খেলাধুলা

মায়ের মৃত্যুতে শোকাহত শিউলি আজিম, অনুশীলন বাতিল বাংলাদেশের

মো: দেলোয়ার হোসাইন জুন ০২, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিউলি আজিমের মা বাসনা আজিম পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। অভিজ্ঞ ডিফেন্ডারের দুঃসময়ে তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সতীর্থরা। বাতিল করা হয়েছে সকালের অনুশীলন সেশন।

 

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগের দিন ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে সকাল ৭টা থেকে অনুশীলনের কথা ছিল মনিকা-মারিয়াদের। কিন্তু ভোরে আসে শিউলির মা মারা যাওয়ার দুঃসংবাদ।

বাংলাদেশের গত দুটি সাফ জয়ে রক্ষণে নির্ভরতা ছিলেন শিউলি। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারতের গোয়ায় আসা দলের সবচেয়ে বয়সী খেলোয়াড় তিনি।

বুকের ব্যথার জন‍্য মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলে জয় পাওয়া ম‍্যাচে খেলতে পারেননি শিউলি। ভারত ম্যাচের আগে অনুশীলনে ফেরেন তিনি। তবে, ৩-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচেও তাকে খেলাননি কোচ পিটার জেমস বাটলার।

গত দুই আসরের ফাইনালে নেপালকে তাদের মাঠেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি

উত্তর আমেরিকা বিশ্বকাপে লিওনেল মেসি শুরুতেই মাঠে নামবেন কিনা, সে নিয়ে ছিল সংশয় ছিল। আপাতত জানা গেছে, প্রথম ম্যাচেই মাঠে নামছেন ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ট্রফি এনে দেওয়া নায়ক। ৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে সবসময়ই চিন্তায় ছিল আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে মৌসুমের একদম শেষভাগে  খেলতে নেমে মাঠ ছাড়েন মেসি। সেসময়  বড় ইনজুরি না হলেও অস্বস্তি বোধ করছিলেন তিনি। আর এতেই অনেকের ধারণা ছিল, মেসিকে হয়তো গ্রুপ পর্বের শুরুর ভাগে খেলাবেন না কোচ লিওনেল স্কালোনি। তবে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই একাদশে দেখা যাবে মেসিকে। টুর্নামেন্টের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি থাকবেন কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

মারিয়া রহমান জুন ০২, ২০২৬
ম্যাচসেরার পুরস্কার হাতে জ্যোতি। ছবি : বিসিবি

টানা হারের বৃত্ত ভেঙে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

ছবি : সংগৃহীত

লিলির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন ডেভিড

ছবি : সংগৃহীত
টেনিসে ফিরছেন সেরেনা

প্রায় চার বছরের বিরতির পর টেনিসে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন এই কিংবদন্তি খেলোয়াড় চলতি মাসের শেষ দিকে কুইন্স ক্লাবে নারী ডাবলস ইভেন্টে অংশ নেবেন।   ৪৪ বছর বয়সী সেরেনা সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ইউএস ওপেনে। তৃতীয় রাউন্ডে পরাজয়ের মাধ্যমে তাঁর অভিযান শেষ হয়েছিল। এই বিদায়ে তিনি সর্বকালের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপার সমতায় পৌঁছাতে পারেননি। এই রেকর্ড যৌথভাবে ধরে রেখেছেন মার্গারেট কোর্ট এবং নোভাক জকোভিচ।   সেরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে টেনিস কোর্টে নিজের একটি ভিডিও পোস্ট করেন, যার ক্যাপশনে লেখা ছিল, "মনে হচ্ছে সবাই খবরটা শুনেছে"। ভিডিওতে তাঁর ফোনটিকে দ্রুতগতিতে নোটিফিকেশন পেতে দেখা যায়। সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন আরেকটি পোস্টে লিখেছেন, "সুসংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে।"   টুর্নামেন্ট আয়োজকদের প্রকাশিত এক বিবৃতিতে সেরেনা বলেন, "আমার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য কুইন্স ক্লাবকে আদর্শ স্থান বলে মনে হচ্ছে। ঘাসের কোর্ট আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে অর্থবহ কিছু মুহূর্ত উপহার দিয়েছে। খেলাধুলার অন্যতম আইকনিক মঞ্চে আবার প্রতিদ্বন্দ্বীতা করতে পেরে আমি উচ্ছ্বসিত।"   লন্ডনের এই টুর্নামেন্টে নারীদের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৮ জুন।   সেরেনার প্রত্যাবর্তনের গুঞ্জন শুরু হয়েছিল গত ডিসেম্বর মাসে, যখন জানা গিয়েছিল তিনি আবার অ্যান্টি-ডোপিং কর্মসূচিতে নিবন্ধন করেছেন, যা পেশাদার ট্যুরে ফিরে আসার জন্য একটি পূর্বশর্ত।   তখন তিনি প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার পরিকল্পনার কথা অস্বীকার করেছিলেন। তবে গত কয়েক মাস ধরে তাঁর প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা চলছিল।   এখন তিনি কুইন্স ক্লাবের নারী ডাবলস প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর সঙ্গী হতে পারেন তরুণ কানাডিয়ান খেলোয়াড় ভিক্টোরিয়া এমবোকো।   মার্চ মাসে জোকোভিচ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে সেরেনা ফিরবেন। বর্তমানে চলমান ফ্রেঞ্চ ওপেনেরও অনেক খেলোয়াড় এ বিষয়ে মন্তব্য করেছেন।   ২০১৮ সালের ইউএস ওপেন ফাইনালে সেরেনাকে হারানো নাওমি ওসাকা বলেন, "আমি মনে করি এটা আমার জন্য ভালো হবে। আমি বেশ উপভোগ করব।"   সেরেনার প্রত্যাবর্তনের ম্যাচ দেখবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   শনিবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে বিদায় নেওয়া কোকো গফ বলেন, তিনি প্রথমবারের মতো সেরেনার মুখোমুখি হতে চান।   ডব্লিউটিএ টুর্নামেন্ট পরিচালক লরা রবসন বলেন, "সেরেনা উইলিয়ামস বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াাবদ। আমরা আনন্দিত যে তিনি এলটিএর এইচএসবিসি চ্যাম্পিয়নশিপে টেনিসে ফিরছেন।"   তিনি আরও বলেন, "গত বছর নারী টেনিস ঐতিহাসিকভাবে কুইন্স ক্লাবে ফিরে এসেছিল, আর এবার খেলাটির একজন আইকন আবার কোর্টে ফিরছেন।"   ২০২২ সালে বিশ্বের সাবেক এক নম্বর তারকা সেরেনা বলেছিলেন, তিনি "অবসর" শব্দটি ব্যবহার করতে চান না; বরং তিনি টেনিস থেকে দূরে সরে যাওয়াকে নিজের জীবনের একটি "বিবর্তন" হিসেবে দেখেন।   তিনি মোট ৩১৯ সপ্তাহ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন এবং ডব্লিউটিএ ট্যুরে ৭৩টি একক শিরোপা জিতেছেন। এছাড়া বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপাও জয় করেন।

