সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলি, যুবক নিহত

মো: দেলোয়ার হোসাইন জানুয়ারী ১০, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন।

 

নিহতের নাম নুর কামাল (২৫)। তিনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন–এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউছার সিকদার।

পুলিশ সূত্র জানায়, নিহত নুর কামাল ক্যাম্প এলাকায় একটি সশস্ত্র গ্রুপের নেতৃত্ব দিতেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে আরেক সশস্ত্র দল ‘সাদ্দাম গ্রুপ’-এর দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

 

সংঘর্ষের এক পর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সারাদেশ

আরও দেখুন
ফাইল ছবি
জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

সারা দেশে ৫৩টি বিদ্যুৎকেন্দ্রে তেলের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। অনেক তেলভিত্তিক কেন্দ্র তেলশূন্য। অলস বসে আছে। ফলে তেলভিত্তিক এই ৫৩টি কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন এক-চতুর্থাংশে নেমে এসেছে। এ কারণে সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। সংশ্লিষ্টরা জানান, দেশের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গড়ে ৭-৮ দিনের বেশি ফার্নেস অয়েল মজুত নেই। অথচ স্বাভাবিক সময়ে এই তেলের মজুত থাকার কথা কমপক্ষে ১৫ দিন। যার কারণে সান্ধ্যকালীন পিক আওয়ারে শুধু তেলভিত্তিক কেন্দ্রগুলো চালানো হচ্ছে। দেশের ৫৩টি তেলভিত্তিক কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে ৫ হাজার ৪৬২ মেগাওয়াট। মঙ্গলবার দুপুর ২টায় এই কেন্দ্রগুলো থেকে উৎপাদন হয়েছে ১ হাজার ৬৯৮ মেগাওয়াট।   বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, এমনিতে একটি ভাসমান টার্মিনাল বন্ধ হওয়ার কারণে দেশে গ্যাস উৎপাদন অনেক কমে গেছে। যে কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো আগের চেয়ে অনেক কম গ্যাস পাচ্ছে। সেখানে মড়ার উপর খাঁড়ার ঘা হচ্ছে তেলভিত্তিক কেন্দ্রগুলোতে ফার্নেস অয়েল বা ডিজেলের মজুত একেবারে তলানিতে নেমে আসার ঘটনা। মূলত বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো-আইপিপি এবং অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ৪০ হাজার কোটি টাকার বেশি পাওনা আছে পিডিবির কাছে। এ কারণে বেশির ভাগ আইপিপি তাদের কেন্দ্রের জন্য তেল কিনতে পারছে না।   