সর্বশেষ

এলপি গ্যাসের নতুন দাম

শাহ মোঃ সিজু মিয়া নভেম্বর ০২, ২০২৫ 0

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২৬ টাকা কমানো হয়েছে। নতুন এই দাম রোববার (২ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ঘোষণা করে এবং সন্ধ্যা থেকেই এটি কার্যকর হবে।

 

সাধারণ ভোক্তাদের জন্য অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয়েছিল এবং অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

 

২০২৪ সালের মধ্যে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমানো হয়েছে এবং সাত দফা বৃদ্ধি পেয়েছে। এ দফার দাম অপরিবর্তিত থাকবে। গত বছরের বিভিন্ন সময়ে দাম পরিবর্তনের বিবরণ অনুযায়ী, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল। অপরদিকে, এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমানো হয়, এবং ডিসেম্বরে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

নতুন দাম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ভোক্তাদের জন্য এলপি গ্যাস ও অটোগ্যাসের ব্যবহার সংক্রান্ত ব্যয় সামান্য হ্রাস পাবে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ

আরও দেখুন
হ্যান্টাভাইরাস প্রাদুর্ভাবকে 'লেভেল ৩' জরুরি প্রতিক্রিয়া ঘোষণা সিডিসির

মাদ্রিদ—হ্যান্টাভাইরাসে আক্রান্ত একটি ক্রুজ জাহাজে আটকা ১৪০-এর বেশি যাত্রী ও ক্রু সদস্যকে আশ্রয় দিতে শুক্রবার স্প্যানিশ কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে। ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া জাহাজটি পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে শনিবার বা রোববার পৌঁছানোর কথা।   "তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ও ঘেরাও করা এলাকায় পৌঁছাবে," বলেছেন স্পেনের জরুরি সেবা প্রধান ভার্জিনিয়া বারকোনেস।   এমভি হন্ডিয়াস ডাচ পতাকাবাহী একটি জাহাজ। ডাচ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জাহাজের মালিক এবং সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন।   যুক্তরাষ্ট্র ক্যানারি দ্বীপপুঞ্জে একটি বিমান পাঠিয়ে জাহাজে থাকা তাদের ১৭ নাগরিককে ফিরিয়ে আনার সম্মতি দিয়েছে। ব্রিটিশ সরকারও জাহাজে থাকা প্রায় দুই ডজন ব্রিটিশ নাগরিক সরিয়ে নিতে একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করবে বলে জানিয়েছে।   অন্তত তিন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন অসুস্থ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাদুর্ভাবের জন্য সাধারণ জনগণের ঝুঁকিকে কম বলে মনে করছে। শুক্রবার সংস্থাটি নিশ্চিত করে যে, একজন সংক্রমিত ক্রুজ যাত্রীর সংস্পর্শে আসা একটি বিমানের ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট হ্যান্টাভাইরাস পরীক্ষায় নেগেটিভ পেয়েছেন। তাঁর সম্ভাব্য সংক্রমণ ভাইরাসের সম্ভাব্য সংক্রামকতা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।   হ্যান্টাভাইরাস সাধারণত দূষিত ইঁদুরের বিষ্ঠা শ্বাসে নেওয়ার মাধ্যমে ছড়ায় এবং মানুষের মধ্যে সহজে সংক্রামিত হয় না। সংস্পর্শের এক থেকে আট সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয়।   জাহাজে থাকা বাকি যাত্রী বা ক্রু সদস্যদের কেউই বর্তমানে উপসর্গযুক্ত নন, নেদারল্যান্ডস-ভিত্তিক ওশানওয়াইড এক্সপেডিশনস ক্রুজ কোম্পানি বৃহস্পতিবার জানিয়েছে।   যাত্রীদের খোঁজে চার মহাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ   চার মহাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জাহাজ থেকে নামা যাত্রীদের খুঁজে বের করে নজরদারি চালিয়ে যাচ্ছে, যারা মারাত্মক প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই নামেছিলেন। তারা এখন তাদের সংস্পর্শে আসা অন্যদেরও খুঁজছেন।   ২৪ এপ্রিল, প্রথম যাত্রীর জাহাজে মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর, অন্তত ১২টি ভিন্ন দেশের দুই ডজনের বেশি মানুষ যোগাযোগ ছাড়াই জাহাজ ছেড়েছিলেন, জাহাজ পরিচালক ও ডাচ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে।   ২ মে পর্যন্ত স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রথমবারের মতো জাহাজের এক যাত্রীর হ্যান্টাভাইরাস নিশ্চিত করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।   যিনি নেগেটিভ পরীক্ষা পেয়েছেন সেই কেএলএম ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট ২৫ এপ্রিল জোহানেসবার্গ থেকে অ্যামস্টারডামগামী একটি বিমানে কর্মরত ছিলেন এবং পরে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার তাঁকে অ্যামস্টারডামের একটি হাসপাতালের বিচ্ছিন্ন ওয়ার্ডে নেওয়া হয়।   সংক্রামিত ক্রুজ যাত্রী—যাঁর স্বামী জাহাজে মারা গিয়েছিলেন—সেই আন্তর্জাতিক বিমানে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে জোহানেসবার্গে নামিয়ে দেওয়া হয়, যেখানে তিনি মারা যান।   ডাচ জনস্বাস্থ্য সেবা বর্তমানে বিমানের যাত্রীদের যোগাযোগ খুঁজছে, যারা অসুস্থ নারী বিমান ছাড়ার আগে তাঁর সংস্পর্শে এসেছিলেন।   শুক্রবার যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, তৃতীয় একজন ব্রিটিশ নাগরিকের হ্যান্টাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।   দক্ষিণ আটলান্টিকের দূরবর্তী ব্রিটিশ বিদেশি অঞ্চল ট্রিস্টান দা কুনহায় জাহাজ এপ্রিলে থামার পর সেখানে এই সম্ভাব্য সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁর অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।   জাহাজে থাকা আরও দুই ব্রিটিশ নাগরিকের ভাইরাসটি নিশ্চিত হয়েছে। একজন নেদারল্যান্ডসে এবং অন্যজন দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি আছেন।   দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ জাহাজ থেকে আগে নামা যাত্রীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার কাজ চালাচ্ছে। তারা মূলত দক্ষিণ আটলান্টিকের দূরবর্তী সেন্ট হেলেনা দ্বীপ থেকে জোহানেসবার্গগামী ২৫ এপ্রিলের একটি বিমানের দিকে মনোযোগ দিয়েছেন, যেদিন কিছু যাত্রী দ্বীপে নেমেছিলেন।   সিডিসি 'লেভেল ৩' জরুরি প্রতিক্রিয়া ঘোষণা   যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের জরুরি কার্যক্রম কেন্দ্র সক্রিয় করেছে এবং হ্যান্টাভাইরাস প্রাদুর্ভাবকে "লেভেল ৩" হিসাবে শ্রেণীবদ্ধ করেছে।   এটি জরুরি সক্রিয়করণের সর্বনিম্ন স্তর এবং এই পর্যায়ের জন্য স্বাভাবিক। এটি বোঝায় যে সাধারণ জনগণের জন্য ঝুঁকি কম থাকলেও জনস্বাস্থ্য সংস্থাটি পরিস্থিতি সক্রিয়ভাবে নজরদারি করছে।   জরুরি কার্যক্রম কেন্দ্র সক্রিয় করা বোঝায় যে একটি জরুরি দল প্রতিক্রিয়া সমর্থনের জন্য গঠিত হয়েছে। মহামারি বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং চিকিৎসকদের তাদের নিয়মিত ভূমিকা থেকে সরিয়ে প্রতিক্রিয়ায় সহায়তার জন্য পুনর্নিয়োগ করা হতে পারে।

আবরার আল মামুন সাহাফ মে ০৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

ক্রুড অয়েল মিলতেই ফের চালু ইস্টার্ন রিফাইনারি

ছবি: সংগৃহীত

আপনভাইয়ের হাতেই সর্বনাশ; ‎ধর্ষক না হয়েও জেল খাটলেন ইমাম

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কার আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে। ওই হজযাত্রীর নাম নিলুফা বেগম (৫৭)। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর জামুন গ্রামের ইব্রাহিম খলিলের সহধর্মিণী। তিনি তার স্বামীর সঙ্গে গত ২২ এপ্রিল পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বুধবার (৫ মে) সৌদি টাইমস আনুমানিক রাত ১টা বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী।  

জান্নাতুল ফেরদৌস জেমি মে ০৬, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

শাহজালালে বেবিচক কর্মচারীর নেতৃত্বে ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট

ছবি : সংগৃহীত

৭ বছর পর ‘মৃত’ আয়েশা জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত

জামারায় হাজিদের প্রাণহানি রোধে বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবনী পরিকল্পনা

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সোমবার (৪ মে) জানিয়েছে, বিশ্লেষণী পোর্টাল পিভেলু জানিয়েছে, সর্বশেষ গণনা শেষে দেখা গেছে থালাপতির দল ১৪৫টি আসনে এগিয়ে আছে। তামিলনাড়ুতে গত ২৩ এপ্রিল ২৩৪টি আসনে নির্বাচন হয়। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১১৮টি আসনে জিততে হবে। এনডিটিভি অবশ্য জানিয়েছে থালাপতির দল টিভিকে ১০৫টি আসনে এগিয়ে আছে। টিভিকে এ বছরই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছে। আর প্রথমবারই বড় চমক দেখিয়েছে তারা। থালাপতি বিজয়ের আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। যদিও তার দল টিভিকে মুখ্যমন্ত্রী পদের জন্য কাউকে নির্বাচন করেনি। তবে টিভিকে জিতলে থালাপতি বিজয়ই তামিলনাড়ু সরকারের নতুন মুখ্যমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে নামার ঘোষণা দিয়ে বিজয় জানিয়েছিলেন, এটি তার কাছে কোনো শখের কাজ নয় বরং জনগণের সেবা করার একটি ‘মিশন’। অভিনয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন।  বিজয়ের এই আকস্মিক উত্থানকে বিশ্লেষকরা তামিল রাজনীতির একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। ইশতেহারে তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রতিশ্রুতি বিজয়ের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

জান্নাতুল ফেরদৌস জেমি মে ০৪, ২০২৬ 0
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। ছবি : সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে এনসিপি নেত্রী মিতু, দোয়া চাইলেন তার স্বামী

ঘোলাটে হচ্ছে এলপিজি জট সংকট বাড়ার আশঙ্কা

ঘোলাটে হচ্ছে এলপিজি জট সংকট বাড়ার আশঙ্কা

ছবি : সংগৃহীত

রমজানে আমেরিকান পণ্য দেখে আনন্দিত রাষ্ট্রদূত

0 Comments