো নিরাময় সম্ভব নয়। যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনো বেড়ে ওঠা যায় না। তাই সম্পর্ক কিংবা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফেরত পাওয়ার পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকাশ হতে পারে বলে জানান প্রভা। 

মোঃ ইমরান হোসেন আগস্ট ১৬, ২০২৬
আওয়ারাপন ২ ছবির দৃশ্যে ইমরান হাশমি। ছবি : সংগৃহীত
বক্স অফিসে বড় সাফল্যের পর ‘আওয়ারাপন ৩’-এর ইঙ্গিত দিলেন ইমরান হাশমি

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’ এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট মুক্তির পর প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। প্রথম দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ২১ কোটি রুপি নেট। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনে ভারতের ৯ হাজার ৩৩টি প্রদর্শনীতে ‘আওয়ারাপন ২’এর গড় দর্শক উপস্থিতি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ। দিল্লি-এনসিআর অঞ্চলে দর্শক উপস্থিতি ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ এবং মুম্বাইয়ে ৩৯ দশমিক ৫ শতাংশ। একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল ও প্রীতি জিনতার ‘বাটওয়ারা ১৯৪৭’-কেও পেছনে ফেলেছে ‘আওয়ারাপন ২’। প্রথম দিনে ‘বাটওয়ারা ১৯৪৭’ বিশ্বব্যাপী আয় করেছে ৮ কোটি ৩৪ লাখ রুপি। দ্বিতীয় দিনেও ভালো ব্যবসা করেছে ইমরান হাশমি অভিনীত সিনেমাটি। শনিবার বিকেল ৪টা ৪১ মিনিটের সর্বশেষ আপডেট অনুযায়ী, দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ১২ কোটি ৬০ লাখ রুপি। এতে দেশটিতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ২৭ লাখ রুপি। ফলে খুব শিগগিরই সিনেমাটি ৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ‘আওয়ারাপন ২’-এর সাফল্যের মধ্যেই তৃতীয় কিস্তির ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ারাপন’ নির্মাতাদের চেয়ে দর্শকদের সিনেমা বেশি। দর্শকদের ভালোবাসার কারণেই দ্বিতীয় কিস্তি তৈরি হয়েছে। এরপর তিনি আশা প্রকাশ করেন, ‘আওয়ারাপন ৩’ খুব শিগগিরই আসবে। তবে এখনো ‘আওয়ারাপন ৩’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপন’ বক্স অফিসে ব্যর্থ হলেও পরবর্তী সময়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং কাল্ট সিনেমার মর্যাদা অর্জন করে। প্রায় দুই দশক পর নির্মিত দ্বিতীয় কিস্তিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরাণ গাব্বি ও অনিরুদ্ধ রাওয়ালসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কক্কর। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

মারিয়া রহমান আগস্ট ১৫, ২০২৬
ছবি : সংগৃহীত
আমির খানের প্রযোজনায় ‘বাটওয়ারা ১৯৪৭’ দিয়ে পর্দায় প্রীতি জিনতা

দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় সানী দেওলের বিপরীতে অভিনয় করেছেন তিনি।       সিনেমাটি মুক্তির এক দিন আগে নিজের চরিত্র হামিদার প্রথম লুকের স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির লুক টেস্টের সময় তোলা একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন প্রীতি। ছবিতে সাধারণ ফুলের পাড়ের শাড়িতে দেখা গেছে তাকে। মাথায় শাড়ির আঁচল, খোলা ঢেউ খেলানো চুল এবং হাতে সোনালি চুড়ি—সব মিলিয়ে সাদামাটা অথচ মায়াবী এক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।       ছবিটি প্রকাশ করে প্রীতি লিখেছেন, ‘বাটওয়ারা ১৯৪৭' মুক্তির প্রাক্কালে, আমি সেই জায়গায় ফিরে যেতে চেয়েছিলাম যেখান থেকে সবকিছুর শুরু। এই ছবিটি সেই লুক টেস্টের সময় তোলা হয়েছিল, যেখানে আমি হামিদার প্রথম ঝলক দেখেছিলাম এবং অনুভব করেছিলাম।’     নিজের চরিত্র হামিদা সম্পর্কে বলতে গিয়ে তিনি রুমির একটি বিখ্যাত উক্তি তুলে ধরেছেন। প্রীতি লিখেছেন, ‘আমার কাছে, রুমির এই বিখ্যাত উক্তিটির মাধ্যমে হামিদা চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে - ‘চারপাশের সবকিছু যদি অন্ধকার মনে হয়, তবে আবার তাকাও, তুমি নিজেই হয়তো আলো।     ’ ১৪ই আগস্ট ‘বাটওয়ারা ১৯৪৭’-এর জন্য আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে! টিং!’ আজ শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বাটওয়ারা ১৯৪৭’। সিনেমাটির মাধ্যমে প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরলেন প্রীতি জিনতা। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভাইজাই সুপারহিট’-এর পর এটিই তার বড় পর্দায় প্রত্যাবর্তন। সেই সিনেমাতেও সানী দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।       রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ নির্মিত হয়েছে আসগর ওয়াজাহাতের প্রশংসিত নাটক ‘জিস লাহোর নাই ভেখ্যা, ও জাম্যা ই নাই’ অবলম্বনে।       ১৯৪৭ সালের দেশভাগ এবং পাঞ্জাব বিভক্তির অস্থির সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। দেশভাগের রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি সেই সময় সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া মানবিক গল্পগুলোই সিনেমাটির মূল উপজীব্য।       প্রীতি জিনতা ও সানী দেওল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাবানা আজমি, কানিকা কাপুর, করণ দেওল, আলি ফজল, খুশি হাজারে ও অভিমন্যু সিং। সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান।

