খেলাধুলা

নেইমারকে দলে নিয়ে কোন আক্ষেপ নেই আনচেলত্তির

জান্নাতুল ফেরদৌস জেমি মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছে বিশ্বকাপ দলে নেইমারকে পরির্তণ করার কোন পরিকল্পনা তার নেই। এছাড়া নেইমারের পায়ের পেশির চোট কতটা গুরুতর ছিল তা আগে জানলে তিনি তাকে দলে নিতেন কি না, এমন প্রশ্নও তিনি গুরুত্ব দেননি।

 

আনচেলত্তি স্পষ্ট করে জানান যে, নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই এবং আপাতত তাকে বদলানোর কথাও ভাবছেন না।

 

গত ১৭ মে থেকে ডান পেশীর সমস্যার কারনে মাঠের বাইরে রয়েছেন নেইমার। ২০২৩ সালে অক্টোবওে হাঁটুর গুরুতর ইনজুরির কারনে জাতীয় দলের বাইরে রয়েছেন। যদিও গত সপ্তাহে আনচেলত্তির বিশ^কাপ দলে তিনি ডাক পেয়েছেন।

 

সান্তোস প্রথমে জানিয়েছিল যে নেইমারের পায়ের পেছনের পেশিতে ফোলাভাব সৃষ্টিকারী একটি এডিমা বা তরল জমার সমস্যা রয়েছে। ক্লাবটি তখন আশাবাদী ছিল যে তিনি চলতি সপ্তাহেই খেলার জন্য ফিট হয়ে উঠবেন। তবে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর নতুন পরীক্ষায় দেখা যায়, নেইমারের গ্রেড-২ মাংসপেশির টান রয়েছে। এর ফলে তাকে আরও দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

 

শনিবার সাংবাদিকরা জানতে চান, যদি আগে থেকেই জানা থাকত যে নেইমারের সমস্যা শুধু ফোলাভাব নয়, বরং গ্রেড-২ মাংসপেশির টান, তাহলে তিনি কি তাকে বিশ্বকাপ দলে ডাকতেন?

 

এর জবাবে আনচেলত্তি মজার ছলে বলেন, “আমার দাদার যদি চাকা থাকত, তাহলে তিনি একটি গাড়ি হতেন। আমি যখন দল নির্বাচন করেছি, তখন থেকেই ২৬ জনের স্কোয়াডে নেইমার ছিল।”

 

অর্থাৎ, ‘যদি-তবে’ ধরনের কাল্পনিক প্রশ্নে না গিয়ে আনচেলত্তি বোঝাতে চেয়েছেন যে নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত নিয়ে তার কোনো দ্বিধা বা অনুশোচনা নেই।

 

আনচেলত্তি পুনর্ব্যক্ত করেছেন নেইমার এখনও ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, ১৩ জুন মরক্কোর বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে না পারলেও গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে নেইমারকে পাওয়া যেতে পারে।

 

আনচেলত্তি বলেন, “আমরা ভেবেছিলাম সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য ফিট হয়ে উঠতে পারে। যদি প্রথম ম্যাচের জন্য ফিট নাও হয়, তাহলে দ্বিতীয় ম্যাচের জন্য সে ফিট হবে। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।”

 

তিনি আরও বলেন, “আমি কোনো পরিবর্তন করতে যাচ্ছি না। যে ২৬ জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে, তারাই বিশ্বকাপে খেলবে।”

 

ইতালিয়ান কোচ আরও জানান যে তিনি নেইমারের সঙ্গে দলে তার ভূমিকা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পূর্ণ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন বলেও উল্লেখ করেন।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
অনন্য উচ্চতায় লুইস এনরিকে

