খেলাধুলা

হার দিয়েই শেষ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি অধ্যায়

মো: দেলোয়ার হোসাইন মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই অর্ধে দুই চেহারায় দেখা গেল ম‍্যানচেস্টার সিটিকে। কোচ পেপ গুয়ার্দিওলা এবং দুই অভিজ্ঞ ফুটবলার বের্নার্দো সিলভা ও জন স্টোন্সের বিদায়ী ম‍্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবলে ভীতি ছড়াল তারা। দ্বিতীয়ার্ধে অ‍্যাস্টন ভিলার গতিময় ফুটবলের সামনে বারবার খেই হারাল দলটি। উত্থান-পতনের মধ‍্য যাওয়া মৌসুমের শেষটায় হেরেই গেল সিটি।

 

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার এক সঙ্গে মাঠে নামে ২০ দল। ৩৮তম রাউন্ডে সিটির বিপক্ষে ২-১ গোলে জেতে কদিন আগে ইউরোপা লিগ জেতা ভিলা।

 

২৩তম মিনিটে অ‍্যান্টোয়ান সেমেনিওর গোলে এগিয়ে যায় সিটি। স্বাগতিকদের একটি কর্নারে ভিলার একজন ডিফেন্ডার ফ্লিক করলে পেছনের পোস্টে পেয়ে যান সেমেনিও। অনায়াসে জাল খুঁজে নেন তিনি।

 

প্রথমার্ধে ব‍্যবধান বাড়ানো দুটি দারুণ সুযোগ হাতছাড়া করে সিটি।

 

বিরতির পর বিস্ময়কভাবে পাল্টে যায় খেলার চিত্র। প্রথমার্ধে গোলের জন‍্য একটি শটও নিতে না পারা ভিলা সমতা ফেরায় ৪৭তম মিনিটে।

 

কর্নার থেকে সিটি ডিফেন্ডার স্টোন্সের হেডে বল লাগে অলি ওয়াটকিন্সের শরীরে। দ্রুত প্রতিক্রিয়া দেখান তিনি। খুব কাছ থেকে জাল খুঁজে নেন ওয়াটকিন্স।

 

৫৯তম মিনিটে দুই দলের খেলোয়াড়দের গার্ড অব অনার এবং গ‍্যালারি জুড়ে দর্শকদের তুমুল করতালির মধ‍্যে মাঠ ছাড়েন বের্নার্দো সিলভা। এই ম‍্যাচ দিয়েই সিটি অধ‍্যায় শেষ হচ্ছে পর্তুগিজ মিডফিল্ডারের।

 

সিলভার চোখে ছিল জল। ডাগ আউটে দাঁড়ানো সিটির বিদায়ী কোচ পেপ গুয়ার্দিওলাকেও ছুঁয়ে যায় আবেগ। অশ্রু দেখা যায় স্প‍্যানিশ কোচের চোখেও।

 

৬১তম মিনিটে ভিলাকে এগিয়ে নেন ওয়াটকিন্স। অফসাইডের ফাঁদ ভেঙে বল ধরে দ্রুত এগিয়ে যান ইংলিশ ফরোয়ার্ড। স্টোন্সকে এড়িয়ে গতিময় শটে বাকিটা সারেন তিনি।

 

৭৮তম মিনিটে আবারও একই দৃশ‍্যের পুনরাবৃত্তি। সিলভার মতো একইভাবে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার স্টোন্স। ইংলিশ ফুটবলে সিটির গত কয়েক বছরের আধিপত্যে অগ্রণী ভূমিকা ছিল তার। এই ম‍্যাচ দিয়ে ইতিহাদ স্টেডিয়ামে পথচলা শেষ হলো স্টোন্সের।

 

৮৯তম মিনিটে গতিময় শটে ভিলার জালে বল পাঠান ফিল ফোডেন। তবে অফসাইডের জন‍্য মেলেনি গোল। ভিএআরে যে ছবি দেখানো হয় সেটিতে স্পষ্ট হয়নি, ফোডেন অফসাইডে ছিলেন কিনা। ছবি দেখামাত্রই ফুঁসে ওঠে স্বাগতিকদের সমর্থকরা।

 

৩৮ ম‍্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে আসর শেষ করল সিটি। শেষ হলো গুয়ার্দিওলার দারুণ সফল অধ‍্যায়।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
সংগৃহীত ছবি
সেমির লক্ষ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেননি কোচ লিওনেল স্কালোনি।   শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় জয় পাওয়া যে দলটি শুরু থেকে খেলেছিল, কোয়ার্টার-ফাইনালেও সেই একই একাদশের ওপর আস্থা রেখেছেন স্কালোনি। টানা দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে আলবিসেলেস্তেরা।   এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের, তারা কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে।   আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

মোঃ ইমরান হোসেন জুলাই ১২, ২০২৬
নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড। ছবি : সংগৃহীত

বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে কাঁদিয়ে সেমিতে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

যে সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে বলেছিলেন মেসি-রোনালদো

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বদলি নেমেই ভাগ্য বদলে দিচ্ছেন তাঁরা

