খেলাধুলা

কাল শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক নজরে দেখে নিন সংশোধিত সূচি

মারিয়া রহমান ফেব্রুয়ারি ০৬, ২০২৬

আগামীকাল শনিবার পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে এবার প্রতিনিধিত্ব করছে ২০ দল। এবারের আসরে থাকছে না বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি হয়নি তারা। প্রায় একমাস ধরে এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলাপ চলেছে। আইসিসি বাংলাদেশের অনড় অবস্থানের বিপরীতে তাদের দাবি মেনে নেয়নি। বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়।

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি’ : শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান

গ্রুপ ‘সি’ : স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি

গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) :

৭ ফেব্রুয়ারি : পাকিস্তান-নেদারল্যান্ডস, সকাল ১১:৩০টা, কলম্বো

৭ ফেব্রুয়ারি : স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩:৩০, কলকাতা

৭ ফেব্রুয়ারি : ভারত-যুক্তরাষ্ট্র, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই

৮ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-আফগানিস্তান, সকাল ১১:৩০, চেন্নাই

৮ ফেব্রুয়ারি : ইংল্যান্ড-নেপাল, বিকাল ৩:৩০, মুম্বাই

৮ ফেব্রুয়ারি : শ্রীলংকা-আয়ারল্যান্ড, সন্ধ্যা ৭:৩০, কলম্বো

৯ ফেব্রুয়ারি : স্কটল্যান্ড-ইতালি, সকাল ১১:৩০,কলকাতা

৯ ফেব্রুয়ারি : জিম্বাবুয়ে-ওমান, বিকাল ৩:৩০, কলম্বো

৯ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা-কানাডা, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ

১০ ফেব্রুয়ারি : নেদারল্যান্ডস-নামিবিয়া, সকাল ১১:৩০, দিল্লি

১০ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত, বিকাল ৩:৩০, চেন্নাই

১০ ফেব্রুয়ারি : পাকিস্তান-যুক্তরাষ্ট্র, সন্ধ্যা ৭:৩০, কলম্বো

১১ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান, সকাল ১১:৩০, আহমেদাবাদ

১১ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড, বিকাল ৩:৩০, কলম্বো

১১ ফেব্রুয়ারি : ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই

১২ ফেব্রুয়ারি : শ্রীলংকা-ওমান, সকাল ১১:৩০, ক্যান্ডি

১২ ফেব্রুয়ারি : নেপাল-ইতালি, বিকাল ৩:৩০, মুম্বাই

১২ ফেব্রুয়ারি : ভারত-নামিবিয়া, সন্ধ্যা ৭:৩০, দিল্লি

১৩ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে, সকাল ১১:৩০, কলম্বো

১৩ ফেব্রুয়ারি : কানাডা-সংযুক্ত আরব আমিরাত, বিকাল ৩:৩০, দিল্লি

১৩ ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস, সন্ধ্যা ৭:৩০, চেন্নাই

১৪ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড-ওমান, সকাল ১১:৩০, কলম্বো

১৪ ফেব্রুয়ারি : স্কটল্যান্ড-ইংল্যান্ড, বিকাল ৩:৩০, কলকাতা

১৪ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ

১৫ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ-নেপাল, সকাল ১১:৩০, মুম্বাই

১৫ ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্র-নামিবিয়া, বিকাল ৩:৩০, চেন্নাই

১৫ ফেব্রুয়ারি : ভারত-পাকিস্তান, সন্ধ্যা ৭:৩০, কলম্বো

১৬ ফেব্রুয়ারি : আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত, সকাল ১১:৩০, দিল্লি

১৬ ফেব্রুয়ারি : ইংল্যান্ড-ইতালি, বিকাল ৩:৩০, কলকাতা

১৬ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-শ্রীলংকা, সন্ধ্যা ৭:৩০, ক্যান্ডি

১৭ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-কানাডা, সকাল ১১:৩০, চেন্নাই

