সর্বশেষ

ছবি: সংগৃহীত
মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ মাত্র ২ ঘণ্টায়

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবার মাঠে দেখার আগ্রহ কতটা তীব্র, তার প্রমাণ মিলেছে টিকিট বিক্রিতে। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র দুই ঘণ্টায়।   আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এটিই মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবার বিক্রি শুরু হওয়ার পর ৮৫ হাজার ১৮টি টিকিট দ্রুতই শেষ হয়ে যায়।   মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে থাকছে বিশেষ আয়োজনও। ম্যাচটিতে ৩৯ বছর বয়সি এই তারকা বিশেষ একটি জার্সি পরে মাঠে নামবেন। সেখানে তার নাম এবং ঐতিহাসিক ১০ নম্বরটি থাকবে সোনালি নকশায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই জার্সির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ একটি ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’   আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ার অর্জনে ভরা। ২০২২ বিশ্বকাপের পাশাপাশি তিনি জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনা। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, সঙ্গে রয়েছে ৬৮টি অ্যাসিস্ট।   ফলে আগামী ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচটি নিছক একটি প্রীতি ম্যাচের চেয়ে অনেক বেশি কিছু হতে যাচ্ছে। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে ইতোমধ্যেই টিকিটের জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
বিকেলের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, আবহাওয়া প্রতিকূল থাকার কারণে বঙ্গোপসাগরে ভাসমান দুটি এফএসআরইউ থেকে এলএনজি খালাস করতে বৃহস্পতিবার কিছুটা সমস্যা হয়েছিল।    তবে, শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।   শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল ও হ্রাস পেলে দেশে দ্রুততম সময়ে জ্বালানির দাম সমন্বয় করে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে।   এর আগে হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের যেন আর চিকিৎসার জন্য অন্য জেলায় দৌড়াতে না হয়, সে লক্ষেই সরকার কাজ করছে।    ​যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেনারেল হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।    ​সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে আগের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বেশিরভাগ সিদ্ধান্তেই ভালো অগ্রগতি হয়েছে এবং বাকি কাজগুলোর জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগণ যাতে উন্নত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা হবে।    ​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

আগামী বছরে নেপাল ও বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এবারের আসরটি আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। ২০২৩ সালের উদ্বোধনী আসরে ইংল্যান্ড ফাইনালে উঠলেও ভারতের কাছে পরাজিত হয়েছিল। এর দু বছর পর মালয়েশিয়ায় অনুষ্ঠিত  টুর্নামেন্টে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।   ১৫ সদস্যের দলে ১৮ বছর বয়সী ফিবি ব্রেট হলেন ইংল্যান্ডের ২০২৫ সালের দল থেকে ফিরে আসা একমাত্র সদস্য। অন্যদিকে মারিয়া অ্যান্ড্রুস আগের টুর্নামেন্টের প্রস্তুতির সময় দলের সাথে ভ্রমণ না করা রিজার্ভ খেলোয়াড় হিসেবে যুক্ত ছিলেন। তিনি এবার মূল দলে জায়গা করে নিয়েছেন।   বিশ্বকাপের জন্য আরও পাঁচজন খেলোয়াড়কে রিজার্ভ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা পুরো টুর্নামেন্টে দলের সাথে অবস্থান করবেন। যার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের পর ভারতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণের সময়কালও অন্তর্ভুক্ত রয়েছে। কোচ ক্রিস গেস্ট বলেছেন, এই দলটি ইংল্যান্ডের এযাবৎকালের সেরা প্রস্তুতি সম্পন্ন অনূর্ধ্ব-১৯ দল হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে। ভারত সিরিজ এবং দীর্ঘ সময় ধরে আউটডোর বা মাঠের অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে যাতে খেলোয়াড়রা বিশ্বকাপের ঠিক আগে ম্যাচের জন্য প্রয়োজনীয় ও মূল্যবান প্রস্তুতি নিতে পারেন।   গেস্ট আরও বলেন, খেলোয়াড়দের এই দলের জন্য এটি একটি দারুণ সুযোগ; অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আমরা যেসব দলগুলো পাঠিয়েছি, তার মধ্যে এটিই হবে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত দল। সবসময়ের মতোই আমাদের লক্ষ্য হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করা। আগের আসরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এবার কিছুটা ভিন্নভাবে কাজ করেছি, যাতে টুর্নামেন্টের ঠিক আগে খেলোয়াড়রা মাঠের পরিবেশে খেলার পর্যাপ্ত সুযোগ পায়।   ১৫ সদস্যের এই দলটি যুক্তরাজ্যে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে তাদের প্রস্তুতি শুরু করবে। এরপর নভেম্বর ও ডিসেম্বর মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে। সিরিজ শেষেও ইংল্যান্ড দল আরও এক সপ্তাহ ভারতে অবস্থান করবে। ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে তারা সেখানে তাদের আউটডোর বা মাঠের প্রস্তুতি চালিয়ে যাবে।   ইংল্যান্ড স্কোয়াড: মারিয়া অ্যান্ড্রুস, অ্যামেলি বিশপ, ফিবি ব্রেট, এলিজা ব্রিস্টো, ফ্লোরা ডেভিস, হলি গার্টন, ব্রায়োনি গিলগ্রাস, জেনেভিভ জির, অ্যামেলিয়া অলিভার, সৃষ্টি পাতিল, প্রার্থনা রেড্ডি, ফেইথ টিকাসিং, ক্লারা থ্যাকার, স্কাই থমাস, ভেনাস উইরাপুলি। দলের সাথে ভ্রমণ করবেন না এমন রিজার্ভ খেলোয়াড়: আভা ক্লাইভ, ইভরিন ধালিওয়াল, লিবি ফেলোস, লুসি র‍্যান্ডল-বিসেল এবং ইসোবেল থর্নডাইক।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

কাতারে লুসাইলে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রবাসী বাবুল আহমেদ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।    লুসাইল থেকে দোহাতে ফেরার পথে গাড়িতে সমস্যা হওয়ায় তিনি রাস্তার পাশে গাড়িটি থামিয়ে চেক করছিলেন। এসময় আরেকটি গাড়ি এসে জোরে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ধাক্কা দেওয়া গাড়িটি একজন মিশরি ড্রাইভার চালাচ্ছিলেন বলে জানা গেছে।   বাবুল আহমেদের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়। প্রায় ২০ বছর ধরে তিনি কাতারে ছিলেন বলে জানিয়েছেন কমিউনিটি নেতা মাহবুব আলম।   বাবুল আহমেদের মরদেহ বর্তমানে হামাদ হাসাপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।   বাবুল আহমেদের দুই ছেলে ও ১ মেয়ে। তার বড় ছেলে বর্তমানে কাতার প্রবাসী। এমন আকস্মিক মৃত্যু সংবাদে কাতারে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীতে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর কদমতলীর শনির আখড়ায় নির্মাণাধীন বহুতল ভবনের পঞ্চম তলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।   শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শনির আখড়ার ২৪ ফুট সড়কের ৮ নম্বর রোডে সাফা টাওয়ারের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।   সহকর্মী ইউনুস জানান, দুপুরে ভবনের পঞ্চম তলায় ময়লা-আবর্জনা পরিষ্কার করছিলেন জোসনা। এ সময় অসাবধানতাবশত লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   জোসনার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
সংগৃহীত ছবি
দেশকে তাবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেবে বিএনপি : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল আমিন রিজভী বলেছেন, বাংলাদেশকে যারা উপনিবেশ বা তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল প্রতিরোধ গড়ে তুলবে।   শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।   রিজভী বলেন, ‘এই দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে প্রান্তরে কঠিন বেরিকেড গড়ে তুলবে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল।’   রুহুল আমিন রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের তিন প্রজন্মের যে ধারাবাহিকতা, সেটার তারেক রহমান প্রতিনিধি তিন নম্বর প্রতিনিধি। তার বাবা ১৯৮০ সালে বক্তৃতা করেছেন, তার মা ১৯৯২ সালে বক্তৃতা করেছেন। আজকে তাদেরই জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বক্তব্য রেখেছেন।   প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, অস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্কের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।   রিজভী আরও বলেন, তারেক রহমান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।   তিনি বলেন, বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ে। শিল্পকারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হয়। যারা আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল প্রতিবাদ করছে।   রিজভী দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণের জন্য ও সামাজিক সুরক্ষায় সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।   সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
সাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে সংস্থাটি। শুক্রবার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।   পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।   এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।   এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
