বিশ্ব

পাকিস্তানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা গ্রেফতার

জান্নাতুল ফেরদৌস জেমি ডিসেম্বর ১৯, ২০২৫

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আইএস-খোরসান (আইএস-কে)-এর এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পাকিস্তান।

আজ শুক্রবার পাকিস্তানের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। জাতিসংঘ নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী দলের একটি প্রতিবেদনের ভিত্তিতে এই গ্রেফতারের খবর সামনে আসে।

ইসলামাবাদ থেকে এএফপি এ খবর জানায়।

গ্রেফতার হওয়া ওই নেতার নাম সুলতান আজিজ আজম। তিনি আইএস-কে’র মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ১৬ মে তাকে গ্রেফতার করা হয়েছে।

পরিচয় গোপন রাখার শর্তে পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আজম কেবল মুখপাত্রই ছিলেন না, বরং এই অঞ্চলে গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো।’

তিনি আরও জানান, আজমকে জিজ্ঞাসাবাদের পর শুরু হওয়া সন্ত্রাসবিরোধী অভিযানগুলো যাতে ব্যাহত না হয়, সেজন্য এতদিন এই গ্রেফতারের খবর গোপন রাখা হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশে বেসামরিক নাগরিকদের ওপর চালানো ভয়াবহ কিছু হামলার দায় স্বীকার করেছে আইএস-কে। ২০২৪ সালের মার্চে মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহতের ঘটনায় এই গোষ্ঠীটি জড়িত ছিল। 

এছাড়া ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে এবং পাকিস্তানে বেশ কিছু প্রাণঘাতী হামলা চালিয়েছে তারা।

তবে আজমকে ঠিক কোন দেশ থেকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে গোয়েন্দা কর্মকর্তা বা জাতিসংঘের প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।

তালেবান কর্তৃপক্ষ বরাবরই নিরাপত্তা রক্ষার বিষয়ে অঙ্গীকার করে আসছে এবং তারা আইএস-কে ও আফগানিস্তানে সক্রিয় অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। 

অন্যদিকে, পাকিস্তান অভিযোগ করে আসছে, তালেবানরা তাদের মাটিতে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। এই ইস্যু নিয়ে দেশ দু’টির মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে এবং সীমান্তে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ও তালেবান-উভয় পক্ষের অভিযানের ফলে আইএস-কে’র সক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে। 
প্রতিবেদনে বলা হয়, ‘অভিযানের কারণে আইএস-কে’র শক্তি কমলেও গোষ্ঠীটি এখনো টিকে আছে।’ ধারণা করা হচ্ছে, বর্তমানে তাদের প্রায় ২ হাজার সদস্য রয়েছে।

গোষ্ঠীটির নেতারা এখন নতুন সদস্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে এবং আফগানিস্তানের বাইরে হামলা চালানোর জন্য ‘স্লিপার সেল’ নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক জেমসটাউন ফাউন্ডেশনের তথ্যমতে, আজমের বাড়ি আইএস-কে’র শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত আফগানিস্তানের নানগারহার প্রদেশে। ২০১৫ সালে আইএস-কে’তে যোগ দেওয়ার আগে তিনি একজন কবি ও লেখক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত ছিলেন।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবি : সংগৃহীত
সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২৭ মে বুধবার দেশটিতে কোরবানির ঈদ উদযাপন হবে; তার আগের দিন হবে হজ।   রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ।   চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে রোববার ছিল জিলকদ মাসের শেষ দিন। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ২৬ মে হজের মূল আনুষ্ঠানিকতা হবে এবং পরের দিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।   জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে থাকে।   বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।

