খেলাধুলা

নারী বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি, নতুন আশার আলো

শাহ মোঃ সিজু মিয়া নভেম্বর ০৮, ২০২৫ 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে অংশ নিয়েছিল আটটি দল। তবে আগামী আসর থেকে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৯ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১০টি দল। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

 

সর্বশেষ আসরে বাংলাদেশ নারী দল খেলেছিল মূল পর্বে। দল সংখ্যা বাড়ায় পরবর্তী আসরেও বাংলাদেশের খেলার সুযোগ আরও উজ্জ্বল হলো।

আইসিসি জানিয়েছে, গত আসরের সফলতাই তাদের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় প্রেরণা হিসেবে কাজ করেছে। ভারতে আয়োজিত সর্বশেষ নারী বিশ্বকাপে দর্শক উপস্থিতি ছিল রেকর্ড ছোঁয়া। পুরো টুর্নামেন্টে প্রায় তিন লাখ দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছেন, যা নারী ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক। একই সঙ্গে টেলিভিশনে দর্শকসংখ্যাও ছুঁয়েছে রেকর্ড।

 

এর আগে, সর্বশেষ আসর শুরুর আগেই নারী বিশ্বকাপের প্রাইজমানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছিল আইসিসি। ২০২৫ আসরে মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার  মার্কিন ডলার যা আগের আসরের তুলনায় প্রায় ৩০০ শতাংশ বেশি।

নারী ক্রিকেটের প্রতি বাড়তি আগ্রহ ও দর্শকপ্রিয়তা ভবিষ্যতে বিশ্বকাপকে আরও বড় পরিসরে আয়োজনের পথ খুলে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
শেষ মুহূর্তে ভালভের্দের পেনাল্টি, ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের ড্র

মাঠে নামার সময় দর্শকদের একটা অংশ থেকে দুয়ো শোনেন বেন হোয়াইট। একটু পরেই সেগুলো বদলে যায় করতালিতে। ২৮ বছর বয়সী ডিফেন্ডারই যে উরুগুয়ের বিপক্ষে এগিয়ে নেন ইংল‍্যান্ডকে। ম‍্যাচের অন্তিম পর্যায়ে আবার ‘খলনায়ক’ বনে যান তিনি। তার ফাউল থেকেই পেনাল্টি পেয়ে হার এড়ান ফেদে ভালভের্দে।   ওয়েম্বলিতে শুক্রবার রাতে প্রীতি ম‍্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। প্রথম সুযোগ পায় ইংল‍্যান্ড। তবে কর্নার থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার হ‍্যারি ম‍্যাগুইয়ার। ঢিমে তালে চলা ম‍্যাচে ২৭তম মিনিটে নিজেদের প্রথম সুযোগ পায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি আগুস্তিন কানোবিও। ৪০তম মিনিটে নিজেদের অর্ধে বল হারানোর চড়া মাশুল দিতে বসেছিল ইংল‍্যান্ড। তবে ভালভের্দের শট শেষ মুহূর্তে কোনোমতে ঠেকান ইংল‍্যান্ডের একজন খেলোয়াড়। নিষ্প্রাণ প্রথমার্ধে ৬২ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য পাঁচটি শট নেয় ইংল‍্যান্ড, এর দুটি রাখতে পারে লক্ষ‍্যে। অন‍্য দিকে, উরুগুয়ের তিনটি শটই হয় লক্ষ‍্যভ্রষ্ট। একই মেজাজে শুরু হওয়া দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করতে ভুগছিল দুই দল। জমাট রক্ষণ ভাঙতে যে সৃজনশীলতা ও গতি প্রয়োজন ছিল, সেটা ছিল না কোনো দলেই। ৭১তম মিনিটে কোল পামারের ফ্রি কিক থেকে দারুণ একটা সুযোগ পান ডমিনিক ক‍্যালভার্ট-লেউইন। অরক্ষিত এই ফরোয়ার্ড বিস্ময়করভাবে খুব কাছ থেকেও ঠিকঠাক হেড করতে পারেননি। ৬৯তম মিনিটে এক সঙ্গে চার বদলির একজন হিসেবে মাঠে নামেন হোয়াইট। ১২ মিনিট পর তিনিই এগিয়ে নেন ইংল‍্যান্ডকে। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। কর্নারের পর পামারের ফ্লিক ফেরাতে পারেননি উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। খুব কাছ থেকে বাকিটা সারেন হোয়াইট। ২০২২ বিশ্বকাপে ব‍্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেওয়ার পর এই ম‍্যাচ দিয়েই ইংল‍্যান্ডের হয়ে প্রথমবার খেললেন হোয়াইট। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান ভালভের্দে। বল দখলের চেষ্টায় ফেদেরিকো ভিনাসকে ইংলিশ ডিফেন্ডার হোয়াইট ফাউল করলে ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি। লক্ষ‍্যে এটাই ছিল উরুগুয়ের প্রথম ও একমাত্র শট! বাকি সময়ে দারুণ চেষ্টা করলেও আর জালের দেখা পায়নি উরুগুয়ে। আগামী মঙ্গলবার জাপানের বিপক্ষে খেলবে টমাস টুখেলের ইংল‍্যান্ড। একই দিন আলজেরিয়ার মুখোমুখি হবে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