মারিয়া রহমান আগস্ট ১৪, ২০২৬
মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত
প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা

নিজেরই মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠান গড়ে তোলা ও প্রচারের প্রতিশ্রুতি পূরণ না করে চুক্তি লঙ্ঘনের মাধ্যমে প্রতারণা করার অভিযোগে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করেছেন একদল বিনিয়োগকারী।    ডেলওয়্যার ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, সেলেনা গোমেজ এবং তার প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে প্রতারণা করেছেন।    মামলার নথি অনুসারে, মানসিক সচেতনতা বৃদ্ধিতে ২০২১ সালে প্রতিষ্ঠিত ‘ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল’ নামক স্টার্টআপটিতে তারা প্রায় ১২ লাখ মার্কিন ডলার (১.২ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছিলেন।   বিনিয়োগকারীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ কোটিও বেশি (৫০০ মিলিয়ন) অনুসারী থাকা সত্ত্বেও, মার্কেটিং প্রধান হিসেবে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি সেলেনা দিয়েছিলেন, তা তিনি পালন করেননি। এমনকি চুক্তিতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সেলেনা ও তার দল একটি মোবাইল অ্যাপ পর্যন্ত তৈরি করতে ব্যর্থ হন।    বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে লাভজনক তো দূরের কথা, কোনো বাস্তবমুখী বা নীতিগত উদ্যোগই ছিল না।’ এমনকি কোম্পানিটি তার কর্মচারীদের বেতন এবং বিক্রেতাদের পাওনা সময়মতো পরিশোধের মতো প্রাথমিক বাধ্যবাধকতাগুলোও পূরণ করতে পারেনি।    বিনিয়োগকারীরা আরও জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি অনলাইন সংবাদে অভ্যন্তরীণ এসব বিশৃঙ্খলার বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত তারা এই স্টার্টআপের নাজুক পরিস্থিতি সম্পর্কে কিছু জানতেনও না।    ক্ষতিগ্রস্ত এই বিনিয়োগকারীরা আদালতের কাছে এখন তাদের আসল বিনিয়োগের অর্থ এবং আইনি খরচের সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে এ বিষয়ে সেলেনা গোমেজের কোনো প্রতিনিধির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

মোঃ ইমরান হোসেন আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত
অফ-শোল্ডার লুকে নজর কাড়লেন দীঘি

ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী থেকেই পরিচিত মুখ। বর্তমানে নায়িকা হিসাবে কাজ করছেন। মাঝে বিরতি থাকলেও পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথচলা শুরু করেছেন তিনি।   সময়ের সঙ্গে নিজেকে রুপালি পর্দায় নতুনভাবে মেলে ধরছেন অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস ও আধুনিক মেকওভারের মাধ্যমে প্রায়ই আলোচনায় চলে আসেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নিচ্ছেন দীঘি।   সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন আমেজের কিছু ছবি পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। যেখানে কাঁধখোলা আধুনিক পোশাকে এক অন্যরকম রূপের দীঘিকে দেখলেন নেটিজেনরা।   সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, দীঘি খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ শোল্ডার পোশাকে অপরূপ ভঙ্গিতে। আকর্ষণীয় রূপে তোলা আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। গাঢ় মেকআপ, কানে বড় দুল, গহনা এবং ওয়েভি হেয়ারস্টাইলে তার এ গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীদের।   সামাজিক মাধ্যমে এসব ছবি পোস্ট করার পরপরই নেটিজেনদের কমেন্টবক্সে তোলপাড় শুরু হয়েছে। তার এই আধুনিক লুকের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-অনুরাগীরা। নেটিজেনদের একাংশ তার শিশুশিল্পী থেকে বড় হয়ে ওঠার স্মৃতির কথা তুলে ধরেছেন ছবির কমেন্টবক্সে।   এক নেটিজেন লিখেছেন—আমার দেখা দীঘি যখন ছোট ছিল, কত সুন্দর অভিনয় করত, দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে গেছে। আরেক নেটিজেন লিখেছেন—নিজের মেকওভার ও লুকে বেশ পরিবর্তন এনেছেন দীঘি।

