খেলাধুলা

রিঙ্কুর জাদুতেই সুপার জয়ে কলকাতা নাইট রাইডার্স

মো: দেলোয়ার হোসাইন এপ্রিল ২৭, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লখনৌতে রোববার সন্ধ্যায় দেখা গেল এক রুদ্ধশ্বাস লড়াই। কখনও কলকাতা নাইট রাইডার্স ধসে পড়ল, কখনও লক্ষ্নৌ সুপার জায়ান্টস জয়ের খুব কাছে পৌঁছে গেল। কিন্তু শেষ হাসি হাসল কলকাতাই। আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন রিঙ্কু সিং। ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস, মাঠে দুর্দান্ত ফিল্ডিং এবং শেষে সুপার ওভারে জয়ের শট—সব মিলিয়ে ম্যাচের নায়ক তিনিই।টসে জিতে লক্ষ্নৌ কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই বিপর্যয়ে পড়ে কেকেআর। মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। অ‍াজিঙ্ক রাহানে এদিনও ব্যর্থ হন। টিম সেইফার্ট শূন্য রানে ফেরেন। অঙ্গকৃষ রঘুবংশীও বড় রান করতে পারেননি। পাওয়ার প্লে শেষে কলকাতার স্কোর ছিল মাত্র ৩১/৩।

 

এই অবস্থায় দলের হাল ধরেন রিঙ্কু সিং। অন্যদিকে ক্যামেরুন গ্রিন কিছুটা লড়াই করেন। তিনি ২১ বলে ৩৪ রান করে আউট হন। তবে ইনিংসের আসল গল্প ছিল রিঙ্কুর ব্যাটে। ধৈর্য ধরে শুরু করে শেষ দিকে ঝড় তোলেন তিনি। বিশেষ করে শেষ ওভারে চারটি ছক্কা মেরে ম্যাচের রং বদলে দেন। ৫১ বলে অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। রিঙ্কুর দাপটে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান তোলে কলকাতা। লক্ষ্নৌর হয়ে দুর্দান্ত বোলিং করেন মহসিন খান। শুরুতেই কলকাতার ব্যাটিং ভেঙে দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে লখনৌ। মিচেল মার্শ দ্রুত আউট হলেও দ্বিতীয় উইকেটে এইডেন মার্করাম ও ঋষভ পন্থ দলকে এগিয়ে নিয়ে যান। ১০ ওভার শেষে লক্ষ্নৌর স্কোর ছিল ৬৩/১। এরপর ম্যাচে ফের কলকাতাকে টেনে আনেন রিঙ্কু সিং। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নিয়ে মার্করামকে ফেরান তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ৩১ রান করেন। এরপর ঋষভ পন্থ ৩৮ বলে ৪২ রান করে আউট হন। তার উইকেট পড়তেই ম্যাচ ঘুরে যায়। আয়ুশ বাদনি ২৪ রান করে কিছুটা লড়াই চালালেও শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়ে যায়।

 

শেষ ওভারে লক্ষ্নৌর দরকার ছিল ১৭ রান। কার্তিক ত্যাগীর করা সেই ওভারে জোড়া নো-বল, শর্ট বল এবং নাটকীয় মুহূর্তে খেলা গড়ায় শেষ বলে। শেষ বলে ছক্কা মেরে সামি ম্যাচকে সুপার ওভারে নিয়ে যান। চলতি মৌসুমের প্রথম সুপার ওভারে বল হাতে আসেন সুনীল নার‍া্ইন। প্রথম বলেই নিকোলাস পুরানকে বোল্ড করেন তিনি। এরপর দ্রুত উইকেট পড়তে থাকে। মাত্র তিন বলেই শেষ হয়ে যায় লক্ষ্নৌর ইনিংস।

 

জয়ের জন্য কলকাতার দরকার ছিল মাত্র ২ রান। ব্যাট হাতে নেমে প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করে দেন রিঙ্কু সিং। যেন গল্পের শেষ দৃশ্যও লেখা ছিল তার জন্যই। এই জয়ে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় উঠে এল আট নম্বরে। তবে স্কোরবোর্ডের বাইরে এই রাত মনে থাকবে একটা কারণেই—রিঙ্কু সিং নামের এক অলরাউন্ড নায়কের জন্য।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
রিঙ্কুর জাদুতেই সুপার জয়ে কলকাতা নাইট রাইডার্স

