খেলাধুলা

আর্জেন্টিনা ম্যাচে অনন্য রেকর্ডের দ্বারপ্রান্তে মোহাম্মদ সালাহ

মারিয়া রহমান জুলাই ০৫, ২০২৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় নিশ্চিত করে মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে কষ্টার্জিত জয় তুলে নেয় ফারাওরা।

 

জয়ে শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হবে মিশর। তাই রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচেও অধিনায়ক মোহাম্মদ সালাহ’র ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন কোচ হোসাম হাসান। 

 

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম 'ডায়ারিও ওলে'র প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে যদি এই মিশরীয় তারকা অসাধারণ কোনো পারফরম্যান্স করেন। তাহলে হয়তো নিজের কোচের করা একটি দুর্দান্ত রেকর্ডে ভাগ বসাতে পারেন।

 

এমনকি তাকে ছাড়িয়েও যাওয়ার সুযোগ আছে ইজিপশিয়ান মেসির সামনে।

 

দেশের হয়ে এখন পর্যন্ত সালাহ ৬৮টি গোল করেছেন। মিশর জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তার আগে ৬৯ গোল করে রয়েছেন মিশনের তারকা কোচ হোসাম হাসান।


কোচের রেকর্ড ছুঁতে মাত্র এক গোল দূরে।

 

এতে আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল করলে রেকর্ডটিতে যৌথভাবে অবস্থান করবেন সালাহ ও কোচ হোসাম। কিন্তু দুটি গোল করলে, অবশ্যই, সালাহ মিশরীয় ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে উঠে যাবেন। দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এক  অনবদ্য রেকর্ডের দারপ্রান্তে এই মিশরীয় তারকা।

 

এটিই শেষ বিশ্বকাপ হতে পারে ৩৪ বছর বয়সী এই তারকার।


লিভারপুলের হয়ে ৩শ’র বেশি গোল করা এই স্ট্রাইকার এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন।

 

আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশর মুখোমুখি হবে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

খেলাধুলা

আরও দেখুন
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার খেলার জন্য প্রস্তুত, মাঠে নামানো পরিস্থিতির ওপর নির্ভর করবে: আনচেলত্তি

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নেইমার জুনিয়রকে ঘিরে জল্পনা-কল্পনা তুঙ্গে। চোট কাটিয়ে দলে ফিরলেও এই তারকা ফরোয়ার্ডকে আজ সেলেসাওদের শুরুর একাদশে দেখা যাবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।   তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির মতে, নেইমারের মাঠে নামার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ম্যাচের পরিস্থিতি ও দলের কৌশলের ওপর।   ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলার জন্য প্রস্তুত। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই সে মাঠে নামবে।   নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি আনচেলত্তি। তিনি বলেন, নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি, তারা একসঙ্গেই খেলবে।   জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে নেইমারকে মাঠে নামানোর সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করেননি আনচেলত্তি। পরে তিনি জানান, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে নেইমারকে নামানোর প্রস্তুতি ছিল।   আনচেলত্তি বলেন, আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তাহলে ৬০-৬৫ মিনিটের দিকে নেইমারকে নামাতাম। কিন্তু গোল শোধ করার পর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তাই দলের কৌশলে পরিবর্তন আনার প্রয়োজন মনে করিনি।   চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ আসরে অংশ নেওয়া ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট মাঠে খেলার সুযোগ পেয়েছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে ওই সময়টুকুর জন্য মাঠে নেমেছিলেন তিনি।   নেইমার বেঞ্চে বসে থাকা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বলেও ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। তবে শিষ্যের পেশাদার মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, দলের বৃহত্তর স্বার্থে নেইমার সবসময়ই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।   নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মারিয়া রহমান জুলাই ০৬, ২০২৬
সংগৃহীত ছবি

লর্ডসে ইংল্যান্ডকে উড়িয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা ম্যাচে অনন্য রেকর্ডের দ্বারপ্রান্তে মোহাম্মদ সালাহ

ছবি: সংগৃহীত

ম্যাচের আগে হালান্ডের চমকপ্রদ বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি

অনুশীলনে ফিরে ব্রাজিল শিবিরে স্বস্তি এনেছেন রাফিনহা। ছবি: সংগৃহীত
রাফিনহাকে নিয়ে ভক্তদের জন্য বড় সুখবর দিলেন আনচেলত্তি

