গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত যখন ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়, তখন এই পদক্ষেপের প্রভাব তেলের বাজারের বাইরেও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এটি ছিল সৌদি আরবের সঙ্গে আমিরাতের একসময়ের ঘনিষ্ঠ অংশীদারত্ব ভেঙে গিয়ে প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হওয়ার ইঙ্গিত।
ঐতিহাসিকভাবে সৌদি আরবই ছিল তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের প্রভাবশালী সদস্য। সৌদি আরব তাদের বিশাল উৎপাদনক্ষমতা কাজে লাগিয়ে বিশ্বব্যাপী তেলের দামকে প্রভাবিত করেছে। তাই এই সংস্থা থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এমন একটি ব্যবস্থাকে প্রত্যাখ্যানের ইঙ্গিত দেয়, যা দীর্ঘদিন ধরে সৌদি নিয়ন্ত্রিত বলে মনে করা হতো।
সৌদি ও আমিরাতের নেতাদের মধ্যে এই মতপার্থক্য রাতারাতি ঘটেনি।
এক দশক আগে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদকে আদর্শগতভাবে অভিন্ন মিত্র হিসেবে দেখা হতো। আরব বসন্তের জোয়ারকে তারা তাদের শাসনব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখতেন। এই অঞ্চলটিকে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টায় উভয়েই ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, দৃঢ়চেতা এবং একমত।
একসঙ্গে তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে তারা পারস্য উপসাগরীয় প্রতিবেশী কাতারকে বিচ্ছিন্ন করার জন্যও যৌথভাবে পদক্ষেপ নিয়েছেন, যা কাতার অস্বীকার করে। তারা তাদের অভিন্ন আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।
আজ সেই সম্পর্কটি অনেকটাই ভিন্ন। দেশ দুটি আঞ্চলিক যুদ্ধে ক্রমশই পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন করছে, পরস্পরবিরোধী জ্বালানি কৌশল অনুসরণ করছে এবং বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতা করছে।
তেল ও অর্থনীতি নিয়ে সংঘাত
কয়েক দশক ধরে, আমিরাতের দুবাই শহর মধ্যপ্রাচ্যের অর্থায়ন, সরবরাহ ব্যবস্থা এবং বহুজাতিক সংস্থাগুলোর প্রধান কেন্দ্র ছিল। কিন্তু গত ১০ বছরে, সৌদি আরবকে ব্যবসা ও পর্যটনের এক শক্তিশালী কেন্দ্রে পরিণত করতে যুবরাজ মোহাম্মদের ব্যাপক পরিকল্পনা দেশটিকে ক্রমশ আমিরাতের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছে।
সৌদি কর্মকর্তারা এই উচ্চাকাঙ্ক্ষাকে সুস্পষ্ট করে তোলেন একটি ঘোষণার মাধ্যমে। তারা সরকারের সঙ্গে লাভজনক চুক্তি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাজধানী রিয়াদে আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করতে বাধ্য করেন। গত বছরের মার্চ মাসে সৌদি কর্মকর্তারা জানান যে, ৬০০-র বেশি সংস্থা রিয়াদে আঞ্চলিক ঘাঁটি স্থাপন করেছে।
আমিরাতের কর্মকর্তাদের কাছে বার্তাটি ছিল সুস্পষ্ট: সৌদি আরব আর তেল সম্পদ এবং রাজনৈতিক প্রভাবের ওপর নির্ভর করে সন্তুষ্ট নয়, বরং তারা সরাসরি তাদের অর্থনৈতিক ভূখণ্ডে প্রবেশ করছে।
উভয় দেশই কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈশ্বিক অবকাঠামোর মতো উদীয়মান খাতগুলোতে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে এবং প্রায়শই একই বিনিয়োগকারী ও বাজারকে লক্ষ্য করছে।
যদিও সৌদি আরব দীর্ঘদিন ধরে ওপেকে আধিপত্য বিস্তার করে আসছে, সংযুক্ত আরব আমিরাতও নিজস্ব সক্ষমতা গড়ে তুলেছে এবং তেল উৎপাদনের সম্ভাবনা বাড়িয়েছে।
আমিরাতের কর্মকর্তারা প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন যে, ওপেক তাদের উৎপাদন সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে বাধা দিয়েছে।
মিত্রতা থেকে সংঘাতে
আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে এই বিভাজন স্পষ্ট। ২০১৫ সালে যখন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বোমা হামলা শুরু করে, তখন তারা ইরান-সমর্থিত হুথিদের মোকাবিলা করতে এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনরুদ্ধার করতে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট উপস্থাপন করেছিল।
সময়ের সঙ্গে সঙ্গে, সেই অভিন্ন লক্ষ্যে ভাঙন ধরে। একটি দীর্ঘ, অরক্ষিত সীমান্ত থাকায়, সৌদি আরব তার দক্ষিণাঞ্চলে প্রতিকূল শক্তির হুমকি প্রতিরোধের জন্য একটি ঐক্যবদ্ধ ইয়েমেনকে অপরিহার্য বলে মনে করে।
ইয়েমেনের সঙ্গে কোনো সীমান্ত না থাকায়, সংযুক্ত আরব আমিরাত সেখানে নিজস্ব মিত্র তৈরি করেছে। বিশেষ করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে সমর্থন দিচ্ছে তারা। এই সশস্ত্র গোষ্ঠী দক্ষিণে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে। উদার্ন ট্রানজিশনাল কাউন্সিলে সঙ্গে জোটের মাধ্যমে আমিরাত দক্ষিণ আরব উপদ্বীপের কৌশলগত বন্দর ও নৌপথের ওপর নিয়ন্ত্রণ পেয়েছে।
২০২৫ সালের শেষের দিকে স্বার্থের এই ভিন্নতা সরাসরি সংঘর্ষে রূপ নেয়। আমিরাত সমর্থিত গোষ্ঠী দক্ষিণ ও পূর্ব ইয়েমেনের ভূখণ্ড দখল করে নেয়, যা সৌদি স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিসেম্বরে এই সংকট চরমে পৌঁছায়। সে সময় সৌদি নেতৃত্বাধীন বাহিনী পণ্যবাহী জাহাজের ওপর হামলা চালায়। এ বিষয়ে তাদের দাবি ছিল, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের জন্য ওই জাহাজে করে অস্ত্র পাঠাচ্ছিল আমিরাত।
সুদান নিয়ে দ্বন্দ্ব
সুদানের গৃহযুদ্ধ নিয়েও দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা চলছে। দেশটিতে গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
২০১৯ সালে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পতনের পর, সৌদি আরব এবং আমিরাত উভয়ই সুদানের রাজনৈতিক পালাবদলকে নিজেদের অনুকূলে গড়ে তুলতে চেয়েছিল। দেশটি যখন সংঘাতের দিকে ধাবিত হচ্ছিল, তখন তাদের পথ ভিন্ন হয়ে যায়।
সৌদি আরব সুদানের সামরিক বাহিনীকে সমর্থন করে এবং এই সমর্থনকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষা ও আরো বিশৃঙ্খলা প্রতিরোধের প্রচেষ্টা হিসেবে তুলে ধরে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ মিত্র মিশরের নিরাপত্তা এবং লোহিত সাগরের ক্ষমতার ভারসাম্যের জন্য সুদানের স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন রিয়াদ।
আমিরাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থন করার অভিযোগ উঠেছে। এর বিপরীতে প্রমাণ থাকা সত্ত্বেও আমিরাতের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
দ্বন্দ্ব থাকলেও সম্পর্ক ছিন্ন করার লক্ষণ নেই
এই ফাটল হোয়াইট হাউস পর্যন্ত গড়িয়েছে। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প আমিরাতের শেখ মোহাম্মদকে জানিয়েছিলেন, সুদানে র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থন দেওয়ায় আমিরাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে তাকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ তাকে । ওই আলাপচারিতার সঙ্গে সংশ্লিষ্ট চারজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
দ্বন্দ্ব থাকলেও সম্পর্ক ছিন্ন করার কোনো ইঙ্গিত দেয়নি দেশ দু’টি। উভয় পক্ষের কর্মকর্তারা এই সম্পর্ককে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। ঐতিহাসিকভাবে, সংকটের সময়ে দেশ দুটি ঐক্যবদ্ধ থেকেছে।
সোমবার সংযুক্ত আরব আমিরাত নতুন করে ইরানি হামলার শিকার হওয়ার পর, শেখ মোহাম্মদ বিন জায়েদকে ফোন করে ওই হামলার নিন্দা জানান মোহাম্মদ বিন সালমান। আমিরাতের নিরাপত্তা রক্ষায় সংগতিও প্রকাশ করেন তিনি।