মোঃ ইমরান হোসেন আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত
‘তাল’-এ অভিনয়ের আগে ঐশ্বরিয়াকে যে শর্ত দিয়েছিলেন সুভাষ ঘাই

হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মিউজিক্যাল সিনেমা ‘তাল’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এই ছবিতে সুযোগ পাওয়ার পেছনে ছিল একটি বিশেষ শর্ত। সিনেমাটির মুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে কাস্টিং নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সেই তথ্য প্রকাশ করেছেন নির্মাতা সুভাষ ঘাই।   ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত তাল সে সময়ের অন্যতম আলোচিত চলচ্চিত্র ছিল। নীল চোখের মায়া, সৌন্দর্য ও গ্ল্যামার দিয়ে তখন বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঐশ্বরিয়া। ঠিক সেই সময়েই তাকে ভিন্ন এক চ্যালেঞ্জের মুখোমুখি করেন পরিচালক।   সুভাষ ঘাই জানান, ছবির জটিল নৃত্যদৃশ্যগুলোর জন্য তিনি উপযুক্ত অভিনেত্রী খুঁজছিলেন। এ বিষয়ে তিনি নৃত্যপরিচালক সরোজ খানের পরামর্শ নেন। মাধুরী দীক্ষিতের বাইরে বিকল্প হিসেবে সরোজ খান ঐশ্বরিয়ার নাম প্রস্তাব করেন।   এরপর ঐশ্বরিয়ার সঙ্গে বৈঠকে সুভাষ ঘাই স্পষ্টভাবে বলেন, ‘তাল’-এ অভিনয় করতে হলে তাকে নিজের প্রতিষ্ঠিত গ্ল্যামার ইমেজ থেকে বেরিয়ে আসতে হবে।   স্মৃতিচারণ করে তিনি বলেন, “কসমেটিক জগতের কারণে ঐশ্বরিয়ার একটি নির্দিষ্ট ইমেজ তৈরি হয়েছিল। আমি তাকে বলেছিলাম, এই ছবির জন্য সেই ইমেজ ভেঙে ফেলতে হবে।”   পরিচালক জানান, ছবির প্রথম এক ঘণ্টা মেকআপ ছাড়া ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার শর্ত দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। গল্পের বাস্তবতা ও চরিত্রের স্বাভাবিকতা তুলে ধরতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।   সুভাষ ঘাইয়ের ভাষ্য অনুযায়ী, ঐশ্বরিয়া এতে কোনো আপত্তি করেননি। বরং তিনি জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে পরিচালক যেভাবে চাইবেন, সেভাবেই অভিনয় করবেন।   পরিচালকের মতে, এটি কোনো তারকার জনপ্রিয়তা কমানোর চেষ্টা ছিল না; বরং চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।   ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর ও অক্ষয় খন্না অভিনীত তাল মুক্তির পর ভারতসহ আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাফল্য পায়। ছবিটির সংগীত, নৃত্যনির্ভর উপস্থাপনা এবং নান্দনিক দৃশ্যায়ন একে নব্বইয়ের দশকের শেষ ভাগের অন্যতম সেরা মিউজিক্যাল চলচ্চিত্রের মর্যাদা এনে দেয়।

আক্তারুজ্জামান আগস্ট ১৩, ২০২৬
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
জামিনের পর মুখ খুললেন তিশা, ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’

শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) জামিন পেয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।    তবে জামিন পাওয়ার পরই আদালত প্রাঙ্গণে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিশা। তার বিরুদ্ধে করা মামলার বাদী একজন নারী হয়েও স্বামীর ক্ষমতা ব্যবহার করে অভিনেত্রীকে হেনস্তা করতেই এই অপচেষ্টা চালিয়েছেন বলে সরাসরি অভিযোগ করেন তিনি।    তিশা বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে সেগুলো আমি প্রকাশ করব। সেই সংক্রান্ত অনেক বিষয়ই আমার কাছে আছে, যা আমি সময়মতো প্রকাশ্যে আনব।’    তার বিরুদ্ধে এই আইনি জটিলতা তৈরি করাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিশা আরও বলেন, ‘একটি ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির জন্য বলা হচ্ছে, আমি নাকি আত্মসাত করেছি! আমার দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার। এটি কোনোভাবেই কাম্য নয় যে, আমাকে মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে। আমি যেন সঠিক ও ন্যায়বিচার পাই, এটাই আমার একমাত্র কামনা।’    তিশা অভিযোগকারীর প্রতি ইঙ্গিত করে আরও বলেন, ‘তারও একটা ছোট মেয়ে আছে, তারও সংসার ও একটা ব্যক্তিগত জীবন আছে। উনি নিজেও একজন নারী। সেই জায়গা থেকে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা কোনোভাবেই মানা যায় না। আমি আশা করি ভবিষ্যতে আর কাউকে যেন এমন হীন উদ্দেশ্যে হয়রানি না করা হয়। আমরা আদালতের কাছে ন্যায়বিচার পাব বলেই বিশ্বাস করি।’    মামলার অভিযোগ থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অভিযোগকারী পক্ষের দাবি, শাড়িটির প্রচার চালানো এবং এর মূল্য পরিশোধের আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন অভিনেত্রী।    এ ঘটনায় শাড়িটির মূল্য পরিশোধ না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার না চালানোর অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়।    বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।  

মোঃ ইমরান হোসেন আগস্ট ১৩, ২০২৬
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ, আদালত থেকে জামিন পেলেন তিশা

অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।    বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান তিনি। এদিন সকাল ১১টা ২৫ মিনিটে আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।    এর আগে গত ১২ জুলাই তাকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।    এর আগে, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।    মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।   তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে এই অভিনেত্রী দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্ন ছিল না।    এ ঘটনায় দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।    সমনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

মোঃ ইমরান হোসেন আগস্ট ১৩, ২০২৬
আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাকে জামিন দেন।   এর আগে গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।   মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করা এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বাদীপক্ষ।   এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।   তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।

জান্নাতুল ফেরদৌস জেমি আগস্ট ১৪, ২০২৬
সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত
থাইল্যান্ডে সাদিয়া আয়মানের হাসিমাখা মুহূর্ত, নজরে ‘চকলেট লুক’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি নিজের প্রাণবন্ত উপস্থিতির কারণেও দর্শকদের কাছে বেশ পরিচিত। পর্দার কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন তিনি। এবারও ব্যতিক্রম হলো না। থাইল্যান্ডের ফুকেট ভ্রমণের বেশ কিছু ছবি প্রকাশ করে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।   ছবিগুলোতে সাদিয়াকে দেখা গেছে হাস্যোজ্জ্বল ও বেশ ফুরফুরে মেজাজে। পোস্টের ক্যাপশনে নিজের আনন্দের মুহূর্তের কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, এতটাই খুশি ছিলেন যে তার চোখেও সেই হাসির ছাপ ফুটে উঠেছিল।   তবে ছবিগুলোর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি মজার ঘটনা। ছবি তোলার কিছুক্ষণ আগে চকলেট খেয়েছিলেন সাদিয়া। আর সেই চকলেটের সামান্য দাগ ঠোঁটের আশপাশে রয়ে গিয়েছিল। বিষয়টি খেয়াল না করেই ছবি তোলেন তিনি। পরে ছবিগুলো দেখার পরও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি অভিনেত্রী।   বরং নিজের স্বাভাবিক সে লুকটিই বেশ পছন্দ হয়েছে সাদিয়ার। তাই ছবিগুলো শেয়ার করার কারণ হিসেবে মজা করে জানিয়েছেন, নিজেকে তার এতটাই কিউট মনে হয়েছে যে, ছবিগুলো পোস্ট না করে থাকতে পারেননি।   জানা গেছে, থাইল্যান্ডের ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে গাড়িতে বসেই এসব মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়। ভ্রমণের সেই সময়টিও দারুণ উপভোগ করেছেন সাদিয়া। শান্ত পরিবেশ, পথের সৌন্দর্য আর আনন্দময় সময়—সব মিলিয়ে দিনটি তার কাছে হয়ে উঠেছিল বিশেষ।   ছবিগুলো প্রকাশের পরপরই সাদিয়ার অনুসারীদের মধ্যে বেশ সাড়া পড়ে। কমেন্টে তার স্বতঃস্ফূর্ত হাসি ও সাবলীল লুকের প্রশংসা করছেন অনেকে। অভিনেত্রীর এমন নির্ভার মুহূর্তের ছবিগুলোও যে ভক্তদের ভালো লাগার অন্যতম কারণ, তা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিক্রিয়াগুলোতে।

