খেলাধুলা

উলভার্টের সেঞ্চুরি ব্যর্থ, ইতিহাস গড়ল ভারত

মোঃ ইমরান হোসেন নভেম্বর ০৩, ২০২৫ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সময়টা বুঝি ভারতেরই! রোহিত-কোহলিদের হাত ধরে পুরুষ দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৩ বছরের শিরোপাখরা কাটানোর পর পরের বছর জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এবার নারী ক্রিকেটে ইতিহাস গড়ল হারমনপ্রিত কৌরের দল। নাভি মুম্বাইয়ের ফাইনালে শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত।

 

দুই দলের সামনেই ছিল প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ। ভারত এর আগে দু’বার রানার্সআপ হলেও দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম ফাইনালে ওঠে। তবে লরা উলভার্টের সেঞ্চুরিও হার এড়াতে পারেনি প্রোটিয়াদের। তিন ফাইনালে হারের ব্যর্থতা যেন আবারও মনে করিয়ে দিল তাদের পুরোনো ‘চোকার্স’ তকমা।

বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। আগে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে তোলে ৭ উইকেটে ২৯৮ রান নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারতের ইনিংসে শেফালি ভার্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মান্দানা ৪৫ এবং রিচা ঘোষ ৩৪ রানের অবদান রাখেন। আফ্রিকার হয়ে আয়াবোঙ্গা খাকা নেন ৩ উইকেট।

 

জবাবে লরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরি (৯৮ বলে ১০১) সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৪৬ রানে। তাজমিন ব্রিটসের রানআউটে ৫১ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রোটিয়ারা। সুনে লুস ২৫ ও এনেরি ডার্কসেন ৩৫ রান করলেও অন্য কেউ উলভার্টকে পর্যাপ্ত সঙ্গ দিতে পারেননি।

ভারতের জয় নিশ্চিত হয় উলভার্টের বিদায়ের পর। নাদিনে ডি ক্লার্কের ব্যাট থেকেও আসেনি প্রত্যাশিত ঝড় আউট হন ১৮ রানে।

ফাইনালে দীপ্তি শর্মা ছিলেন ভারতের সেরা অলরাউন্ডার। ব্যাটে ৫৮ রানের পর বল হাতে নেন ৫ উইকেট। এক আসরে ২০০ রান ও ১৫ উইকেটের মাইলফলক স্পর্শ করে তিনি রেকর্ড গড়েছেন নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে।

 

শেফালি ভার্মার গল্পটাও অনুপ্রেরণামূলক মূল দলে ছিলেন না, কিন্তু প্রতিকা রাওয়ালের ইনজুরির কারণে দলে সুযোগ পান সেমিফাইনালে। আর ফাইনালে হয়ে ওঠেন নায়িকা। তার ব্যাটে সর্বোচ্চ রান, বল হাতে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

লরা উলভার্ট অবশ্য ইতিহাস গড়েছেন অন্যভাবেও নারী ও পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে তিনি মাত্র দ্বিতীয় ব্যাটার, যিনি একই আসরে সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করেছেন। এর আগে এই কীর্তি ছিল শুধু অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির। এক আসরে সর্বোচ্চ ৫৭১ রান হয়তো তাকে কিছুটা সান্ত্বনা দেবে, তবে প্রথমবার বিশ্বকাপ না জেতার আক্ষেপ থেকে যাবে অনেকদিন।

নারী ক্রিকেটে ভারতের এই জয় শুধু ইতিহাস নয়, বরং নতুন যুগের সূচনা। পুরুষদের পর এবার নারীরাও ছুঁয়ে ফেলল বিশ্বজয়ের শিখর। সত্যিই সময়টা এখন ভারতেরই।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের সূচি ঘোষণা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া অক্টোবরে অজি সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ঘরের মাঠের আসন্ন সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।   ছেলেদের সফরে আছে কেবল দুই টেস্ট। ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াচ্ছে ১৩ আগস্ট। ২২ আগস্ট পরের টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাকায়তে। মেয়েদের সফর অক্টোবর মাসে। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে। ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সেই সফরের আতিথেয়তায় খুশি হয়ে সিএ এর পক্ষ থেকে টাইগ্রেসদের আতিথ্য দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। এবার সূচিও প্রকাশ করা হলো। এছাড়া অস্ট্রেলিয়ার ছেলেদের দল ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে, পাঁচ টি-টোয়েন্টির সিরিজও খেলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে আছে চার টেস্টের সিরিজ। নারী দল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টির সিরিজ। এছাড়া টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি হিসেবে বিশেষ টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ২০২৭ সালের ১১ মার্চ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিবারাত্রির ম্যাচ, মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি : ১৩-১৭ আগস্ট : প্রথম টেস্ট, ডারউইন ২২-২৬ আগস্ট : দ্বিতীয় টেস্ট, ম্যাকায় একনজরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি : ৯ অক্টোবর : প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১১ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৪ অক্টোবর : তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৮ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২০ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২২ অক্টোবর : তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল

মোঃ ইমরান হোসেন মার্চ ২২, ২০২৬ 0
উইকেট লাভের পর প্রোটিয়াদের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে প্রতিদ্বন্দ্বিতা বাড়াল দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত, টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ

সবকিছু ঠিক থাকলে ২৮ আগস্ট ঢাকায় পা রাখবে টিম ইন্ডিয়া। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বদলে ভারতকে বেছে নিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
মুস্তাফিজ ছাড়া পথ খুঁজে পাচ্ছে না কলকাতা

আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও মাঠের বাইরের একের পর এক দুঃসংবাদে রীতিমতো দিশাহারা হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবির। গত আসরে অষ্টম স্থানে থাকা দলটি এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হলেও টুর্নামেন্ট শুরুর আগেই পেস বোলিং বিভাগ নিয়ে চরম সংকটে পড়েছেন কোচ অভিষেক নায়ার ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা।   বিশেষ করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে রাজনৈতিক ও পারিপার্শ্বিক চাপে দল থেকে ছেড়ে দেওয়ার পর থেকেই যেন একের পর এক চোটের ধাক্কা নাইটদের পিছু ছাড়ছে না। দলের অন্যতম প্রধান পেসার হার্ষিত রানা চোটের কারণে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন, যা কেকেআর ম্যানেজমেন্টের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নাইট শিবিরের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের পেশির ইনজুরিতে পড়া এই বোলার এখনো পুরোপুরি ফিট হতে পারেননি। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল তিনি দ্বিতীয় ম্যাচ থেকে ফিরতে পারবেন। তবে নতুন খবর অনুযায়ী এপ্রিলের মাঝামাঝির আগে তাকে মাঠে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে পশ্চিমবঙ্গের পেসার আকাশ দীপকে নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলার সময় গোড়ালিতে চোট পাওয়া এই ডানহাতি পেসারের অবস্থা সন্তোষজনক নয় এবং শোনা যাচ্ছে পুরো আইপিএল থেকেই তিনি ছিটকে যেতে পারেন। এমনকি তার গোড়ালিতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সের মেডিকেল টিম কেকেআর কর্তৃপক্ষকে অবহিত করেছে। এরই মধ্যে নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে দলে ভেড়ানো অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েও শঙ্কা কাটছে না। ইনজুরি কাটিয়ে ফেরা গ্রিন পুরো চার ওভার বোলিং করার মতো অবস্থায় আছেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিলেও হার্ষিত রানা ও আকাশ দীপের মতো নিয়মিত সদস্যদের অনুপস্থিতি বোলিং আক্রমণকে দুর্বল করে তুলেছে। বর্তমানে স্কোয়াডে উমরান মালিক, বৈভব অরোরা ও কার্তিক তিয়াগির মতো তরুণরা থাকলেও অভিজ্ঞতার অভাব ভাবিয়ে তুলছে কোচ অভিষেক নায়ারকে। আগামী ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কেকেআর তাদের অভিযান শুরু করতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এমন অগোছালো পরিস্থিতি সামাল দিতে কেকেআর ইতিমধ্যেই কিছু বোলারের ট্রায়াল শুরু করেছে এবং দ্রুতই হর্ষিত রানা ও আকাশ দীপের বিকল্প ক্রিকেটার ঘোষণা করা হতে পারে। ইডেন গার্ডেন্সে ২ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম হোম ম্যাচের আগে পেস বিভাগের এই শূন্যতা পূরণ করা কলকাতার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মোঃ ইমরান হোসেন মার্চ ২২, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

নতুন সূচি প্রকাশ আর্জেন্টিনার, দলে চমক মাস্তানতুনো

ছবি : সংগৃহীত

ঈদের দিন ভ্রমণ ও বিশ্রামে কাটালেন ফুটবলাররা

ছবি : সংগৃহীত

দাপুটে জয়ে জয়ের ধারায় ফিরল বায়ার্ন

ছবি : সংগৃহীত
শেষ মুহূর্তে বাতিল বাংলাদেশের আয়ারল্যান্ড সফর

চলতি বছরের আগস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর আর হচ্ছে না। ২০২৬ সালের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড, যেখানে বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ রাখা হয়নি।   ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, লজিস্টিক জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সিরিজটি বাতিল করা হয়েছে। আগের সূচি অনুযায়ী, আয়ারল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সংশোধিত সূচিতে এই সিরিজ বাদ দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, মে মাসের শেষ দিকে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ড সফরে গিয়ে একটি টেস্ট ম্যাচ খেলবে। এছাড়া জুনে ভারত জাতীয় ক্রিকেট দল খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অন্যদিকে, আগস্টে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড। যদিও এই সিরিজ ঘিরে কিছু নৈতিক বিতর্ক রয়েছে। আয়ারল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ডি বালবির্নি সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে লিখেছেন, “এই গ্রীষ্মে মাত্র আটটি হোম ম্যাচ হওয়ায় আমি হতাশ।   উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান শাসনামলে নারীদের ক্রিকেট বন্ধ থাকায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তবে আয়ারল্যান্ড সেই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং আফগান নারী দলকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

মো: দেলোয়ার হোসাইন মার্চ ২২, ২০২৬ 0
ছবি : সংগৃহীত

ক্রিকেটাররা কে কোথায় ঈদ করলেন

ছবি : সংগৃহীত

আইপিএলের আগে একের পর এক ধাক্কা, আকাশ দীপকেও হারালো কলকাতা

ক্রিষ্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

বড় টুর্নামেন্টের আগে রোনালদোকে ঘিরে দুঃসংবাদ

0 Comments