লখনৌতে রোববার সন্ধ্যায় দেখা গেল এক রুদ্ধশ্বাস লড়াই। কখনও কলকাতা নাইট রাইডার্স ধসে পড়ল, কখনও লক্ষ্নৌ সুপার জায়ান্টস জয়ের খুব কাছে পৌঁছে গেল। কিন্তু শেষ হাসি হাসল কলকাতাই। আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন রিঙ্কু সিং। ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস, মাঠে দুর্দান্ত ফিল্ডিং এবং শেষে সুপার ওভারে জয়ের শট—সব মিলিয়ে ম্যাচের নায়ক তিনিই।টসে জিতে লক্ষ্নৌ কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই বিপর্যয়ে পড়ে কেকেআর। মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। অ‍াজিঙ্ক রাহানে এদিনও ব্যর্থ হন। টিম সেইফার্ট শূন্য রানে ফেরেন। অঙ্গকৃষ রঘুবংশীও বড় রান করতে পারেননি। পাওয়ার প্লে শেষে কলকাতার স্কোর ছিল মাত্র ৩১/৩।   এই অবস্থায় দলের হাল ধরেন রিঙ্কু সিং। অন্যদিকে ক্যামেরুন গ্রিন কিছুটা লড়াই করেন। তিনি ২১ বলে ৩৪ রান করে আউট হন। তবে ইনিংসের আসল গল্প ছিল রিঙ্কুর ব্যাটে। ধৈর্য ধরে শুরু করে শেষ দিকে ঝড় তোলেন তিনি। বিশেষ করে শেষ ওভারে চারটি ছক্কা মেরে ম্যাচের রং বদলে দেন। ৫১ বলে অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। রিঙ্কুর দাপটে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান তোলে কলকাতা। লক্ষ্নৌর হয়ে দুর্দান্ত বোলিং করেন মহসিন খান। শুরুতেই কলকাতার ব্যাটিং ভেঙে দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে লখনৌ। মিচেল মার্শ দ্রুত আউট হলেও দ্বিতীয় উইকেটে এইডেন মার্করাম ও ঋষভ পন্থ দলকে এগিয়ে নিয়ে যান। ১০ ওভার শেষে লক্ষ্নৌর স্কোর ছিল ৬৩/১। এরপর ম্যাচে ফের কলকাতাকে টেনে আনেন রিঙ্কু সিং। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নিয়ে মার্করামকে ফেরান তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ৩১ রান করেন। এরপর ঋষভ পন্থ ৩৮ বলে ৪২ রান করে আউট হন। তার উইকেট পড়তেই ম্যাচ ঘুরে যায়। আয়ুশ বাদনি ২৪ রান করে কিছুটা লড়াই চালালেও শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়ে যায়।   শেষ ওভারে লক্ষ্নৌর দরকার ছিল ১৭ রান। কার্তিক ত্যাগীর করা সেই ওভারে জোড়া নো-বল, শর্ট বল এবং নাটকীয় মুহূর্তে খেলা গড়ায় শেষ বলে। শেষ বলে ছক্কা মেরে সামি ম্যাচকে সুপার ওভারে নিয়ে যান। চলতি মৌসুমের প্রথম সুপার ওভারে বল হাতে আসেন সুনীল নার‍া্ইন। প্রথম বলেই নিকোলাস পুরানকে বোল্ড করেন তিনি। এরপর দ্রুত উইকেট পড়তে থাকে। মাত্র তিন বলেই শেষ হয়ে যায় লক্ষ্নৌর ইনিংস।   জয়ের জন্য কলকাতার দরকার ছিল মাত্র ২ রান। ব্যাট হাতে নেমে প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করে দেন রিঙ্কু সিং। যেন গল্পের শেষ দৃশ্যও লেখা ছিল তার জন্যই। এই জয়ে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় উঠে এল আট নম্বরে। তবে স্কোরবোর্ডের বাইরে এই রাত মনে থাকবে একটা কারণেই—রিঙ্কু সিং নামের এক অলরাউন্ড নায়কের জন্য।

মো: দেলোয়ার হোসাইন এপ্রিল ২৭, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

ওয়ানডে হারের ধাক্কা ভুলে টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্য :লাথাম