জান্নাতুল ফেরদৌস জেমি জুন ০২, ২০২৬
ছবি : সংগৃহীত

শিউলি আজিমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

ছবি: সংগৃহীত

কোচ হিসেবে যাত্রা শুরু করলেন ইনিয়েস্তা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অনুশীলনে যোগ দিয়ে নতুন বার্তা দিলেন রোনালদো

ছবি: সংগৃহীত
ইম্প্যাক্ট সাব’ এবার আইপিএলের বাইরেও

আইপিএলে ‘ইম্প্যাক্ট সাব’ নিয়ম নিয়ে তুমুল আলোচনা চলছে অনেক দিন ধরেই। সাচিন টেন্ডুলকার থেকে শুরু করে অনেকেই এই নিয়মের বাতিল চান। কিন্তু আইপিএল ছাড়িয়ে এটি এখন ছড়িয়ে পড়ছে নতুন সীমানায়। এবারে লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) থাকছে ‘ইম্প্যাক্ট সাব।’   ‘ইম্প্যাক্ট সাব’ থাকা মানে কার্যত ১২ জন নিয়ে খেলা। নিয়মটি নিয়ে মূল আপত্তি বা অভিযোগের জায়গা হলো, এটির কারণে অলরাউন্ডারদের পথ সঙ্কুচিত হয়ে আসছে। বাড়তি একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা বোলার খেলানোর সুযোগ থাকায় অলরাউন্ডারদের কদর কমে যাচ্ছে। অলরাউন্ডারদের উঠে আসার বা গড়ে ওঠার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। ভারতের ক্রিকেটে এটির প্রভাব নিয়ে নানা বিতর্ক হচ্ছে। শ্রীলঙ্কার ক্রিকেটে এটির বোঝা যাবে সময়েই। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম থাকছে এবারের এলপিএলে। একজন অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারকে (যার জন্ম ১ জুলাই, ২০০৩ বা তার পরে) সব সময় প্রতিটি দলের একাদশে থাকতে হবে, তা এমনকি ইম্প্যাক্ট সাব ব্যবহারের পরও।   এই দুটি নতুন নিয়ম মাথায় রেখেই কলম্বোতে সোমবার এলপিএলের ড্রাফটে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পূর্ব-চুক্তিবদ্ধ চারজন ক্রিকেটার থেকে শুরু করে ড্রাফটে নির্বাচিত ১৬-১৮ জন ক্রিকেটার পর্যন্ত সবার ক্ষেত্রে বেশ সুচিন্তিত স্কোয়াড গড়তে হয়েছে এই দুটি পরিবর্তনের কারণে। দলগুলোকে একদিকে যেমন ভাবতে হচ্ছিল, অনভিজ্ঞ তরুণ প্রতিভাদের কোন ভূমিকায় দলে রাখা হবে, তেমনি তাদের সর্বোচ্চ প্রভাবের জন্য নিজেদের স্কোয়াডে ভারসাম্যও আনতে হচ্ছিল। ব্যাপারটিকে আরও জটিল করে তুলেছিল উপযুক্ত অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারের তুলনামূলক ঘাটতি। কারণ শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের অনেক প্রতিভাবান ক্রিকেটার এলপিএলের সময়টায় ভারতের বিপক্ষে সিরিজে খেলার কথা থাকায় এই টুর্নামেন্টে থাকছেন না। পাঁচ দল নিয়ে এলপিএলের ষষ্ঠ আসর হবে আগামী ১৭ জুলাই থেকে ৮ অগাস্ট।

মো: দেলোয়ার হোসাইন জুন ০২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাকি ৯ দিন: দ্বিতীয় পছন্দের জার্সিতে বিশ্ব জয়

ছবি: সংগৃহীত

মায়ের মৃত্যুতে শোকাহত শিউলি আজিম, অনুশীলন বাতিল বাংলাদেশের

মোনাকোয় স্থায়ী হচ্ছেন ফাতি, বার্সেলোনা পাচ্ছে ১ কোটি ১০ লাখ ইউরো

0 Comments