মোঃ ইমরান হোসেন আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত
মল্লিকার দাবি, ‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত সম্প্রতি রিয়েলিটি সিরিজ দ্য ট্রেইটরস ২-এর প্রচারণায় অংশ নিয়ে হলিউড তারকা টম ক্রুজকে ঘিরে একটি মন্তব্য করে আলোচনায় এসেছেন।   একসময় বলিউডে একাধিক জনপ্রিয় আইটেম গানে পারফর্ম করা মল্লিকা এখন নতুন এই সিরিজের মাধ্যমে দর্শকদের সামনে ফিরছেন। সিরিজটিতে মুনাওয়ার ফারুকী, শ্বেতা তিওয়ারি, রণবীর ব্রার, রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডি’সুজা, দালিপ তাহিল ও পারুল গুলাটিসহ আরও কয়েকজন তারকা অংশ নিয়েছেন।   অনুষ্ঠানের এক পর্যায়ে সহ-প্রতিযোগী আদিত্য কুলশ্রেষ্ঠ জানতে চান, তার কখনও কারও প্রতি ‘ক্রাশ’ তৈরি হয়েছে কি না। জবাবে মল্লিকা বলেন, “সবাই আমার প্রেমে পড়েছে। ইদানিং টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট হয়েছেন।”   তিনি আরও দাবি করেন, টম ক্রুজ তাকে ভিডিও পাঠিয়েছেন। তবে ভিডিওগুলোর ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।   মল্লিকা বলেন, “আমরা যখন বিভিন্ন পার্টিতে একসঙ্গে থাকতাম, তখন দেখা হতো। তিনি সত্যিই অসাধারণ একজন মানুষ।”   তবে অভিনেত্রীর এ বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি এবং টম ক্রুজের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।   উল্লেখ্য, দ্য ট্রেইটরস ২-এর প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) অ্যামাজন প্রাইম ভিডিওতে।

আক্তারুজ্জামান আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত
সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবেদন খারিজ

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ এনে দায়ের করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।   বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।   ডনের পক্ষে আইনজীবীরা আদালতে জামিন আবেদন করে দাবি করেন, মামলার এজাহার ও গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ নেই এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন।   অন্যদিকে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।   এর আগে ৯ আগস্ট বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করা হয়। পরে সিআইডি তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়।   তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকা ডনকে বিদেশে যাওয়ার সময় আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান রয়েছে। জামিন পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি পলাতক হতে পারেন।   সিআইডির তথ্যমতে, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ভোরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে সিআইডির হেফাজতে হস্তান্তর করা হয়।   প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও পরে তার পরিবার হত্যার অভিযোগ তোলে।   গত বছরের ২০ অক্টোবর আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।   মামলায় শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদকে আসামি করা হয়েছে।   বাদীপক্ষের অভিযোগ, সালমান শাহর মরদেহে গলায় দাগসহ আঘাতের চিহ্ন ছিল এবং মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা।   এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

আক্তারুজ্জামান আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত
মারা গেছেন 'এ ক্রিসমাস স্টোরি'খ্যাত অভিনেত্রী টেডি মুর

ক্লাসিক চলচ্চিত্র ‘এ ক্রিসমাস স্টোরি’-র জনপ্রিয় অভিনেত্রী টেডি মুর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।     গত ৫ আগস্ট কানাডার অন্টারিওর হান্টসভিলে পরিবারের সদস্যদের সান্নিধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে তার প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে।     মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানানো না হলেও, পরিবার সূত্রে জানা গেছে ২০০৯ সাল থেকে তিনি ‘মাল্টিপল স্ক্লেরোসিস’ নামক জটিল স্নায়ুরোগে ভুগছিলেন। জীবনের শেষ সময়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণে তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে পরিবার জানিয়েছে।       ১৯৮৩ সালের জনপ্রিয় ছুটির দিনের ছবি ‘এ ক্রিসমাস স্টোরি’-তে শিশু চরিত্র র‍্যালফি পার্কারের শিক্ষিকা ‘মিস শিল্ডস’ চরিত্রে অভিনয়ের জন্য টেডি মুর বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। এই চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য তিনি একাডেমি অফ কানাডিয়ান সিনেমা অ্যান্ড টেলিভিশন থেকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জিনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। পরবর্তীতে ১৯৯৪ সালের সিক্যুয়েল ‘মাই সামার স্টোরি’-তেও তিনি একই চরিত্রে অভিনয় করেন। দুইটি সিনেমাতেই কাজ করা একমাত্র অভিনয়শিল্পী ছিলেন তিনিই।     এর আগে ১৯৭৬ সালে ‘সেকেন্ড উইন্ড’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ‘কানাডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড’ জয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘মার্ডার বাই ডিক্রি’, ‘দ্য অ্যামেচার’, ‘দ্য কেনেডিস’ এবং ‘গটি’-র মতো বহু প্রশংসিত সিনেমা ও টিভি সিরিজে অভিনয় করেছেন।       ১৯৪৭ সালের ১১ই এপ্রিল জন্মগ্রহণ করা টেডি মুর লন্ডনের ঐতিহ্যবাহী রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টস থেকে সম্মানজনক ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে চলচ্চিত্র নির্মাতা ডোনাল্ড শেবিবের সাথে তার দুই সন্তান রয়েছে। তার ছেলে নোয়া শেবিব (সঙ্গীত অঙ্গনে ৪০ নামে পরিচিত) বিশ্বখ্যাত র‍্যাপার ড্রেকের অন্যতম প্রধান সঙ্গীত প্রযোজক।

