সর্বশেষ

ছাত্রলীগ-ছাত্রদল নেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ, স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারি

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীর মধ্যে ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ ও স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারি ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

 

শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তারা। এ নিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও নানা মন্তব্য দেখা গেছে।

 

রাজশাহী কলেজ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া এক ফেসবুক পোস্টে প্রীতি চৌধুরীকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, তিনি ছাত্রলীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় পিয়া রাজশাহী কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রসিক দত্তের সঙ্গে প্রীতির সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে মেসেঞ্জারে তাদের কথোপকথনের কিছু স্ক্রিনশট পরবর্তী পোস্টে প্রকাশ করবেন বলেও জানান তিনি। এর জবাবে রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরী নিজের ফেসবুক পোস্টে পিয়ার বক্তব্যের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য তাকে একাধিকবার চাপ দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি এবং রাজশাহী কলেজে ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে তাকে দেখা যায়নি। পোস্টে প্রীতি আরও দাবি করেন, পিয়া বিভিন্ন মেয়েকে মেসেজ দিয়ে রসিক দত্তের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক নিয়ে জানতে চাইতেন। পাশাপাশি তিনি পিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয়ে নানা মন্তব্য করেন এবং তার কাছে থাকা আরও কিছু স্ক্রিনশট প্রকাশ করার বিষয়ে সতর্ক করেন।

 

রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক জুবায়ের রশিদ পৃথক ফেসবুক পোস্টে প্রীতির পক্ষে অবস্থান নেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে রাজশাহী কলেজ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া মেয়েদের মধ্যে প্রীতি অন্যতম। তাকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে রাখার কোনো প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

প্রীতির পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম। তিনি লেখেন, জুলাই আন্দোলনে রাজশাহী কলেজ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে কয়েকজন সাহসী নারী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, প্রীতি তাদের অন্যতম।

 

তিনি আরও বলেন, মেধাবী, সাহসী ও প্রতিবাদী কণ্ঠকে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ও অধিকার আদায়ের পথ থেকে দূরে রাখার কোনো চেষ্টা সফল হবে না। প্রীতি ও অন্য নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা এবং স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

 

এদিকে দুই নেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ ও স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারি ঘিরে রাজশাহী কলেজের বিভিন্ন শিক্ষার্থীও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছেন।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সর্বশেষ

আরও দেখুন
ছবি: সংগৃহীত
ছাত্রলীগ-ছাত্রদল নেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ, স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারি

রাজশাহী কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীর মধ্যে ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ ও স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারি ঘিরে আলোচনা তৈরি হয়েছে।   শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তারা। এ নিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও নানা মন্তব্য দেখা গেছে।   রাজশাহী কলেজ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া এক ফেসবুক পোস্টে প্রীতি চৌধুরীকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, তিনি ছাত্রলীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় পিয়া রাজশাহী কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রসিক দত্তের সঙ্গে প্রীতির সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে মেসেঞ্জারে তাদের কথোপকথনের কিছু স্ক্রিনশট পরবর্তী পোস্টে প্রকাশ করবেন বলেও জানান তিনি। এর জবাবে রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরী নিজের ফেসবুক পোস্টে পিয়ার বক্তব্যের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য তাকে একাধিকবার চাপ দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি এবং রাজশাহী কলেজে ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে তাকে দেখা যায়নি। পোস্টে প্রীতি আরও দাবি করেন, পিয়া বিভিন্ন মেয়েকে মেসেজ দিয়ে রসিক দত্তের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক নিয়ে জানতে চাইতেন। পাশাপাশি তিনি পিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয়ে নানা মন্তব্য করেন এবং তার কাছে থাকা আরও কিছু স্ক্রিনশট প্রকাশ করার বিষয়ে সতর্ক করেন।   রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক জুবায়ের রশিদ পৃথক ফেসবুক পোস্টে প্রীতির পক্ষে অবস্থান নেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে রাজশাহী কলেজ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া মেয়েদের মধ্যে প্রীতি অন্যতম। তাকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে রাখার কোনো প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।   প্রীতির পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম। তিনি লেখেন, জুলাই আন্দোলনে রাজশাহী কলেজ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে কয়েকজন সাহসী নারী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, প্রীতি তাদের অন্যতম।   তিনি আরও বলেন, মেধাবী, সাহসী ও প্রতিবাদী কণ্ঠকে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ও অধিকার আদায়ের পথ থেকে দূরে রাখার কোনো চেষ্টা সফল হবে না। প্রীতি ও অন্য নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা এবং স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।   এদিকে দুই নেত্রীর পাল্টাপাল্টি অভিযোগ ও স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারি ঘিরে রাজশাহী কলেজের বিভিন্ন শিক্ষার্থীও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছেন।

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বিজিবি হাবিলদার নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজার-ঢাকা পথে চলন্ত বাসে আগুন, জানালা ভেঙে বাঁচলেন ৩০ যাত্রী

ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না করলে মিলবে না প্রণোদনা, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত
আবারও কারা অধিদপ্তরে ফিরছেন মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী

এক-এগারোর সময় আলোচিত কারা অধিদপ্তরের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী আবারও নিজের পুরোনো কর্মস্থলে ফিরছেন। তবে কোন পদে তিনি যোগদান করছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।   সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এর আগে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদে শামসুল হায়দার সিদ্দিকীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার আলোচনা সামনে এলেও, বর্তমানে তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাবটিই অগ্রাধিকার পাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।   শামসুল হায়দার সিদ্দিকী যদি পরামর্শক হিসেবেও যোগদান করেন, তবে তা হবে কারা অধিদপ্তরের ইতিহাসে এই প্রথম কোনো পদক্ষেপ। এর আগে সেনাবাহিনী থেকে প্রেষণে এসে ডিআইজি প্রিজন্স হিসেবে কারা অধিদপ্তরে যোগ দেওয়া প্রথম কর্মকর্তা ছিলেন তিনি। যোগদানের বিষয়ে শুক্রবার সকালে শামসুল হায়দার সিদ্দিকী বলেন, 'আমাকে আইজি প্রিজন্স ফোন করেছিলেন। আগামী রোববার সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আলোচনার পর আমার সঙ্গে একটি বৈঠক করবেন বলে জানিয়েছেন।'   কোনো নির্দিষ্ট পদ কিংবা দায়িত্বের বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, 'আগে আলোচনা হোক, তারপর বিস্তারিত বুঝতে পারব। সরকার কোনো দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।'   চুক্তি চূড়ান্ত হওয়ার আগে কোনো নির্ধারিত পদের উল্লেখ করে তথ্য প্রকাশ না করার জন্য তিনি বিনীত অনুরোধ জানান।   ঐতিহ্যগতভাবে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পদে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেওয়ার রীতি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এই দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সম্প্রতি প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার প্রত্যাহারের পর নতুন আইজি প্রিজন্স নিয়োগ নিয়ে বিভিন্ন পর্যায়ে জোর আলোচনা শুরু হয়।   সেই আলোচনার অংশ হিসেবেই অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকীর নাম সামনে আসে। তাকে সরাসরি আইজি প্রিজন্স পদে নিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক ও আইনি কাঠামো নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে পর্যালোচনাও করা হয়েছে বলে জানা গেছে।   স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রগুলো বলছে, কারাগারের মতো অত্যন্ত সংবেদনশীল একটি বিভাগে একজন অভিজ্ঞ, দক্ষ ও মানবিক কর্মকর্তার পরামর্শ কাজে লাগাতে চায় সরকার। শামসুল হায়দার সিদ্দিকীর দীর্ঘ কারাপদ্ধতি ও প্রশাসনের অভিজ্ঞতা বিবেচনা করেই তাঁকে ফিরিয়ে আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।   সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের আগেই শামসুল হায়দার সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত করার বিষয়ে প্রশাসনিক ও গোয়েন্দা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ করছেন।   মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী ওয়ান-ইলেভেনের সময় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক আলোচনায় আসেন। ওই সময় রাজনৈতিক বন্দিদের পাশাপাশি সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা সাব-জেলে বন্দি থাকাকালীন সার্বিক কারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জেল কোড লঙ্ঘনের অভিযোগে তাকে ঢাকা বিভাগ থেকে বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।   কারা অধিদপ্তর থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন শামসুল হায়দার সিদ্দিকী। তিনি সরকারি বিল্ডিং ট্রেডসে যুক্ত ছিলেন। এছাড়া ২০২২ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

মো: দেলোয়ার হোসাইন আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনে মতবিরোধ হলে নবীজি (সা.) কী করতেন

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির শপথ আজ, বঙ্গভবন ঘিরে বিকেল থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ

ছবি: সংগৃহীত

মেসে খাবার না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন, বনানীতে দাফন

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির কলাবাগানে নিজ বাসা থেকে মরদেহটি মসজিদে নেওয়া হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।   সকালে তৌফিক নেওয়াজের মরদেহ কলাবাগানের বাসভবনে আনা হলে সেখানে তাকে শেষবারের মতো দেখেন স্ত্রী দীপু মনি। ফ্রিজিং গাড়িতে রাখা স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে শেষ বিদায় জানান তিনি।   এর আগে বুধবার দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।   ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হিসেবে দীপু মনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।   স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে দীপু মনি একাধিকবার আবেদন করেছিলেন। আদালতে তাকে হাজির করা হলে শয্যাশায়ী তৌফিক নেওয়াজকে স্ট্রেচারে করে তার সঙ্গে দেখা করতে যেতে হতো।

আক্তারুজ্জামান আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সাড়ে ৮ ঘণ্টা পর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

ছবি: সংগৃহীত

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

0 Comments