বলিউড তারকা শাহরুখ খানের সাফল্যের তালিকায় এবার যুক্ত হলো নতুন এক মাইলফলক। এবার ক্যালিফোর্নিয়ার পোমোনায় নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন এক মাইলফলক গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে বিশ্বের প্রথম ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের উদ্যোগে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার পথে হাঁটল তারা।
নতুন এই ভেন্যুতে বুধবার রাতে প্রথমবারের মতো মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল ওয়াশিংটন ফ্রিডমের। নিজেদের নতুন মাঠে অভিষেকটা সুখকর হয়নি শাহরুখ খানের দলের।
আট উইকেটের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে পরাজয়ের আড়ালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নতুন স্টেডিয়ামটি, যা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
প্রায় ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি আইসিসির সব ধরনের নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। মাঠের কেন্দ্রীয় স্কয়ারে রয়েছে আটটি পিচ, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নির্ধারিত পরিমাপের খেলার মাঠ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার।
নির্মাণকাজে প্রায় ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি স্থানান্তর করতে হয়েছে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধার কারণে এটিকে উত্তর আমেরিকার ক্রিকেট অবকাঠামো উন্নয়নের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এই মাঠটির গুরুত্ব আরো বেড়ে গেছে আরেকটি কারণে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরে আসছে বহু বছর পর, আর সেই প্রতিযোগিতার ক্রিকেট ম্যাচগুলোর অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই স্টেডিয়াম। ফলে শুধু মেজর লিগ ক্রিকেট নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে এটি।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জন্য স্থায়ী আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সংখ্যা খুবই সীমিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কে যে মাঠে ম্যাচ আয়োজন করা হয়েছিল, সেটি ছিল অস্থায়ীভাবে তৈরি করা ভেন্যু। কিন্তু পোমোনার এই স্টেডিয়ামটি বছরজুড়ে ক্রিকেট আয়োজনের জন্য স্থায়ীভাবে নির্মিত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের দীর্ঘমেয়াদি বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টেডিয়াম উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নাইট রাইডার্স গ্রুপের সহ-মালিক শাহরুখ খান।
তিনি লিখেছেন, ‘যা একদিন শুধু একটি স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স এবং নাইট রাইডার্সের অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট মাঠ তৈরির জন্য নয়, বরং এমন একটি জায়গা গড়ে তোলার জন্য, যেখানে খেলাধুলার পাশাপাশি বিনোদন, পরিবার এবং মানুষের স্মরণীয় মুহূর্তগুলো জায়গা করে নেবে। আমরা চাই এটি আগামী প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকদের অনুপ্রাণিত করুক।’
নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মহীশূরও এই প্রকল্পকে ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক সম্প্রসারণের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি কেবল একটি স্টেডিয়াম নয়, বরং বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
তিনি বলেন, এমন একটি ভেন্যু গড়ে তোলাই তাদের লক্ষ্য ছিল, যেখানে খেলোয়াড়রা খেলতে আগ্রহী হবে, দর্শকেরা উপভোগ করবেন এবং স্থানীয় সম্প্রদায় এটিকে নিজেদের ক্রিকেটের স্থায়ী ঠিকানা হিসেবে গ্রহণ করবে।
স্টেডিয়ামটির প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)ও। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ভেন্যুর ছবি প্রকাশ করে জানিয়েছে, মেজর লিগ ক্রিকেটে অবশেষে নাইট রাইডার্সের নতুন স্টেডিয়াম যাত্রা শুরু করল, যা দেখতে দৃষ্টিনন্দন এবং আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