মো: দেলোয়ার হোসাইন মে ১৮, ২০২৬
ছবি : সংগৃহীত

বিদায় বলবেন না, বরং বলুন আবার দেখা হবে : প্রণয় ভার্মা

ছবি : সংগৃহীত

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

তৃতীয় সন্তান জন্ম দিলেই মিলবে সরকারি ভাতা

ছবি : সংগৃহীত
তেলবাহী জাহাজের দ্বিতীয় নাবিককে গ্রেফতার করেছে সুইডেন

সন্দেহভাজন ভুয়া পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের দ্বিতীয় এক নাবিককে গ্রেফতার করেছে সুইডেন। শনিবার দেশটির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। জাহাজটি রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে সন্দেহ করা হচ্ছে। জাল নথি ব্যবহারের অভিযোগে এটি তদন্তের আওতায় রয়েছে। স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত ১২ মাচ সুইডেনের্র দক্ষিণাঞ্চলের ট্রেলেবোরি শহরের উপকূলে ২২৮ মিটার দীর্ঘ ‘সি আউল-১’ নামের তেলবাহী জাহাজে অভিযান চালায় সুইডিশ কোস্টগার্ড। জাহাজটি কোমোরোসের পতাকা ব্যবহার করছিল। তবে কোস্টগার্ডের সন্দেহ, ওই পতাকা ছিল ভুয়া। এ ঘটনায় জাল নথি ব্যবহারের অভিযোগে জাহাজটির ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়। সুইডিশ কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, ‘নতুন একজন ক্যাপ্টেন জাহাজটির দায়িত্ব নেন এবং নতুন পতাকাবাহী রাষ্ট্রের নথি সুইডিশ ট্রান্সপোর্ট এজেন্সিতে জমা দেওয়া হয়। এসব নথিও জাল বলে সন্দেহ করা হচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘দ্বিতীয় এক নাবিককে গ্রেফতার করা হয়েছে এবং নতুন প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।’ কোস্টগার্ড জানায়, ‘সি আউল-১’ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত জাহাজ। এছাড়া জাহাজটির সমুদ্রযাত্রার উপযোগিতা সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগও তদন্ত করা হচ্ছে।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ১৭, ২০২৬
ছবি : সংগৃহীত

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব : ৮০ জনেরও বেশি মৃত্যু

ছবি : সংগৃহীত

কানাডার এক ক্রুজ যাত্রী হান্টা ভাইরাসে ‘সম্ভাব্য আক্রান্ত’

ছবি : সংগৃহীত

গাড়ি দুর্ঘটনায় আহতদের দেখতে সাইপ্রাস সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
এভারেস্টে নিজ নিজ রেকর্ড ভাঙলেন দুই নেপালি পর্বতারোহী

নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা রোববার ৩২তম মাউন্ট এভারেস্ট জয় করে নিজের রেকর্ড আরও বাড়িয়েছেন। অন্যদিকে লাখপা শেরপা ১১তমবার এভারেস্টের চূড়ায় উঠে নারীদের মধ্যে নিজের গড়া রেকর্ড ভেঙেছেন। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নেপালের পর্যটন বিভাগের মুখপাত্র হিমাল গৌতম এএফপিকে বলেন, ‘এটি নেপালের পর্বতারোহণ ইতিহাসে আরেকটি মাইলফলক।’ ৫৬ বছর বয়সী কামি রিতা শেরপা প্রথম ১৯৯৪ সালে বাণিজ্যিক অভিযানের সদস্য হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন। এরপর থেকে তিনি প্রায় প্রতি বছরই অভিযাত্রীদের গাইড হিসেবে এভারেস্টে আরোহণ করেছেন। ৫২ বছর বয়সী লাখপা শেরপা ‘মাউন্টেন কুইন’ নামে পরিচিত। তিনি প্রথম ২০০০ সালে এভারেস্টের চূড়ায় ওঠেন। তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বত সফলভাবে জয় ও সেখান থেকে নেমে আসা প্রথম নেপালি নারী। হিমাল গৌতম বলেন, ‘তাদের এই রেকর্ড অন্য পর্বতারোহীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করবে।’ তিনি আরও বলেন, ‘এভারেস্টে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে রেকর্ড গড়া পর্বতারোহণকে আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল করতে সহায়তা করবে।’ ২০২৪ সালে এভারেস্টে আরেকবার আরোহণের পর কামি রিতা শেরপা জানিয়েছিলেন, তিনি ‘শুধু কাজ করছেন’ এবং রেকর্ড গড়ার কোনো পরিকল্পনা তার নেই। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে শেরপার প্রথম এভারেস্ট জয়ের পর থেকেই পর্বতারোহণ একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। চলতি মৌসুমে এভারেস্ট আরোহণের জন্য রেকর্ড ৪৯২টি অনুমতি দিয়েছে নেপাল। পর্বতারোহী ও সহায়ক কর্মীদের জন্য এভারেস্টের পাদদেশে গড়ে উঠেছে তাঁবুর বিশাল নগরী।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ১৭, ২০২৬
ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের ফোর্ড রণতরী ৩২৬ দিন পর দেশে ফিরেছে

ছবি : সংগৃহীত

ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ছবি: সংগৃহীত

‘ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করছে ফরাক্কা চুক্তির উপর! নষ্ট হতে দেব না বাংলাদেশের স্বার্থ’, দিল্লিকে বার্তা তারেকের মন্ত্রীর

0 Comments