আন্তর্জাতিক

হরমুজে নৌ চলাচল ব্যাহত করলে ধৈর্যের সীমা থাকবে না: যুক্তরাষ্ট্র

আক্তারুজ্জামান জুলাই ০৪, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত করে বৈশ্বিক অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে বলে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওয়াশিংটন সতর্ক করে বলেছে, এ বিষয়ে তাদের ‘ধৈর্যেরও সীমা আছে’।

 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টজ বলেন, ইরান জাহাজে কী পণ্য আছে বা কোথায় যাচ্ছে, তা বিবেচনা না করেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। এর ফলে খাদ্য, ত্রাণ ও জ্বালানি সরবরাহও ব্যাহত হচ্ছে।

 

অন্যদিকে, জাতিসংঘের সহকারী মহাসচিব এলিজাবেথ স্পেহার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চল, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

 

তিনি জানান, কাতারের দোহায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এখনো চলছে এবং সব পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানান।

 

সূত্র: শাফাক নিউজ এজেন্সি

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

আন্তর্জাতিক

আরও দেখুন
ছবি - সংগৃহীত
ইউক্রেইনের কৌশলগত শহর কোস্তিয়ান্তিনিভ্‌কা দখলের দাবি রাশিয়ার

ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কৌশলগত শহর কস্তানতিনিউকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ সামরিক বাহিনী।   শুক্রবার একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ বিষয়ক প্রতিবেদন জমা দেন শীর্ষ কমান্ডাররা।   পুতিন এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে প্রশংসা করেছেন। তবে ইউক্রেইন এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।   পঞ্চম বছরে পদার্পণ করা এই যুদ্ধের পরিস্থিতি নিয়ে দেওয়া প্রতিবেদনে রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, পুরো দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নিতে রুশ বাহিনীর সাউদার্ন গ্রুপ আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের সেনারা শত্রুপক্ষের অন্যতম প্রধান রক্ষণাত্মক ঘাঁটি কোস্তিয়ান্তিনিভ্কা শহরটি মুক্ত করেছে।”   রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে বিধ্বস্ত বিভিন্ন ভবনের পাশে রুশ সেনাদের জাতীয় পতাকা ধরে থাকতে দেখা গেছে। এছাড়া গেরাসিমভ জানান, রুশ বাহিনী উত্তর দিকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত লিম্যান শহরের দিকে অগ্রসর হচ্ছে, যা পরবর্তী অভিযানের জন্য রসদ সরবরাহ ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।   প্রেসিডেন্ট পুতিন জানান, রাশিয়ার তেল শিল্প ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইউক্রেইনের দূরপাল্লার হামলা বেড়ে যাওয়ার জবাবে প্রতিবেশী ভূখণ্ডে ‘বাফার জোন' আরও বাড়াতে হবে।   রাশিয়ার উত্তরাঞ্চলীয় বাহিনীর প্রধান ইয়েভগেনি নিকিফোরভ পুতিনকে জানান, রুশ ভূখণ্ডে জ্বালানি সংকট তৈরি করা ইউক্রেইনীয় ড্রোন হামলা পুরোপুরি বন্ধ করার কাজটি তারা এখনো সম্পূর্ণ করতে পারেননি। তবে খারকিভ ও সুমাই অঞ্চলের সীমান্ত এলাকায় বাফার জোন সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে।   পুতিন এর জবাবে বলেন, "শত্রুরা আমাদের বেসামরিক স্থাপনায় যত বেশি আক্রমণ করার চেষ্টা করবে, আমাদের প্রতিবেশী ভূখণ্ডে তত বড় নিরাপত্তা অঞ্চল তৈরি করতে হবে।"   ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্য কর্মকর্তারা দাবি করেছিলেন যে চলতি বছরের শুরু থেকে রুশ বাহিনীর অগ্রগতি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং কিইভের বাহিনী কিছু এলাকা পুনর্দখল করেছে। পুতিন এই দাবিকে ইউক্রেইনের সাজানো ‘তথ্য অভিযান’ বলে উড়িয়ে দিয়েছেন।   গত মাসে জেলেনস্কি সরাসরি বৈঠকের আহ্বান জানিয়ে পুতিনকে একটি খোলা চিঠি পাঠালেও রাশিয়ার নেতা তা প্রত্যাখ্যান করেন।   এদিকে, ইরানে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে শান্তি চুক্তির প্রচেষ্টা সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে মস্কো ও কিইভ উভয় পক্ষই আশা করছে যে শীর্ষ দুই মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার শিগগিরই এই বিষয়ে আলোচনার জন্য সফর করবেন।

মো: দেলোয়ার হোসাইন জুলাই ০৪, ২০২৬
ছবি - সংগৃহীত

সৌদি প্রতিনিধিদের সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান

ছবি - সংগৃহীত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ অঞ্চলের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

ছবি - সংগৃহীত

পাকিস্তানে বিনিয়োগ বাড়াতে তুর্কি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান শাহবাজ শরিফের