১০,০০০ রানের মাইলফলক ছুঁলেন জস বাটলার

লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের ব্যাটার জস বাটলার ইতিহাস গড়েছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাট মিলিয়ে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করা ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হলেন তিনি।   এদিন ৩২২ রানের লক্ষ্য তাড়া করার সময় দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে এই উইকেটরক্ষক-ব্যাটার মাইলফলকটি স্পর্শ করেন। তিনি মাত্র ৪৯ বলে ৬৯ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন। ১৪০.৮২ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। তবে শেষ পর্যন্ত চোটের কারণে তাকে মাঠ ছাড়তে হয়।   দীর্ঘদিন ধরেই জস বাটলার ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ওয়ানডে ফরম্যাটে ২০৪টি ম্যাচ ও ১৭৬টি ইনিংসে ৩৯.১৫ গড় এবং ১১৫.৫৪ স্ট্রাইক রেটে ৫,৬৭৮ রান সংগ্রহ করেছেন। ওয়ানডেতে তার রেকর্ডের মধ্যে রয়েছে ১১টি সেঞ্চুরি ও ৩০টি হাফ-সেঞ্চুরি; তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি অপরাজিত ১৬২ রানের। বর্তমানে তিনি ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।   টি-টোয়েন্টি পরিসংখ্যানে বাটলার ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি এখন পর্যন্ত ১৬৩টি ম্যাচ ও ১৫০টি ইনিংসে ৩৪.৭৯ গড় এবং ১৫০.১৩-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ৪,৩৮৪ রান করেছেন। টি-টোয়েন্টিতে তার নামের পাশে রয়েছে দুটি সেঞ্চুরি ও ৩০টি হাফ-সেঞ্চুরি।   ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ার মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ৩৬৭টি ম্যাচ ও ৩২৬টি ইনিংসে বাটলারের মোট রান এখন ১০,০৬২। এই দুই ফরম্যাট মিলিয়ে তিনি ১৩টি সেঞ্চুরি ও ৬০টি হাফ-সেঞ্চুরি করেছেন। এর মধ্যে কুশল মেন্ডিসের সেঞ্চুরি বনাম ইংল্যান্ড অধিনায়ক হিসেবে সনাথ জয়সুরিয়ার ওয়ানডে রেকর্ড ভেঙেছে।   টেস্ট পরিসংখ্যান যুক্ত করলে আন্তর্জাতিক ক্রিকেটে জস বাটলারের পরিসংখ্যান আরও চিত্তাকর্ষক হয়ে ওঠে। ৫৭টি টেস্ট ম্যাচে তিনি ২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ২,৯০৭ রান করেছেন। সব মিলিয়ে ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে ৪২৪টি ম্যাচ ও ৪২৬টি ইনিংসে বাটলারের সংগ্রহে রয়েছে ১২,৯৬৯ আন্তর্জাতিক রান। তার গড় রান ৩৫.৮২ এবং স্ট্রাইক রেট ৯৮.২৫। তিনটি ফরম্যাট মিলিয়ে তিনি এ পর্যন্ত ১৫টি সেঞ্চুরি ও ৭৮টি হাফ-সেঞ্চুরি করেছেন।   লিডসে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ২১তম ওভারে শ্রীলঙ্কান স্পিনার দুনিথ ওয়েলালাগের বলে ড্রাইভ খেলার চেষ্টা করার সময় জস বাটলার বড় ধরনের চোটের আশঙ্কায় পড়েন। শটটি খেলার সময় তিনি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবেই স্বাভাবিকভাবে চলাফেরায় সমস্যায় পড়েন।   চোটের আশঙ্কার পর এই ইংলিশ ব্যাটারকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাউন্ডারির ​​দিকে যেতে দেখা যায়। সমস্যার গুরুত্ব বোঝার জন্য আগামী ৪৮ ঘণ্টায় বাটলারের আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। স্কাই স্পোর্টস জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে তাঁর খেলা নিয়ে বর্তমানে অনিশ্চয়তা রয়েছে।   উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ও উচ্চ-স্কোরিং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা ১৬ রানে জয়লাভ করে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফিরিয়ে আনে। লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ম্যাচ-জয়ী ইনিংস খেলার জন্য কুশল মেন্ডিস 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
আসিয়ান কাপে প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল হজম করেছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচের বিরতিতে ২-০ গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের দল।   প্রথমার্ধে মালয়েশিয়ার হয়ে দুটি গোলই করেছেন আরিফ আইমান। ম্যাচের ১৮ মিনিটে প্রথমবার বাংলাদেশের জালে বল পাঠান তিনি। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মালয়েশিয়ার ব্যবধান ২-০ করেন আইমান।   প্রথমার্ধজুড়েই বল দখল ও আক্রমণে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল মালয়েশিয়া। তাদের ধারাবাহিক আক্রমণের বিপরীতে বাংলাদেশ তেমন কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি।   দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে। দুই গোলের ঘাটতি পূরণ করে সমতায় ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে জামাল ভূঁইয়াদের।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
