পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলম জামিন পেয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত থেকে তিনি জামিন লাভ করেন।
জানা যায়, ওইদিন বিকেলে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিতে গেলে উপস্থিত কিছু লোক তাকে চিনতে পেরে বিক্ষোভ শুরু করেন। এতে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা রমনা থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, অধ্যক্ষ শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।