খেলাধুলা

জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন

আক্তারুজ্জামান নভেম্বর ১৬, ২০২৫ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

 

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ওয়ারজাবাল। রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ডের গোলের ১১ মিনিট পর ব্যবধান ২-০ করেন জুবিমেন্দি।

 

ফাবিয়ান রুইজের নিখুঁত পাস থেকে বল জালে জড়ান আর্সেনালের ২৬ বছর বয়সী মিডফিল্ডার। ৩৪ মিনিটে আরেক দফা এগিয়ে যায় স্পেন। এবার জালে বল জড়ান ফেরান তরেস।

 

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে শেষ গোলটি করে স্পেন। নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলের বড় জয় নিশ্চিত করেন মিকেল ওয়ারজাবাল।

 

বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের পরের ম্যাচ তুরস্কের বিপক্ষে। আগামী ১৮ নভেম্বর ম্যাচটিতে হারলেও বিশ্বকাপের টিকিট কাটবে তারা।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

খেলাধুলা

আরও দেখুন
যার অধীনেই হোক, আমরা খেলা চাই : মিঠুন

  বিসিবি নির্বাচন ঘিরে বিতর্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না! বর্তমান বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ঢাকার ৪৫ ক্লাব। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট বয়কট করলেও বাকিদের নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিল বিসিবি। এবার আলোচনায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই টুর্নামেন্ট আয়োজন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এখনো পর্যন্ত দলবদলের বিষয়েও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে বয়কট করা সেই ক্লাবগুলো এখনো তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানালেন, যেভাবেই হোক ক্রিকেট চান তারা। তিনি বলেন, 'আমাদের রুজি রুটি ক্রিকেট, আমরা চাই মাঠে খেলা থাক। এটা কী করতে হবে না করতে হবে, এখানে কে থাকলে ভালো হবে কে (না) থাকলে ভালো হবে, এটা সম্পূর্ণ উনারা ঠিক করবেন।' 'আমি চাই পুরো বাংলাদেশের ক্রিকেট আগে যেভাবে ঠিকঠাকভাবে চলতো সেভাবে চলুক। সেটা যার অধীনেই হোক। আমাদের চাহিদা হচ্ছে আমাদের কোনো মৌসুম যেন মিস না হয়। যেটা মার্চে হওয়ার কথা সেটা মে মাসে হোক, মে মাসে না হলে জুনে হোক। এটাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই আমাদের কোনো মৌসুম যেন মিস না হয়।' পরে ঢাকা লিগ নিয়ে মিঠুন বলেন, 'এখানে শুধু প্রিমিয়ার লিগ বললে হবে না, তৃতীয় বিভাগও আছে। তৃতীয় বিভাগসহ আরও যা আছে পুরোটার কথা বলতে হবে। মেয়েদের টুর্নামেন্টটাও স্থগিত হয়ে আছে। মেয়েদের ঢাকা লিগের যেই খেলাটা হয় ওইটাও হচ্ছে না, আমি যতটুকু শুনেছি। প্রত্যেকটা খেলা, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থেকে সে অনুভব করছে।'

মারিয়া রহমান মার্চ ১০, ২০২৬ 0
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

নিজের ভবিষ্যৎ জানা নেই অধিনায়ক মিরাজের

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।

প্রথমবারের মতো শুরু হচ্ছে নারী বিপিএল, উদ্বোধনী ভেন্যু বগুড়া

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।

‘বিশ্বকাপ না খেলতে পারায় হতাশায় পড়েছিলেন ক্রিকেটাররা’