জাতিসংঘে ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   শুক্রবার এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।   প্রধানমন্ত্রীর ভাষণে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে অগ্রযাত্রা এবং একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকারের পাশাপাশি একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় উঠে এসেছে। দেশের পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ এই ‘থ্রি আর’ কৌশলের কথাও তিনি তুলে ধরেছেন।   রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, কর্মসংস্থান, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেছেন।   অভিনন্দনবার্তায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট তীব্র চাপ, জ্বালানি নিরাপত্তা-সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে অর্থনৈতিক পরিস্থিতির অবনতির সঠিক চিত্র ফুটে উঠেছে।   জাতিসংঘকে ‘একটি সমঝোতামূলক বিশ্বসমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু’ হিসেবে দেখার প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংঘাতময় বিশ্বে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এ আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।   প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ : সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ বক্তব্যে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন।   প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং তাঁর নিরাপদ ও সফল সফর কামনা করেন রাষ্ট্রপতি।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম ঢাকায় পৌঁছায়নি, জানা গেল কারণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা আসেনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও এদিন ইউরেনিয়াম গ্রহণ করতে পারেনি বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। ইউরেনিয়াম নিয়ে রাশিয়া থেকে কার্গো বিমান না আসায় আমরা রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান যে, এয়ার স্পেস ক্লিয়ার নেই। কার্গো বিমান আসেনি।’ আকাশপথ ব্যবহারের অনুমতি কেন মেলেনি, সে বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু বলতে পারেননি। রুশ ফেডারেশনের রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন রোসাটমের সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ইউরেনিয়ামের চালান না আসার কারণ জানতে রোসাটমের এক প্রতিনিধির কাছে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে ই-মেইল করা হলেও বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে পদ্মা নদীর তীরে রূপপুর গ্রামে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিটে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। ২০২৩ সালে প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালান দেশে পৌঁছানোর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করে। ওই সময়ে রোসাটমের প্লান্টে তৈরি জ্বালানি কড়া আন্তর্জাতিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে একটি ভারী রাশিয়ান কার্গো বিমানযোগে সরাসরি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। রাজধানী থেকে বিকিরণ সুরক্ষিত কনটেইনারগুলো বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় দীর্ঘ একটি গ্রিন করিডোর দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বিদ্যুৎকেন্দ্র এলাকায় পৌঁছে দেওয়া হয়। ২০২৩ সালের অক্টোবরে একটি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানও হয়েছিল।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
সৌদির তেলবন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলবন্দর ইয়ানবু রক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাখোঁ বলেন, ইয়ানবু বন্দরটি জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প এই পথটি সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। ফ্রান্স ইয়ানবুতে সেনাসদস্য, রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে বলে জানান মাখোঁ। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো সংঘাতে জড়ানো ফ্রান্সের উদ্দেশ্য নয়। বরং গুরুত্বপূর্ণ স্থাপনাটি সুরক্ষিত রাখতেই এসব সামরিক সক্ষমতা মোতায়েন করা হবে। ফরাসি টেলিভিশন টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ‘আমরা সামরিক সক্ষমতা, অর্থাৎ সেনাসদস্য, রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাব, যাতে এই স্থাপনাটি সুরক্ষিত রাখা যায়। আমাদের কোনো সংঘাতে জড়ানোর উদ্দেশ্য নেই।’ সৌদি আরবের তেল রপ্তানির প্রধান বিকল্প পথ হিসেবে ইয়ানবু গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বন্দরটির দিকে তেল পরিবহনের রুটে হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করতে পারে এমন সম্ভাবনারও সমালোচনা করেছেন মাখোঁ। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, এমন নিষেধাজ্ঞা বিবেচনা করা হচ্ছে না। মাখোঁ বলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্যই ‘বিপর্যয়কর’ হবে। পাশাপাশি ফ্রান্সের মাটিতে সম্ভাব্য রুশ হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেন তিনি। দেশটিতে উচ্চ জ্বালানি দামের কারণে অভ্যন্তরীণ চাপের মুখে আছেন মাখোঁ। তবে তিনি শীতের আগে ফ্রান্সে পর্যাপ্ত গ্যাস ও তেল সরবরাহ রয়েছে বলেও আশ্বস্ত করেন। জ্বালানি সরবরাহের প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্যারিস সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি। সূত্র: রয়টার্স

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
ঢাকা থেকে কোন জেলায় যেতে কত বাসভাড়া, নতুন তালিকা প্রকাশ

জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ভাড়ার তালিকায় কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোলও যুক্ত করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। বিআরটিএর পুনর্নির্ধারিত ভাড়ায় ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য পৃথক হিসাব রাখা হয়েছে। যেসব রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার ব্যবহার করা হয়, সেসব ক্ষেত্রে প্রযোজ্য টোল মূল ভাড়ার সঙ্গে যোগ করা হয়েছে। গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসের ক্ষেত্রে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা টোল যুক্ত হয়েছে। সায়েদাবাদ থেকে নতুন ভাড়া সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের নতুন ভাড়ার মধ্যে রয়েছে- বরিশাল : ১৭১ কিলোমিটার দূরত্বে ৫১ আসনের বাসে ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৬২৯ টাকা। পটুয়াখালী : ২১০ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৭২ টাকা। বরগুনা : ২৫৩ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১৪ টাকা। সিলেট : ২৫৭ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা। কুয়াকাটা : ২৮০ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯৬ টাকা। জকিগঞ্জ : ৫১ আসনের বাসে ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৮১ টাকা।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
জাতিসংঘের ভাষণে নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই দিন শহরে পৌঁছে জাতিসংঘে বক্তব্য দেওয়ার পর সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন তিনি। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে। ভাষণ শেষে নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়ে থাকতে পারে। তবে তার দ্রুত ফিরে যাওয়ার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কারণ জানানো হয়নি। নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরের আশপাশে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। পুলিশ সূত্রের বরাতে সিবিএস নিউইয়র্ক জানিয়েছে, বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে হেফাজতে নেওয়া হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে পরে শতাধিক গ্রেপ্তারের কথা বলা হয়েছে। এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তারের কথা বলেছিলেন। তবে পরে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের এককভাবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা নেই। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহুর বক্তব্যের আগে অনেক দেশের প্রতিনিধি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। তার বক্তব্যকে ঘিরে নিউইয়র্কের বাইরে একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভও হয়েছে। সূত্র: আল-জাজিরা

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।