১৭ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে, বিকাল ৩:৩০, ক্যান্ডি

১৭ ফেব্রুয়ারি : স্কটল্যান্ড-নেপাল, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই

১৮ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত, সকাল ১১:৩০, দিল্লি

১৮ ফেব্রুয়ারি : পাকিস্তান-নামিবিয়া, বিকাল ৩:৩০, কলম্বো

১৮ ফেব্রুয়ারি : ভারত-নেদারল্যান্ডস, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ

১৯ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ-ইতালি, সকাল ১১:৩০, কলকাতা

১৯ ফেব্রুয়ারি : শ্রীলংকা-জিম্বাবুয়ে, বিকাল ৩:৩০, কলম্বো

১৯ ফেব্রুয়ারি : আফগানিস্তান-কানাডা, সন্ধ্যা ৭:৩০, চেন্নাই

২০ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-ওমান, সকাল ১১:৩০, ক্যান্ডি

সুপার এইট পর্ব

২১ ফেব্রুয়ারি : ওয়াই ২-ওয়াই ৩, সন্ধ্যা ৭:৩০, কলম্বো

২২ ফেব্রুয়ারি : ওয়াই ১- ওয়াই ৪, বিকাল ৩:৩০, ক্যান্ডি

২২ ফেব্রুয়ারি : এক্স ১-এক্স ৪, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ

২৩ ফেব্রুয়ারি : এক্স ২-এক্স ৩, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই

