বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর সময় পেরিয়ে গেছে
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন আর পাকিস্তানের সরে দাঁড়ানোর সুযোগ নেই বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, এমন সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় ইতোমধ্যেই পার হয়ে গেছে এবং এখন পিসিবির পক্ষে বিশ্বকাপ বয়কট করা বাস্তবসম্মত নয়।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চাইলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। এই মন্তব্য আসে আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পর, যখন নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানায়।
আইসিসি ও বিসিবির মধ্যে প্রায় ২০ দিন ধরে আলোচনা চলে। আইসিসির পক্ষ থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের মাধ্যমে জানানো হয়, ভারতে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। তবে বিসিবি তাদের অবস্থান থেকে না সরায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে গ্রুপ সি-তে অন্তর্ভুক্ত করে আইসিসি।
এই ঘটনার পর পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ভাবতে শুরু করে। নাকভি সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন এবং জানানো হয়, পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ জানুয়ারি বা ২ ফেব্রুয়ারির মধ্যে জানানো হতে পারে।
তবে রশিদ লতিফ মনে করেন, এখন সিদ্ধান্ত বদলানোর সুযোগ আর নেই। ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে তিনি বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নেই। প্রতিটি সিদ্ধান্তের একটি সঠিক সময় থাকে। যখন লোহা গরম থাকে, তখনই আঘাত করতে হয়। সেই সময়টা ছিল গত সপ্তাহে আইসিসি বৈঠকের সময়।’
এর আগে লতিফ নিজেও পিসিবিকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তবে এখন তিনি ভিন্ন একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। তার মতে, পাকিস্তান চাইলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে পারে, এমনকি ফাইনাল হলেও।
পাকিস্তান ও ভারত গ্রুপ ‘এ’-তে রয়েছে এবং দুই দল মুখোমুখি হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে। গত বছর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল, যার সবকটিতেই জয় পায় ভারত। মাঠের বাইরেও তখন হ্যান্ডশেক না করাসহ নানা নাটকীয় ঘটনা ঘটে।
সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বসবাসকারী ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো যারা তা মানেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, কোন কোন সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রয়েছেন, তা শনাক্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। ভাড়াটেরা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে তাদের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটেরা চলে গেছেন কি না, তা যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে আবাসন পরিদপ্তর। এ জন্য ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পাঁচটি তদন্ত দল কাজ করছে। দলগুলো সরেজমিনে তথ্য সংগ্রহ করে কারা বাসা ছেড়েছেন এবং কারা এখনো অবস্থান করছেন, তার তালিকা তৈরি করছে। ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি। পরিদপ্তর সূত্র জানায়, তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হবে। যেসব সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে কিংবা সাবলেট বাসিন্দা রয়েছেন, মূলত তাদের বাসাগুলোতেই অভিযান পরিচালনা করা হবে। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দিয়ে রাখার অভিযোগ রয়েছে। এ অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরকারি বাসা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যার নামে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাকেই সেখানে বসবাস করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়। সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ বিস্ফোরণ ঘটে। রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, দুর্বৃত্তরা স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার ওমর আলীর ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, ১০ থেকে ১২ জন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার বাম পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির বড় ভাই সেকেন্দার শেখ জানান, একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম পা ভেঙে যায়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, এ হামলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকায় অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ওসি। এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন। তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে থাকা কয়েকজনকে স্লোগান দিয়ে পরপর তিনটি বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুষ্টিয়া শহরে বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অচেতন করার পর নগদ ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৫ দশমিক ৭৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অলংকারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা। রোববার (৮ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত ১৬ আগস্ট দুপুর ৩টা ১৩ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে একা ছিলেন এক বৃদ্ধা। দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করে। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ওয়াসিফ বিল্লাহ কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বাদশাহ মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করেন। পরে শনিবার (৭ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী থানার নওদা হোগলবাড়িয়া (শুকুরকান্দি) এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নাঈম হোসেন, পারভীনা খাতুন ও ইন্তাদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারিকুল ইসলাম ও মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য অনুযায়ী বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় নিজ বাড়ি থেকে রেহা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা, এক জোড়া বালা, এক জোড়া কানটানা, দুটি আংটি এবং একটি গলার চেইন উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণের দোকানে পরীক্ষা করে উদ্ধার করা অলংকারগুলো প্রাথমিকভাবে স্বর্ণের বলে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এগুলোর ওজন ৪৫ দশমিক ৭৮ গ্রাম। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। চেতনানাশক পদার্থ প্রয়োগ করে বৃদ্ধাকে অচেতন করার পর স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
খেলাধুলা
আরও দেখুনম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ক্লাবে যোগ দেওয়ার ৪০ বছর পূর্তি উদ্যাপনের রেশ কাটতে না কাটতেই মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়ে দলটি। অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে গোল করে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৪-৪ সমতায়। রোববারের ম্যাচে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের একেবারে শেষ দিকে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে হেডে গোল করেন প্যাট্রিক ডরগু। তার এই গোলে পূর্ণ তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যাস্টন ভিলাকে। অন্যদিকে শেষ মুহূর্তে সমতা ফেরানোর স্বস্তি পায় স্বাগতিকরা। এই ড্রয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা নয় ম্যাচে জয়হীন থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয়ের পর দলটির সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই সেই প্রত্যাশায় ধাক্কা লাগে। খেলার প্রথম চার মিনিটের মধ্যেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে ইউনাইটেড। পরে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। প্রথমার্ধের ৪৪ মিনিটে ইউরি তিয়েলেমানসের গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পরও আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ধরে রাখে দুই দল। দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের মাথায় জন ম্যাকগিনের গোলে আবারও এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। এরপর ইউনাইটেডের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে দলের চতুর্থ গোলটি করেন লিয়ন গোরেৎজকা। ফলে ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ইউনাইটেড। যোগ করা সময়ে জশুয়া জিরকজির গোলে ব্যবধান কমে ৪-৩ হয়। এরপর শেষ বাঁশি বাজার ঠিক আগে ডরগুর গোলে সমতায় ফেরে দলটি। এর আগে শুক্রবার স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার ৪০ বছর পূর্তি উপলক্ষে সাবেক ফুটবলারদের সঙ্গে তার একটি হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে ক্লাবটির বর্তমান কোচ মাইকেল ক্যারিকও ছিলেন। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে দলটির পারফরম্যান্স সেই উদ্যাপনের আনন্দকে কিছুটা ম্লান করে দেয়।
বাংলাদেশ-ভারত ফাইনাল চায় সাফ, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক অভিযোগ
ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিলেন এমবাপে : জিদান
প্রকৃত ‘নম্বর নাইন’ না থাকলে লড়াই কঠিন হয়ে পড়ে: ডুলি
সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ২-৩ গোলে ভারতের বিপক্ষে হেরেছিল। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানের পয়েন্ট পাওয়ার বিকল্প ছিল না। ঢাকা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। এতে এই গ্রুপ থেকে পাকিস্তানই সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপে তিন দল। প্রতি দল দু’টো করে ম্যাচ খেলবে। পাকিস্তান ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩ ও গোল ব্যবধান +২। ভারতের এক ম্যাচে তিন পয়েন্ট ও +১। মালদ্বীপের শূন্য পয়েন্ট ও -৩ গোল ব্যবধান। মালদ্বীপের পরের ম্যাচ ভারতের বিপক্ষে ১১ নভেম্বর। ঐ ম্যাচে মালদ্বীপ ৩ গোলের ব্যবধানে জিতলে তাদের গোল ব্যবধান দাড়াবে +০ আবার ভারতেরও -২। তখন তিন দলেরই সমান তিন পয়েন্ট হলেও পাকিস্তান +২ গোল ব্যবধান নিয়ে এগিয়ে থাকবে। মালদ্বীপ এক গোলের ব্যবধানে হারালে অবশ্য ভারত শূন্য গোল ব্যবধানে থেকে মালদ্বীপের চেয়ে এগিয়ে থাকবে। আর দুই গোলের ব্যবধানে হারলে তখন অবশ্য মালদ্বীপ ও ভারতের গোল ব্যবধান সমান হবে। সাফের বাইলজের ১১ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, দুই কিংবা ততোধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড দেখা হবে। মালদ্বীপ ভারতকে হারালে পাকিস্তান, ভারত ও মালদ্বীপ তিন দলেরই সমান তিন পয়েন্ট হবে এবং তিন দলই পরস্পর পরস্পরের বিপক্ষে জয়-পরাজয় রয়েছে। এই ধারায় সমতা থাকায় পরের ধারায় রয়েছে দলগুলোর মধ্যে গোল পার্থক্য। এই অংশেই পাকিস্তানের বর্তমান অবস্থান গ্রুপে শীর্ষ দুই নম্বরে থাকা নিশ্চিত করে। মালদ্বীপের কিংবা ভারতের জয় অথবা ড্র কিছুই পাকিস্তানকে গ্রুপে শীর্ষ দ্বিতীয় থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। মালদ্বীপ ভারতকে দুই গোলের ব্যবধানে হারালে তখন মালদ্বীপ ও ভারতের সমান তিন পয়েন্ট ও -১ গোল ব্যবধান হবে। সেক্ষেত্রে ২০ অনুচ্ছেদের পরবর্তী ধাপ অনুসরণ হবে ভারত ও মালদ্বীপের মধ্যে কারা বেশি গোল করেছে। বাইলজ ও গাণিতিক হিসাব নিকাশে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এরপরও সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন, 'গ্রুপ পর্বের সকল খেলা শেষ হওয়ার আগে আমরা আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত কোনো বিবৃতি বা অবস্থান ব্যক্ত করতে পারি না। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী আপনারা হিসাব-নিকাষ করতে পারেন।' আজ ম্যাচের দ্বিতীয় মিনিটে নিজেদের বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। পেনাল্টি থেকে গোল করে লিড এনে দেন পাকিস্তানকে আব্দুল্লাহ। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। বক্সের কোনা থেকে গোল করেন তিনি। ২৪ মিনিটে মালদ্বীপের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন নাজিব। প্রথমার্ধের তিন গোলের লিড শেষ পর্যন্ত ধরে রাখে পাকিস্তান। বিরতির পর খেলোয়াড় পরিবর্তন করলেও স্কোরলাইন পরিবর্তন করতে পারেনি মালদ্বীপ। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডে গোল বাতিল হয়।
বার্সাকে হারিয়ে হারানো আস্থা ফেরাতে চান আলভারেজ
পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারিসের আরেক দল
ম্যাচ জয়ে গার্দিওলা, আনচেলত্তি ও জিদানকে ছাড়িয়ে শীর্ষে মরিনহো
ম্যানচেস্টার সিটিকে চমকে দিয়ে শুরুতেই এগিয়ে গেল নটিংহ্যাম ফরেস্ট। পরে ক্যারিয়ারে নিজের প্রথম ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন লিয়াম দিলাপ। মাঝে একবার ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, ধারহীন পারফরম্যান্সে কোনো সম্ভাবনাই জাগাতে পারল না এন্টসো মারেস্কার দল। প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগে ৩-১ গোলে হেরে গেছে সিটি। প্রতিযোগিতাটিতে এটি তাদের টানা তৃতীয় হার। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর, একটি শোধ করেছিলেন রায়ান শের্কি। গত মার্চে প্রিমিয়ার লিগে সিটিকে তাদের মাঠেই ২-২ গোলে রুখে দেয় ফরেস্ট। আত্মবিশ্বাসী পারফরম্যান্সে এবার তারা পেল স্মরণীয় এক জয়। এদিনই হাল সিটিকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করে আর্সেনাল। ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করল সিটি। আর্সেনালের সমান ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। রক্ষণের ভুলে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে সিটি। নিজেদের সীমানায় সতীর্থের পাস পেয়ে বল পায়ে রাখতে পারেননি ইয়োশকো ভার্দিওল। তার থেকে বল কেড়ে নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে, আরেকজনের চ্যালেঞ্জ এড়িয়ে নিচু শটে দলকে এগিয়ে নেন জাইর কুইয়া। চলতি মৌসুমে ঘরের মাঠে এই প্রথম গোল পেল ফরেস্ট। সেই ধাক্কা সামলে ওঠার আগেই আরও পিছিয়ে পড়ে সফরকারীরা। মাঝমাঠে তাদের সামান্য ভুলের সুযোগে বল ধরেই আক্রমণ শাণায় ফরেস্ট। মাঝমাঠের আগে থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন দিলাপ, এবং জোরাল শটে ক্রসবার ঘেঁষে জালে জড়ান ইংলিশ স্ট্রাইকার। প্রথমার্ধে আক্রমণে সাদামাটা সিটি ৪১তম মিনিটে দারুণ একটি সুযোগ পায়। গোলরক্ষক আগেই নিজের পজিশন থেকে সরে যান, সেই সুযোগে শট নেন হলান্ড; কিন্তু গোললাইনে সেটা আটকে দেন কুইয়া। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় সিটি। জেরেমি ডোকুর বাঁ দিক থেকে বাড়ানো বল ফরেস্টের একজনের গায়ে ডি-বক্সের মুখে পান শের্কি, বুলেট গতির হাফ-ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার। খানিক পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন হলান্ড, কিন্তু তার একটু বাঁকানো শটটি ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। ৬৭তম রক্ষণে আবার গড়বড় করে সিটি এবং বিপদেও পড়তে যাচ্ছিল তারা। ডি-বক্সের মুখ থেকে জোরাল শট নেন রায়ান ইয়েটস, এবং বল এলিয়ট অ্যান্ডারসনের পায়ে লেগে ওপরের জালে গিয়ে পড়ে। ওই যাত্রায় বেঁচে গেলেও, সাত মিনিট পর ঠিকই আবার দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে সিটি। প্রতিপক্ষের একটি দুর্বল আক্রমণ রুখে, দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকেই জোরাল শটে দূরের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দিলাপ। এবারের লিগে ফরেস্টের এটা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে দলটি।
দারুণ জয়ে বার্সেলোনার সমান পয়েন্টে রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার বিপক্ষে খেলতে প্রস্তুত আলভারেস