খেলাধুলা

টেস্ট স্কোয়াডে হৃদয়, জিম্বাবুয়ে সফরে নতুন মুখ রবিউল

মোঃ ইমরান হোসেন জুন ১২, ২০২৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়ের সামনে এবার লাল বলের চ্যালেঞ্জ। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ব্যাটসম্যান। তার চেয়েও বড় চমক অবশ্য রবিউল হক। জিম্বাবুয়ে সফরের দলে নেওয়া হয়েছে রংপুর বিভাগের এই পেস বোলারকে।

 

দলে ফিরেছেন দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। হৃদয়ের জন্যও এটিকে বলা যায় ফেরা। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিকুর রহিমের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে খেলার সুযোগ পাননি।

জিম্বাবুয়েতে একটি টেস্টই খেলবে বাংলাদেশ। ১৫ সদস্যের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামকে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা এই টেস্টে বেশ কিছু পরিবর্তন প্রত্যাশিতই ছিল। বোলিং আক্রমণেই সেই পরিবর্তনগুলো এসেছে। ব্যাটিংয়ে হৃদয়কে দলে যোগ করা হলেও বিশ্রাম বা বাদ দেওয়া হয়নি কাউকে।

অফ স্পিনার নাঈম হাসানকে মাঠে নামার সুযোগ দেওয়ার ভাবনায় মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

দলে ফেরা হৃদয় প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মোটে ১৬টি। রেকর্ড অবশ্য খারাপ নয়। ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৯৮৩ রান করেছেন ৪৪.৬৮। এর মধ্যে আছে একটি ডাবল সেঞ্চুরিও।

গত মৌসুমে অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে স্রেফ একটি ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রাজশাহী বিভাগকে, রান করেছিলেন দুই ইনিংসে ৩৮ ও ৩২।

রবিউল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩২টি। উইকেট নিয়েছেন ১০৯টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪ বার। প্রধান নির্বাচক জানালেন, পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি পূরণে দলে নেওয়া হয়েছে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার ফিফটি যদিও মোটে দুটি, ব্যাটিং গড় ২০.৭৫। তবে ব্যাটের হাত এমনিতে তার মন্দ নয়।

গত জাতীয় লিগে ক্যারিয়ার সেরা ৭০ রানের ইনিংস তিনি খেলেছেন। উইকেট নিয়েছেন ৫ ম্যাচে ২২টি। পরে বাংলাদেশ ক্রিকেট লিগের একমাত্র রাউন্ডে ইনিংসে পাঁচটিসহ উইকেট নিয়েছিলেন ৬টি।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ না পাওয়া অমিত হাসান ধরে রেখেছেন জায়গা। যদিও ব্যাটসম্যানদের কাউকে বিশ্রাম না দেওয়ায় তার খেলার সুযোগ এখানেও কম।

সুইং বোলার হাসান দলে ফিরেছেন চোট কাটিয়ে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে এখন তিনি আছেন ইংল্যান্ডে। ১৩ টেস্টে ৩৬ উইকেট নেওয়া পেসার সবশেষ এই সংস্করণে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে গত নভেম্বরে।

আইরিশদের বিপক্ষে ওই সিরিজেই মিরপুর টেস্টে খেলেছিলেন খালেদ। ১৭ টেস্ট খেলা পেসার এরপর আর সুযোগ পাচ্ছিলেন না।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট ম্যাচটি শুরু আগামী ২৮ জুন।

এই সফরে পরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। সেই সিরিজের দল ঘোষণা হবে পরে।

 

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

 

বিশ্রাম: মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা

ফেরা: সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়।

নতুন মুখ: রবিউল হক।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
যে কারণে সিরিজের মাঝপথেই উইলিয়ামসনের বিদায়