মারিয়া রহমান আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
ওজন কমানো ও হজমে জিরা পানি কতটা কার্যকর?

বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ডিটক্স ড্রিংক বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ওজন কমানো থেকে শুরু করে হজমশক্তি ভালো রাখা পর্যন্ত নানা উপকারের কথা বলা হয় এসব পানীয় নিয়ে। তবে সব দাবির পেছনে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। এর মধ্যে সহজলভ্য একটি পানীয় হলো জিরা পানি।       রান্নার মসলা হিসেবে জিরার ব্যবহার বহু পুরোনো। এতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ্জ যৌগের কারণে জিরা স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে। জিরা ভিজিয়ে তৈরি পানি নিয়মিত খাওয়ারও কিছু সম্ভাব্য উপকার রয়েছে। তবে এটি কোনো রোগের চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়।     যেভাবে তৈরি করবেন জিরা পানি জিরা পানি তৈরি করা বেশ সহজ। রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা ভিজিয়ে রাখতে পারেন। সকালে ছেঁকে সেই পানি পান করা যায়। চাইলে জিরা হালকা ভেজে পানিতে ফুটিয়েও খেতে পারেন।     তবে জিরা পানি খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ‘সেরা সময়’ নেই। সকালে খালি পেটে খেতেই হবে, এমনও নয়। শরীরে পানি সরবরাহের জন্য দিনের যে কোনো সময় এটি পান করা যেতে পারে।   জিরা পানির সম্ভাব্য উপকার ১. হজমে সহায়তা করতে পারে জিরায় থাকা কিছু যৌগ হজমপ্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। ফলে খাবার হজমে সহায়তা এবং পেট ফাঁপা বা অস্বস্তি কমাতে এটি কিছু মানুষের জন্য উপকারী হতে পারে।     ২. অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে জিরায় বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে। এগুলো শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।     ৩. ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে জিরা পানি নিজে থেকে শরীরের চর্বি গলিয়ে দেয় বা দ্রুত ওজন কমায়, এমন প্রমাণ নেই। তবে চিনি বা অতিরিক্ত ক্যালরিযুক্ত পানীয়ের বদলে জিরা পানি পান করলে মোট ক্যালরি গ্রহণ কমাতে সহায়তা করতে পারে। ওজন নিয়ন্ত্রণে সুষম খাবার ও নিয়মিত শারীরিক পরিশ্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ।     ৪. রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা থাকতে পারে কিছু গবেষণায় জিরার সম্ভাব্য রক্তে শর্করা নিয়ন্ত্রণকারী প্রভাবের ইঙ্গিত পাওয়া গেছে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য শুধু জিরা পানি যথেষ্ট নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, খাবার ও জীবনযাপন মেনে চলা জরুরি।     ৫. শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে জিরা পানি মূলত পানি। তাই এটি শরীরের প্রয়োজনীয় তরল সরবরাহে ভূমিকা রাখে। পর্যাপ্ত পানি পান শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।   ৬. আয়রনের উৎস হিসেবে জিরা উপকারী জিরার বীজে আয়রন রয়েছে। আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শুধু জিরা পানি পান করে রক্তস্বল্পতা দূর করা সম্ভব নয়। রক্তস্বল্পতা থাকলে কারণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত।     ৭. হৃদ্‌স্বাস্থ্যের জন্য সম্ভাব্য উপকারী জিরার বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ রক্তের কিছু উপাদান ও বিপাকীয় স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। তবে হৃদ্‌রোগ প্রতিরোধে জিরা পানিকে কোনো চিকিৎসা হিসেবে বিবেচনা করা যাবে না।     ৮. ত্বকের জন্যও উপকারী হতে পারে জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভূমিকা রাখতে পারে। এর ফলে সামগ্রিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে ত্বকের স্বাস্থ্যে পরোক্ষভাবে উপকার মিলতে পারে। তবে জিরা পানি খেলেই ব্রণ বা ত্বকের অন্যান্য সমস্যা দূর হবে, এমন নিশ্চিত প্রমাণ নেই।     ৯. মাসিকের অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে জিরার কিছু উপাদান হজম ও পেশির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তবে অনিয়মিত মাসিক ঠিক করা বা মাসিকের ব্যথা নিরাময়ের জন্য জিরা পানির কার্যকারিতা নিয়ে পর্যাপ্ত শক্ত প্রমাণ নেই। নিয়মিত মাসিকের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।   ‘ডিটক্স’ নিয়ে কতটা সত্য? জিরা পানিকে প্রায়ই ‘ডিটক্স ড্রিংক’ বলা হয়। কিন্তু শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার জন্য আলাদা কোনো পানীয় প্রয়োজন হয় না। আমাদের লিভার ও কিডনি স্বাভাবিকভাবেই শরীরের বর্জ্য ও বিভিন্ন পদার্থ প্রক্রিয়াজাত ও অপসারণ করে।     তাই জিরা পানি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, কিন্তু এটিকে শরীর পরিষ্কার করার জাদুকরী পানীয় হিসেবে দেখার সুযোগ নেই।     শুধু জিরা পানি খেলেই ওজন কমবে? এমন ধারণাও ঠিক নয়। জিরা পানি পান করলেই পেটের চর্বি কমে যাবে বা দ্রুত ওজন কমবে, এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। ওজন নিয়ন্ত্রণে ক্যালরি গ্রহণ, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ।   জিরা পানি চাইলে চিনিযুক্ত কোমল পানীয় বা অতিরিক্ত ক্যালরিযুক্ত পানীয়ের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে খাওয়া যেতে পারে।     কখন ও কতটা খাবেন? জিরা পানি খাওয়ার নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক সময় নেই। সকালে খেতে ভালো লাগলে খেতে পারেন। আবার দিনের অন্য সময়ও পান করা যায়।     তবে অতিরিক্ত জিরা খাওয়া বা ঘন করে জিরা পানি পান করা প্রয়োজন নেই। কারও ক্ষেত্রে এটি পেটের অস্বস্তি, অম্বল বা অন্য ধরনের সমস্যা তৈরি করতে পারে।     যাদের সতর্ক থাকা উচিত গর্ভবতী বা স্তন্যদানকারী নারী, নিয়মিত ওষুধ সেবনকারী ব্যক্তি, ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত জিরা পানি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। বিশেষ করে কোনো রোগের চিকিৎসা হিসেবে জিরা পানির ওপর নির্ভর করা উচিত নয়।     সবশেষে বলা যায়, জিরা পানি একটি সহজ ও কম ক্যালরির পানীয়, যা স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হতে পারে। তবে এর উপকারিতা নিয়ে প্রচলিত অনেক দাবিই অতিরঞ্জিত। তাই জিরা পানিকে ‘জাদুকরী’ বা রোগ সারানোর পানীয় হিসেবে না দেখে সুষম খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপনের একটি অংশ হিসেবেই দেখা সবচেয়ে ভালো।

