খেলাধুলা

হাবিবুল বাশারকে এবার প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব

মারিয়া রহমান ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নির্বাচক প্যানেলে ছিলেন লম্বা সময়। মিনহাজুল আবেদিন নান্নুর সাথে জুটি বেশ জমেও উঠেছিল। তবে এবার বোধহয় আরও বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বিসিবির কাছ থেকে প্রধান নির্বাচক হওয়ার এই প্রস্তাব পেয়েছেন বাশার। জাতীয় দলের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা মিস্টার ফিফটি খ্যাত এই ক্রিকেটার বর্তমানে বিসিবির গুরুত্বপূর্ণ বিভাগ গেম ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইতিপূর্বে কাজ করেছেন নারী উইং নিয়েও।

২০১৬ সালে প্রথমবার নির্বাচক প্যানেলে জায়গা পান বাশার। এরপর দীর্ঘ ৮ বছর ছিলেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হয়ে। সে সময়কালে প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদিন নান্নু। তবে প্রস্তাব গ্রহণ করলে বাশার এবারই প্রথম প্রধান নির্বাচকের আসনে বসবেন।

হাবিবুল বাশার সুমনকে এই প্রস্তাব দেওয়ার কারণ, বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক পদে আর থাকতে চাইছেন না। সাবেক এই অধিনায়কের কাজের মেয়াদ শেষ হচ্ছে এ মাসে। নতুন করে তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন বলে জানিয়েছেন বোর্ডকে। বিসিবি লিপুকে মেয়াদ শেষে অন্তত আরও ২-৩ মাস দায়িত্ব পালনের অনুরোধ করেছে। স্বল্প সময়ের জন্য দায়িত্ব চালিয়ে যেতে লিপুও রাজি। তবে দীর্ঘ মেয়াদে থাকছেন না, অর্থাৎ চুক্তি নবায়নের মতো কিছু হচ্ছে না।

মিনহাজুল আবেদিন নান্নু দীর্ঘ দিন ছিলেন প্রধান নির্বাচক। এরপর তার জায়গায় বসানো হয় লিপুকে, ২০২৪ সালে; যিনি বোর্ড পরিচালকদের সমান সুযোগ-সুবিধা পেতেন। নান্নুর সাথে বাশারও তখন নির্বাচক প্যানেলে জায়গা হারান। নতুন করে লিপুর প্যানেলে আরও ছিলেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। তাদের মধ্যে রাজ্জাক নির্বাচক প্যানেলে আসেন নান্নু-বাশারের প্যানেলের শেষদিকে।

তবে হান্নান সরকার কোচিংয়ে নাম লেখানোর জন্য আর বর্তমান বিসিবি পরিচালক রাজ্জাক বিসিবি নির্বাচনে দাঁড়ানোর জন্য নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান। এদিকে হান্নান সরে দাঁড়ালে জায়গা দেওয়া হয় হাসিবুল হোসেন শান্তকে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের ৭টি ফাইনালেই অপরাজিত এমি মার্টিনেজ

ক্যারিয়ারে ৭টি ফাইনাল খেলে ৭টিতেই চ্যাম্পিয়ন। এমন কীর্তি গড়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। আকাশী-নীল জার্সিতে বিশ্বকাপ ও কোপাসহ চারটি ট্রফি জেতা এমি এবার অ্যাস্টন ভিলার হয়ে জিতলেন ইউরোপা লিগ ফাইনালে। যদিও টানা ১০ ফাইনালে শিরোপা জিতে এই রেসে এগিয়ে স্পেন ও বার্সেলোনা তারকা পেদ্রো। আর টানা ৯ ফাইনাল জেতা একমাত্র কোচ সাবেক রিয়াল বস জিনেদিন জিদান।   গত বুধবার রাতে ৩০ বছরের অপেক্ষা ঘুচে বড় কোনো শিরোপা ঘরে তুললো অ্যাস্টন ভিলা। ফ্রেইবুর্গের বিপক্ষে ম্যাচ পূর্ব অনুশীলনে হঠাৎই আঙুলে চোট। অনিশ্চয়তায় যখন মার্টিনেজের ফাইনাল খেলা। তখন সব শঙ্কা দূরে ঠেলে ঠিকই গোলপোস্ট আগলে দাঁড়ালেন এই আর্জেন্টাইন তারকা। ৩-০ গোলের জয়ে গড়লেন দারুণ এক কীর্তি। এর মাধ্যমে ক্যারিয়ারে ৭টি ফাইনাল খেলে সবকটিতেই শিরোপা জয়ের রেকর্ড গড়লেন তিনি। ট্রফি জয়ের শুরুটা আর্সেনালের হয়ে ২০২০ সালে। চেলসিকে হারিয়ে এফএ কাপ জয়। একই মৌসুমে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন। আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম ফাইনালেও ট্রফি উঁচিয়ে ধরেন এমি। ২০২১ কোপা আমেরিকার সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ছিলেন অপ্রতিরোধ্য। পরের বছর ফিনালিসিমায় ইতালিকে হারানোর মধ্য দিয়ে মার্টিনেজ ধরে রাখেন শিরোপা যাত্রা। তবে ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি এমিলিয়ানো মার্টিনেজ উঁচিয়ে ধরেন কাতার বিশ্বকাপ ফাইনালে। অতিরিক্ত সময়ে চুয়ামেনির নিশ্চিত গোল ফিরিয়ে দেওয়ার পর টাইব্রেকারেও ছিলেন অতিমানবীয়। বিতর্কিত উদযাপনে খবরের শিরোনাম হলেও ফুটবল বিশ্বকে নিজের জাত চেনান এমি। আর্জেন্টিনার হয়ে চতুর্থ শিরোপা জিতে ২০২৪ কোপা আমেরিকায়। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা ট্রফি জেতেন এই আকাশী-নীল তারকা। সবশেষ বুধবার রাতে অ্যাস্টন ভিলার ৩০ বছরের আক্ষেপ ঘুচানোর সঙ্গে ক্যারিয়ারের ৭ম ট্রফি জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ। সেটিও আবার ৭টি ফাইনালে অপরাজিত থেকে। যদিও এই কীর্তি এমির একার নয়। স্পেন ও বার্সেলোনা তারকা পেদ্রো আগেই পেয়েছেন ফাইনাল স্পেশালিস্ট তকমা। বিশ্বকাপ, ইউরো ও চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন টানা ১০ ফাইনালে। এই তালিকায় আছে কোচ জিনেদিন জিদানের নাম। রিয়াল মাদ্রিদের ডাগআউটে থেকে প্রথম ৯ ফাইনালের সবকটিতেই চ্যাম্পিয়ন হয়েছিলেন এই ফরাসি তারকা।