ছবি: সংগৃহীত
ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নারী এএফসি এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ইরানের ম্যাচ। খেলার আগে প্রথা মেনে বাজানো হলো জাতীয় সংগীত, কিন্তু ইরানি ফুটবলাররা গানের সঙ্গে ঠোঁট মেলালেন না। ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের মাঝে খেলোয়াড়দের এই প্রতিক্রিয়া দেশের বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে নীরব প্রতিবাদ নাকি হামলার কারণে শোক প্রকাশ, নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের এমন পদক্ষেপে ইরানে ‘বিশ্বাসঘাতক’ তকমা পেয়ে যান তারা। এরপরই অস্ট্রেলিয়াপ্রবাসী ইরানিরা জোরালো দাবি জানান, তাদের যেন অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি জানান। তারই প্রেক্ষিতে পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়ান সরকার।    অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক ইরানের পাঁচ খেলোয়াড়কে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কর্মকর্তারা পাঁচ নারীকে তাদের হোটেল থেকে দেশের ‘নিরাপদ স্থান’ গোল্ড কোস্টে নিয়ে যান। সেখানে তারা বার্কের সঙ্গে দেখা করেন এবং তাদের মানবিক ভিসার প্রক্রিয়া চূড়ান্ত হয় বলে ঘণ্টাখানেক পর সাংবাদিকদের জানান মন্ত্রী।   বার্ক বলেন, ‘আমি কল্পনাও করতে চাই না যে সেই প্রত্যেকটি নারীর জন্য এই সিদ্ধান্তটা কতটা কঠিন ছিল, তবে নিশ্চিতভাবেই গত রাতে এটি ছিল আনন্দ ও স্বস্তির।’ নথিপত্রে স্বাক্ষর করার সময়ে সেই নারীদের হাসিমুখ ও হাততালি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই মন্ত্রী। তিনি আরও বলেন, ‘মানুষ অস্ট্রেলিয়ায় জীবন শুরু করার বিষয়ে অত্যন্ত উৎসাহিত ছিল।’   বার্ক আরও যোগ করেন যে, এই খেলোয়াড়রা স্পষ্ট করে জানাতে চেয়েছিল যে তারা ‘রাজনৈতিক কর্মী’ নন। তাদের আবেদনপত্রে স্বাক্ষর পড়তেই খেলোয়াড়রা আনন্দে চিৎকার করে বলে ওঠেন, ‘অজি, অজি, অজি।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই নারীরা সেরা খেলোয়াড়, চমৎকার মানুষ এবং অস্ট্রেলিয়ায় তারা বাড়ির মতো পরিবেশ অনুভব করবে।’   যুদ্ধ শুরুর আগে গত মাসে এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় এসেছিল ইরান। তিন ম্যাচই হেরে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। গত ৮ মার্চ ফিলিপাইনের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলার পর তাদের টিম বাস ঘিরে প্রবাসী ইরানিরা তাদেরকে দেশে না ফেরত পাঠাতে অস্ট্রেলিয়া সরকারকে আহ্বান জানান। গতকাল (সোমবার) ওয়াশিংটন থেকে ট্রাম্প এশিয়ান কাপ আয়োজক দেশকে ফোন করে জানান, দলের কোনো সদস্য আশ্রয় চাইলে যেন তা মঞ্জুর করা হয়। তার আগে সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ইরানে তাদের দলকে ফেরত পাঠাতে বাধ্য করে ভয়াবহ মানবিক ভুল করছে। সেখানে তাদেরকে মেরে ফেলা হবে।’ অস্ট্রেলিয়ান সরকারকে ফোন করে তিনি জানান, ‘তোমরা যদি না নাও তাহলে ওদেরকে যুক্তরাষ্ট্র ঠাঁই দেবে।   ঘন্টা দুয়েক পর ট্রাম্প বলেন, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। বাকি খেলোয়াড়রা যুদ্ধের মধ্যেই দেশে ফিরতে যাচ্ছেন। ইরানের হেড কোচ মারজিয়া জাফারি বলেছেন, খেলোয়াড়রা ইরানে যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে চায়। যদিও তাদেরকেও আশ্রয় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল বলে জানান বার্ক।

মো: দেলোয়ার হোসাইন মার্চ ১০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

সতীর্থের জন্য ফাইনাল থেকে সরে দাঁড়ালেন জাম্পা

ছবি : সংগৃহীত

ইরানের নারী ফুটবল দলকে আশ্রয় দিতে চাইলেন ট্রাম্প

বাবা ও সন্তানদের সঙ্গে তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

ক্রিকেটারদের সপরিবারে ঈদ উপহার দিবে বিসিবি

গ্যারি কারস্টেন। ছবি : সংগৃহীত
নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল

  নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কারস্টেন পেলেন এ দায়িত্ব। সাবেক প্রোটিয়া তারকাকে দুই বছরের চুক্তিতে হাসারাঙ্গাদের দায়িত্ব দিয়েছে লঙ্কান বোর্ড। চলতি বছরের ১৫ এপ্রিল থেকেই কাজ ‍শুরু করবেন তিনি। গ্যারি কারস্টেনের সামনে এখন বড় লক্ষ্য। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করাই হবে তার প্রধান দায়িত্ব। লঙ্কান বোর্ড সেই প্রত্যাশা রাখতেই পারেন। কারণ কোচিং ক্যারিয়ারে কারস্টেন ভালোই সফল। ২০১১ সালে তার অধীনে ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সেই সময় দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় মহেন্দ্র সিং ধোনির দল। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত নিজ দেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কারস্টেন। তার সময়েই তিন সংস্করণে বিশ্বের এক নম্বর দল হয়েছিল প্রোটিয়ারা। সবশেষ কারস্টেন কাজ করেছেন নামিবিয়া ক্রিকেট দলের সঙ্গে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। খেলোয়াড় হিসেবেও উজ্জ্বল ক্যারিয়ার ছিল কার্স্টেনের। ১৯৯৩ থেকে ২০০৪ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেন। টেস্টে ২১টি এবং ওয়ানডেতে ১৩টি শতক রয়েছে তার ঝুলিতে।

মারিয়া রহমান মার্চ ০৯, ২০২৬ 0

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে রয়েছেন যারা

ছবি: সংগৃহীত

নিউক্যাসলের মাঠে কঠিন চ্যালেঞ্জ দেখছেন বার্সেলোনা মিডফিল্ডার

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের

0 Comments