সাইবার অপরাধ দমনে আসছে স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের জন্য অবশেষে গঠিত হচ্ছে স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে প্রাথমিকভাবে পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম দিয়েই ইউনিটটির কার্যক্রম শুরু হবে।পরে প্রয়োজন অনুযায়ী গড়ে তোলা হবে সাংগঠনিক কাঠামো। গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।   চিঠিতে বলা হয়েছে, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরুর নীতিগত অনুমোদন দেওয়া হলো। তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্য লজিস্টিকস এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি ও যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ পূর্ণাঙ্গ প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।   সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিক কার্যক্রম বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে-ছিটিয়ে পরিচালিত হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট এবং পুলিশের অন্য সংশ্লিষ্ট শাখা আলাদাভাবে এসব কাজ করছে। নতুন ইউনিটের মাধ্যমে এসব সক্ষমতাকে একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ চায় বাংলাদেশ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের পার্শ্ব বৈঠক হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত 'জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের প্রযুক্তি সহায়তাপ্রসূত নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে' এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। শামা ওবায়েদ বলেন, নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ আইনগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও জোরদার করেছে। এর মধ্যে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মানসিক সহায়তা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি নারীদের জন্য নিরাপদ গণপরিবহণ নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ উদ্যোগের কথাও তুলে ধরেন। প্রতিমন্ত্রী সংঘাতপ্রবণ পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় বাংলাদেশের ভূমিকার বিষয়েও আলোকপাত করেন।  তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সহায়তায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি ডিজিটাল হয়রানি প্রতিরোধে বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’ তুলে ধরেন। এই উদ্যোগের আওতায় ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলায় স্বেচ্ছামূলক নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।  এ উদ্যোগের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে তিনি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। ক্রোয়েশিয়া ও জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন) আয়োজিত এ গোলটেবিল বৈঠকে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে উদীয়মান ডিজিটাল হুমকি, যেমন অনলাইন হয়রানি, মানহানি, পরিচয় জালিয়াতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অপব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ ‘দূরদর্শী ও দিকনির্দেশনামূলক’: রাষ্ট্রপতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। এর আগে বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  ভাষণে তিনি বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।  তিনি আরও বলেন, রাষ্ট্রের নাগরিকদের ক্ষমতাহীন রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়েই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। পুরোনো ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য জরুরি নির্দেশনা

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে চলাচলকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেড় ঘণ্টা ঢাকামুখী লেনে সেতু মেরামতের কাজ চলবে। এ সময় দাউদকান্দি সেতুর পর আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে যান চলাচলে ধীরগতি তৈরি হতে পারে। ফলে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। এদিন দুপুর ১টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ করা হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। মেরামতকাজ চলাকালে মহাসড়কের ওই অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে কাজের কারণে সাময়িকভাবে যান চলাচলে ধীরগতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রী সাধারণকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য দ্রুত জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ এক বার্তায় এসব তথ্য জানান।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি : রয়টার্স
ওয়াকআউট করা নেতাদের ‘নৈতিক কাপুরুষ’ বললেন নেতানিয়াহু

