বিশ্ব

ইরান যুদ্ধের মাঝেই মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন, তীব্র উত্তেজনা

মোঃ নাহিদ হোসেন মার্চ ১৩, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এটি শত্রুপক্ষের কোনো হামলার ফল নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

 

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর জানায়, রণতরীটির লন্ড্রি কক্ষে আগুনের সূত্রপাত হয়। সেখানে নৌসেনাদের ব্যবহৃত পোশাক ধোয়ার কাজ চলছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই নৌসেনা সদস্য আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।

ইরানকে কেন্দ্র করে উত্তেজনা শুরুর আগে গত ফেব্রুয়ারিতে এই বিমানবাহী রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের অধীন রণতরীটি বর্তমানে লোহিত সাগর এলাকায় মোতায়েন রয়েছে। সেখান থেকেই ইরান সংশ্লিষ্ট সামরিক অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

 

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রণতরীটিতে বর্তমানে প্রায় চার হাজার পাঁচশ সেনা সদস্য মোতায়েন রয়েছেন। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে পৃথক এক ঘটনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত অভিযানে ওমান সাগরে অবস্থানরত ওই রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে থাকা ওই রণতরীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। হামলার পর সেটিকে আঞ্চলিক জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য করা হয়েছে বলেও জানিয়েছে ইরানি বাহিনী। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবি : সংগৃহীত
আগামী ৩১ মার্চ থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়া যাবেন। শুক্রবার টোকিও ও সিউল এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ‘৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ফ্রান্সের ফার্স্ট লেডিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করতে আমরা সম্মত হয়েছি।’ সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘জাপান ও ফ্রান্স এমন দুটি বিশেষ অংশীদার দেশ যারা মৌলিক মূল্যবোধ ও নীতিমালায় একমত। এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও গভীর করবে বলে আমরা আশা করি।’ ম্যাখোঁ এর আগে বেশ কয়েকবার জাপান সফর করেছেন। এবার তিনি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। গত বছর দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে দুজনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল। কিহারা জানান, ফরাসি দম্পতি জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন চীন-জাপান সম্পর্কে টানাপোড়েন চলছে। গত নভেম্বরে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, চীন তাইওয়ান দখলের চেষ্টা করলে টোকিও সামরিক হস্তক্ষেপ করতে পারে। আর ম্যাখোঁও গত ডিসেম্বরে চীন সফর করেছিলেন। এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিউংয়ের আমন্ত্রণে ম্যাখোঁ ২ থেকে ৩ এপ্রিল দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ‘নতুন সরকার গঠনের পর ম্যাখোঁ হবেন দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় সফরে আসা প্রথম ইউরোপীয় নেতা।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর এবং কোনো ফরাসি প্রেসিডেন্টের ১১ বছরের মধ্যে প্রথম সফর।’

জান্নাতুল ফেরদৌস জেমি মার্চ ১৩, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনের আগে ‘সেভ আমেরিকা’ ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প

ছবি : সংগৃহীত

ব্রাজিলের রেসিফে শহরে ‘দ্য সিক্রেট এজেন্ট’ ঘিরে উচ্ছ্বাস, অস্কারের আগে পর্যটকদের ভিড়

ছবি : সংগৃহীত

মার্কিন আকাশে ভয়াবহ দুর্ঘটনা: রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

ছবি : সংগৃহীত
আহত ফরাসি সেনার মৃত্যু, কঠোর হুঁশিয়ারি মাখোঁর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলায় ফ্রান্সের এক সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron এ তথ্য নিশ্চিত করে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।   তিনি বলেন, Erbil অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকায় ইরাকি বাহিনীর সঙ্গে যৌথভাবে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়া ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।   বৃহস্পতিবার স্থানীয় সময় ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের গভর্নর Omed Khoshnaw জানান, পেশমারগা ও ফরাসি বাহিনীর যৌথ সামরিক ঘাঁটিতে এই ড্রোন হামলা চালানো হয়। তবে আহতদের অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে তখন বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলার পেছনে কারা জড়িত, তাও স্পষ্ট করা হয়নি। সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো পশ্চিমা দেশগুলোর সামরিক ও অবকাঠামোগত স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। এর মধ্যেই ফরাসি সেনাদের হতাহতের এই ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মোঃ নাহিদ হোসেন মার্চ ১৩, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধের মাঝেই মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন, তীব্র উত্তেজনা

ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ইরানে বেসামরিক নাগরিকদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ মোদির

মধ্যপ্রাচ্যে ইরানের ৪০তম ধাপের হামলা: ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু | ছবি : সংগৃহীত
চীনের আধুনিক প্রযুক্তি ব্যবহারে ইরানের বাজিমাত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে ইরান চীনের স্যাটেলাইটভিত্তিক ন্যাভিগেশন ব্যবস্থা ব্যবহার করছে বলে ধারণা করছেন গোয়েন্দা বিশেষজ্ঞরা। এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।   প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সাবেক বৈদেশিক গোয়েন্দা পরিচালক আলাইন জুইলেট চলতি সপ্তাহে ফ্রান্সের স্বাধীন পডকাস্ট টোকসিনকে বলেন, ‘গেল বছর জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা অনেক বেশি নির্ভুল হয়ে উঠেছে। সম্ভবত চীন ইরানকে ‘বেইডু’ স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থার প্রবেশাধিকার দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে সবচেয়ে বড় বিস্ময়ের একটি হলো- ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আট মাস আগের যুদ্ধের তুলনায় অনেক বেশি নির্ভুল। এতে এসব ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ব্যবস্থাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে।’ ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত ফ্রান্সের বৈদেশিক নিরাপত্তা মহাপরিচালকের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জুইলেট। সাবেক এ ফ্রান্সের বৈদেশিক নিরাপত্তা মহাপরিচালকের গোয়েন্দা প্রধান বলেন, ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা বাড়ার পেছনে চীনের ন্যাভিগেশন ব্যবস্থার ব্যবহার একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা এবং ইরানের শীর্ষ নেতাদের নিহত হওয়ার পর ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর দিকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলো প্রতিহত করতে পারলেও কিছু প্রতিরক্ষা ভেদ করে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র চাইলে তাদের মালিকানাধীন গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের প্রবেশাধিকার বন্ধ করতে পারে বা সংকেত বিঘ্নিত করতে পারে, যেটির ওপর আগে ইরানের সামরিক বাহিনী নির্ভর করত। তবে যদি ইরান চীনের ‘বেইডু’ ব্যবহার করে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে সেই সংকেত বাধাগ্রস্ত করা কঠিন। যদিও ইরান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বেইডু ন্যাভিগেশন স্যাটেলাইট ব্যবস্থা কী চীন ২০২০ সালে তাদের সর্বশেষ স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থা চালু করে, যা জিপিএসের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়। একই বছরের জুলাই মাসে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা উদ্বোধন করেন। ১৯৯৬ সালের তাইওয়ান সংকটের পর চীন নিজস্ব ন্যাভিগেশন ব্যবস্থা তৈরির উদ্যোগ নেয়। কারণ বেইজিং আশঙ্কা করেছিল, ভবিষ্যতে ওয়াশিংটন জিপিএস ব্যবহারের প্রবেশাধিকার সীমিত করতে পারে। চীনের সরকারি বেইডু ওয়েবসাইটের ভাষায়, এই ব্যবস্থার লক্ষ্য হলো বিশ্বকে সেবা দেয়া এবং মানবজাতির উপকার করা। