খেলাধুলা

প্রথম আইপিএল সেঞ্চুরিতেই অনন্য কীর্তি গড়লেন শ্রেয়াস

মো: দেলোয়ার হোসাইন মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জয় থেকে তখন ৩ রান দূরে পাঞ্জাব কিংস, সেঞ্চুরির জন্য শ্রেয়াস আইয়ারের প্রয়োজন ৫ রান। মহসিন খানের লেংথ ডেলিভারি ওয়াইড লং অনের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে হেলমেট ও ব্যাট উঁচিয়ে ধরলেন শ্রেয়াস। তার মুখে চওড়া হাসি। আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়ার আনন্দই শুধু নয়, প্রায় দুইশ রান তাড়ায় দলকে জিতিয়ে প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেন পাঞ্জাব অধিনায়ক।

 

আইপিএলে শনিবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পাঞ্জাবের জয় ৭ উইকেটে। লখনৌতে ১৯৭ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখে পেরিয়ে যায় শ্রেয়াসের দল।

 

জয়ের নায়ক শ্রেয়াস নিজেই। চার নম্বরে নেমে ১১ চার ও পাঁচ ছক্কায় ৫১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে ‘ম্যান অব দা ম্যাচ’ ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।

 

আইপিএলে অধিনায়কদের ১৭তম সেঞ্চুরির ঘটনা এটি। তবে শ্রেয়াসই প্রথম অধিনায়ক, যিনি তিন অঙ্ক ছুঁলেন চার নম্বরে বা এর নিচে ব্যাটিংয়ে নেমে।

 

এই প্রতিযোগিতায় রান তাড়ায় সেঞ্চুরি করা চতুর্থ অধিনায়ক শ্রেয়াস। তার আগে ভিরেন্দার শেবাগ, ভিরাট কোহলি ও সাঞ্জু স্যামসন পান এই স্বাদ।

 

২০১৫ সাল থেকে আইপিএলে খেলছেন শ্রেয়াস। ১৪৭তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তার আগের সর্বোচ্চ স্কোর ছিল গত আসরে অপরাজিত ৯৭।

 

এ দিন সাত চার ও দুই ছক্কায় ৩৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে পাঞ্জাবের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ওপেনার প্রাভসিমরান সিং।

 

তৃতীয় উইকেটে এই দুজনে গড়েন ৭৬ বলে ১৪০ রানের জুটি। আইপিএলে যেকোনো উইকেটে পাঞ্জাবের পঞ্চম সর্বোচ্চ জুটি এটি।

 

এবারের আইপিএলে প্রথম সাত ম্যাচের ছয়টিই জিতেছিল পাঞ্জাব, পরিত্যক্ত হয় অন্যটি। কিন্তু এরপর থেকে হারের বৃত্তে বন্দি হয়ে পড়ে তারা। টানা ছয় পরাজয়ের পর অবশেষে আরেকটি জয়ের স্বাদ পেল শ্রেয়াসের দল।

 

প্লে-অফের চার দলের প্রথম তিনটি নিশ্চিত হয়ে গেছে আগেই। একটির জন্য চলছে লড়াই। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন তালিকার চারে আছে পাঞ্জাব। তবে দলটির প্লে-অফে যাওয়া নির্ভর করছে রোববার প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচের ফলের ওপর।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি: সংগৃহীত
লিওঁকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার মেয়েদের

ম্যাচের চতুর্দশ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠাল লিওঁ। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোল মিলল না। প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষকে চাপে রাখলেও, বিরতির পর আর পেরে উঠল না ফরাসি দলটি। দ্বিতীয়ার্ধে চার গোল করে চতুর্থবারের মতো উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা।   নরওয়ের অসলোতে শনিবারের ফাইনালে স্প্যানিশ দলটির জয় ৪-০ গোলে। ইভা পায়োর জোড়া গোলের পর শেষ দিকে দুটি গোল করেন সালমা পারাইয়েলো।   টানা ছয় মৌসুমে এই প্রতিযোগিতার ফাইনাল খেলে চারটিতেই জয়ী হলো বার্সেলোনা। সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের পাশে বসল তারা; দুই দলেরই চারটি করে। আটটি শিরোপা নিয়ে চূড়ায় লিওঁ।   গত আসরের ফাইনালে লিসবনে বিস্ময়করভাবে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার আর ভুল করল না তারা।

মো: দেলোয়ার হোসাইন মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে কাঁদানো সেই ফুটবলারদের নিয়ে সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড

ছবি: সংগৃহীত

রোনালদোদের শিরোপা জিতিয়ে আল নাসর কোচের বিদায়

ছবি: সংগৃহীত

আইপিএল শেষ বেথেলের, লর্ডস টেস্টে খেলা নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত
প্রথম আইপিএল সেঞ্চুরিতেই অনন্য কীর্তি গড়লেন শ্রেয়াস