অবশেষে ব্রাজিল ভক্তদের জন্য বড় সুখবর দিলেন কার্লো আনচেলত্তি। ম্যাচের আগে সেলেসাওদের কোচ বলেন, চোট কাটিয়ে ওঠা রাফিনহা রোববার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দলের হয়ে কিছু সময় খেলতে প্রস্তুত। তবে তিনি স্বীকার করেছেন, চোটে পড়া লুকাস পাকেতার পরিবর্তে ভিন্ন সমাধান খুঁজতে হবে।   হাইতির বিপক্ষে ব্রাজিলের গ্রুপপর্বের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রাফিনহা। শুক্রবার তিনি অনুশীলনে ফেরেন। আনচেলত্তি জানান, রাফিনিহা এখনও শুরুর একাদশে খেলার মতো পুরোপুরি প্রস্তুত নন, তবে আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামতে পারেন।   শনিবার সাংবাদিকদের আনচেলত্তি বলেন, রাফিনহা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সে এখনও শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকার এবং কয়েক মিনিট খেলার কিংবা নির্দিষ্ট কিছু মুহূর্তে দলের জন্য অবদান রাখার মতো অবস্থায় রয়েছে।   তিনি বলেন, সে খুব ভালোভাবে এবং খুব দ্রুত সেরে উঠেছে। এতে আমরা খুবই খুশি, কারণ রাফিনিয়া দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।   এদিকে জাপানের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মিডফিল্ডার লুকাস পাকেতাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। ফলে মিডফিল্ড নতুনভাবে সাজাতে হবে আনচেলত্তিকে। তিনি বলেন, আমাদের দলে লুকাস পাকেতার মানের আর কোনো খেলোয়াড় নেই। তাই অন্য একজনকে দিয়ে তার জায়গা পূরণ করতে হবে। তবে তাদের খেলার ধরন আলাদা। দানিলো একরকম, গ্যাব্রিয়েল আরেক রকম, আবার মাতেউস কুনিয়া ও এদেরসনের বৈশিষ্ট্যও ভিন্ন।   আনচেলত্তি বলেন, আমাদের ম্যাচ পরিকল্পনার ভিত্তিতেই আমি খেলোয়াড় বেছে নেব। অবশ্যই প্রতিপক্ষের শক্তির বিষয়টি বিবেচনায় থাকবে, তবে একই সঙ্গে আমরা মাঠে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, তার সঙ্গে কে সবচেয়ে উপযোগী সেটিও গুরুত্বপূর্ণ।   অন্যদিকে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় হুমকি হালান্ড। তার গতি ও শারীরিক শক্তি তাকে এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ডদের একজন করে তুলেছে। আনচেলত্তি বলেন, হলান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের তাকে নিয়ে আলাদা করে কিছু বোঝানোর দরকার নেই। তারা তাকে আমার চেয়েও ভালো চেনে, কারণ তারা অনেকবার তার বিপক্ষে খেলেছে।   তিনি বলেন,আমরা ম্যাচের প্রস্তুতিতে পুরো মনোযোগ দিচ্ছি। অবশ্যই হলান্ডের বৈশিষ্ট্যও আমাদের বিবেচনায় রাখতে হবে, কারণ সে অত্যন্ত বিপজ্জনক একজন ফরোয়ার্ড।

মো: দেলোয়ার হোসাইন জুলাই ০৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অ্যাডহক কমিটি গঠনে অনিয়ম ও কারসাজির অভিযোগ

ছবি: সংগৃহীত

ব্রাজিল দলের আস্থার প্রতীক হয়ে উঠছেন ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত

প্যারাগুয়ের শারীরিক ফুটবলে ক্ষুব্ধ এমবাপে, বললেন—‘আমরাও কঠিনভাবে খেলতে জানি’

ছবি : সংগৃহীত
গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোল করে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।   রোববার (৫ জুলাই) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন এমবাপ্পে। বদলি নামা দেজিরে দুয়েকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। স্পটকিক থেকে কোনো ভুল না করে বল জালে জড়ান ফরাসি এই তারকা। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।   এই গোলটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের সপ্তম। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন লিওনেল মেসির সমান সাত গোল নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। আসরের বাকি ম্যাচগুলোতে এই দুই মহাতারকার লড়াই গোল্ডেন বুটের দৌড়কে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।   শুধু গোল্ডেন বুটের লড়াই নয়, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন এমবাপ্পে। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম ম্যাচ, আর সেই ম্যাচেই করেছেন ১৯তম গোল। অর্থাৎ বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতি ম্যাচে গড়ে একটি করে গোল করার অসাধারণ রেকর্ড ধরে রেখেছেন তিনি।   মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোলদাতাদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন এমবাপ্পে। ফরাসি অধিনায়ক যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে চলতি আসরের গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপের আরও বেশ কয়েকটি গোলের রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ থাকবে তার সামনে।

মোঃ ইমরান হোসেন জুলাই ০৫, ২০২৬
সংগৃহীত ছবি

ব্রাজিলকে ফেবারিট মানলেও জয়ের আত্মবিশ্বাস নরওয়ে কোচের

ছবি - সংগৃহীত

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলকে বড় সুখবর দিলেন আনচেলত্তি

ছবি - সংগৃহীত

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

0 Comments