উদ্বোধনী আয়োজনকে আরো আকর্ষণীয় করে তুলতে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস, যিনি একসময় রন আর্টেস্ট নামে পরিচিত ছিলেন। সাবেক লস অ্যাঞ্জেলেস ল্যাকার্স তারকার উপস্থিতি যুক্তরাষ্ট্রের মূলধারার ক্রীড়াঙ্গনের সঙ্গে ক্রিকেটের বাড়তে থাকা সংযোগেরই প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
আগামী কয়েক দিনে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। আয়োজকদের বিশ্বাস, বিশ্বমানের এই ভেন্যুকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের জনপ্রিয়তা আরো বাড়বে এবং যুক্তরাষ্ট্রে খেলাটির প্রসারে নতুন গতি যোগ হবে।
বর্তমানে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিক। তাদের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স, যারা তিনবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সও সবচেয়ে সফল দলগুলোর একটি। এবার সেই সফলতার পরিধি মাঠের বাইরেও বিস্তৃত হলো আন্তর্জাতিক মানের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে। অনেকের মতে, এটি শুধু নাইট রাইডার্স গ্রুপের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ভবিষ্যতের জন্যও একটি ঐতিহাসিক পদক্ষেপ।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
বলিউড তারকা শাহরুখ খানের সাফল্যের তালিকায় এবার যুক্ত হলো নতুন এক মাইলফলক। এবার ক্যালিফোর্নিয়ার পোমোনায় নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন এক মাইলফলক গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে বিশ্বের প্রথম ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের উদ্যোগে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার পথে হাঁটল তারা। নতুন এই ভেন্যুতে বুধবার রাতে প্রথমবারের মতো মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল ওয়াশিংটন ফ্রিডমের। নিজেদের নতুন মাঠে অভিষেকটা সুখকর হয়নি শাহরুখ খানের দলের। আট উইকেটের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে পরাজয়ের আড়ালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নতুন স্টেডিয়ামটি, যা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। প্রায় ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি আইসিসির সব ধরনের নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। মাঠের কেন্দ্রীয় স্কয়ারে রয়েছে আটটি পিচ, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নির্ধারিত পরিমাপের খেলার মাঠ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। নির্মাণকাজে প্রায় ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি স্থানান্তর করতে হয়েছে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধার কারণে এটিকে উত্তর আমেরিকার ক্রিকেট অবকাঠামো উন্নয়নের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এই মাঠটির গুরুত্ব আরো বেড়ে গেছে আরেকটি কারণে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরে আসছে বহু বছর পর, আর সেই প্রতিযোগিতার ক্রিকেট ম্যাচগুলোর অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই স্টেডিয়াম। ফলে শুধু মেজর লিগ ক্রিকেট নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে এটি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জন্য স্থায়ী আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সংখ্যা খুবই সীমিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কে যে মাঠে ম্যাচ আয়োজন করা হয়েছিল, সেটি ছিল অস্থায়ীভাবে তৈরি করা ভেন্যু। কিন্তু পোমোনার এই স্টেডিয়ামটি বছরজুড়ে ক্রিকেট আয়োজনের জন্য স্থায়ীভাবে নির্মিত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের দীর্ঘমেয়াদি বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্টেডিয়াম উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নাইট রাইডার্স গ্রুপের সহ-মালিক শাহরুখ খান। তিনি লিখেছেন, ‘যা একদিন শুধু একটি স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স এবং নাইট রাইডার্সের অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট মাঠ তৈরির জন্য নয়, বরং এমন একটি জায়গা গড়ে তোলার জন্য, যেখানে খেলাধুলার পাশাপাশি বিনোদন, পরিবার এবং মানুষের স্মরণীয় মুহূর্তগুলো জায়গা করে নেবে। আমরা চাই এটি আগামী প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকদের অনুপ্রাণিত করুক।’ নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মহীশূরও এই প্রকল্পকে ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক সম্প্রসারণের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি কেবল একটি স্টেডিয়াম নয়, বরং বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি বলেন, এমন একটি ভেন্যু গড়ে তোলাই তাদের লক্ষ্য ছিল, যেখানে খেলোয়াড়রা খেলতে আগ্রহী হবে, দর্শকেরা উপভোগ করবেন এবং স্থানীয় সম্প্রদায় এটিকে নিজেদের ক্রিকেটের স্থায়ী ঠিকানা হিসেবে গ্রহণ করবে। স্টেডিয়ামটির প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)ও। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ভেন্যুর ছবি প্রকাশ করে জানিয়েছে, মেজর লিগ ক্রিকেটে অবশেষে নাইট রাইডার্সের নতুন স্টেডিয়াম যাত্রা শুরু করল, যা দেখতে দৃষ্টিনন্দন এবং আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। উদ্বোধনী আয়োজনকে আরো আকর্ষণীয় করে তুলতে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস, যিনি একসময় রন আর্টেস্ট নামে পরিচিত ছিলেন। সাবেক লস অ্যাঞ্জেলেস ল্যাকার্স তারকার উপস্থিতি যুক্তরাষ্ট্রের মূলধারার ক্রীড়াঙ্গনের সঙ্গে ক্রিকেটের বাড়তে থাকা সংযোগেরই প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আগামী কয়েক দিনে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। আয়োজকদের বিশ্বাস, বিশ্বমানের এই ভেন্যুকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের জনপ্রিয়তা আরো বাড়বে এবং যুক্তরাষ্ট্রে খেলাটির প্রসারে নতুন গতি যোগ হবে। বর্তমানে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিক। তাদের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স, যারা তিনবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সও সবচেয়ে সফল দলগুলোর একটি। এবার সেই সফলতার পরিধি মাঠের বাইরেও বিস্তৃত হলো আন্তর্জাতিক মানের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে। অনেকের মতে, এটি শুধু নাইট রাইডার্স গ্রুপের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ভবিষ্যতের জন্যও একটি ঐতিহাসিক পদক্ষেপ।
২০২৪ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’।বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন, দক্ষিণী মেগাস্টার কমল হাসান থেকে শুরু করে সুপারস্টার প্রভাস, দীপিকা পাডুকোনের মতো তাবত তারকাখচিত এ সিনেমা হিন্দি ও দক্ষিণী বলয়ের পাশাপাশি আন্তর্জাতিকমহলেও দাপিয়ে ব্যবসা করেছিল। তবে সিক্যুয়েল নিয়ে মহাবিপাকে পড়েন নির্মাতারা। কারণ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া ‘কল্কি ২’তে ‘সুমতি’ চরিত্রের হাল কে ধরবেন? এ নিয়ে সন্দিহান প্রযোজক-পরিচালকরা। যদিও ২০২৫ সালে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু ‘দেশিগার্ল'খ্যাত অভিনেত্রীর মতো হলিউড ফেরত গ্লোবাল আইকনিককে কাস্ট করা কি এতই সহজ? অতঃপর ‘কল্কি’ সিক্যুয়েলের জন্য অগত্যা নির্মাতারা আলিয়া ভাটের শরণাপন্ন হন। এবার সেই জল্পনাযজ্ঞে প্রভাস-আলিয়া দুজনেই। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অতঃপর অভিনেত্রীকে টেক্কা দিতে নায়িকার খোঁজে ডাক পড়ে এ মুহূর্তের সব থেকে চর্চিত ‘গ্লোবাল আইকন’ প্রিয়াংকা চোপড়ার। তবে ‘দেশিগার্ল’ নাকি দীপিকাকে ১০ গোল দিয়ে চড়া দাম হাঁকিয়েছিলেন। এবার আলিয়া ভাটেই ভরসা খুঁজে পেলেন ‘কল্কি’ নির্মাতারা! সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার ঝলক দেখে মুগ্ধ প্রভাস। যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’র ঝলকে তুখোড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন কাপুরবধূ। মারপিটের মারপ্যাঁচে রীতিমতো এমন কাঁপন ধরিয়েছেন যে, আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ খোদ বলিউডের ‘আলফা মেল’রাও। সেই তালিকায় এবার যোগ দিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। সিনেমার ট্রেলার শেয়ার করে নিয়ে আলিয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। প্রভাস বলেন ‘আলফা’ সিনেমার ট্রেলার চমৎকার হয়েছে। ভীষণ আশাব্যঞ্জক। শুক্রবার (৩ জুলাই) রিলিজের প্রাক্কালে জন্য আলিয়া, যশরাজ ফিল্মস এবং পুরো টিমকে অসংখ্য শুভেচ্ছা। পালটা দক্ষিণী তারকাকে ধন্যবাদ জানিয়ে ‘সূর্য’ ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর সেই পরিপ্রেক্ষিতে সিনেমাপ্রেমীদের ধারণা— ‘কল্কি ২’-তে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন আলিয়া ভাট। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ছয় হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতির চরিত্রে বাজিমাত করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন দীপিকা অভিনীত ‘সুমতি’র চরিত্র। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার ওপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। সুমতির গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার, যা দেখে দর্শকরাও রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়ে দেন। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় সেই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন। পরে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং শুরু করেন তিনি।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কয়েক মাস পর আলোচনায় এসেছে নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। সম্পূর্ণ পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। তবে অভিযোগ অস্বীকার করে নির্মাতা ফরহাদ আহমেদ ইশান দাবি করেছেন, পারিশ্রমিক নিয়ে ভুল বোঝাবুঝির পাশাপাশি অভিনেত্রী তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে না দেওয়ারও হুমকি দিয়েছেন। পারিশ্রমিকের দাবি থেকে শুরু করে পাল্টাপাল্টি অভিযোগ— সব মিলিয়ে নাটকটি ঘিরে নতুন বিতর্কে সরগরম শোবিজ অঙ্গন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্মাতা ইশানের কাছে পারিশ্রমিক চাওয়ার বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে গতকাল ফেসবুকে পারসা লেখেন, ‘সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাঁদের পাওনা বুঝে পাননি। আমাকে নির্মাতা টাকা দিয়েছেন, তবে কিছু টাকা এখনো পরিশোধ করতে পারেননি। সেটা আমি বাদ দিয়েছি। কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি, যেটা (নিয়ে কথা বলা) আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব।’ পারসা আরও লেখেন, ‘আমার নিজের টাকা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।’ পারসার অভিযোগের প্রসঙ্গে ইশান এর দায় স্বীকার করে গণমাধ্যমে জানান, ব্যক্তিগত কারণে পারসার পুরো পারিশ্রমিক এখনো পরিশোধ করতে পারেননি তিনি। ইশান বলেন, ‘পারসা আমার কাছে আর ১০ হাজার টাকা পাবেন। তাঁর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। তাকে বলেছি দ্রুত তার পাওনা বুঝিয়ে দিব। কিন্তু তিনি হঠাৎ করে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করলেন প্রোডাকশন বয়সহ অনেকেই আমার কাছে টাকা পায়, যা সত্য নয়। দু-একজন ছাড়া সবাইকে আমি পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছি।’ পারসার বিরুদ্ধে অভিযোগ করে নির্মাতা বলেন, ‘কয়েক মাস ধরে আমার মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। কোনো কাজ করতে পারছি না, ফলে অর্থনৈতিকভাবে সংকটে পড়েছি। বিষয়টি তাকে জানানোর পরেও তিনি আমাকে হুমকি দিয়েছেন। বলেছেন, আমি কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটা তিনি দেখে নেবেন। এ ছাড়া তিনি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর পোস্টে শেয়ার করেছেন। এর ফলে আমি হেনস্তার শিকার হচ্ছি।’ ইশান আরও বলেন, ‘পারিশ্রমিকের সমস্যাটা হয়েছে মূলত নির্দিষ্ট সময়ে শুটিং শেষ করতে না পারায়। এর পেছনেও পারসার দায় রয়েছে। জয়দেবপুরে একটা গ্রামীণ পরিবেশে শুটিংয়ে গিয়েছিলাম। সেখানে ভালো মানের ওয়াশরুম না থাকার বাহানায় প্রচুর সময় নষ্ট করেছেন তিনি। তাই তিনটি দৃশ্যের শুটিং না করেই আমাদের চলে আসতে হয়। পরে শিল্পীদের শিডিউল মেলাতে পারছিলাম না। তিনিও শিডিউল দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত ওই তিনটি দৃশ্য ছাড়াই নাটকটি মুক্তি দিতে বাধ্য হই।’