জয় থেকে তখন ৩ রান দূরে পাঞ্জাব কিংস, সেঞ্চুরির জন্য শ্রেয়াস আইয়ারের প্রয়োজন ৫ রান। মহসিন খানের লেংথ ডেলিভারি ওয়াইড লং অনের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে হেলমেট ও ব্যাট উঁচিয়ে ধরলেন শ্রেয়াস। তার মুখে চওড়া হাসি। আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়ার আনন্দই শুধু নয়, প্রায় দুইশ রান তাড়ায় দলকে জিতিয়ে প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেন পাঞ্জাব অধিনায়ক।   আইপিএলে শনিবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পাঞ্জাবের জয় ৭ উইকেটে। লখনৌতে ১৯৭ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখে পেরিয়ে যায় শ্রেয়াসের দল।   জয়ের নায়ক শ্রেয়াস নিজেই। চার নম্বরে নেমে ১১ চার ও পাঁচ ছক্কায় ৫১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে ‘ম্যান অব দা ম্যাচ’ ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।   আইপিএলে অধিনায়কদের ১৭তম সেঞ্চুরির ঘটনা এটি। তবে শ্রেয়াসই প্রথম অধিনায়ক, যিনি তিন অঙ্ক ছুঁলেন চার নম্বরে বা এর নিচে ব্যাটিংয়ে নেমে।   এই প্রতিযোগিতায় রান তাড়ায় সেঞ্চুরি করা চতুর্থ অধিনায়ক শ্রেয়াস। তার আগে ভিরেন্দার শেবাগ, ভিরাট কোহলি ও সাঞ্জু স্যামসন পান এই স্বাদ।   ২০১৫ সাল থেকে আইপিএলে খেলছেন শ্রেয়াস। ১৪৭তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তার আগের সর্বোচ্চ স্কোর ছিল গত আসরে অপরাজিত ৯৭।   এ দিন সাত চার ও দুই ছক্কায় ৩৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে পাঞ্জাবের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ওপেনার প্রাভসিমরান সিং।   তৃতীয় উইকেটে এই দুজনে গড়েন ৭৬ বলে ১৪০ রানের জুটি। আইপিএলে যেকোনো উইকেটে পাঞ্জাবের পঞ্চম সর্বোচ্চ জুটি এটি।   এবারের আইপিএলে প্রথম সাত ম্যাচের ছয়টিই জিতেছিল পাঞ্জাব, পরিত্যক্ত হয় অন্যটি। কিন্তু এরপর থেকে হারের বৃত্তে বন্দি হয়ে পড়ে তারা। টানা ছয় পরাজয়ের পর অবশেষে আরেকটি জয়ের স্বাদ পেল শ্রেয়াসের দল।   প্লে-অফের চার দলের প্রথম তিনটি নিশ্চিত হয়ে গেছে আগেই। একটির জন্য চলছে লড়াই। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন তালিকার চারে আছে পাঞ্জাব। তবে দলটির প্লে-অফে যাওয়া নির্ভর করছে রোববার প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচের ফলের ওপর।

মো: দেলোয়ার হোসাইন মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জয় দিয়ে লিগ শেষ করল আবাহনী ও মোহামেডান

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা বধের নায়কদের নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

যুযুক্তরাষ্ট্রের আইসোলেশনের হুঁশিয়ারি কানে নিচ্ছে না কঙ্গো, বিশ্বকাপ প্রস্তুতি চালিয়েই যাচ্ছে

ছবি: সংগৃহীত
খেলাবান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন : ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোমেসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। আজ সকালে রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আধুনিক রূপান্তর ও চলমান অগ্রযাত্রার মূল রূপকার হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব আইকন ও স্পোর্টস প্যাট্রন ব্যারিস্টার জাইমা রহমানসহ দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেট। প্রতিমন্ত্রী আমিনুল হক ম্যারাথনের মূল স্লোগান ‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’-এর তাৎপর্য তুলে ধরে বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাই মিলে দেশে একটি সার্বজনীন খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজের গুণগত পরিবর্তন আনা সম্ভব। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো যুবসমাজকে মাঠমুখী করা এবং স্পোর্টসকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলা। ১ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন- এই চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি দৌড়বিদদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের ক্রীড়া সংস্কৃতির এক ইতিবাচক চিত্র তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দেশের বিভিন্ন প্রান্ত - বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে আয়োজিত রান বা দৌড় প্রতিযোগিতার প্রশংসা করেন। এই ধরনের আয়োজন সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করে উল্লেখ করে তিনি আগামীতে নিজেও এই ধরনের আয়োজনে অংশ নিয়ে সবার সাথে দৌড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।  তিনি আরও বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে নারী-পুরুষ এবং সব ধরনের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন এবং তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক অ্যাম্বাসেডরের জীবনের গল্প তুলে ধরে জাইমা রহমান যুবসমাজকে 'জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন'- এই মূলমন্ত্র নিয়ে জীবন গড়ার আহ্বান জানান। আন্তর্জাতিক মানের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জান্নাতুল ফেরদৌস জেমি মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি পেসারদের প্রশংসায় যা বললেন অ্যালান ডোনাল্ড

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগেও মৌসুম সেরা রোনালদোর পর্তুগাল সতীর্থ

ছবি: সংগৃহীত

খেলাধুলার প্রসারেই বদলাবে সমাজের চিত্র : ক্রীড়া প্রতিমন্ত্রী

0 Comments