তবে আমিরাতের ওপেক ত্যাগ এটাই ইঙ্গিত দেয় যে, ইরানের সঙ্গে যুদ্ধও এই দুই নেতার মধ্যকার উত্তেজনা দূর করতে পারছে না। উপসাগরীয় এই দুই পরাশক্তির মধ্যকার টানাপোড়েনের সম্পর্ক সম্ভবত আগামী বছরগুলোতে এই অঞ্চলের গতিপথকে প্রভাবিত করবে।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
ঐতিহ্যগতভাবে মাছ ধরাকে আউটডোর বা উন্মুক্ত জায়গার কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হলেও, এবার সেই অভিজ্ঞতাকে চার দেয়ালের ভেতরে নিয়ে আসছে রাশিয়ার একটি শপিং সেন্টার। মস্কোর ‘গাগারিনস্কি শপিং সেন্টার’ বিশ্বের প্রথম ইনডোর বা অভ্যন্তরীণ মাছ ধরার পুকুর চালুর ঘোষণা দিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ ভিন্নধর্মী এই বিনোদন কেন্দ্রটি উন্মুক্ত করা হতে পারে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, শপিং সেন্টারের ভেতরে ১০ মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার প্রস্থের একটি কৃত্রিম পুকুর তৈরি করা হবে। পুকুরটিতে কার্প, ক্রুশিয়ান কার্প, টেঞ্চ, ব্রিম, পার্চ এবং ক্যাটফিশসহ বেশ কয়েক প্রজাতির মাছ ছাড়া হবে। যেখানে একসঙ্গে সর্বোচ্চ ১৬ জন মানুষ মাছ ধরার সুযোগ পাবেন। মাছ ধরার জন্য প্রয়োজনীয় ছিপ এবং টোপ শপিং সেন্টার থেকেই সরবরাহ করা হবে। এছাড়া, পুকুরের পানির নিচে বিশেষ ক্যামেরা বসানো থাকবে, যার মাধ্যমে সরাসরি বড় পর্দায় মাছের আনাগোনা দেখতে পাবেন দর্শনার্থীরা। উদ্যোক্তাদের দাবি, এই ইনডোর পুকুরটি শপিং সেন্টারের ভেতরে একটি ‘প্রাকৃতিক দ্বীপ’ হিসেবে কাজ করবে। কেনাকাটার কোলাহলের মাঝেও এখানে এক শান্ত, মনোরম ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে কৃত্রিমভাবে পাখির ডাক এবং ব্যাঙের ডাকের আবহ তৈরি করা হবে। তবে এই প্রকল্প কতটুকু সফল হবে, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। এটি কি আসলেই পেশাদার মাছ শিকারীদের আকৃষ্ট করতে পারবে, নাকি কেনাকাটা করতে আসা স্ত্রীদের জন্য অপেক্ষারত স্বামীদের সময় কাটানোর মাধ্যম হবে—তা নিয়ে আলোচনা চলছে। ইনডোর পুকুরটির উদ্বোধনের সুনির্দিষ্ট দিনক্ষণ এবং এখানে অংশ নেওয়ার খরচ কেমন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কিছু সূত্রের ধারণা, এই সুবিধাটি দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হতে পারে। কারণ, এখান থেকে শিকার করা কোনো মাছ বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ধরার পর সব মাছ আবার পুকুরেই ছেড়ে দিতে হবে (ক্যাচ অ্যান্ড রিলিজ)। তবে মাছ শিকারের সফলতার ওপর ভিত্তি করে দর্শনার্থীরা নির্দিষ্ট পয়েন্ট পাবেন, যা দিয়ে শপিং সেন্টারের বিভিন্ন দোকান থেকে আকর্ষণীয় উপহার বা ছাড়ের সুবিধা নেওয়া যাবে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলো তাদের নিরাপত্তা, আঞ্চলিক রাজনৈতিক প্রভাব এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও অবাধ বাণিজ্যিক চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা চাইছে। জিসিসিভুক্ত দেশগুলো মনে করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের মিত্রতার ভিত্তিতে নিরাপত্তা নিশ্চয়তা বজায় থাকা জরুরি। একই সঙ্গে ইরানের সঙ্গে যেকোনও আলোচনার ক্ষেত্রেও তারা নিজেদের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে চায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলো তাদের নির্দিষ্ট কিছু উদ্বেগের কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। তারা আঞ্চলিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অবহিত থাকতে এবং সম্পৃক্ত থাকতে চায়। রুবিও বলেন, “যুক্তরাষ্ট্র এমন কোনও সিদ্ধান্ত নেবে না বা এমন কোনও প্রতিশ্রুতি