পিডিবির একজন সিনিয়র কর্মকর্তা যুগান্তরকে বলেছেন, দেশে এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা ১৭ হাজার মেগাওয়াটের বেশি। আর উৎপাদন ক্ষমতা আছে ২৯ হাজার মেগাওয়াট। এরপরও কখনো কখনো ৩৫০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। এর অন্যতম কারণ, সরকার গত ৩-৪ বছর ধরে আইপিপিসহ বিভিন্ন কোম্পানির বকেয়া বিল দিতে পারছে না। এ কারণে অনেক আইপিপি বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ নিচ্ছে। এতে করে একদিকে জনগণ বিদ্যুৎ পাচ্ছেন না, কিন্তু রাষ্ট্র ঠিকই সরকারি-বেসরকারি কোম্পানিগুলোকে বিল পরিশোধ করছে।   তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন-বিপ্পার সভাপতি ডেভিড হাসনাত সোমবার যুগান্তরকে বলেছেন, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর ৬-৭ মাসের বিল বকেয়া রয়ে গেছে পিডিবির কাছে। এখন টাকা না পেলে ওই কোম্পানিগুলো কীভাবে তেল কিনবে এবং বিদ্যুৎ উৎপাদনই বা করবে কীভাবে? এ ব্যাপারে বারবার সরকারকে বলা হয়েছে। কিন্তু এখনো বকেয়া বিলের সমস্যা সমাধান হয়নি।   প্রতিবছর সরকার বিভিন্ন কোম্পানিকে ৪৮ হাজার কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ দেয়। এর মধ্যে তেলভিত্তিক কোম্পানিগুলো ১০ থেকে ১২ হাজার কোটি টাকা পায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।   দেশে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে ৫১টি। এই ৫১টি কেন্দ্রের তেলের মজুতের (৩০ জুলাই পর্যন্ত) তথ্য সংগ্রহ করে দেখা গেছে, অনেক কেন্দ্রে ২-৩ দিনের বেশি তেল নেই। তবে ১০ থেকে ১৮ দিনের তেলের মজুত আছে হাতেগোনা মাত্র কয়েকটি কেন্দ্রের।   পিডিবির তিতাস ৫০ মেগাওয়াট কেন্দ্রে মজুত আছে মাত্র ১২৬ টন ফার্নেস অয়েল। যা দিয়ে একদিনও ওই কেন্দ্র চলবে না। তেলভিত্তিক পিডিবির বিদ্যুৎকেন্দ্র আছে ১০টি। এর মধ্যে সবচেয়ে বেশি তেলের মজুত আছে ভেড়া ৭০ মেগাওয়াট কেন্দ্রে। সেখানে তেল ছিল (৩০ জুলাই) ১ হাজার ১১৮ টন। যা দিয়ে প্রায় ১২ দিন চলবে।   কোন কেন্দ্রে কী পরিমাণ তেল আছে : পিডিবি ছাড়া সরকারি-বেসরকারি খাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে ৪৩টি। যেগুলোর উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৭৪১ মেগাওয়াট। এই ৪৩টি কেন্দ্রের মধ্যে বেশির ভাগ কেন্দ্রে নামমাত্র তেলের মজুত আছে। কোনো কোনোটিতে একেবারে নেই। যেমন গাজীপুর ১০২ মেগাওয়াট কেন্দ্রে এক ছটাক তেলও নেই। এটিকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। অথচ গাজীপুর, ময়মনসিংহ এলাকায় দিনে-রাতে ১২ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। আরপিজিসিএলের গাজীপুর ১০৫ মেগাওয়াট কেন্দ্রে তেল মজুত আছে ৪৫২ টন। যা দিয়ে দেড় দিনের মতো কেন্দ্র চালানো যাবে। তবে একই প্রতিষ্ঠানের গাজীপুর ৩২ মেগাওয়াটের কেন্দ্রে তেল মজুত আছে ১২ দিনের।   সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি প্রতিষ্ঠান বিআর পাওয়ার জেনের কড্ডা কেন্দ্রে তেল আছে কয়েক ঘণ্টার (একদিনের কম), মানিকগঞ্জ ১৬২ মেগাওয়াটের কেন্দ্রে আছে সাড়ে ৪ দিনের, ওরিয়নের মেঘনাঘাট কেন্দ্রে আছে মাত্র ৩২ টন ফার্নেস অয়েল। যা দিয়ে ২-৩ ঘণ্টাও চলবে না। ইউনাইটেড আনোয়ারা ৩০০ মোগওয়াটের কেন্দ্রে আছে ১ হাজার ৯৬১ টন। যা দিয়ে চলবে ২ দিনের একটু বেশি। অ্যাক্রোনের জুলদা কেন্দ্রে তেল মজুত আছে ২ দিনের কম। দেশ এনার্জির ২০০ মেগাওয়াটের চাঁদপুর কেন্দ্রে এক ছটাক তেলও মজুত নেই। সুতরাং এই কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। ফেনী ১১৪ মেগাওয়াট কেন্দ্রে আছে ৩৯ টন তেল। যা দিয়ে চলবে ১-২ ঘণ্টা। কুমিল্লা জাঙ্গালিয়া ৫২ মেগাওয়াট কেন্দ্রে আছে ১০০ টন তেল। এই তেল দিয়ে একদিনও চলবে না। ইউনাইটেড পাওয়ারের জামালপুর ১১৫ মেগাওয়াট কেন্দ্রে মজুত ছিল ৩৪৬ টন। যা দিয়ে চলবে ১ দিনের একটু বেশি। একই কোম্পানির ময়মনসিংহ ২০০ মেগাওয়াট কেন্দ্রে তেল মজুত আছে ৬০৬ টন। এই তেল দিয়ে ২ দিনও চলবে না। পিডিবি জানায়, দেশের সবচেয়ে বেশি লোডশেডিং হয় ময়মনসিংহ এবং গাজীপুর এলাকায়। অথচ এই সব এলাকায় মাঝারি আকারের কেন্দ্র থাকলেও তেলের অভাবে চলছে না। মোল্লারহাটে মধুমতি ১০৫ মেগাওয়াট কেন্দ্রে তেল মজুত দেখানো হয়েছে ২৫৬ টন। এই তেল দিয়ে ১ দিনেরও বেশি চলবে না। ওরিয়নের খুলনা ১০৫ মেগাওয়াট কেন্দ্রে এক ছটাক তেল মজুত নেই। এই কেন্দ্র থেকে অনেক দিন ধরে কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না। রাজলংকা পাওয়ারের নাটোর ৫২ মেগাওয়াট কেন্দ্রে তেল মজুত দেখানো আছে ৪৮ টন। এই তেল থাকা না থাকা সমান।   সরকারি তথ্য অনুযায়ী-৩০ জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি তেল মজুত ছিল ইপিভি ঠাকুরগাঁও ১১৫ মেগাওয়াট কেন্দ্রে। সেখানে তেল আছে ৫ হাজার ১৬২ টন। যা দিয়ে ১৮ দিন চালানো যাবে। এরপর বারাকা শিকলবাহা ১০৫ মেগাওয়াট কেন্দ্রে আছে ৪ হাজার ৪৪১ টন। যা দিয়ে চলবে ১৭ দিন। বারাকা পতেঙ্গার ৫০ মেগাওয়াট কেন্দ্রেও ১৫ দিন চলার মতো তেল আছে। অনুসন্ধানে দেখা গেছে, সরকারি-বেসরকারি (পিডিবিসহ) ৫৩টি তেলভিত্তিক কেন্দ্রের মধ্যে ১০ দিনের বেশি তেল মজুত আছে মাত্র ১০টি কেন্দ্রে। এছাড়া একেবারেই তেলশূন্য হচ্ছে ৫ কেন্দ্র এবং একদিন চালানোর চেয়ে কম তেল মজুত আছে ১০ কেন্দ্রে। এই অবস্থায় দেশের বিদ্যুৎ সরবরাহ অনেকটা ঝুঁকিতে বলে মনে করেন সংশ্লিষ্টরা।   সারা দেশে গতকাল কম-বেশি বৃষ্টি হয়েছে। এ কারণে বিদ্যুতের চাহিদা আগের চেয়ে কিছুটা কমেছে। একই কারণে সারা দেশে লোডশেডিং কিছুটা কমেছে। কিন্তু বিদ্যুতের উৎপাদন বাড়েনি। মঙ্গলবার বেলা ৩টায় সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৫৩৯ মেগাওয়াট। আর সরবরাহ করা গেছে ১৩ হাজার ২৫৫ মেগাওয়াট। এই সময়ে বিদ্যুতের লোডশেডিং ছিল ২ হাজার ২৮৪ মেগাওয়াট।