ভেতরে-বাইরে প্রতিবাদ আর বিক্ষোভের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহু যখন ভাষণ দিতে মঞ্চে আসেন, তখন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা দল বেঁধে ওয়াকআউট করেন। বিব্রত নেতানিয়াহু ওয়াকআউট করা নেতাদের ‘নৈতিক কাপুরুষ’ অভিহিত করে বলেন, ‘আরো কোনো নৈতিক কাপুরুষ যদি যেতে চান, আমার ভাষণ শুরুর আগেই চলে যান।’ জাতিসংঘের প্রায় শূন্য মঞ্চে প্রায় ৪০ মিনিট ধরে দেওয়া ভাষণে নেতানিয়াহু তার যুদ্ধের পক্ষে সাফাই গান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করলেও তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির। তার ভাষায় ‘ইহুদিবিদ্বেষী জনতার’ কাছে নতি স্বীকার করায় পশ্চিম ইউরোপীয় নেতাদের তিরস্কার করেন। নেতানিয়াহু কাতার ও তুরস্কের বিরুদ্ধে ইসরায়েল সম্পর্কে মিথ্যা ছড়ানোর অভিযোগ আনেন। জোহরানমামদানি তার নির্বাচনি প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নেতানিয়াহু যদি নিউইয়র্ক আসেন, তবে যুদ্ধাপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা হবে। তবে পরবর্তী সময়ে তিনি জানান যে এটি করার মতো আইনি কর্তৃত্ব তার নেই। এই সপ্তাহে,মামদানি নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এক ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’ হিসেবে বর্ণনা করেছেন। জাতিসংঘের ভাষণে মামদানির উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনারা আমাকে এখানে আসা থেকে আটকানোর চেষ্টা করেছিলেন। আপনারা চেষ্টা করেছিলেন। আপনারা আমাকে স্তব্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু আপনারা আমাকে স্তব্ধ করতে পারবেন না। আপনারা সত্যকে স্তব্ধ করতে পারবেন না।’ নেতানিয়াহু বলেন, ‘এখানে একটি সহজ সত্য রয়েছে, ইসরায়েল গণহত্যা চালায়নি। ইসরায়েল গণহত্যা প্রতিরোধ করেছে।’  মামদানির বিরুদ্ধে হামাস যোদ্ধাদের সমর্থনের অভিযোগ এনে নেতানিয়াহু বলেন, ‘আমার দেশ এবং আমাদের সাহসী সৈন্যদের সম্পর্কে যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, তারা এই হলের ভেতরেই বসে থাকুন বা নিউ ইয়র্কের ইহুদিবিদ্বেষী মেয়রের দপ্তরেই থাকুন, আমি তাদের এই কথাই বলব : আপনাদের ধিক্কার!’ নেতানিয়াহুর ভাষণের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে মামদানি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার যা করে এসেছেন, এবারও তার ভাষণে ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যাকে আড়াল করার উদ্দেশ্যে সেই একই ভিত্তিহীন মিথ্যার পুনরাবৃত্তি করেছেন। তবে কোনো মিথ্যাই এই সত্যকে বদলে দিতে পারবে না যে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির একটি গ্রেপ্তারি পরোয়ানা তাঁর বিরুদ্ধে বহাল রয়েছে।’ শুধু জাতিসংঘের ভেতরে নয়, নিউইয়র্কের রাজপথেও নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। জাতিসংঘ ভবনের কাছাকাছি এলাকায় বেশ কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন, যাদের মধ্যে ডজন ডজন মানুষ যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, গাজাকে বাঁচতে দাও’, ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো, ইরানকে বাঁচতে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
হাইকোর্ট। ফাইল ছবি
একাধিক মামলার সাজা একসঙ্গে ভোগ করা যাবে না: হাইকোর্ট

কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশনা ছাড়া সেসব সাজা একই সময়ে ভোগ করার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পৃথক মামলায় দণ্ড দেওয়ার সময় সাজা একই সঙ্গে চলবে—এমন স্পষ্ট নির্দেশনা না থাকলে একটি মামলার সাজা শেষ হওয়ার পর পরবর্তী মামলার সাজা কার্যকর হবে। চেক ডিজঅনারের পৃথক ছয়টি মামলায় দণ্ডিত এক ব্যক্তিকে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রুল খারিজ করে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ২০২৫ সালের ২৭ আগস্ট এ রায় দেন। সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ‘মো. নাসির উদ্দিন বনাম রাষ্ট্র’ মামলায় দেওয়া এ রায়ে রিটকারীকে দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের মূল রায়টি লিখেছেন বিচারপতি শেখ তাহসিন আলী। মামলার পটভূমি রায়ের বিবরণ অনুযায়ী, চট্টগ্রামের ব্যবসায়ী মো. নাসির উদ্দিন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় করা চেক ডিজঅনারের ছয়টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ডিত হন। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পরও তাকে কারাগার থেকে মুক্তি না দিয়ে বেআইনিভাবে আটক রাখা হয়েছে—এমন অভিযোগে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন নাসির উদ্দিন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১১ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। পাশাপাশি তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। রুলের শুনানিতে রিটকারীর আইনজীবী মো. শাহ আলম দাবি করেন, মামলাগুলোর বিচার চলাকালে নাসির উদ্দিন কারাগারে ছিলেন। ওই সময়কে তার সাজা থেকে বাদ দেওয়া হয়নি। ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী বিচারাধীন অবস্থায় কারাভোগের সময় সাজা থেকে সমন্বয় করলে তার সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তাই তাকে কারামুক্ত করা উচিত। অন্যদিকে বিবাদীদের আইনজীবী সামীর সাত্তার দাবি করেন, ফৌজদারি কার্যবিধির ৩৯৭ ধারা অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি অন্য মামলায়ও দণ্ডিত হলে এবং আদালত রায়ে সাজা একই সঙ্গে চলবে—এমন স্পষ্ট নির্দেশ না দিলে একটি সাজা শেষ হওয়ার পর পরবর্তী সাজা কার্যকর হবে। নাসির উদ্দিনের মামলাগুলোতে বিচারিক আদালত সাজা একসঙ্গে চলার কোনো নির্দেশ দেননি। তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সার্কুলার অনুযায়ী, বিচার চলাকালে যে মামলায় আসামি হেফাজতে ছিলেন, কেবল সেই মামলার সাজা থেকে ওই সময় বাদ যাবে। এক মামলায় কারাভোগের সময় অন্য মামলার সাজা ভোগের সঙ্গে সমন্বয় করা যাবে না। পক্ষগুলোর বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা শেষে হাইকোর্ট ২০২৫ সালের ২৭ আগস্ট রুল খারিজ করে রায় দেন। রায়ে আদালত বলেন, রিটকারী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারার বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। বিচার বা অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে কোনো এখতিয়ারগত ত্রুটিও প্রমাণ করতে পারেননি। ফলে ওই ধারার অধীনে চলমান ফৌজদারি কার্যক্রমে রিটের মাধ্যমে হস্তক্ষেপ বা চ্যালেঞ্জ করার সুযোগ নেই। রিটকারীকে রায় ও আদেশের তারিখ থেকে দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে নিম্ন আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করতে পারবেন বলেও রায়ে উল্লেখ করা হয়। ছয় মামলার কারাভোগের হিসাব করতে হবে রিটকারীর আইনজীবীকে ছয়টি মামলার বিচার চলাকালে নাসির উদ্দিনের কারাভোগের সময়ের হিসাব করে একটি ‘ক্যালকুলেশন শিট’ প্রস্তুতের নির্দেশও দেওয়া হয়েছে। নিম্ন আদালতের নথি যাচাইয়ের পর হিসাবটি কারা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কারা কর্তৃপক্ষ প্রতিটি মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী বিচারাধীন অবস্থায় আটক থাকার সময় হিসাব করে সংশ্লিষ্ট মামলার সাজা থেকে তা বাদ দেবে। তবে এক মামলায় আটক থাকার সময় অন্য মামলার সাজা থেকে বাদ দেওয়ার সুযোগ থাকবে না। হাইকোর্টের পর্যবেক্ষণ রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী বিচার চলাকালে আসামি যে নির্দিষ্ট মামলায় কারাভোগ করেছেন, কেবল সেই মামলার মোট সাজা থেকে ওই সময় বাদ দেওয়া যাবে। অন্যদিকে ফৌজদারি কার্যবিধির ৩৯৭ ধারা অনুযায়ী, পৃথক মামলায় বিচারিক আদালত সাজা একই সঙ্গে চলার কোনো নির্দেশ না দিলে প্রতিটি মামলার সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে। হাইকোর্ট আরও বলেন, সংশ্লিষ্ট আইনের বৈধতা চ্যালেঞ্জ না করা পর্যন্ত রিট এখতিয়ারের মাধ্যমে ফৌজদারি কার্যক্রম বাতিল করার সুযোগ নেই। একই সঙ্গে রিট এখতিয়ার প্রয়োগ করে বিচারিক আদালতের দেওয়া ফৌজদারি রায়ে হস্তক্ষেপ করার সুযোগও নেই।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে সফল হতে গামিনীর শরণাপন্ন বাংলাদেশ

এশিয়ান গেমস খেলতে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছিলেন অধিনায়ক লিটন দাস।  অধিনায়ক লিটনের মতোই সোনা জয়ের আশা পেস বোলিং কোচ তালহা জুবায়েরের। এ ছাড়া জাপানের উইকেট টাইগারদের সাবেক পিচ কিউরেটর গামিনী ডি সিলভার তৈরি। তার কাছ থেকে পরামর্শ নিয়ে সফল হতে চায় দল। তালহা বলছিলেন, 'উইকেট তো অচেনা, কিন্তু তারপরেও কিছু আইডিয়া আমরা নিয়েছি। আশা করি আমরা দলীয়ভাবে ভালো কিছু করে আসতে পারব। গামিনীর সাথে আলাপ করে আইডিয়া নিব আবারো।' জাপানের উইকেট স্লো থাকবে যা সুবিধা হবে বাংলাদেশের, 'এই ধরণের উইকেট হলে অবশ্যই আমাদের পক্ষে থাকবে। আমরা জানি এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয়। দায়িত্ব থাকবে ব্যাটার, স্পিনার, সবমিলিয়ে সকল প্লেয়ারদের ওপরে।' এদিকে, বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলে চোট পেয়ে মিরপুরের প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি নাজমুল হোসেন শান্ত। তবে তিনি এখন পুরোপুরি ফিট আছেন বলে জানান তালহা। প্রসঙ্গত, এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৮ সেপ্টেম্বর। বেলা ১১টায় ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে—সেটি এখনো ঠিক হয়নি। ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া আর ওমানের মধ্যে চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে আগামী ১ অক্টোবর বেলা ১১টায় সেমিফাইনাল। ফাইনাল ৩ অক্টোবর।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৫, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কেমন

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২১, ২০২৬