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের সূচনায় কমিউনিস্টবিরোধী বক্তব্য ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জাতীয় ঐক্যের বার্তার পরিবর্তে তিনি এ উপলক্ষে দেওয়া ভাষণে দেশের ভেতরে কথিত ‘কমিউনিস্ট হুমকি’ নিয়ে কড়া রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। তিনি কমিউনিস্ট সমর্থকদের ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’ বলেও মন্তব্য করেন।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শুক্রবার (০৩ জুলাই) রাতে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে প্রায় আধা ঘণ্টার ভাষণ দেন ট্রাম্প। ব্রিটেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এটি ছিল তার বিশেষ সফরের সর্বশেষ কর্মসূচি।   ট্রাম্পের এই ভাষণের কয়েক ঘণ্টা আগেই নিউইয়র্কের মেয়র ও ডেমোক্র্যাট জোহরান মামদানি অভিবাসনপন্থি একটি ভাষণ দেন। সেখানে বামপন্থি আদর্শের প্রতি তার সমর্থনের ইঙ্গিত ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য ছিল সেই অবস্থানের পাশাপাশি তার ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) আন্দোলনের সমালোচনারও জবাব।   ‘ইউএসএ! ইউএসএ!’ স্লোগানের মধ্য দিয়ে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। এফ-১৬ যুদ্ধবিমানের উড্ডয়নের পর তিনি মাউন্ট রাশমোরে খোদাই করা চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট, জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট ও আব্রাহাম লিংকনের প্রশংসা করেন।   ট্রাম্প বলেন, ‘তারা ছিলেন সাহস, উচ্চাকাঙ্ক্ষা ও প্রজ্ঞার প্রতীক। সর্বোপরি, তারা ইতিহাসের মহান ব্যক্তিত্ব।’   ভাষণে ট্রাম্প দাবি করেন, সংবিধানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র সংস্কৃতি ও জাতীয় পরিচয়ই দেশটির ব্যতিক্রমী শক্তির ভিত্তি। সাম্প্রতিক সময়ে ‘আমেরিকান চেতনাকে ধ্বংস’ এবং ‘দেশের ইতিহাস থেকে মানুষকে বিচ্ছিন্ন করার’ চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।   প্রধানত শ্বেতাঙ্গ সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশের পরিচয় ফিরিয়ে আনব।’   এরপর স্বাধীনতা দিবসের প্রচলিত ঐক্যের বার্তা থেকে সরে এসে তিনি সরাসরি রাজনৈতিক বক্তব্য দেন। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের চার মাস আগে প্রগতিশীল ডেমোক্র্যাটদের ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি।   সম্প্রতি নিউইয়র্ক ও কলোরাডোতে তিনজন ডেমোক্রেটিক সমাজতন্ত্রীসহ চারজন প্রগতিশীল প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয় পেয়েছেন। এছাড়া কেনটাকি, নিউ জার্সি, ওহাইও, পেনসিলভানিয়া ও টেক্সাসেও একাধিক প্রগতিশীল প্রার্থী বিজয়ী হয়েছেন।   ট্রাম্প তার কমিউনিস্টবিরোধী বক্তব্যকে অভিবাসন ইস্যুর সঙ্গেও যুক্ত করেন। তিনি বলেন, ‘এই ঐতিহাসিক সময়ে আমাদের আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘কমিউনিজমকে পরাজিত করার এক প্রজন্ম পর আবারও সেই হুমকি ফিরে এসেছে।

মো: দেলোয়ার হোসাইন জুলাই ০৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শারীরিক অবস্থার বিবেচনায় বলসোনেরোর গৃহবন্দিত্ব বহাল রাখল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের সমাগমের প্রস্তুতি

ছবি: সংগৃহীত

হরমুজে নৌ চলাচল ব্যাহত করলে ধৈর্যের সীমা থাকবে না: যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
ইউরোপের তীব্র তাপপ্রবাহে ৩,৭০০ প্রাণহানি

গত জুন মাসে ইউরোপজুড়ে বয়ে যাওয়া টানা আট দিনের তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রায় ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট তিন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।   প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করে। এই সময়ে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন সৃষ্টি হয়, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ তৈরি হয়।   জলবায়ু ও আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা মনে করছেন।   সরকারি তথ্য বলছে, অতিরিক্ত মৃত্যুর অধিকাংশই আগে থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতা বা জটিলতায় ভুগছিলেন। বিশেষজ্ঞদের ধারণা, এই তীব্র তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।   সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, আট দিনের তাপপ্রবাহে সেখানে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।   তিনি আরও বলেন, সরকারের হাতে থাকা পরিসংখ্যানের চেয়েও প্রকৃত মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে বলে তাদের ধারণা।   অন্যদিকে, বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের নিচে এবং বাকিরা ৬৫ বছরের বেশি বয়সী।   বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ইতিহাসে গ্রীষ্মকালীন মৌসুমে এত বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।   এদিকে নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুনের ওই তাপপ্রবাহে দেশটিতে অতিরিক্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশের বয়স ছিল ৮০ বছরের বেশি। সূত্র: রয়টার্স

আক্তারুজ্জামান জুলাই ০৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

শিগগিরই যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছেন ট্রাম্প–নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

তীব্র গরমে ফ্রান্সে ২ হাজার ২৫ জনের মৃত্যু

0 Comments