মারিয়া রহমান আগস্ট ১১, ২০২৬
তরুণ অভিনেত্রী ইসরাত অতিথি। ছবি: সংগৃহীত
শুটিংয়ের ব্যস্ততার মাঝেও এসএসসিতে জিপিএ-৪ পেলেন ইসরাত অতিথি

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন ইসরাত অতিথি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন এই তরুণ অভিনেত্রী।   উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন ইসরাত। তবে নবম শ্রেণি পর্যন্ত তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ধারাবাহিকটির শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।   বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর স্বল্প সময়ের মধ্যেই নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি। টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথমও হয়েছিলেন ইসরাত।   তিন বোনের মধ্যে ছোট ইসরাতের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। তার মেজ বোন সাফিনা বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিং ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।’   অভিনয়ের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কতটা কঠিন ছিল, সেই অভিজ্ঞতাও জানিয়েছেন সাফিনা। তিনি জানান, এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছেন ইসরাত। এমনকি টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল তাকে।   শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতে হতো ইসরাতকে। অভিনয় ও পড়াশোনা একসঙ্গে চালিয়ে শেষ পর্যন্ত এসএসসিতে জিপিএ-৪ পাওয়ায় খুশি তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।   ফল প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইসরাত অতিথি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’   অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনায় ভালো ফল করে নতুন করে প্রশংসা কুড়িয়েছেন ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’।

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ১১, ২০২৬
হাসান মাসুদ। ছবি: সংগৃহীত
১২০০ বই বিক্রি ও হজ পালন: নিজের পরিবর্তন জানালেন হাসান মাসুদ