ফুটবল শুধু গোল, ট্রফি কিংবা জয়ের গল্প নয়। কখনও কখনও এটি মানুষকে হার না মানার শক্তি দেয়, ভেঙে পড়া জীবনকে আবার দাঁড় করিয়ে দেয় নতুন উচ্চতায়। পিএসজির প্রধান কোচ লুইস এনরিকের সাম্প্রতিক সাফল্য যেন সেই অনুপ্রেরণারই এক উজ্জ্বল প্রতিচ্ছবি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি অন্যরকমও হতে পারত। কয়েকটি মুহূর্তে ভাগ্য পিএসজির বিপক্ষে গেলেই হয়তো গল্পের পরিণতি বদলে যেত। কিন্তু শেষ পর্যন্ত সব হিসাব-নিকাশ ছাপিয়ে জয়ের হাসি ছিল প্যারিসের ক্লাবটির মুখে, আর সেই হাসির কেন্দ্রে ছিলেন লুইস এনরিকে। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করলেন স্প্যানিশ এই কোচ। বার্সেলোনাকে ২০১৫ সালে ইউরোপসেরা করার পর গত মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এবার টানা দ্বিতীয়বারের মতো ক্লাবটিকে মহাদেশ সেরা করে নিজেকে নিয়ে গেলেন কিংবদন্তিদের কাতারে। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতায় তিন বা তার বেশি শিরোপা জেতা কোচের সংখ্যা হাতে গোনা। সেই বিশেষ তালিকায় এখন জায়গা করে নিয়েছেন এনরিকে। পাশাপাশি টানা দুটি শিরোপা জয়ের বিরল কীর্তিতেও নাম লিখিয়েছেন তিনি। তবে এনরিকের সাফল্যের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে মাঠের বাইরের সংগ্রামে। কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যায় তার নয় বছর বয়সী কন্যা জানা। সেই শোক একজন বাবার জীবনকে যেভাবে নাড়িয়ে দিতে পারে, এনরিকেও তার ব্যতিক্রম ছিলেন না। অথচ ব্যক্তিগত জীবনের সেই গভীর বেদনা তাঁকে থামিয়ে দিতে পারেনি। ২০১৫ সালে বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের পর মেয়েকে নিয়ে মাঠে উদযাপনের যে স্মৃতি ফুটবলপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে, সেটিই আজ নতুন অর্থে ফিরে এসেছে। কারণ, সেই স্মৃতির ভার বুকে নিয়েই এনরিকে আবারও পৌঁছেছেন সাফল্যের চূড়ায়। অনেকের ধারণা ছিল, মহাতারকাবিহীন পিএসজি ইউরোপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারবে না। একসময় লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের নিয়েও যে ক্লাব কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, সেই দলকেই নতুন পরিচয় দিয়েছেন এনরিকে। তিনি দেখিয়েছেন, শুধু তারকার সমাহার নয়; সুসংগঠিত দল, স্পষ্ট পরিকল্পনা এবং শক্তিশালী দর্শনই বড় সাফল্যের ভিত্তি হতে পারে। ফাইনাল শেষে এনরিকে বলেন, আর্সেনালের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এই শিরোপা জয়ের অনুভূতি আরও বিশেষ। তাঁর মতে, এটি শুধু দলের নয়, পুরো শহরের জন্যই অসাধারণ এক অর্জন। আসলে এই জয় শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়। এটি একজন বাবার, একজন লড়াকু মানুষের এবং একজন দূরদর্শী কোচের গল্প। যে মানুষটি শোককে শক্তিতে রূপান্তর করে প্রমাণ করেছেন- জীবন যত কঠিনই হোক, স্বপ্নের পথে এগিয়ে যাওয়া কখনও থেমে থাকে না।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন জোসে মরিনহো

ছবি: সংগৃহীত

ষষ্ঠ বিশ্বকাপে পর্তুগালের নেতৃত্বে রোনাল্ডো, কলম্বিয়ার আশা-ভরসা দিয়াজ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রতিশোধ নিতে চায় ইংল্যান্ড

ছবি: সংগৃহীত
নিউক্যাসল থেকে ৭০ মিলিয়ন ইউরোতে গর্ডনকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা

পাঁচ বছরের চুক্তিতে নিউক্যাসল থেকে ইংলিশ ফরোয়ার্ড এন্থনি গর্ডনকে দলের নেবার ঘোষনা দিয়েছে বার্সেলোনা।    সূত্রটি ইএসপিএনকে জানিয়েছে প্রাথমিক ভাবে চুক্তির পরিমান ৭০ মিলিয়ন ইউরো। তবে সব মিলিয়ে এটা ৮০ মিলিয়ন পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।    ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিতে বায়ার্ন মিউনিখ ও লিভারপুলও আগ্রহ দেখিয়েছিল। যে কারনে এ সপ্তাহে অনেকটা তাড়াহুড়ো করে গর্ডনকে স্পেনে নিয়ে এসেছে কাতালান জায়ান্টরা।   গত বুধবার বার্সেলোনা ও নিউক্যাসলের মধ্যে এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়। বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার জন্য বার্সেলোনায় উড়ে আসে গর্ডন।    এক সংক্ষিপ্ত বিবৃতিতে গর্ডন এ সম্পর্কে বলেছেন, ‘বার্সেলোনা বিশে^র সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকেই এই ক্লাবের সাথে সম্পৃক্ত হবার স্বপ্ন দেখেছি। এখানে আসতে পেরে সেই স্বপ্নই যেন সত্যি হয়েছে।   আমি জানি এখানে আসার দায়িত্ব অনেক। কিন্তু আমি বলতে চাই এই ধরনের চ্যালেঞ্জ নিতে আমি পুরোপুরি প্রস্তুত। আমি জানি এই জার্সিটি কতটা মর্যাদাপূর্ণ। অতীতে যেসব খেলোয়াড় এই জার্সি পরেছেন, তাদের ঐতিহ্য ও সাফল্যের ভারও এর সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু আমি প্রস্তুত। এই চ্যালেঞ্জটি নিতে আমি রোমাঞ্চিত।”   এই বক্তব্যে গর্ডন বোঝাতে চেয়েছেন যে তিনি দলের ঐতিহ্য ও প্রত্যাশার গুরুত্ব সম্পর্কে সচেতন, তবে সেই চাপকে ভয় না পেয়ে বরং নতুন দায়িত্ব গ্রহণের জন্য আত্মবিশ্বাসী ও উৎসাহী।   বার্সেলোনার খেলোয়াড় হিসেবে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গর্ডন সবাইকে আকৃষ্ট করেছেন। কাগজপত্রসংক্রান্ত জটিলতার কারণে অনুষ্ঠানটি আট ঘণ্টারও বেশি বিলম্বিত হলেও তিনি কয়েকটি প্রশ্নের উত্তর স্প্যানিশ ভাষায় দিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।   গর্ডন জানান, তিনি বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ ভাষা শিখছেন, কারণ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বার্সেলোনায় খেলার।   তিনি বলেন, “আমি স্প্যানিশ ভাষায় কথা বলতে চেয়েছি, কারণ ছোটবেলায় আমি বিশ্বাস করতাম যে একদিন বার্সেলোনার হয়ে খেলব—। বশ্বাস করুন আর না-ই করুন। নিউক্যাসলে আমার একজন স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট আছেন। আমরা প্রতিদিন কথা বলতাম এবং আমি তাকে বলতাম, একদিন আমি বার্সেলোনায় খেলব, তাই আমি স্প্যানিশ শিখতে চাই। এভাবেই আমি কিছুটা স্প্যানিশ বলতে শিখেছি”   গর্ডনের এই মন্তব্য থেকে বোঝা যায় যে বার্সেলোনায় যোগ দেওয়ার স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছিলেন এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই আগেভাগে স্প্যানিশ ভাষা শেখা শুরু করেছিলেন।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নেইমারকে দলে নিয়ে কোন আক্ষেপ নেই আনচেলত্তির