লর্ডস টেস্ট শুরুর আগে কেন উইলিয়ামসন বলেছিলেন, এই মাঠে এটিই তার শেষ টেস্ট। কিন্তু তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে যাবে এটি, কে ভাবতে পেরেছিল! উইলিয়ামসন নিজেও আসলে তখনও জানতেন না। পরের কয়েক দিনের বদলে গেছে তার ভাবনা।   গত সপ্তাহে লর্ডসের ব্যালকনিতে বসে উইলিয়ামসন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেন, ১১০তম টেস্টই হবে নিউ জিল্যান্ডের হয়ে তার শেষ ম্যাচ।   পরের কয়েক দিনে মা-বাবা ও সঙ্গিনীর সঙ্গে কথা বলেন তিনি, তাতে তার ভাবনা আরও পোক্ত হয়। এরপর দলের ঘনিষ্ঠ সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেন, এর মধ্যে ছিলেন অধিনায়ক টম ল্যাথাম। পরে প্রধান কোচ রব ওয়াল্টার এবং টিম ম্যানেজার মাইক স্যান্ডলকে জানিয়ে দেন, তার সময় শেষ।   তার ছোট্ট কথা, সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় বলে মনে হচ্ছে।   নিউ জিল্যান্ড দলে তার বেশির ভাগ সতীর্থ খবরটি জানতে পারেন শুক্রবার সকালে, ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশের একটু আগে। টিম হোটেলে স্বভাবসুলভ আয়েশি ভঙ্গিতে কোনো কারণ ছাড়াই ‘কফি ও আড্ডার’ জন্য সবাইকে ডাকেন তিনি। সেখানেই জানান যে, দেশের হয়ে শেষ ম্যাচটি তিনি খেলে ফেলেছেন।   তার সিদ্ধান্ত, শেষ করে সিদ্ধান্তের সময়টা চমকে দিয়েছে নিউ জিল্যান্ড দলসহ ক্রিকেট বিশ্বের অনেকেই। ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজের প্রথমটি মোটে শেষ হয়েছে। সামনের মৌসুমে আছে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ। কিন্তু উইলিয়ামসন নিজের ভাবনায় পরিষ্কার, দলে পুরোপুরি নিবেদিত না হয়ে শুধু রেকর্ডে কয়েকটি ম্যাচ যোগ করার কোনো আগ্রহ তার নেই এবং তিনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে, তার সময় শেষ হয়ে এসেছে।   এখন যখন ড্রেসিংরুমের দিকে তাকাই এবং এখানকার প্রতিভাবান ছেলেদের দেখি, আর এই দল যে পথে এগোতে চাইছে বলে মনে হয়, আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর সঠিক সময় এটিই। এটি নিয়ে আমি বেশ ভালো অনুভব করছি। অনেক কিছু নিয়ে ভাবলেই ব্যাপারটা মজার মনে হয়, কিন্তু সব ভালো কিছুরই শেষ আছে, আর এখন তো মৌসুমও বদলাচ্ছে।   দুই বছর আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই নিউ জিল্যান্ডের হয়ে বেছে বেছে খেলছেন তিনি।   এটা আমার মাথায় ছিল না। তবে জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে থাকলে প্রতিটি অভিজ্ঞতাকে মূল্য দিতে এবং পুরোপুরিভাবে নিজেকে সঁপে দিতে হয়, কারণ এটাই করে এসেছি সবসময় এবং দলের বাকি সবার কাছ থেকেও এটাই আশা করি, আর তারাও নিঃসন্দেহে খুব ভালোভাবে তা করে থাকে। আর হ্যাঁ, কিছুটা আত্মোপলব্ধিও ছিল।   ম্যাচটি যথেষ্ট আকর্ষণীয় ছিল, কিন্তু ড্রেসিংরুমের ব্যালকনিতে বসে এটা নিয়ে কিছুটা ভাবছিলাম, এবং পরের দিনগুলোতে মানিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছিলাম… নিউ জিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞ থাকার এই অনুভূতিটুকু আমার খুব ভালো লাগে, এবং সেই সঙ্গে দলের মধ্যে যে রোমাঞ্চ ও সম্ভাবনা দেখতে পচ্ছি, সেটাও ভালো লাগে।   সিরিজের মাঝপথে বিদায়ের প্রশ্নটি যৌক্তিক হলেও উইলিয়ামসসের ভাবনাকে সম্মান করছেন কোচ রব ওয়াল্টার।   একাদশে কেন উইলিয়ামসনের নাম না থাকলে দল আরও শক্তিশালী হয় না, কারণ সে একজন কিংবদন্তি। সবাই জিজ্ঞেস করছে, ‘সিরিজের মাঝখানে কেন?’ কিন্তু তার কারণগুলো শুনলে পুরোপুরি বুঝতে পারবেন।’   সে এমনই মানুষ এবং দলের প্রতি তার সম্মানকেই প্রকাশ করে এটি। সে শুধু সিরিজ শেষ করার জন্য খেলা চালিয়ে যাচ্ছে না, বরং এমন একজনকে সুযোগটি দিচ্ছে, যে তার জায়গা নেবে এবং এই দলের জন্য আরও দীর্ঘমেয়াদী ভূমিকা পালন করবে।   ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও অর্জন লেখা হয়ে আছে উইলিয়ামসনের নামের পাশে। তবে তিনি স্মরণীয় হতে চান অন্যভাবে।   ওহ গড , আমি এর জন্য প্রস্তুত ছিলাম না (কীভাবে স্মরণীয় থাকতে চান)। এমন একজন হিসেবে, যে দলকে গভীরভাবে ভালোবাসত, সবসময় আরও ভালো কিছু করতে চাইত এবং একজন ক্রিকেটার হিসেবে নিজের কাজের প্রতি গভীরভাবে নিবেদিত ছিল। আমি এই সবকিছুর জন্য সত্যিই, সত্যিই কৃতজ্ঞ।   তার এই অবসর শুধুই আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও খেলা চালিয়ে যানে কি না, নিশ্চিত নন এখনও।   যখন পরিস্থিতি আসবে, তখন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। খেলার ব্যাপারে আমার তেমন কোনো পরিকল্পনা নেই, তবে দেখা যাক।