ছবি : সংগৃহীত

ধোনির ফেরার লড়াইয়ে আবারও হোঁচট

ছবি : সংগৃহীত

এফএ কাপ ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও চেলসি

প্রিমিয়ার লিগের শীষে ফিরলো আর্সেনাল, জয় পেয়েছে টটেনহ্যাম

এবেরেচি এজের গোলে শনিবার নিউক্যাসলকে ১-০ ব্যবধানে হারিয়ে আর্সেনাল আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরে এসেছে। এদিকে রেলিগেশন খরায় থাকা টটেনহ্যাম ২০২৬ সালে প্রথম জয় পেয়ে নতুন করে আশার আলো দেখছে। দুই সপ্তাহ আগেও গানার্সরা ম্যানচেস্টার সিটির থেকে নয় পয়েন্ট এগিয়ে ছিল। কিন্তু বোর্নমাউথ ও সিটির বিপক্ষে হার সিটিকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। শনিবার নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি আর্সেনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে জয়ের বিকল্প ছিলনা। ম্যাচ শুরু হওয়ার আগে দুই শিরোপা প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ছিল সমান ৭০, গোল ব্যবধানও এক। তবে বেশি গোল করায় টেবিলের শীর্ষে ছিল সিটি। ইংল্যান্ডের মিডফিল্ডার এজে বক্সের বাইরে থেকে কাই হাভার্টজের পাসে জোরালো শটে গোল করে আর্সেনালের চাপ কমান। হতাশাজনক মৌসুমে এটি ছিল নিউক্যাসলের ১৬তম লিগ হার। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা স্কাই স্পোর্টসকে বলেন, “আমাদের জিততেই হতো, ব্যবধান খুবই কম ছিল এবং আমরা সেটা পেরেছি।” তিনি আরও বলেন, “প্রথম ও দ্বিতীয়ার্ধে ভালো মুহূর্ত ছিল। রক্ষণে আমাদের শৃঙ্খলা, সাহস ও অভ্যাস ভালো ছিল, কিন্তু ম্যাচে আধিপত্য বাড়াতে হলে বল পায়ে আমাদের আরও উন্নতি করতে হবে।” আগামী সপ্তাহে ফুলহামের বিপক্ষে সিটির ম্যাচের আগে আর্সেনাল তাদের ব্যবধান ছয় পয়েন্ট বাড়াতে পারে। ২০০৪ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লক্ষ্যে গানার্সরা এবার তাদের চিরস্থায়ী রানার্স-আপ তকমা ঝেড়ে ফেলতে মরিয়া। তবে তাদের সামনে রয়েছে দুর্দান্ত ফর্মে থাকা সিটি, যারা নয় মৌসুমে সপ্তম লিগ শিরোপার লক্ষ্যে ছুটছে। এদিকে টেবিলের নিচের দিকে তাকালে দেখা যায় স্পার্স ও ওয়েস্ট হ্যাম অবনমন এড়াতে লড়াই করছে, আর উল্ফস ও বার্নলি ইতোমধ্যেই নেমে গেছে। উলভসের বিপক্ষে হুয়াও পালিনহার শেষ মুহূর্তের গোল এবং লন্ডন স্টেডিয়ামে এভারটনের সমতাসূচক গোলের পর মনে হচ্ছিল স্পার্স নিচের তিন দল থেকে বেরিয়ে যাবে। কিন্তু বদলি খেলোয়াড় ক্যালাম উইলসন ৯২তম মিনিটে গোল করে ওয়েস্ট হ্যামকে ২-১ ব্যবধানে জয় এনে দেন এবং চার ম্যাচ বাকি থাকতে দুই পয়েন্টের ব্যবধান বজায় রাখেন। এই মাসের শুরুতে অন্তর্বর্তীকালীন কোচ ইগর টুডরের স্থলাভিষিক্ত হওয়ার পর টটেনহ্যামের প্রধান কোচ হিসেবে রবার্তো ডি জার্বি তার প্রথম জয় উদযাপন করেছেন। তিনি বলেন, “আমাদের বিশ্বাস রাখতে হবে, টিকে থাকতে হবে এবং ম্যাচ জিততে হবে। খেলোয়াড়রা খুব ভালো খেলেছে। এই তিন পয়েন্ট আমাদের মানসিকতা ও উদ্দীপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যাতে আমরা পরের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে পারি।” ওয়েস্ট হ্যাম কোচ নুনো এস্পিরিতো সান্তো বিবিসিকে বলেন, রেলিগেশন লড়াই শেষ পর্যন্ত গড়াবে। শুক্রবার নটিংহাম ফরেস্ট ৫-০ ব্যবধানে সান্ডারল্যান্ডকে হারিয়ে রেলিগেশন শঙ্কা কমিয়েছে। শনিবার লিভারপুল ৩-১ ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে অ্যাস্টন ভিলার উপরে উঠে চতুর্থ স্থান নিশ্চিত করেছে। সম্প্রতি ইনজুরি কাটিয়ে ফের দলে ফেরা আলেকজান্ডার ইসাক প্রথম গোলটি করেন, আর লিভারপুলের অন্য গোল দুটি করেন অ্যান্ডি রবার্টসন ও ফ্লোরিয়ান রির্টজ।