২৪ ফেব্রুয়ারি : ওয়াই ১-ওয়াই ৩ সন্ধ্যা ৭:৩০, ক্যান্ডি

২৫ ফেব্রুয়ারি : ওয়াই ২-ওয়াই ৪ সন্ধ্যা ৭:৩০, কলম্বো

২৬ ফেব্রুয়ারি : এক্স ৩ -এক্স ৪ বিকাল ৩:৩০, আহমেদাবাদ

২৬ ফেব্রুয়ারি : এক্স ১ -এক্স ২ সন্ধ্যা ৭:৩০, চেন্নাই

২৭ ফেব্রুয়ারি : ওয়াই ১-ওয়াই ২ ৭:৩০, কলম্বো

২৮ ফেব্রুয়ারি : ওয়াই ৩-ওয়াই ৪ সন্ধ্যা ৭:৩০, ক্যান্ডি

০১ মার্চ :এক্স ২-এক্স ৪, বিকাল ৩:৩০, দিল্লি

০১ মার্চ : এক্স ১ -এক্স ৩, সন্ধ্যা ৭:৩০, কলকাতা

সেমিফাইনাল

৪ মার্চ : প্রথম সেমিফাইনাল, সন্ধ্যা ৭:৩০, কলকাতা/ কলম্বো

৪ মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই

ফাইনাল

৮ মার্চ : ফাইনাল, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ/ কলম্বো

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া সিরিজে জয়ের স্বপ্ন দেখছেন আশরাফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত কেবল একটি ওয়ানডে জিতেছে। কার্ডিফের সেই ম্যাচে লাল-সবুজের জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল৷ ২১ বছর পর এখন বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল। মাঠে না খেলতে পারলেও শিষ্যদের প্রস্তুত করবেন অজিদের বিপক্ষে লড়াইয়ের জন্য। আর সেই লড়াইয়ে শিষ্যদের জয়ের আশাও দেখছেন অ্যাশ। আজ (২২ মে) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে (সিরিজ) অবশ্যই কঠিন হবে। আমরা ২০০৫ সালে কার্ডিফে জিতেছিলাম, এরপরে আসলে আর কখনওই জেতা হয়নি। যদিও অত বেশি ম্যাচ খেলিনি। অল্প ম্যাচ খেলেছি কিন্তু আর জেতা হয়নি। আমি যখন অধিনায়ক ছিলাম, একবার কাছাকাছি গিয়েছিলাম।’ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে একটি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়ে দিতে গিয়েও হেরেছে বাংলাদেশ। সেই স্মৃতি রোমন্থন করে আশরাফুল বলেন, ‘২০০৮ সালে আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম। ওই ম্যাচটায় তামিম অর্ধশতক করেছিল, সাকিবও ভালো করে, কিন্তু জিততে পারিনি। ওই একটা ম্যাচই মনে হয় আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, যেটা আমাদের জেতার মতো ছিল।’ ২০২১ সালের আগস্টে অবশ্য অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয় থেকে আত্মবিশ্বাস খুঁজছেন আশরাফুল, ‘এইবারও অবশ্যই আশা থাকবে, কারণ তারা আমাদের মাঠে খেলবে। যদিও তারা আসার আগে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নেবে।’ দলের প্রস্তুতি নিয়ে আশরাফুলের মন্তব্য, ‘আমরা যেভাবে গত তিনটা সিরিজ খেলছি আমি বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়রা যদি তাদের সেরা ক্রিকেট খেলে, তিনটা বিভাগই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ধরে ধরে চিন্তা করে আমরা সিরিজ জিততে পারব ইনশাআল্লাহ।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে আপাতত ছুটিতে আছে বাংলাদেশ দল। তবে ঈদের পরই মাঠে নামতে হবে লাল-সবুজ বাহিনীকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৫ জুন বাংলাসেশে পা রাখবে অজিরা। সিরিজের ৩টি ওয়ানডে ম্যাচ হবে ৯, ১১ ও ১৪ জুন। ৫০ ওভার ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৭,১৯ ও ২১ জুন।

মোঃ ইমরান হোসেন মে ২৩, ২০২৬
ছবি : সংগৃহীত

হামজা-জামালদের দায়িত্বে নতুন কোচ থমাস ডুলি

ছবি : সংগৃহীত

১০০০ গোলের মাইলফলক ছুঁতে আর কত দূরে রোনালদো

ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের ৭টি ফাইনালেই অপরাজিত এমি মার্টিনেজ

থমাস ঢুলি। ছবি : সংগৃহীত
সব জল্পনা-কল্পনার সমা‌প্তি‌, ঢু‌লিকেই বেছে নিল বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন— তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো আনুষ্ঠানিকভাবে তার নাম প্রকাশ না করলেও, বিশ্বস্ত সূত্রে জানা গেছে হামজা চৌধুরী ও সোমিতদের নতুন দায়িত্ব নিতে আজ শুক্রবার (২২ মে) সকালেই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছানোর কথা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ফুটবল ব্যক্তিত্ব থমাস ঢুলির। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, জাতীয় দলের আসন্ন কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগেই নতুন কোচকে ঢাকায় উড়িয়ে আনা হচ্ছে। বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির প্রধান তাবিথ আউয়াল শুরু থেকেই জোর দিয়ে আসছিলেন যে, ক্যাম্পের প্রথম দিন থেকেই নতুন কোচ দলের সঙ্গে থাকবেন। আগামী ২৩ মে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর ঠিক পরদিন থেকেই শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় ফুটবল দলের নতুন ক্যাম্প। সেই সূচি মাথায় রেখেই লিগ শেষ হওয়ার দুই দিন আগেই নতুন কোচকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এর আগে বাফুফের জাতীয় দল কমিটির সর্বশেষ সভায় ওয়েলসের কোচ কোলম্যানকে ডেরায় ভেড়ানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের মধ্য থেকে থমাস ঢুলিকে বেছে নেওয়ার চূড়ান্ত দায়িত্ব সভাপতি তাবিথ আউয়ালের ওপরই ন্যস্ত করেছিল কমিটি। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় দল কমিটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ সকালে নতুন কোচের ঢাকায় আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। নতুন কোচের আগমনের আবহ তৈরি হয়েছিল মূলত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই, যখন বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিদায়ী স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। ক্যাবরেরার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন অধ্যায়ের খোঁজে থাকা বাফুফে ইতোমধ্যেই থমাস ঢুলিকে বরণ করে নিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। আজ ঢাকায় এসে পৌঁছানোর পর নতুন এই কোচকে একটি স্থানীয় ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রাখার পরিকল্পনা রয়েছে বাফুফের। তবে প্রোটোকল অনুযায়ী, সেখানে সাংবাদিকদের সঙ্গে তার আনুষ্ঠানিক কোনো পরিচয় পর্ব বা কথা বলার সুযোগ দেওয়া হবে না। ঢাকায় বাফুফের দায়িত্বশীলদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে। খেলোয়াড় ও কোচ হিসেবে থমাস ঢুলির প্রোফাইল বেশ হেভিওয়েট। তিনি এর আগে ফিলিপাইন জাতীয় দলকে অত্যন্ত সফলতার সঙ্গে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছিলেন। সর্বশেষ গায়ানা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি এবং সেখান থেকে পদত্যাগ করার পরই মূলত বাংলাদেশের কোচ হওয়ার আলোচনা গতি পায়। খেলোয়াড় হিসেবেও তার ক্যারিয়ার দারুণ বর্ণাঢ্য; জার্মান বুন্দেসলিগার শীর্ষ ক্লাবে খেলার পাশাপাশি আমেরিকার জাতীয় দলের হয়ে ১৯৯৪ এবং ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপে মাঠে নেমেছিলেন তিনি। যার মধ্যে ১৯৯৮ সালের বিশ্বমঞ্চে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র দলকে নেতৃত্ব দেন। তবে ঢুলির এই নিয়োগ নিয়ে ফুটবলার ও সমর্থকদের একটি অংশ পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। থমাস ঢুলিকে প্রধান কোচ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে গত দুই দিন ধরে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেছেন একদল সমর্থক এবং আজকেও তাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।

মারিয়া রহমান মে ২২, ২০২৬
ছবি : সংগৃহীত

রোনালদোর জোড়া আঘাতে শিরোপা জিতল আল নাসর

ছবি : সংগৃহীত

প্রথম এশিয়ান হিসেবে বিশ্বকাপে অনন্য কীর্তির সামনে নাগাতোমো

ডিআর কঙ্গোর বিশ্বকাপ দল। ছবি : সংগৃহীত

ভাইরাস আতঙ্কে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করল ডিআর কঙ্গো

শিরোপা নিয়ে উদযাপন। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জিতলেন রোনালদো

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জয় করেছেন। দীর্ঘদিন পর ট্রফি খরা কাটিয়ে আল-নাসরের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। খেলায় দুর্দান্ত পারফর্ম করে তিনি গুরুত্বপূর্ণ জোড়া গোল (ব্রেস) পূর্ণ করেন। খেলায় ডামাককে ৪-১ গোলে পরাজিত করে আল-নাসর বহুল প্রতিক্ষিত এই শিরোপা জয়ের পর মাঠেই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এই কিংবদন্তি। রোনালদো তার ক্যারিয়ারের জেতা ৩৭টি ট্রফির মধ্যে ২৭টিতেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। বাকি ১০টি শিরোপা জয়ের ক্ষেত্রেও তিনি তার দলের শীর্ষ ৩ গোলদাতার মধ্যে ছিলেন। রোনালদো তার ক্যারিয়ারের জেতা ৩৭টি ট্রফির মধ্যে ২৭টিতেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। বাকি ১০টি শিরোপা জয়ের ক্ষেত্রেও তিনি তার দলের শীর্ষ ৩ গোলদাতার মধ্যে ছিলেন।

মোঃ ইমরান হোসেন মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন বৃটিশ হাইকমিশনারের

তামিম, সাকিব ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

রামিসার ঘটনায় বিচার দাবি শান্ত-তামিম-সাকিবদের

ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন: ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন তুললেন ১৯ প্রার্থী

0 Comments