মো: দেলোয়ার হোসাইন জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ অভিযানের শুরুতে তাগলিয়াফিকো পাচ্ছে না আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডেভিসকে পাচ্ছে না কানাডা

ছবি: সংগৃহীত

ফিটনেস নিয়ে প্রশ্ন তুলতেই রোনালদোর পাল্টা আক্রমণ

ছবি: সংগৃহীত
বিশ্বকাপ উপলক্ষে নিউইয়র্কে পেলে ও থিয়েরি অঁরির নামে রাস্তার নামকরণ

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি থিয়েরি অঁরি ও পেলের সম্মানে নিউইয়র্ক শহরের দুটি সড়কের নাম পরিবর্তন করা হয়েছে।   ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরির নামে ম্যানহাটনের ৫০তম স্ট্রিট ও সিক্সথ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের নাম রাখা হয়েছে ‘থিয়েরি অঁরি ওয়ে’। নিউইয়র্ক রেড বুলসের সাবেক এই তারকা ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছিলেন এবং ১৩৫ ম্যাচে ৫২ গোল করেছিলেন।   নামফলক উন্মোচন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় অঁরি বলেন, নিউইয়র্কের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় নিজের নামে সড়কের নামকরণ তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।   অন্যদিকে, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের সম্মানে কুইন্স এলাকায় একটি সড়কের নাম রাখা হয়েছে ‘পেলে ওয়ে’। বিশ্বকাপ ঘিরে আয়োজিত বিভিন্ন উদ্‌যাপন ও জনসমাগমের কেন্দ্র হিসেবে এলাকাটি ব্যবহৃত হবে।   ম্যানহাটনের রকফেলার সেন্টারের কাছাকাছি অবস্থিত ‘থিয়েরি অঁরি ওয়ে’র আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১০ জুন।   তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নামগুলো স্থায়ী নয়। ২০২৬ বিশ্বকাপ উদ্‌যাপনের অংশ হিসেবে নভেম্বর পর্যন্ত সড়কগুলো এই নামেই পরিচিত থাকবে।   ফুটবলপ্রেমীদের কাছে এই উদ্যোগ বিশ্বকাপের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে এবং বিশ্ব ফুটবলে পেলে ও অঁরির অবদানের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

আক্তারুজ্জামান জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজতেকায় বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন, স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ ও সংঘর্ষ

ছবি: সংগৃহীত

হোল্ডারের আঘাতে শ্রীলঙ্কার হার, টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচে পরাজয়

জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো। ছবি: ফিফা

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে অবসরের ঘোষণা জাপান অধিনায়কের

ছবি : সংগৃহীত
আজ শুরু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফুটবল উন্মাদনার মধ্যে অনেকটা নীরবে-নিভৃতে আজ থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বার্মিংহামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দুদলের ম্যাচটি শুরু হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২ দল টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে পরস্পরের বিপক্ষে লড়ছে। বাংলাদেশ রয়েছে গ্রুপ-১-এ। ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ মিশন শুরু হবে। নেদারল্যান্ডস ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-২-এ রয়েছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এবার নারী বিশ্বকাপের দশম আসর হচ্ছে। এ বিশ্বকাপে রেকর্ড অর্থ পুরস্কারের ঘোষণা আগেই দিয়ে রেখেছে আইসিসি। ২০২৪ সালের তুলনায় এই আসরে ১০ শতাংশ বেড়েছে অর্থ পুরস্কার। সেটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা। রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপের খেলা বার্মিংহাম ছাড়াও লর্ডস, ম্যানচেস্টার, ব্রিস্টল ও সাদউদাম্পটনে অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুলাই লর্ডসে হবে বিশ্বকাপের ফাইনাল। নারী বিশ্বকাপে অতীতের রেকর্ড ভেঙে দিতে চায় বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলে গেছেন, জয়ের খরা কাটিয়ে উঠতে চান তারা। নতুন রেকর্ড গড়াই হবে তাদের মূল লক্ষ্য।

মারিয়া রহমান জুন ১২, ২০২৬
ছবি : রয়টার্স

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন দক্ষিণ কোরিয়ার

ছবি- সংগৃহীত

সুযোগের পর সুযোগ নষ্ট, গোলশূন্য প্রথমার্ধে কোরিয়া

ছবি- সংগৃহীত

যে একাদশ নিয়ে ২০ বছর পর বিশ্বকাপে নামছে চেক প্রজাতন্ত্র

0 Comments