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকা

ছবি: বিবিসি

পিএসজির জয়োৎসব রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

অভিষেকেই পাঁচ উইকেট তুলেছেন পাকিস্তানের মিনহাস। ছবি : সংগৃহীত
অভিষেকেই ইতিহাস, মিনহাসের পাঁচ উইকেটে পাকিস্তানের দাপুটে জয়

ওয়ানডে ইতিহাসে নিজেদের হাজারতম ম্যাচ খেলতে নেমে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট শিকার করে ইতিহাস গড়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস।   তার দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের বড় সংগ্রহ গড়তে না দিয়ে পরে বাবর আজম ও গাজী ঘোরির দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শাদাব খান ছাড়া পাকিস্তানের সব বোলারই ছিলেন নিয়ন্ত্রিত। বিশেষ করে অভিষিক্ত আরাফাত মিনহাস ছিলেন অসাধারণ। ১০ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট নেওয়া প্রথম পাকিস্তানি বোলার হিসেবে নাম লেখান তিনি। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে সপ্তম ওভারে অ্যালেক্স ক্যারিকে (১৯) ফিরিয়ে ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আবরার আহমেদ। এরপর ১৪তম ওভারে জোড়া আঘাত হানেন মিনহাস। পরের ওভারেই তিনি ফেরান ক্যামেরুন গ্রিনকে, ফলে দ্রুতই চাপে পড়ে যায় সফরকারীরা। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে কিছুটা পথ দেখান ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ। দুজন মিলে ৫৫ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ৫৫ রান করা শর্টও শেষ পর্যন্ত মিনহাসের শিকার হন। পরে নাথান এলিসকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন এই তরুণ স্পিনার। অন্যদিকে ইনিংসের সর্বোচ্চ ৬১ রান করেন রেনশ। তবে আবরারের বলে বোল্ড হয়ে তার ইনিংসের সমাপ্তি ঘটে। ৪৫তম ওভারের প্রথম বলেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই দুই উইকেট হারায়। ৪৯ রানের মধ্যে ফিরে যান মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান। তবে এরপর বাবর আজম ও গাজী ঘোরির শতাধিক রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পাকিস্তানের হাতে এনে দেয়। দুজন মিলে ১২৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। বাবর ৯৪ বলে ৬৯ রান করেন, যার মধ্যে ছিল চারটি চার ও একটি ছক্কা। পরে তিনি আউট হলেও গাজী ঘোরি ৬৫ রান করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন। এলিসের বলে বিদায় নেন তিনি। সালমান আগা ৬ রানের বেশি করতে না পারলেও শেষ পর্যন্ত অপরাজিত ১৮ রান করে আব্দুল সামাদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আরাফাত মিনহাস। ৪২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তুলে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। হাজারতম ওয়ানডের মাইলফলক স্পর্শ করা দিনে অভিষিক্ত মিনহাসের রেকর্ড গড়া পারফরম্যান্সই হয়ে থাকল পাকিস্তানের জয়ের সবচেয়ে বড় গল্প।

মো: দেলোয়ার হোসাইন মে ৩১, ২০২৬
সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত লড়াইসহ আইপিএল ফাইনাল আজ

ছবি : সংগৃহীত

১৫ বছর বয়সেই কোটি টাকার প্রস্তাব পেল সূর্যবংশী

ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মুকুট এবার পিএসজির

0 Comments