ছবি: সংগৃহীত
ফ্রান্সের বিপক্ষে অতীত সাফল্যে আত্মবিশ্বাসী স্পেন কোচ

অপ্রত্যাশিত শুরুর পর উন্নতির পথ ধরে ১৬ বছর পর সেমি-ফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের সামনে কঠিন পরীক্ষা, প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স। তবে ফরাসিদের নিয়ে ভাবছেন না লুইস দে লা ফুয়েন্তে। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অতীত সাফল্য থেকে, তাদেরকে হারানোর বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন স্পেন কোচ।   উত্তর আমেরিকা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে স্পেন। আর প্রথম কোয়ার্টার-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স।   দুই দলই টুর্নামেন্টের ফেভারিট। তবে আসরে তাদের শুরুটা ছিল ভিন্ন। দাপুটে পারফরম্যান্সে শতভাগ জয় নিয়ে গ্রুপ সেরা হয় ফ্রান্স। স্পেনও ছিল গ্রুপের চ্যাম্পিয়ন, তবে বিস্ময়করভাবে প্রথম ম্যাচে নবাগত কেইপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা।   একের পর এক বাধা পেরিয়ে, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে স্পেন। ম্যাচটির প্রতিপক্ষ ফ্রান্সকে সমীহ করলেও নিজেদের ওপর আস্থার কমতি নেই দে লা ফুয়েন্তের।   “ফ্রান্স এরই মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা দেখিয়েছে, আমরাও তাই। ম্যাচটি উন্মুক্ত, যে কেউ জিততে পারে। যেখানে জিততে হলে সতেজ, উদ্যমী খেলোয়াড়ের প্রয়োজন হবে… আমরা যেহেতু এই পর্যন্ত এসেছি, আমরা আমাদের সবটুকু উজাড় করে দেব।”   আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ডালাসে হবে ফ্রান্স ও স্পেনের প্রথম সেমি-ফাইনাল। তিন বছরের মধ‍্যে দুই দলের এটা হবে তৃতীয় লড়াই। ২০২৪ সালে ইউরোর সেমি-ফাইনালে ও পরের বছর নেশন্স লিগের সেমি-ফাইনালে জয় পায় স্পেন।   এমনিতে ম্যাচটি জেতার আত্মবিশ্বাস থাকলেও, অতীতের সাফল্য দে লা ফুয়েন্তের সেই আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।   “পরের ম্যাচটি ঘিরে প্রত্যাশা অনেক, অনেক বেশি। আমরা পুরোপুরি এই ম্যাচটিতেই মনোনিবেশ করছি এবং প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য সম্পর্কেও খুব ভালো করে জানি। তবে আমরা যে ফ্রান্সকে হারাতে পারি, এটা নিয়েও আমাদের কোনো সংশয় নেই।”   “আমাদের সেই মান আছে এবং এটা আরেকটি সেমি-ফাইনাল। তাদের বিপক্ষে আগেও সেমি-ফাইনালে খেলেছি। সেখানে সাফল্য পেয়েছি। এবারের ম্যাচটি অত্যন্ত কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এটা অনেক বেশি শক্তির পরীক্ষা নেবে। জয়ের জন্য নিজেদের সেরাটা মেলে ধরতে হবে।”

মো: দেলোয়ার হোসাইন জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আলোচিত সেই আর্জেন্টাইন কিংবদন্তি আর নেই

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসের সেরা ত্রয়ীদের কাতারে কি উঠে এলেন এমবাপ্পে-দেম্বেলে-ওলিসে?

ছবি: সংগৃহীত

তানজিদ ৯৪, স্বস্তির জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত
অ্যালকোহল ও জুয়ার প্রচার থেকে দূরে এমবাপে, নীতিগত অবস্থানেই অনড় ফরাসি তারকা

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত নীতিকে অগ্রাধিকার দিয়ে আসছেন। অ্যালকোহল, জুয়া কিংবা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্যের বিজ্ঞাপনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে তিনি অনড় রয়েছেন, যদিও এসব খাত থেকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   বিশ্বকাপের সাম্প্রতিক আসরেও তার এই অবস্থানের প্রতিফলন দেখা গেছে। ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর পুরস্কার গ্রহণের সময় প্রচলিত অ্যালকোহল ব্র্যান্ডের পরিবর্তে নিরপেক্ষ টুর্নামেন্ট ব্র্যান্ডিং ব্যবহার করা হয়, যাতে সংশ্লিষ্ট স্পনসরের প্রচারণায় তাকে যুক্ত হতে না হয়।   এমবাপে বরাবরই স্বাস্থ্যকর জীবনধারা, ইতিবাচক সামাজিক বার্তা এবং তরুণদের জন্য অনুকরণীয় ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যকে গুরুত্ব দেন। সে কারণে তিনি কোমল পানীয়, জুয়া বা অ্যালকোহল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বদলে নিজের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে আগ্রহী।   নিজের ইমেজ রাইটস ও বাণিজ্যিক চুক্তির ওপরও পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন এই ফরাসি ফরোয়ার্ড। ফলে কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন, তা তিনি ব্যক্তিগত নীতিমালার ভিত্তিতেই নির্ধারণ করেন।   উল্লেখ্য, এর আগেও ২০২২ বিশ্বকাপে একই ধরনের অবস্থানের কারণে এমবাপে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, নীতিগত সিদ্ধান্ত থেকে সরে না এসে প্রয়োজনে আর্থিক ক্ষতির ঝুঁকি নিতেও প্রস্তুত ছিলেন তিনি।

আক্তারুজ্জামান জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটকীয় জয়ে স্বস্তি এমআই নিউইয়র্কের, ব্যাটে-বলে ছাপ রাখতে পারেননি সাকিব

ছবি: সংগৃহীত

রোনালদো ও কর্ণ: সংগ্রাম, সম্মান এবং অপূর্ণতার দুই কিংবদন্তি

ছবি: সংগৃহীত

এমবাপে বনাম চেলেস্তে আমারিলা: মাঠের লড়াই এবার আদালতে

0 Comments