বাংলা নাটক ও চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। এখন মাঝেমধ্যে বিজ্ঞাপনে দেখা গেলেও অভিনয়ে তাকে দেখা যায় না বললেই চলে। ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় কাজ উপহার দেওয়া এই অভিনেতা কেন নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন? সম্প্রতি নিজেই বিষয়টি খোলাসা করেছেন।       সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবনযাপন ও অভিনয় থেকে দূরে থাকার কারণ নিয়ে কথা বলেছেন মাসুদ। কেন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং বর্তমানে কী করছেন- সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি কথাগুলো জানিয়েছেন তিনি।      এক সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।’      তিনি নিজের সাম্প্রতিক ধর্মীয় জীবনের প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘আমি এবার হজ করেছি। যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে-মক্কা-মদিনায়। তবে আসলে আমার পরিবর্তনটা এসেছে আরও আগে থেকে। এখন পুরোপুরিই আমি পরিবর্তিত, সেটা বলতে পারেন।’      পাশাপাশি বই পড়ার অভ্যাসেও বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানান একসময়ের জনপ্রিয় এ অভিনেতা। একটা সময় প্রচুর বই পড়লেও এখন আর বই পড়েন না তিনি।      কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘আসলে বই পড়ার অধ্যায়টা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। আমি এত বেশি পড়েছি, এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। আমার ভেতরে কোনো ভাবাবেগ কাজ করত না। আমার সামনে যদি একটা ট্রাকে চাপা পড়ে একজন মারা যেত, তখন আমি ভাবতাম-লোকটার ভুলেই তো লোকটা মারা গেছে। এরকম যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। কোনো সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করত না।’      পরবর্তীতে নিজের সংগ্রহে থাকা প্রায় ১২০০ বই বিক্রি করে দেন জানিয়ে হাসান মাসুদ বলেন, ‘এরপর আমি প্রায় ১২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দিয়েছি, একেবারে পানির দামে। এরপর থেকে আমি আর বই পড়ি না।’      উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন হাসান মাসুদ। সাত বছর পর ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন তিনি। এরপর সাংবাদিকতায় যুক্ত হন। ‘দ্য নিউ নেশন’-এ কাজ করার পর ১৯৯৫ সালে ‘দ্য ডেইলি স্টার’-এ ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন তিনি।     মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ সালে অভিনয়ে অভিষেক হয় হাসান মাসুদের। সিনেমাটির ‘আজকে না হয় ভালোবাসো’ গানেও কণ্ঠ দেন তিনি। ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার প্রথম গানের অ্যালবাম ‘হৃদয়ঘটিত’।      এ ছাড়াও ‘মেড ইন বাংলাদেশ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র ও অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’সহ বেশ কিছু নাটকে তার অভিনয় তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছে। 

মারিয়া রহমান আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত
মায়ের মৃত্যুর শোকে ভেঙে পড়েছিলেন গোবিন্দ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ—যাকে দর্শক চেনে ‘হিরো নম্বর ওয়ান’ নামে—সম্প্রতি এক সাক্ষাৎকারে মায়ের মৃত্যুর পর জীবনের এক কঠিন সময়ের কথা স্মরণ করেছেন।   অভিনেতা জানান, মায়ের মৃত্যুর পর তিনি গভীর মানসিক আঘাতের মধ্যে পড়ে যান। সেই সময় নিজেকে অসহায় মনে হতো এবং জীবনের সবকিছু অর্থহীন হয়ে গেছে বলেও অনুভব করেছিলেন।   সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, মায়ের প্রতি গভীর টান থেকেই তিনি একসময় নর্মদা নদীর তীরে গিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে তার মনে হয়েছিল, প্রিয় মানুষটিকে আর কখনও ফিরে পাওয়া যাবে না—এই অনুভূতিই তাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল।   তিনি আরও জানান, নদীর তীরে উপস্থিত এক পুরোহিত তার সঙ্গে কথা বলেন এবং তাকে পরিবার ও সন্তানদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন। সেই কথাগুলোই তাকে নতুনভাবে ভাবতে সাহায্য করেছিল।   গোবিন্দর ভাষ্য অনুযায়ী, ওই ঘটনা তার জীবনের জন্য বড় একটি শিক্ষা হয়ে আসে। কঠিন সেই সময় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রায় দুই সপ্তাহ সময় লেগেছিল।   অভিনেতার এই খোলামেলা স্বীকারোক্তি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জনপ্রিয় তারকাদের হাসির আড়ালেও ব্যক্তিগত জীবনে গভীর সংগ্রাম ও মানসিক কষ্ট লুকিয়ে থাকতে পারে।

আক্তারুজ্জামান আগস্ট ০৯, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
জাতীয়

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সরকারি নির্দেশ

আক্তারুজ্জামান আগস্ট ১২, ২০২৬