মো: দেলোয়ার হোসাইন মার্চ ২৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

গোল করেই চলেছেন ওইয়ারসাবাল, অভিষেকে নজর কাড়লেন মুনিয়োস

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ছবি: সংগৃহীত

বার্সেলোনার জন্য বড় বিপর্যয়ের খবর

ইরান জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

সংকটের মধ্যে বড় সিদ্ধান্ত নিল ইরান

লঙ্কান পেসারকে নিয়ে বেঙ্গালুরুর দুঃসংবাদ

ধর্ষণ মামলায় আইনি লড়াইয়ের মধ্যে আছেন যশ দয়াল। বাঁহাতি পেসার আসন্ন আইপিএলে খেলবেন না। এছাড়া জশ হ্যাজলউডের খেলা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাম্পে লাগল আরেকটি ধাক্কা। ফিটনেস টেস্টে পাস করতে পারেননি বলে নুয়ান থুশারাকে আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন ম্যাচ খেলে কাফ স্ট্রেইন নিয়ে ছিটকে যান তিনি। আপাতত পুনর্বাসনে আছেন। অবশ্য পুরো টুর্নামেন্ট থেকে থুশারা ছিটকে গেছেন কি না, তা নিশ্চিত নয়। আপাতত তাকে শুরুর দিকের বেশ কিছু ম্যাচে পাওয়া যাবে না। শ্রীলঙ্কা ক্রিকেটের বাধ্যতামূলক ফিটনেস টেস্টে ফেল করেছেন এই পেসার। এজন্য তাকে আইপিএলে খেলতে অনুমতি দেয়নি এসএলসি। বোর্ডের ফিটনেস টেস্টের পাঁচটি ভিন্ন মেট্রিকসজুড়ে ২৯ পয়েন্টের মধ্যে পাস মার্ক ১৭ তুলতে পারেননি থুশারা। এসএলসি-র প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা শুক্রবার ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন, আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়নি ৩১ বছর বয়সী পেসারকে। তাতে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচে থাকছেন না থুশারা। ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও সম্ভবত খেলবেন না। পরে আরেকটি পরীক্ষায় যদি থুশারা ফেল করেন, তাহলে নিকট ভবিষ্যতে কোনো ধরনের ক্রিকেট খেলতে অনুমোদন দেওয়া হবে না তাকে। তার জন্য ভালো খবর, তিনি আরেকবার ফিটনেস টেস্ট দিতে পারবেন, কিন্তু সেটা হবে চার থেকে পাঁচদিনের বিরতি দিয়ে।   ২০২৪ সালে প্রায় পাঁচ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল থুশারার। ওইবার ৭ ম্যাচে ৮ উইকেট নেন তিনি। পরে ২০২৫ সালে তাকে কিনে নেয় বেঙ্গালুরু। কিন্তু প্রথম শিরোপা অর্জনের অভিযাত্রায় তাকে এক ম্যাচ খেলতে দেখা গেছে। এবার এই পেসারকে ধরে রাখে চ্যাম্পিয়নরা। আরও দুই প্রখ্যাত শ্রীলঙ্কা ক্রিকেটার মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে। আইপিএলে খেলার জন্য এনওসি পেতে যে ফিটনেস টেস্ট, সেটা দুজনের একজনকেও দিতে হয়নি। গত নিলামে হাসারাঙ্গা ২ কোটি রুপিতে লখনউতে ভিড়েছেন, আর ১৮ কোটি রুপিতে পাথিরানা কলকাতা নাইট রাইডার্সে।   শুরুর দিকে কলকাতা পাথিরানাকে না পেলেও এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি ফিরতে পারেন মাঠে। সেই লড়াই লড়তে এই লঙ্কান পুনর্বাসনে আছেন। হাসারাঙ্গাও শুরু থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ছিটকে যেতে হয়েছে।

