দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (টাসম্যাক) অনিয়ম, অনানুষ্ঠানিক অর্থ আদায় এবং কথিত পার্টি ফান্ড সংগ্রহের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। মদ বিক্রি থেকে অর্জিত প্রতিটি রুপি যাতে সরাসরি রাজ্য কোষাগারে জমা হয়, সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারি উচ্চপদস্থ সূত্র জানায়, মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে যে টাসম্যাকের কার্যক্রমে অন্তর্ভুক্ত অনানুষ্ঠানিক পার্টি ফান্ড সংগ্রহের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১০২ কোটি রুপি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। সরকারি হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে রাজ্যের কোষাগার থেকে প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি লোপাট করা হয়েছে। এ ঘটনায় ডিএমকের বিরুদ্ধে টাসম্যাক ব্যবহারের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে বলে জানিয়েছে সূত্রগুলো।
মুখ্যমন্ত্রী বিজয় টাসম্যাকের পাইকারি ও খুচরা নেটওয়ার্ক জুড়ে চলা দীর্ঘদিনের এই অনানুষ্ঠানিক নগদ আদায় ব্যবস্থা অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই বড় ধরনের সংস্কার কার্যক্রম তদারকি করছেন নিষেধাজ্ঞা ও আবগারি মন্ত্রী কে ভিগনেশ। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী ভিগনেশ বলেন, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে, দুর্নীতি বা মানুষের কষ্টের টাকা দিয়ে তার সরকারের রাজস্বের প্রয়োজন নেই। তার নির্দেশনা ছিল অবিলম্বে সব ধরনের অর্থ পাচার বন্ধ করুন এবং জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আনুন।
সূত্র জানায়, টাসম্যাকের বিরুদ্ধে এই অভিযান কেবল শুরু। নতুন সরকার অন্যান্য বিভাগেও রাজস্ব নজরদারি বাড়াবে, যার মধ্যে খনি বিভাগ পরবর্তী তালিকায় রয়েছে।
টাসম্যাকের এই সংস্কার তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সরকারের মাদকবিরোধী প্রচারণার একটি অংশ। দায়িত্ব নেওয়ার পর বিজয়ের প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল রাজ্যের ৭১৭টি টাসম্যাক খুচরা মদের দোকান বন্ধ করা। এর ফলে বার্ষিক প্রায় ৮,০০০ কোটি রুপি রাজস্ব কমবে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গুপ্তচরবৃত্তি বা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির বিষয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি মধ্যপ্রাচ্যে দেশটির এ শীর্ষ মিত্রের কাছ থেকে আসা কাউন্টার-ইন্টেলিজেন্স (পাল্টা গোয়েন্দা) হুমকির মাত্রাকে সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভবিষ্যৎ করণীয় নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই পেন্টাগনের ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)’ এই নতুন ‘পাল্টা গোয়েন্দা সতর্কবার্তা’ জারি করেছে। কর্মকর্তারা আরও বলেন, ডিআইএ তাদের একটি অভ্যন্তরীণ বার্তা পোস্ট করেছে, যা বর্তমান কর্মকর্তাদের একজন দেখেছেন। বার্তায় ইসরায়েলি গোয়েন্দাগিরির হুমকির স্তর বাড়িয়ে ‘ক্রিটিক্যাল’ বা ‘সংকটজনক’ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেন, ডিআইএ তাদের একটি অভ্যন্তরীণ বার্তা পোস্ট করেছে, যা বর্তমান কর্মকর্তাদের একজন দেখেছেন। বার্তায় ইসরায়েলি গোয়েন্দাগিরির হুমকির স্তর বাড়িয়ে ‘ক্রিটিক্যাল’ বা ‘সংকটজনক’ করা হয়েছে। পেন্টাগনের কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের তথ্য হাতিয়ে নিতে ইসরায়েল বিশেষভাবে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে। মূলত এই উদ্বেগ থেকেই ইসরায়েলকে এই সর্বোচ্চ স্তরের হুমকিতে তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন বর্তমান কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ-এর এই মূল্যায়ন প্রতিবেদনে একটি চার্টসহ সাত পৃষ্ঠার নথি রয়েছে। তিনি জানান, নথিতে উল্লেখ করা হয়, মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ ও কারিগরি উপায়ে তথ্য চুরির ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা এখন ‘সংকটজনক স্তরে’ (ক্রিটিক্যাল লেভেল) রয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, এই নথিতে সুনির্দিষ্ট কিছু ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর গোয়েন্দা নজরদারি চালায় না, সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি তো দূরের কথা। ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা মূলত শত্রুদের লক্ষ্য করে পরিচালিত হয়, মিত্রদের বিরুদ্ধে নয়। তবে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের গুপ্তচরবৃত্তির এ দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’। মুখপাত্র বলেন, ‘ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর গোয়েন্দা নজরদারি চালায় না, সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি তো দূরের কথা। ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা মূলত শত্রুদের লক্ষ্য করে পরিচালিত হয়, মিত্রদের বিরুদ্ধে নয়। এর বিপরীত যেকোনো দাবি হয় ভুল তথ্যের ওপর ভিত্তি করে করা, নয়তো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও এক বিবৃতিতে দাবি করেছেন, ‘এই পুরো খবরটিই মিথ্যা। এমন একজনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই খবর তৈরি করা হয়েছে, যার চলমান পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণাই নেই।’ ডিআইএ-সহ যুক্তরাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থাকে তদারকি করার দায়িত্বে থাকা ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ (ওডিএনআই) এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। ট্রাম্প-নেতানিয়াহু বিরোধের জেরেই ইসরায়েলের আগ্রাসী গোয়েন্দাগিরি বিশ্বজুড়ে মিত্র কিংবা শত্রুদেশগুলোর একে অপরের ওপর গোয়েন্দা নজরদারি চালানো একটি সাধারণ ঘটনা। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা সাধারণ ও স্বাভাবিক গোয়েন্দাগিরির মাত্রা ছাড়িয়ে অনেক দূর চলে গেছে। অবশ্য সুনির্দিষ্ট কোনো ঘটনার কারণে ডিআইএ তাদের পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রা বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে কি না, তা কর্মকর্তারা জানাতে পারেননি। বিশ্বজুড়ে মিত্র কিংবা শত্রু দেশগুলোর একে অপরের ওপর গোয়েন্দা নজরদারি চালানো এক সাধারণ ঘটনা। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা সাধারণ ও স্বাভাবিক গোয়েন্দাগিরির মাত্রা ছাড়িয়ে অনেক দূর চলে গেছে। ইসরায়েলের বিরুদ্ধে এমন সতর্কবার্তা ঠিক তখন এল, যখন ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে। এমনকি গত সপ্তাহে তাঁদের মধ্যে ফোনালাপেও এ উত্তেজনা প্রকাশ পেয়েছে। ওই ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের কাছে স্বীকার করেন, নেতানিয়াহুকে তিনি ‘পাগল’ বলেছেন। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে দুই দেশের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো স্পষ্টতই একে অপরের থেকে আলাদা হতে শুরু করেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। গত এপ্রিলের শুরুর দিকে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ট্রাম্প ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তির চেষ্টা করছেন, যাতে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এ যুদ্ধের অবসান ঘটানো যায়। তবে কোনো দ্বিপক্ষীয় চুক্তি ইরান মেনে চলবে কি না, তা নিয়ে প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছে ইসরায়েল। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ইরানের ওপর আবার হামলা শুরু করার জন্য জোর দিচ্ছেন। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা কমিয়ে আনার জন্য ট্রাম্পের দেওয়া চাপও প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলের একটি ‘অতি-আগ্রাসী গোয়েন্দা সংস্থা’ রয়েছে। আমরা কী করছি বা কী ভাবছি, তা জানার জন্য তারা অত্যন্ত উদ্গ্রীব থাকে। —এমিলি হার্ডিং, ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সিএসআইএস–এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মার্কিন কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তা এবং বাইরের কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করবেন নাকি চলতি সংঘাতের অবসান ঘটাবেন, তা নিয়ে ইসরায়েলের গভীর আগ্রহ রয়েছে। কর্মকর্তারা বলছেন, পেন্টাগনের ওই সতর্কবার্তার সবচেয়ে ব্যবহারিক প্রভাব হবে এই যে মার্কিন কর্মকর্তারা যখন ইসরায়েল সফর করবেন কিংবা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, তখন তাঁরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। তবে তাঁরা স্পষ্ট করেছেন যে দুই দেশের মধ্যে প্রতিদিন যে উচ্চপর্যায়ের গোয়েন্দা তথ্য আদান-প্রদান হয়, বিশেষ করে ইরান যুদ্ধসংক্রান্ত বিষয়ে, তাতে এ সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। বর্তমান মার্কিন কর্মকর্তাদের একজন বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েল সফরের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করছে। আগ্রাসীভাবে তথ্য সংগ্রহের বিষয়ে তাদের (ইসরায়েলের) বেশ ‘সুনাম’ রয়েছে। অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রও তাদের রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করতে এবং মার্কিন কর্মকর্তাদের তথ্য পাচারে বাধ্য করার চেষ্টা রুখে দিতে নিজস্ব পাল্টা গোয়েন্দা বা ‘স্পাই ক্যাচার’ (গুপ্তচর শিকারি) কার্যক্রম পরিচালনা করে। এর মাধ্যমে বিদেশি শত্রু এবং মিত্র ও অংশীদার দেশগুলোর গুপ্তচরবৃত্তির ওপর নজর রাখা হয়। মার্কিন আইন অনুযায়ী, এ পাল্টা গোয়েন্দা কার্যক্রমে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই প্রধান ভূমিকা পালন করে। তবে এর সঙ্গে সরকারের অন্যান্য সংস্থা ও সামরিক বাহিনীও যুক্ত থাকে। বর্তমান ও সাবেক কূটনীতিক এবং সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মতে, নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও আগ্রাসীভাবে গোয়েন্দাগিরি করার ক্ষেত্রে ইসরায়েলের বহু বছরের রেকর্ড রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়টি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করে আসছে এবং মার্কিন গোয়েন্দা কর্মকর্তারাও বিষয়টি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বর্তমান ও সাবেক মার্কিন কূটনীতিক এবং সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মতে, নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও আগ্রাসীভাবে গোয়েন্দাগিরি করার ক্ষেত্রে ইসরায়েলের বহু বছরের রেকর্ড রয়েছে। হোটেলের কক্ষে কথা বলতেও ভয় বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা যখন ইসরায়েল সফরে যান, তখন তাঁরা প্রায়ই বাড়তি সতর্কতা অবলম্বন করেন। এ ধরনের সরকারি সফরের সময় তাঁরা অনেক সময় অস্থায়ী ফোন (বার্নার ফোন) ও কম্পিউটার ব্যবহার করেন। এমনকি হোটেলের কক্ষে কথা বলার সময়ও তাঁরা সর্বোচ্চ সতর্ক থাকেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং বলেন, ইসরায়েলের একটি ‘অতি-আগ্রাসী গোয়েন্দা সংস্থা’ রয়েছে। তিনি ইসরায়েলিদের বিষয়ে আরও বলেন, ‘আমরা কী করছি বা কী ভাবছি, তা জানার জন্য তারা অত্যন্ত উদ্গ্রীব থাকে।’ এর আগে ১৯৮০-এর দশকে ইসরায়েলের চালানো এক গুপ্তচরবৃত্তির কারণে ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্কের বড় ধরনের ফাটল ধরেছিল। সে সময় মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক জনাথন পোলার্ড স্যুটকেসভর্তি অত্যন্ত গোপনীয় নথিপত্র ইসরায়েলের কাছে বিক্রি করেছিলেন। এ অপরাধে ধরা পড়ার পর তাঁকে ৩০ বছর কারাগারে কাটাতে হয়। অবশ্য যুক্তরাষ্ট্রও যে তার মিত্রদেশগুলোর ওপর গোয়েন্দাগিরি করে ও বিদেশি অংশীদারদের তথ্য সংগ্রহের চেষ্টা চালায়, তা ২০১৩ সালে মার্কিন গোয়েন্দা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের তথ্য ফাঁসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। স্নোডেনের ফাঁস করা নথিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ইউরোপের শীর্ষ নেতাদের ওপর আড়ি পাতছিল। এমনকি জার্মানির তৎকালীন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মোবাইলে আড়ি পাতা হয়েছিল। এ ঘটনা সে সময় বার্লিনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো ঘনিষ্ঠ মিত্র হিসেবে রয়েছে এবং দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক দশক ধরে একটি নিবিড় কর্ম–সম্পর্ক গড়ে তুলেছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যখন দুই দেশের সরকার পুরোপুরি একমত হতে পারছে না, এমন একটি সংবেদনশীল মুহূর্তে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির এ আশঙ্কা দুই দেশের পারস্পরিক বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করছে বলে আরও দুজন সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের একটি এলাকায় দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (০৭ জুন) এ তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালালে এ ঘটনা ঘটে। টলেডো পুলিশের লেফটেন্যান্ট ড্যান গারকেন সাংবাদিকদের বলেন, ‘আমি অনেক ঘটনার স্থান পরিদর্শন করেছি, কিন্তু এটি সবকিছুকে ছাড়িয়ে গেছে।’ খবর রয়টার্সের। পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবার বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে অভিযান চলছে। টলেডো পুলিশের উপপ্রধান জোসেফ হেফারনান জানান, তদন্ত এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ‘আমাদের কাছে কিছু আলামত রয়েছে এবং কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।’ টলেডোর জননিরাপত্তা বিভাগের পরিচালক জর্জ ক্রালও সাধারণ মানুষের কাছে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়েছেন। ক্রালের মতে, ঘটনাস্থলে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এটি টলেডোর অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উৎসব। এমন একটি ঘটনা উৎসবের আনন্দ নষ্ট করেছে, যা অত্যন্ত দুঃখজনক।’ টলেডো পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটের দিকে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এক ফেসবুক পোস্টে পুলিশ জানায়, আহত অনেককে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
গাজায় চলমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। দক্ষিণ গাজার একটি তাবু শিবিরে বসবাসকারী মোস্তাফা শাবান তার পরিবারের জন্য তাবুর ভেতরে অস্থায়ী শৌচাগার তৈরি করেছেন। বালুর মাটিতে গর্ত খুঁড়ে, তার ওপর কংক্রিট ও একটি পুরোনো টয়লেট সিট বসিয়ে কোনোভাবে ব্যবহারযোগ্য করা হয়েছে শৌচাগারটি। তবে দুর্গন্ধ, মাছি ও মশার উপদ্রবে সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। প্রতি সপ্তাহে তাকে নিজেই গর্ত থেকে মলমূত্র পরিষ্কার করতে হয়। তবুও তিনি এটিকে তুলনামূলক ভালো মনে করেন তিনি। কারণ শিবিরের শত শত মানুষের জন্য ব্যবহৃত যৌথ শৌচাগারগুলোর অবস্থা আরও নাজুক। মানবাধিকার সংস্থাগুলো বলছে, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার অভাবে গাজায় স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া