দেবে না, যা উপসাগরীয় অংশীদারদের স্বার্থ, দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও স্থিতিশীলতার সঙ্গে আপস করে।” জিসিসি দেশগুলোর আরেকটি বড় দাবি হলো, ইরানের পাল্টা হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুনর্গঠনের জন্য অর্থায়ন। তাদের বক্তব্য, এই ক্ষয়ক্ষতি এমন এক যুদ্ধের সময় হয়েছে, যে যুদ্ধ তারা চায়নি এবং শুরু থেকেই বন্ধ করার চেষ্টা করেছে; কিন্তু শেষ পর্যন্ত তারা সেই সংঘাতের মাঝখানে পড়ে গেছে। বৈঠকে হরমুজ প্রণালীর বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। জিসিসি দেশগুলো জানিয়েছে, উপসাগরীয় জলসীমা ব্যবহারের জন্য কোনও ধরনের ফি বা চার্জ আরোপের পক্ষে তারা নয়। রুবিও বলেন, উপসাগরীয় দেশগুলোর অবস্থান খুব স্পষ্ট- হরমুজ প্রণালীর ব্যবহারের জন্য কোনও ধরনের মূল্য আদায়ের বিষয়ে তাদের কোনও সমর্থন নেই। তার মতে, সংঘাতের আগে এই জলপথ যে অবস্থায় ছিল, সেই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়া প্রয়োজন। তিনি বলেন, “আমাদের মনে করিয়ে দিতে হবে যে সংঘাতের আগে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচল স্বাভাবিক ছিল। এটি একটি আন্তর্জাতিক জলপথ।” হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলের নিরাপত্তা ও নৌ চলাচলের স্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জিসিসির উদ্বেগ মূলত আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা এবং ইরান-সম্পর্কিত যেকোনও ভবিষ্যৎ কূটনৈতিক সমঝোতায় নিজেদের ভূমিকা নিশ্চিত করা নিয়ে। সূত্র: আল-জাজিরা
প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধির কারণে চলতি বছরের জুন থেকে আগস্টের মধ্যে নতুন একটি এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। তবে এর প্রভাব ইউরোপে কতটা পড়বে, তা নিয়ে এখনই নিশ্চিত নন বিশেষজ্ঞরা। ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রঁসের জলবায়ুবিজ্ঞানী লরিয়ান বাতে বলেছেন, বর্তমানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে এল নিনো গড়ে উঠছে। সাধারণত এর ফলে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাত কমে যায়, আর দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বৃষ্টিপাত বেড়ে যায়। তবে ফ্রান্স বা ইউরোপের ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তার মতে, এল নিনোর কোনো প্রভাব দেখা গেলেও তা চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে অনুভূত হতে পারে। লরিয়ান বাতে বলেন, ইউরোপে শক্তিশালী এল নিনোর প্রভাব সাধারণত শীতকালে বেশি দেখা যায়। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, এর প্রভাব সব সময় একই রকম হয় না। তাপমাত্রা ও বৃষ্টিপাতের ওপর আরও অনেক আবহাওয়াগত উপাদান কাজ করে। তিনি জানান, বিভিন্ন জলবায়ু মডেল ইঙ্গিত দিচ্ছে যে এবার একটি শক্তিশালী এল নিনো তৈরি হতে পারে এবং বছরের শেষ দিকে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। এর ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নই এখনও উচ্চ তাপমাত্রার প্রধান কারণ। এল নিনো এ ক্ষেত্রে অতিরিক্ত একটি প্রভাবক হিসেবে কাজ করে। লরিয়ান বাতে আরও বলেন, এল নিনো মূলত প্রাকৃতিক জলবায়ুগত পরিবর্তনের একটি অংশ। এটি স্থায়ীভাবে জলবায়ু পরিবর্তন ঘটায় না। সাধারণত একটি এল নিনো পর্ব শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, কখনও কখনও এর বিপরীত অবস্থা ‘লা নিনাও’ দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এল নিনোর প্রভাবও আগের তুলনায় ভিন্ন হতে পারে। তাই এর সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। সূত্র : www.20minutes.fr