মোঃ ইমরান হোসেন আগস্ট ০৫, ২০২৬
ছবি : সংগৃহীত

আট বছর ধরে পাঠদান বন্ধ, কাগজে-কলমে চলছে নবাবগঞ্জের 'কলেজ'

ছবি : সংগৃহীত

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকার ৩২ বাস রুটের প্রাথমিক অনুমোদন

ছবি : সংগৃহীত

সোনামসজিদ দিয়ে দুই দিনে ১১৬ টন কাঁচা মরিচ আমদানি

ছবি : সংগৃহীত
সাতক্ষীরার হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।   মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।   ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ৪টি ইউনিট একযোগে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালের বিভিন্ন অংশে এখনো ঘন ধোঁয়া ছড়িয়ে রয়েছে। ফলে ভবনের ভেতরে উদ্ধার অভিযান এবং নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সদস্যরা সতর্কতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।   অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। আহত রোগী ও তাদের স্বজনদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা বা তাদের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।   ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখা যায়। পুরো এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।   পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান-এর নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছেন। যানজট নিরসন, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার কাজে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।   ওসি মাসুদুর রহমান বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে হাসপাতালজুড়ে এখনো প্রচুর ধোঁয়া রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"   সাতক্ষীরা ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান এবং আগুন-পরবর্তী কার্যক্রম শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিস্তারিত তথ্য জানানো হবে। বিষয়টি তদন্ত করে আগুন লাগার উৎসও নির্ধারণ করা হবে।   প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলা ও কক্ষ তল্লাশি করে নিশ্চিত হচ্ছেন, ভেতরে আর কোনো রোগী বা ব্যক্তি আটকে আছেন কি না।   উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভিড় না করার আহ্বান জানানো হয়েছে, যাতে উদ্ধার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

মোঃ নাহিদ হোসেন আগস্ট ০৪, ২০২৬
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

বেনাপোল দিয়ে শুরু কাঁচা মরিচ আমদানি, প্রথম চালানে এলো ৯ টন

ছবি : সংগৃহীত

ভূমি অফিসে চরম অনিয়ম ও অবহেলা: জেলা প্রশাসকের কঠোর ব্যবস্থা

ছবি: সংগৃহীত
একযোগে বরখাস্ত কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী

অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহশিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া।   সোমবার (৩ আগস্ট) সকালে দুই ইউনিয়নের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। এ সময় সেবাপ্রত্যাশীরা তার কাছে নানা অভিযোগ করেন। এ সময় অনিয়মের অভিযোগে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেন। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, সকাল থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে জেলা গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাশিমপুর ভূমি অফিসে উপস্থিত জনগণের সঙ্গে কথা বলে নানা অভিযোগের কথা শোনেন। পাশাপাশি ভূমি অফিসের সব কার্যক্রম পর্যালোচনা করে অভিযোগগুলোর প্রমাণ পাওয়ায় ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।   তবে গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে বরখাস্তের খবরটি সঠিক নয় বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলার সব ভূমি অফিস নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন বিষয়টি স্পষ্ট করে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাশিমপুর ভূমি অফিসে নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর আদায়, জমির রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা গ্রহণে ঘুষ দাবি, অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানির একাধিক অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত ও যাচাই-বাছাই শেষে প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।   প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কাশিমপুর ভূমি অফিসে সেবা কার্যক্রম সচল রাখতে বিকল্প কর্মকর্তা-কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সেবা গ্রহণে ভোগান্তির শিকার না হন।   এদিকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’- এমন দাবি ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসন বিষয়টি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে।   প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এই ব্যবস্থা শুধু কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে। জেলার অন্যান্য ভূমি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে।   স্থানীয় সেবাপ্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন কাজে অতিরিক্ত অর্থ দাবি, দালালের দৌরাত্ম্য এবং ফাইল নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্বের অভিযোগ ছিল। অনেকেই অভিযোগ করেও প্রতিকার পাননি। প্রশাসনের এই পদক্ষেপকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভূমি সেবায় স্থায়ীভাবে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।   জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে আরও অনিয়মের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলার অন্যান্য ভূমি অফিসের কার্যক্রমও নিয়মিত তদারকির আওতায় আনা হচ্ছে, যাতে কোথাও দুর্নীতি বা হয়রানির সুযোগ না থাকে।

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ০৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মৃত শিক্ষকের পরিচয়ে ২০ বছর বেতন উত্তোলনের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

রুহুল কবির রিজভী।

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বিশ্বজুড়েই প্রচলিত: রিজভী

ছবি: সংগৃহীত

গ্যাস না পেয়ে লক্ষ্মীপুরে সিএনজিচালকদের সড়ক অবরোধ

0 Comments