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যান্য ন্যাভিগেশন ব্যবস্থার তুলনায় বেইডু অনেক বেশি স্যাটেলাইট ব্যবহার করে। আল জাজিরার তথ্য বিশ্লেষণ ইউনিটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থায় ২৪টি স্যাটেলাইট রয়েছে, আর চীনের ব্যবস্থায় রয়েছে ৪৫টি। বিশ্বের অন্য দুটি বড় ন্যাভিগেশন ব্যবস্থা হলো রাশিয়ার গ্লোনাস এবং ইউরোপীয় ইউনিয়নের গ্যালিলিও, যেগুলোতেও ২৪টি করে স্যাটেলাইট রয়েছে। বেইডু ব্যবস্থায় তিনটি প্রধান অংশ রয়েছে- মহাকাশ অংশ, স্থল অংশ এবং ব্যবহারকারী অংশ। চীনের বেইডু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, স্থল অংশে বিভিন্ন ধরনের গ্রাউন্ড স্টেশন রয়েছে, যেমন- প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র, সময় সমন্বয় ও আপলিংক স্টেশন, পর্যবেক্ষণ স্টেশন এবং আন্তঃস্যাটেলাইট সংযোগ পরিচালনার জন্য বিভিন্ন অপারেশনাল সুবিধা। ব্যবহারকারী অংশে রয়েছে বিভিন্ন ধরনের বেইডু পণ্য, সিস্টেম ও সেবা, যেমন- চিপ, মডিউল, অ্যান্টেনা, টার্মিনাল, অ্যাপ্লিকেশন সিস্টেম এবং অন্যান্য ন্যাভিগেশন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি। অন্যান্য স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থার মতো বেইডুও স্যাটেলাইট থেকে সময় সংকেত পাঠায়, যা মাটিতে বা যানবাহনে থাকা রিসিভার গ্রহণ করে। একাধিক স্যাটেলাইট থেকে সংকেত পৌঁছাতে কত সময় লাগছে তা মেপে রিসিভার সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে। বেইডু ব্যবহার কীভাবে লক্ষ্যে নিঁখুত আঘাত করে বেইডু ব্যবস্থার সাহায্যে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আগের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পরিচালনা করতে পারে। এতদিন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রধানত জড়গত ন্যাভিগেশন ব্যবস্থার ওপর নির্ভর করত। এই ব্যবস্থায় জাইরোস্কোপ ও অ্যাক্সেলরোমিটারের মতো সেন্সরের মাধ্যমে গতি ও ত্বরণ পরিমাপ করে অস্ত্রের অবস্থান নির্ধারণ করা হয়। এতে বাইরের সংকেতের ওপর নির্ভরতা কম থাকে। তবে এই ব্যবস্থার একটি বড় সীমাবদ্ধতা রয়েছে—ছোট ছোট পরিমাপগত ত্রুটি সময়ের সঙ্গে জমা হতে থাকে এবং দীর্ঘ দূরত্বে নির্ভুলতা কমে যায়। স্যাটেলাইট ন্যাভিগেশন সেই সমস্যার সমাধান করতে পারে। ব্রাসেলস-ভিত্তিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেন, ‘সাধারণত ক্ষেপণাস্ত্র জড়গত ন্যাভিগেশন দিয়ে প্রধান পথ ধরে রাখে, আর স্যাটেলাইট সংকেত ব্যবহার করে পথ সংশোধন করে এবং লক্ষ্যভেদ আরও নির্ভুল করে। এতে নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একাধিক ন্যাভিগেশন ব্যবস্থা একসঙ্গে ব্যবহার করলে সংকেত বিঘ্ন বা জ্যামিংয়ের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা বাড়ে।’ তিনি আরও জানান, যদি একটি স্যাটেলাইট ব্যবস্থার সংকেত বন্ধ হয়ে যায়, অন্য ব্যবস্থা তখনও কাজ করতে পারে। তাছাড়া বেশি স্যাটেলাইট থেকে সংকেত পাওয়া গেলে অবস্থান নির্ণয়ের নির্ভুলতাও বাড়ে। বেইডু ব্যবস্থার ত্রুটির সীমা এক মিটারেরও কম হতে পারে। এটি লক্ষ্যবস্তু নড়াচড়া করলে স্বয়ংক্রিয়ভাবে পথ সংশোধনও করতে পারে। নেনসিনি বলেন, এটি বেসামরিক জিপিএস সংকেতের তুলনায় অনেক বেশি নির্ভুল, কারণ যুক্তরাষ্ট্র তার সামরিক এনক্রিপ্টেড সংকেত প্রতিপক্ষদের দেয় না। এছাড়া গত বছরের ১২ দিনের যুদ্ধে ইসরায়েল যে পশ্চিমা জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছিল, বেইডু সেই বাধাও অনেকাংশে এড়িয়ে যেতে পারে। ২০২৫ সালে জিপিএস সংকেত ব্যবহারকারী ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে ভুল স্থানাঙ্ক দেখিয়ে পথভ্রষ্ট করা হয়েছিল। সামরিক বিশ্লেষক প্যাট্রিসিয়া মারিন্স বলেন, ‘বেইডু–৩ ব্যবস্থার সামরিক সংকেত কার্যত জ্যাম করা যায় না। এতে জটিল ফ্রিকোয়েন্সি পরিবর্তন প্রযুক্তি এবং ন্যাভিগেশন বার্তা যাচাইকরণ ব্যবস্থার ব্যবহার রয়েছে, যা ভুয়া সংকেত বা প্রতারণামূলক স্থানাঙ্ক প্রতিরোধ করে।’ বেইডু ব্যবস্থায় একটি স্বল্প বার্তা যোগাযোগ সুবিধাও রয়েছে, যার মাধ্যমে ২ হাজার কিলোমিটার দূর পর্যন্ত ড্রোন বা ক্ষেপণাস্ত্রের সঙ্গে যোগাযোগ রাখা যায়। এর ফলে প্রয়োজনে উৎক্ষেপণের পরও লক্ষ্যবস্তু পরিবর্তন করা সম্ভব।ৎ ইরান কি সত্যিই বেইডু ব্যবহার করছে ইরান এখনও বিষয়টি নিশ্চিত করেনি। তাছাড়া গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এত অল্প সময়ে সামরিক অভিযান সম্পূর্ণভাবে অন্য ন্যাভিগেশন ব্যবস্থায় স্থানান্তর করা সম্ভব কি না, সেটিও পরিষ্কার নয়। তবে ওই যুদ্ধের পর ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছিল যে দেশটি বিশ্বের সব বিদ্যমান সক্ষমতা ব্যবহার করে এবং কোনো একক প্রযুক্তির ওপর নির্ভর করে না। জুইলেট মনে করেন, চীনের বেইডু ব্যবস্থায় স্থানান্তরই ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা বৃদ্ধির বাস্তবসম্মত ব্যাখ্যা হতে পারে। তিনি বলেন, ‘জিপিএসের পরিবর্তে চীনা ব্যবস্থা ব্যবহারের কথা শোনা যাচ্ছে, যা ইরানের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ব্যাখ্যা করে।’ তবে কিছু বিশেষজ্ঞের মতে, ইরান গত আট মাস নয়, বরং আরও অনেক আগে থেকেই চীনের ন্যাভিগেশন ব্যবস্থাকে সামরিক ব্যবস্থায় যুক্ত করার কাজ শুরু করেছিল। চীন–ইরান সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ এবং চায়নামেড প্রকল্পের গবেষক থিও নেনসিনি আল জাজিরাকে বলেন, ‘২০১৫ সালে ইরান বেইডু–২ ব্যবস্থাকে তাদের সামরিক অবকাঠামোর সঙ্গে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। এই উদ্যোগের লক্ষ্য ছিল জিপিএসের বেসামরিক সংকেতের তুলনায় অনেক বেশি নির্ভুল সংকেত ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের নির্দেশনা উন্নত করা ‘ বিশ্লেষকদের ধারণা, এই প্রক্রিয়া ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু ২০২১ সালের মার্চে চীন-ইরান সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পর এটি দ্রুততর হয়। নেনসিনি বলেন, ‘ওই সময় চীন ইরানকে বেইডুর এনক্রিপ্টেড সামরিক সংকেত ব্যবহারের অনুমতি দিয়েছিল বলে ধারণা করা হয়। এরপর থেকে ইরানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নির্দেশনায় এবং কিছু নিরাপদ যোগাযোগ নেটওয়ার্কে বেইডু ব্যবহার শুরু করে।’ কিছু বিশ্লেষক আগেই ধারণা দিয়েছিলেন যে ২০২৪ সালের এপ্রিল মাসে ইসরায়েলের ওপর ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় বেইডু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ সেই হামলার লক্ষ্যভেদ ক্ষমতা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। ধারণা করা হয়, ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান পুরোপুরি বেইডু ব্যবস্থায় রূপান্তর সম্পন্ন করে। সেই সময় জিপিএস সংকেত বিঘ্নিত হওয়ার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, এমনকি বেসামরিক বিমান ও জাহাজ চলাচলেও সমস্যা দেখা দিয়েছিল। নেনসিনি বলেন, ‘ইরানের বেইদৌ ব্যবস্থার দিকে ঝোঁক দীর্ঘদিনের উদ্বেগের প্রতিফলন, যা ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত চ্যালেঞ্জ সম্পর্কে তাদের সচেতনতার প্রমাণ।’

মোঃ ইমরান হোসেন মার্চ ১৩, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলল ইরান

আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

আরও দুই দেশের সেনা প্রস্তুত, দাবি মোজতবা খামেনির

ট্রাম্প ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত থামব না, বললেন ইরানের নিরাপত্তা প্রধান

0 Comments