আবরার আল মামুন সাহাফ মার্চ ২৭, ২০২৬ 0

পিএসএলে অদ্ভুত ঘটনা: সাদা বল গোলাপি হয়ে গেল, হতবাক লাবুশেন

সংগৃহীত ছবি

৩ গোলে হেরে ক্যাবরেরা বলছেন, ‘আমরা তাদের খুব কাছাকাছিই ছিলাম’

ছবি : সংগৃহীত

সাকিবের খেলা প্রসঙ্গে নতুন নির্বাচক নাদিফের ভাবনা

আইপিএলের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দুই দিন আগে প্রথম পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। প্রাথমিকভাবে প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ করেছিল বোর্ড। এবার ভেন্যুসহ পুরো লিগ পর্বের দিন-সময় চূড়ান্তভাবে জানিয়ে দিলো।  চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনতারিখ জানার অপেক্ষায় থেকে পূর্ণ সূচি চূড়ান্ত পিছিয়ে দিয়েছিল বিসিসিআই। আজ (বৃহস্পতিবার) বাকি সূচিও জানিয়ে দিলো তারা। লিগ পর্বের প্রথম ধাপের খেলা শুরু হবে শনিবার বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে। দ্বিতীয় ধাপের খেলা শুরু হবে ১৩ এপ্রিল, হায়দরাবাদে স্বাগতিকরা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালরসের। ২৪ মে লিগ পর্ব শেষ হবে কলকাতা নাইট রাইডার্সের মাঠে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়ে।   একটি ম্যাচের দিনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর দুটি ম্যাচের দিনে প্রথম খেলা বিকাল চারটায়। মোট ১২ দিনে দুটি করে খেলা হবে। বিসিসিআই জানিয়েছে, প্লে অফ ও ফাইনালের ভেন্যু ও তারিখ পরে ঘোষণা করা হবে। ১৩ ভেন্যুতে ৭০টি লিগ ম্যাচ হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু প্রথশবার তাদের সবগুলো হোম ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে না। দুটি হোম ম্যাচ তারা খেলবে রায়পুরে- প্রতিপক্ষ মুম্বাই ও কলকাতা। শিরোপা জয়ের ভিত্তিতে দুটি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে চেন্নাই (৫), কলকাতা (৩), রাজস্থান (১), বেঙ্গালুরু ( ১) ও পাঞ্জাবকে রাখা হয়েছে। মুম্বাই (৫), হায়দরাবাদ (১), গুজরাট টাইটান্স (১), দিল্লি ক্যাপিটালস ও লখনউ পড়েছে ‘বি’ গ্রুপে। আগে একই গ্রুপের দলগুলো একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলেছে এবং ভিন্ন গ্রুপের প্রতিপক্ষের বিপক্ষে একটি। এবার উল্টোভাবে হবে খেলা। একই গ্রুপের দলগুলো একে অন্যের সঙ্গে একটি করে এবং ভিন্ন গ্রুপের দলের বিপক্ষে ধুটি করে ম্যাচ খেলবে। এতে রেকর্ডসংখ্যক শিরোপা জয়ী মুম্বাই ও চেন্নাই দুইবার মুখোমুখি হবে লিগে। 

মারিয়া রহমান মার্চ ২৬, ২০২৬ 0
প্রধানমন্ত্রীর হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিমন্ত্রীর চোখে প্রধানমন্ত্রী ‘মেসি’

যুদ্ধের মাঝেই বিশ্বকাপ প্রস্তুতি: ইরানকে আশ্রয় দিল তুরস্ক

ট্রাম্পের নতুন ভিসা বিধিনিষেধে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ

0 Comments