মো: দেলোয়ার হোসাইন মে ২২, ২০২৬
থমাস ঢুলি। ছবি : সংগৃহীত

সব জল্পনা-কল্পনার সমা‌প্তি‌, ঢু‌লিকেই বেছে নিল বাফুফে

ছবি : সংগৃহীত

রোনালদোর জোড়া আঘাতে শিরোপা জিতল আল নাসর

ছবি : সংগৃহীত

প্রথম এশিয়ান হিসেবে বিশ্বকাপে অনন্য কীর্তির সামনে নাগাতোমো

ডিআর কঙ্গোর বিশ্বকাপ দল। ছবি : সংগৃহীত
ভাইরাস আতঙ্কে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করল ডিআর কঙ্গো

ইবোলা প্রাদুর্ভাবের কারণে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) ফুটবল দল। দেশটির পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণ কিভু প্রদেশে নতুন একটি সংক্রমণ নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। খবর বিবিসি দলটির এক মুখপাত্র জানিয়েছেন, কিনশাসায় প্রস্তুতি ক্যাম্প হওয়ার কথা থাকলেও এটি এখন বেলজিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ফুটবল কর্তৃপক্ষের প্রতিনিধি জেরি কালেমো জানান, ইউরোপে নির্ধারিত প্রস্তুতি ম্যাচগুলো আগের মতোই অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন ডেনমার্কের বিপক্ষে বেলজিয়ামে এবং ৯ জুন চিলির বিপক্ষে স্পেনে প্রীতি ম্যাচ খেলবে দলটি।

মোঃ ইমরান হোসেন মে ২২, ২০২৬
শিরোপা নিয়ে উদযাপন। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জিতলেন রোনালদো

ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন বৃটিশ হাইকমিশনারের

তামিম, সাকিব ও মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

রামিসার ঘটনায় বিচার দাবি শান্ত-তামিম-সাকিবদের

ছবি: সংগৃহীত
বিসিবি নির্বাচন: ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন তুললেন ১৯ প্রার্থী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এরই মধ্যে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯ জন প্রার্থী।   গত ১৬ মে নির্বাচনের তফসিল ঘোষণা করে বিসিবি। সেই অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দুই দিনে প্রার্থীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। বিসিবিতে মোট ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে। তবে কয়েকটি জেলা ও সংস্থা থেকে কাউন্সিলরশিপ জমা না পড়ায় সংখ্যা আটটি কম রয়েছে।   ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক, ফাহিম সিনহা, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানি, মাসুদুজ্জামান, রফিকুল বাবু, বোরহানুল ইসলাম, ইয়াসির আশিক, লুৎফর রহমান বাদল, ফায়জুর রহমান ভূঁইয়া, ফায়াজুর রহমান মিতু, শাহনিয়ান তানিম ও আমজাদ হোসেন।   অন্যদিকে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আরও ১৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনজন করে প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এছাড়া রংপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগ মিলিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন আরও ১০ জন।   আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।   এদিকে ক্যাটাগরি ‘সি’ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন আলমগীর। প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আক্তারুজ্জামান মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছেন হামজাদের সম্ভাব্য নতুন কোচ থমাস ঢুলি

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে মুগ্ধ আকরাম-লতিফ

ছবি : সংগৃহীত

রামিসা হত্যার বিচার চাইলেন তামিম-শান্ত-জ্যোতিরা

0 Comments