বিশ্ব

ট্রাম্পের আল্টিমেটামের সময়সীমা ঘনিয়ে আসতেই তেহরানে নতুন হামলা

জান্নাতুল ফেরদৌস জেমি এপ্রিল ০৭, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির সময়সীমা ঘনিয়ে আসার মধ্যে মঙ্গলবার তেহরানে নতুন করে হামলা হয়েছে। কোনোভাবেই পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না ইরানের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি জিএমটি মধ্যরাতের মধ্যে কৌশলগত তেলপথ হরমুজ প্রণালী দিয়ে অবাধ চলাচল নিশ্চিত না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ‘সম্পূর্ণ ধ্বংস’ ডেকে আনবে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেতানাত এএফপি’কে বলেন, ‘আমি আতঙ্কিত। দেশের অন্য সবারও হওয়া উচিত।’ 
তার এক সহপাঠী দুই সপ্তাহ আগে এক হামলায় নিহত হয়েছেন।

২৭ বছর বয়সী এই শিক্ষার্থী নামের শেষ অংশ প্রকাশ করতে চাননি। 

তিনি আরও বলেন, ট্রাম্পের আল্টিমেটাম নিয়ে ‘অনেকে এটিকে মজা ভাবছে।’ 

মেতানাত  বলেন, ‘তবে, মৃত্যু কোনো মজা নয়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, যুদ্ধ অবসানের প্রচেষ্টা ‘সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পর্যায়ে’ পৌঁছেছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

যুদ্ধ শুরুর পাঁচ সপ্তাহের বেশি সময় পর ইরানি সেনাবাহিনী ট্রাম্পের ‘অহংকারী বক্তব্য ও ভিত্তিহীন হুমকি’ উড়িয়ে দিয়েছে। 

তারা বলেছে, এ সব তাদের কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করবে না।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সমঝোতা না হলে  ‘ইরানের প্রতিটি সেতু ধ্বংস হয়ে যাবে’ এবং ‘প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে যাবে, আগুনে পুড়বে, বিস্ফোরিত হবে এবং আর কখনো ব্যবহারযোগ্য থাকবে না।’

এ সব হামলা যুদ্ধাপরাধ হতে পারে কি না— এমন প্রশ্ন তিনি উপেক্ষা করেন।

এ সব হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে পারে।

৬২ বছর বয়সী ইরানি পেনশনভোগী মোর্তেজা হামিদি বলেন, ট্রাম্প আগেও বহুবার পিছু হটেছেন। আর তাই তার হুমকিকে তিনি গুরুত্ব দিচ্ছেন না। 

তিনি বলেন, ‘আমরা এখন এ সব হুমকিতে অভ্যস্ত।’

হামিদি আরও বলেন, ‘তবে, যুদ্ধের পর দেশের ভবিষ্যৎ নিয়ে আমি হতাশ।’

মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী ইরানিদের গ্রিনীচ মান সময় ১৭৩০টা পর্যন্ত ট্রেনে না ওঠার পরামর্শ দেয়।
অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনকে সংযোগকারী কিং ফাহদ সেতুতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

-বিস্ফোরণ-

মঙ্গলবার তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের উত্তরাংশে বিস্ফোরণের ঘটনা লক্ষ্য করেন এএফপি সাংবাদিকরা।

স্থানীয় গণমাধ্যম জানায়,‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় রাজধানীর রাফি-নিয়া সিনাগগ ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা তেহরানসহ বিভিন্ন এলাকায় ইরানের শাসনের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে।

ইরানি গণমাধ্যম জানায়, দিনের শুরুতেই রাজধানী ও পাশের কারাজ শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পরে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে ও তা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

গত রাতে হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলের জুবাইল শহরের শিল্পাঞ্চলে একটি পেট্রোকেমিক্যাল স্থাপনাও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। 

এর কয়েক ঘণ্টা আগে ইরানের অনুরূপ স্থাপনাতেও হামলা হয়।

উপসাগরীয় অঞ্চলের অন্যত্র বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সকালে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। 

সংযুক্ত আরব আমিরাত জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।

-যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ-

আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত ৪৫ দিনের যুদ্ধবিরতি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প ও ইরান— উভয় পক্ষই।

আগে ট্রাম্প এ প্রস্তাবকে গুরুত্বপূর্ণ বললেও পরে জানান, এটি যথেষ্ট নয়। পাকিস্তান, মিসর ও তুরস্ক এ প্রস্তাবে মধ্যস্থতা করছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, তেহরানও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে এবং তারা সংঘাতের চূড়ান্ত সমাপ্তি চায়।
নিউইয়র্ক টাইমস জানায়, প্রস্তাব অনুযায়ী ইরান প্রণালী খুলে দেবে এবং প্রতি জাহাজ থেকে প্রায় ২০ লাখ ডলার ফি নেবে, যা প্রতিবেশী ওমানের সঙ্গে ভাগ করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি বলেন, ‘অবকাঠামো যুদ্ধ আসছে না, এটি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।’

তিনি বলেন, ইরানের দৃঢ় অবস্থানের কারণে তেহরান তার মূল স্বার্থ, বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, কোনো মূল্যেই ছাড় দেবে না।

কূটনৈতিক পর্যায়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার ইরানের হুমকি নিয়ে একটি হালকা প্রস্তাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগের কঠোর খসড়াগুলো ভেটোর মুখে পড়তে পারে বলে কূটনৈতিক সূত্র এএফপি’কে জানিয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত প্রণালীটি অবরুদ্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক তেল ও গ্যাসের দাম বেড়েছে। 

বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম ১০০ ডলারের নিচে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।   বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়ায় প্রায় ৯৪.৭৬ ডলার, যা একদিনে প্রায় ১৩ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম নেমে আসে প্রায় ৯৫.৭৯ ডলারে, যা প্রায় ১৫ শতাংশের বেশি পতন।   এই দরপতনের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার আশাবাদ বাজারে স্বস্তি তৈরি করেছে।   বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এই পথ সচল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে।   এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী না খুললে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালানো হবে। পরে তিনি দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির ঘোষণা দেন।   ইরানও জানিয়েছে, তাদের ওপর হামলা বন্ধ হলে তারা পাল্টা হামলা বন্ধ করবে এবং দুই সপ্তাহের জন্য হরমুজ দিয়ে নিরাপদ নৌযাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।   তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরও অঞ্চলটিতে উত্তেজনা পুরোপুরি কমেনি। ভবিষ্যতে হরমুজ প্রণালী নিয়ে ঝুঁকি বজায় থাকতে পারে, যা তেলের বাজারে প্রভাব ফেলতে পারে।   সূত্র: রয়টার্স

মো: দেলোয়ার হোসাইন এপ্রিল ০৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

এক রাতেই কি ইরানকে ঘায়েল করতে পারবেন ট্রাম্প?

ছবি: সংগৃহীত

যে কারণে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি আলোচনা

সংগৃহীত ছবি

বিশ্বে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে তেলের দাম

নিরাপত্তা পরিষদের সভা। ছবি: রয়টার্স
হরমুজ ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই পরাশক্তির ভেটো

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপসাগরীয় দেশগুলোর উত্থাপিত ‘রক্ষণাত্মক ও সমন্বিত প্রচেষ্টার’ একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। এছাড়াও এ প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১১টি দেশ পক্ষে এবং দুই সদস্য (পাকিস্তান ও কলম্বিয়া) ভোটদানে বিরত ছিল। স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই প্রস্তাব আনে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন। খবর বিবিসি প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের আলোচনার পর খসড়া প্রস্তাবটি বেশ কিছুটা শিথিল করা হয়। শুরুতে এটি ‘চ্যাপ্টার সেভেন’ (যা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয়) এর অধীনে থাকলেও, পরে সেখান থেকে চ্যাপ্টার সেভেন সরিয়ে নেওয়া হয়। এরপর ‘প্রতিরক্ষামূলক সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি’ দেওয়ার পরিবর্তে পরিশেষে কেবল রক্ষণাত্মক প্রচেষ্টাকে ‘জোরালোভাবে উৎসাহিত’ করার বিষয়টি রাখা হয়েছিল। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি এই সভায় সভাপতিত্ব করেন। ভোটের আগে তিনি পরিষদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, এই খসড়া প্রস্তাবটি কোনো নতুন পরিস্থিতি তৈরি করছে না, বরং এটি ইরানের পক্ষ থেকে বারবার ঘটে যাওয়া প্রতিকূল আচরণের একটি যথাযথ জবাব যা অবশ্যই বন্ধ হওয়া উচিত। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে নিজেদের স্বার্থে ব্যবহারের (অস্ত্র হিসেবে ব্যবহার) বিরুদ্ধে সাড়া দিতে নিরাপত্তা পরিষদ যদি ব্যর্থ হয়, তবে বিশ্বের জন্য তার পরিণাম হবে ভয়াবহ। এটি অন্যান্য প্রণালী বা জলপথের ক্ষেত্রেও উদাহরণ হয়ে দাঁড়াতে পারে, যা পুরো বিশ্বকে এক ‘জঙ্গলে’ পরিণত করবে।

মারিয়া রহমান এপ্রিল ০৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিল ইরান

ডুমসডে প্লেন। ছবি : সংগৃহীত

মার্কিন আকাশে ‘প্রলয়ংকরী বিমান’, ইরানে পারমাণবিক হামলার ইঙ্গিত?

ছবি : সংগৃহীত

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলিতে নিহত ৩

ছবি: সংগৃহীত
ইরানি হামলায় ইসরায়েলে ভবন ধস, হতাহতের আশঙ্কা

ইরানের হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের পেতাহ টিকভায় একটি ভবন ধসে পড়েছে। এছাড়াও গিভাত শমুয়েলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমের প্রতিবেদন এই তথ্য জানা গেছে। মারিভ সংবাদপত্র এক প্রতিবেদনে পেতাহ টিকভার মেয়রের বরাত দিয়ে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শহরটির প্রায় ১৫০টি স্থানে ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। ১,০০০-এর বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, দু’জন নিহত হয়েছেন এবং প্রায় ১৬০ জন গৃহহীন হয়েছেন। কান সংবাদমাধ্যম লেবাননের হামলার পর উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর নাহারিয়ায় তিনটি স্থানে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে। সেখানে একটি গাড়িতে আগুন লেগে গেলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে।  সূত্র: আল-জাজিরা

মোঃ ইমরান হোসেন এপ্রিল ০৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ট্রাম্পের আচরণে প্রশ্ন, উদ্বেগ জানালেন চিকিৎসা বিশেষজ্ঞরা

সংগৃহীত ছবি

হরমুজ ইস্যুতে নরম অবস্থান জাতিসংঘের, নতুন খসড়ায় সুর বদল

সংগৃহীত ছবি

শেষ পর্যন্ত কি মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র?

0 Comments