জান্নাতুল ফেরদৌস জেমি এপ্রিল ২৬, ২০২৬ 0

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

এশিয়ান বীচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা

ফাইল ছবি
জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।  অন্যদিকে ওয়ানডের হার টি-টোয়েন্টি সিরিজ জিতে ভুলতে চায় সফরকারী নিউজিল্যান্ড।  চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।  ২৬ রানের হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ব্যাটার-বোলারদের দারুণ নৈপুন্যে শেষ দুই ম্যাচ যথাক্রমে ৬ উইকেট ও ৫৫ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।  ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির আগে আজ সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘ওয়ানডের পর দল এখন টি-টোয়েন্টি খেলবে। অবশ্যই ভিন্ন ফরম্যাট। তবে ভালো ক্রিকেট খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব আমরা। ওয়ানডের মত টি-টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করতে মুখিয়ে আছে দলের সবাই।’ তিনি আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় দলের সবাই ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয় ও জয়ের যে মানসিকতা দরকার সেটা নিয়ে সবাই মাঠে নামবে।’ ২০২৫ সালের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এরপর নিরাপত্তার কারনে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। তাই প্রায় পাঁচ মাস পর টি-টোয়েন্টিতে খেলতে নামছে লিটন দাসের দল।  অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নামায় কোন চাপ মনে করছেন না লিটন। তিনি বলেন, ‘অনেকদিন পর আমরা আবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবো। আমরা কোন বাড়তি চাপ দিতে চাচ্ছি না। দুই-একটা ম্যাচ খেললে যে যার জায়গা থেকে বুঝতে পারবে। কারণ এখানে সেটআপেরও বিষয় আছে। ভালো দিক হলো এই বছর তিনটি সিরিজের সবগুলোই ভালো দলের সাথে খেলতে হবে আমাদের। একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য তুলনামূলক সহজ হয়ে যাবে।’ গত মার্চে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে ব্ল্যাক-ক্যাপসরা। এরমধ্যে সদ্যই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারে চাপে রয়েছে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের কাছে ওয়ানডেতে হারের ক্ষত টি-টোয়েন্টি সিরিজ জিতে ভুলতে চায় কিউইরা। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘ওয়ানডেতে আমরা ভালো খেলেছি, কিন্তু সিরিজ জিততে পারিনি।  তবে আমাদের এখন মূল লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ জয়।’ ওয়ানডের মত টি-টোয়েন্টিতেও খর্বশক্তির দল নিউজিল্যান্ডের। উপরের সারির বেশিরভাগ খেলোয়াড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত। পাশাপাশি কিছু খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন।  দলে থাকা খেলোয়াড়রা অনভিজ্ঞ হলেও, সবার সামর্থ্য আছে বলে জানান ল্যাথাম, ‘আমি চাই খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলা খেলুক। তারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই এখানে এসেছে। আমাদের বার্তা হলো নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলা এবং প্রয়োজনে মানিয়ে নেওয়া।’ তিনি আরও বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড় আছে যাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা। তবে ঘরোয়া ক্রিকেটে তাদের অনেক অভিজ্ঞতা আছে। তাই আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত হলেও ঘরোয়া ক্রিকেটে যে অভিজ্ঞতা তারা অর্জন করেছে, সেটার ওপর ভরসা করা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমাদের দলের খেলোয়াড়রা টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে, সবাই এই সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত।’ এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৪টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।  নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।  এছাড়া ২০২৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়। নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচেই ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১৭ রানে জিতে সিরিজ হার এড়ায় নিউজিল্যান্ড।  সিরিজের প্রথম দুই ম্যাচের দলে সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে এই তিন পেসারকে। বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।  নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, বেন লিস্টার ও ব্লেয়ার টিকনার।

জান্নাতুল ফেরদৌস জেমি এপ্রিল ২৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ

ছবি: সংগৃহীত

গেতাফেকে হারিয়ে শিরোপার পথে শক্ত অবস্থানে বার্সেলোনা

ছবি: সংগৃহীত

৩ গোলের পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল বায়ার্ন

0 Comments