দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় দুটি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। শুক্রবার বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়।
একই সঙ্গে বিকাল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে দলীয় দায়িত্বশীল সূত্র জানায়, গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে দলের মিডিয়া সেলের একজন সদস্য জানান, পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং একই সঙ্গে স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন। কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
গুরুতর অনিয়ম ও স্বচ্ছতা সংকটে পড়ছে প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ২৭ জুন অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের মাধ্যমে আওয়ামী সিন্ডিকেটের ফেরার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সদস্যপদ যাচাই-বাছাই না করেই চূড়ান্ত করা হয়েছে তালিকা। আওয়ামী লীগ সরকারের সময়ে তৈরি হওয়া ‘ভুয়া’ ভোটারদের একটি বড় অংশ রয়ে গেছে তালিকায়। বাস্তবে যাদের কোনো প্রযুক্তি ব্যবসা নেই। তাদের প্র্রভাবেই বেসিস হয়ে উঠেছিল আওয়ামী দলীয় প্রযুক্তি সংস্থা। মেম্বারশিপ অডিট ছাড়াই নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা প্রকাশ করায় অনেক সদস্য ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, বেসিসের নেতৃত্ব আবারও পুরোনো আওয়ামী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত প্রযুক্তি ব্যবসায়ী ছাড়া ভুয়া সদস্য বহাল থাকলে দীর্ঘ মেয়াদে সংকটে পড়বে দেশের প্রযুক্তি খাত। বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর বলেন, বেসিস দেশের প্রযুক্তি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। এখানে যোগ্য ও প্রকৃত প্রযুক্তি উদ্যোক্তারা নেতৃত্বে না এলে পুরো খাতই ক্ষতিগ্রস্ত হবে। সদস্যপদ ও ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠলে সংগঠনের বিশ্বাসযোগ্যতা যেমন নষ্ট হবে, তেমনই দেশের প্রযুক্তি শিল্পের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে। প্রযুক্তি খাতের স্বার্থে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। বেসিস সংস্কার পরিষদের আহ্বায়ক বাংলা পাজেল লিমিটেডের সিইও মুহাম্মদ আবদুল মজিদ বলেন, সংগঠনে বিপুলসংখ্যক ভুয়া সদস্য রয়েছে। তফসিল ঘোষণার আগেই আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে সদস্যপদ অডিট করে তাদের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু অডিট ছাড়াই নির্বাচন আয়োজন করায় আবারও ভোট কারচুপির শঙ্কা তৈরি হয়েছে। এতে পুরো নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। বেসিসে বর্তমানে সদস্যসংখ্যা প্রায় ২ হাজার ৮০০। এর মধ্যে প্রায় ২০ শতাংশ সদস্যই সরাসরি প্রযুক্তি ব্যবসার সঙ্গে যুক্ত নয়। এমনকি তাদের অনেকের বেসিস সদস্য হওয়ার ন্যূনতম যোগ্যতাও নেই। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এসব ‘ডামি ভোটার’ তৈরি করা হয়। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আগের পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সংগঠন অনুবিভাগ স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব একেএম হাফিজুল্লাহ খান লিটনকে গত বছরের সেপ্টেম্বরে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়। বেসিসের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রশাসক ১০ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করেন। তবে প্রশাসক ও সহায়ক কমিটি ৬ মাসের বেশি সময় কাজ করলেও সদস্যপদ হালনাগাদ ও আর্থিক নিরীক্ষার (অডিট) কার্যক্রম সম্পন্ন করেনি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গঠিত নির্বাচন বোর্ড মেম্বারশিপ অডিট সম্পন্ন না করেই ৫ এপ্রিল নির্বাচনি তফসিল ঘোষণা করে। ২৭ এপ্রিল ছিল ভোটার হওয়ার শেষ দিন। ৭ মে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়। যুগান্তরের হাতে আসা প্রাথমিক ভোটার তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, এবারের নির্বাচনে ৭২৫ জন সদস্য ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ৪৩১, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৯৬, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ৮৪ এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ৪ জন। প্রাথমিকভাবে ৬১৫ জন ভোটার হিসাবে অনুমোদন পান। ১১০ জনের আবেদন বাতিল করা হয়। ১৫ মে শুক্রবার ছুটির দিন গভীর রাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এতে দেখা যায়, ৭২৫ জন আবেদনকারীর বিপরীতে চূড়ান্ত তালিকায় ৯৩৫ জন ভোটার। সেখানে জেনারেলে ৬২৬, অ্যাসোসিয়েটে ১৯২, অ্যাফিলিয়েটে ১২২ এবং ইন্টারন্যাশনালে ৫ জন। অর্থাৎ, আবেদনকারীর চেয়েও ২১০ জন বেশি ভোটার যুক্ত হয়েছেন। বাড়তি ২১০ জন ভোটার কোথা থেকে কীভাবে এলেন, এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেক ভোটারের বেসিসের সদস্য হওয়ার ন্যূনতম যোগ্যতাই নেই, আবার অনেকেই প্রযুক্তি ব্যবসায়ও সক্রিয় নন। নিয়ম অনুযায়ী বেসিসের সদস্যপদের ক্ষেত্রে সরাসরি সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যুক্ত এবং ন্যূনতম দুই বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানকে জেনারেল সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। সদস্যপদ যাচাইয়ের সময় প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সচল আছে কি না, তা প্রাথমিকভাবে পর্যালোচনা করার কথা থাকলেও বাস্তবে সে মানদণ্ড অনুসরণ করা হয়নি। একাধিক সদস্য প্রতিষ্ঠানের কার্যকর ওয়েবসাইটই নেই। জেড কর্প সলিউশনের সামিরা জুবেরি হিমিকার নাম উঠে এসেছে ওই তালিকায়। তিনি বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গিগাটেকের প্রতিনিধি হিসাবে যুক্ত থাকার পাশাপাশি নিজস্ব একটি প্রতিষ্ঠান থেকেও বেসিসের ভোটার হয়েছেন। তার প্রতিষ্ঠানের ওয়েবসাইট (http://www.zcorpsolutions.com/) বর্তমানে অকার্যকর। এছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন এনআরবি জবস লিমিটেডের দিলারা আফরোজ খান। বেসিস পোর্টালে তাদের ঠিকানা হিসাবে কাওরান বাজারের ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান উল্লেখ থাকলেও ভবনটিতে সংস্কারকাজ চলমান থাকায় সেখানে প্রতিষ্ঠানটির কোনো কার্যকর অফিস নেই। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটও সচল নয়। ভোটার তালিকায় আরও অন্তর্ভুক্ত হয়েছেন আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য র্যাডিসন ডিজিটাল লিমিটেডের দেলোয়ার হোসাইন ফারুক, সালমান এফ রহমানের ব্যবসায়িক অংশীদার দোহাটেক নিউ মিডিয়া, সিসটেক ডিজিটালের এম রাশিদুল হাসান, বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গিগাটেক লিমিটেডের সামিরা জুবেরি হিমিকা এবং জুলাই গণ-অভ্যুত্থানের বিপক্ষে বেসিসে সভা আয়োজনের অভিযোগ থাকা টিম ক্রিয়েটিভের তসলিম আহমেদ রাসেলসহ বহু আওয়ামী দোসর। জুলাই আন্দোলনে সক্রিয় কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, সব কাগজপত্র ও যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের প্রতিষ্ঠানকে প্রাথমিক ও চূড়ান্ত কোনো তালিকাতেই ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। অনলাইন অ্যাক্টিভিস্ট রুপম রাজ্জাক জানান, আপিল করার পরও তাদের প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত তালিকায় আসেনি। একই অভিযোগ ব্যবসায়ী শোহিবুর রহমান খান রানার। তিনি যুগান্তরকে জানান, প্রয়োজনীয় সব যোগ্যতা পূরণের পরও তার প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে ভোটার তালিকা সাজিয়ে পুরোনো সুবিধাভোগী গোষ্ঠীকে আবারও বেসিসের নিয়ন্ত্রণে ফেরানোর চেষ্টা চলছে। এ বিষয়ে জানতে চাইলে বেসিসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও উপসচিব তানিয়া ইসলাম যুগান্তরকে বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বিতর্ক উঠেছে নির্বাচনকালীন প্রশাসনিক দায়িত্ব নিয়েও। জানা গেছে, বেসিসের প্রশাসক স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব একেএম হাফিজুল্লাহ খান লিটন ৬ মে থেকে ১৬ জুন পর্যন্ত হজ পালনের জন্য ছুটিতে থাকবেন। অথচ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয় ৭ মে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় শুক্রবার গভীর রাতে। নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়জুড়ে প্রশাসকের অনুপস্থিতি নিয়ে সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন হবে কিনা। জনগণের ভোগান্তি কিংবা কোনো পরাশক্তির কাছে দেশের স্বার্থ বন্ধক রাখা দেখতে চায় না এনসিপি। শনিবার রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলা হলেও বাস্তবে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। তিনি দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। দেশে হামের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং সরকার এ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে। তিনি দ্রুত মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা ও কয়েকটি হাসপাতালকে হাম চিকিৎসার জন্য বিশেষায়িত করার দাবি জানান। সংস্কার কার্যক্রমে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করেছে এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে। যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি। ফারাক্কা দিবস প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অভিন্ন নদীগুলোতে বাঁধ নির্মাণ করে ভারত বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম রক্তাক্ত সীমান্তে পরিণত হয়েছে। প্রয়োজন হলে সীমান্ত লংমার্চের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশকে কোনো পরাশক্তির ‘প্লে গ্রাউন্ড’ হতে দেওয়া হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের পররাষ্ট্রনীতি জনগণের স্বার্থকে কেন্দ্র করেই নির্ধারিত হতে হবে। সম্প্রতি হওয়া আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আলোচনা ও জনসম্মুখে প্রকাশের আহ্বান জানান তিনি। সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে দেশ পরিচালনার পরিবর্তে জনসংযোগ কৌশলের ওপর নির্ভর করা হচ্ছে। ভালো ও দক্ষ ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। একইসঙ্গে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে সরকারের জবাবদিহি দাবি করেন তিনি। অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক Ariful Islam Adib, যুগ্ম সদস্য সচিব Abdullah Al Aminসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি।’ শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পার বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা পদ্মা ব্যারাজের উদ্যোগকে অভিনন্দন জানাই। কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়।’ তিনি আরও বলেন, ‘তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন আমরা কিছু চাই না। আমি সংসদের ভেতরেও একই কথা বলেছি, আপনারা দেখেছেন। আমাদের অবস্থান এই ব্যাপারে একদম ক্লিয়ার।’ স্থানীয় নির্বাচন প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘আমরা একটা নির্বাচনমুখী দল। আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই। কাজেই আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবারও আমরা স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে অংশগ্রহণ করব।’ তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের পরে দুটি উপ-নির্বাচন হয়েছে। একটা শেরপুরে, আরেকটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড-কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে, আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কি না। তবে আমরা জনগণকে অনুরোধ করব, জনগণ নিজের অধিকারের পক্ষে আরেকবার যেন সজাগ হয়, সোচ্চার হয়। একটা জিনিস মনে রাখবেন সব রোগের ওষুধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ জাগলে সব ঠিক হয়ে যায়।’ জামায়াতের আমির আরও বলেন, ‘গণভোটের পক্ষে দেশের মানুষ রায় দিয়েছে। সরকার সেই গণভোটের রায়কে অপমান-অগ্রাহ্য করেছে। গণভোটের রায়কে বাদ দেয়া বা পরিত্যক্ত ঘোষণা করতে দেয়া হবে না। আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদ ও সংসদের বাহিরে লড়াই চালিয়ে যাব। গণভোটের রায় একদিন বাস্তবায়ন হবে।’ আমির শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকার গণভোটকে আগ্রাহ্য করার পাশাপাশি দেশের গভর্ণর পরির্বতন করে বিতর্কিত মানুষকে আমানতের জায়গায় বসিয়েছে। ৪২ জেলায় প্রশাসক বসিয়েছে। একটি গণতান্ত্রিক উপায়ে যখন দেশ এগিয়ে যাচ্ছিলো, তখন কেন দলীয় লোকজনকে গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে হবে। বিভিন্ন জায়গায় নির্বাচন করে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের আবার বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে। এটি জনগণের সাথে এক ধরনের তামাশা করা হয়েছে।’