- হোম
- বিনোদন
- লাইফস্টাইল
- মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে হার্ট অ্যাটাকের সম্পর্ক, যা বলছে গবেষণা
মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে হার্ট অ্যাটাকের সম্পর্ক, যা বলছে গবেষণা
রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকির সম্পর্ক থাকতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, সুস্থ মানুষের তুলনায় হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিদের রক্তে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বেশি।
মাইক্রোপ্লাস্টিক হলো অত্যন্ত ছোট প্লাস্টিক কণা, যা বর্তমানে পরিবেশের প্রায় সর্বত্র পাওয়া যায়। এর আগের বিভিন্ন গবেষণায় মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতেও এসব কণার উপস্থিতি পাওয়া গেছে। তবে হৃদ্যন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে এসব কণা থাকে কি না এবং ধূমপান ও বায়ুদূষণের মতো পরিবেশগত কারণ এর মাত্রাকে প্রভাবিত করে কি না, তা নিয়ে এতদিন খুব কম তথ্য ছিল।
ইতালির রোমের সাপিয়েঞ্জা ইউনিভার্সিটির সান্ত'আন্দ্রেয়া হাসপাতালের গবেষক পাসকুয়ালে পাওলিসোর নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। গবেষকরা হৃদ্যন্ত্রে রক্ত সরবরাহকারী রক্তনালি থেকে ৬১ জন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত ছিলেন, কেউ হার্ট অ্যাটাক ছাড়াই দীর্ঘমেয়াদি হৃদ্রোগে ভুগছিলেন এবং কিছু রোগীর রক্তনালি ছিল সুস্থ।
গবেষণায় দেখা যায়, হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের ৮৪ শতাংশের রক্তে মাইক্রোপ্লাস্টিক ও আরও ছোট ন্যানোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। হার্ট অ্যাটাক হয়নি, তবে হৃদ্রোগ রয়েছে, এমন রোগীদের মধ্যে এই হার ছিল ৪০ শতাংশ। আর সুস্থ রক্তনালির রোগীদের ক্ষেত্রে এসব কণা ৩২ শতাংশের রক্তে পাওয়া গেছে।
গবেষকরা আরও দেখেছেন, ধূমপান ও বায়ুদূষণের সঙ্গে রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক থাকার সম্পর্ক রয়েছে। ধূমপান করেন এমন ব্যক্তিদের রক্তে উচ্চ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক থাকার সম্ভাবনা ছিল প্রায় ছয় গুণ বেশি। একই ধরনের সম্পর্ক দেখা গেছে যারা নিয়মিত বেশি মাত্রার বায়ুদূষণের মধ্যে থাকেন তাদের ক্ষেত্রেও।
গবেষণায় ধূমপান ও বায়ুদূষণ দুই ধরনের ঝুঁকির মধ্যে থাকা প্রত্যেক ব্যক্তির রক্তে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বেশি পাওয়া গেছে। বিপরীতে, এই দুই ঝুঁকির কোনোটির সংস্পর্শে না থাকা ব্যক্তিদের মাত্র ১২ দশমিক ৫ শতাংশের রক্তে উচ্চ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
গবেষণার প্রধান লেখক পাসকুয়ালে পাওলিসো বলেন, ধূমপান ও বায়ুদূষণের কারণে ফুসফুসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক রক্তপ্রবাহে প্রবেশ করা সহজ হতে পারে। বায়ুদূষণও একই ধরনের ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গবেষণার জ্যেষ্ঠ লেখক এমানুয়েলে বারবাতো বলেন, এই গবেষণা মাইক্রোপ্লাস্টিক যে সরাসরি হার্ট অ্যাটাক ঘটায়, তা প্রমাণ করে না। তবে পরিবেশগত দূষণ, রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং হৃদ্রোগের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে।
১৫ জুলাই ইউরোপিয়ান হার্ট জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়। একই জার্নালে প্রকাশিত একটি সম্পাদকীয়তে জার্মানির জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটির গবেষক আন্দ্রেয়াস ডাইবারসহ বিশেষজ্ঞরা বলেন, মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক এখন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি হিসেবে সামনে আসছে। প্লাস্টিক দূষণকে হৃদ্রোগের একটি অবমূল্যায়িত ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে।
তবে বিশেষজ্ঞরা গবেষণাটির সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন। মাত্র ৬১ জনের ওপর গবেষণাটি করা হয়েছে। তাই মাইক্রোপ্লাস্টিক ও হৃদ্রোগের মধ্যে সরাসরি কারণ-সম্পর্ক নিশ্চিত করতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।
সূত্র: ইউএস নিউজ
সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বসবাসকারী ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো যারা তা মানেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, কোন কোন সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রয়েছেন, তা শনাক্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। ভাড়াটেরা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে তাদের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটেরা চলে গেছেন কি না, তা যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে আবাসন পরিদপ্তর। এ জন্য ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পাঁচটি তদন্ত দল কাজ করছে। দলগুলো সরেজমিনে তথ্য সংগ্রহ করে কারা বাসা ছেড়েছেন এবং কারা এখনো অবস্থান করছেন, তার তালিকা তৈরি করছে। ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি। পরিদপ্তর সূত্র জানায়, তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হবে। যেসব সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে কিংবা সাবলেট বাসিন্দা রয়েছেন, মূলত তাদের বাসাগুলোতেই অভিযান পরিচালনা করা হবে। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দিয়ে রাখার অভিযোগ রয়েছে। এ অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরকারি বাসা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যার নামে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাকেই সেখানে বসবাস করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়। সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ বিস্ফোরণ ঘটে। রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, দুর্বৃত্তরা স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকায় অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ওসি। এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন। তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে থাকা কয়েকজনকে স্লোগান দিয়ে পরপর তিনটি বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার ওমর আলীর ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, ১০ থেকে ১২ জন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার বাম পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির বড় ভাই সেকেন্দার শেখ জানান, একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম পা ভেঙে যায়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, এ হামলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া শহরে বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অচেতন করার পর নগদ ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৫ দশমিক ৭৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অলংকারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা। রোববার (৮ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত ১৬ আগস্ট দুপুর ৩টা ১৩ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে একা ছিলেন এক বৃদ্ধা। দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করে। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ওয়াসিফ বিল্লাহ কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বাদশাহ মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করেন। পরে শনিবার (৭ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী থানার নওদা হোগলবাড়িয়া (শুকুরকান্দি) এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নাঈম হোসেন, পারভীনা খাতুন ও ইন্তাদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারিকুল ইসলাম ও মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য অনুযায়ী বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় নিজ বাড়ি থেকে রেহা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা, এক জোড়া বালা, এক জোড়া কানটানা, দুটি আংটি এবং একটি গলার চেইন উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণের দোকানে পরীক্ষা করে উদ্ধার করা অলংকারগুলো প্রাথমিকভাবে স্বর্ণের বলে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এগুলোর ওজন ৪৫ দশমিক ৭৮ গ্রাম। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। চেতনানাশক পদার্থ প্রয়োগ করে বৃদ্ধাকে অচেতন করার পর স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিনোদন
আরও দেখুনএকই দিনে জন্মদিন দুই টালিউড অভিনেত্রী রাইমা সেন ও ঋতুপর্ণা সেনগুপ্তের। দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে বিশেষ এই দিনে রাইমাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঋতুপর্ণা। বন্ধুর প্রশংসা করে তিনি বলেছেন, রাইমার মনটা শিশুর মতো সরল। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন দীর্ঘদিন ধরেই টালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যও পরিচিত তিনি। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক লেখায় ঋতুপর্ণা জানান, একই দিনে জন্মদিন হওয়ায় রাইমার সঙ্গে তার বেশ কিছু বিষয়ে মিল রয়েছে। দুজনেই মিশুক স্বভাবের এবং সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। ঋতুপর্ণার ভাষ্য, ‘অনুরণন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। কাজের পাশাপাশি একসঙ্গে অনেক আনন্দময় সময় কাটিয়েছেন তারা। এখন প্রায়ই আড্ডা হয়, পারিবারিক সম্পর্কের মতোই তাদের মধ্যে একটি আন্তরিক বন্ধন তৈরি হয়েছে। রাইমার ব্যক্তিত্বের প্রশংসা করে ঋতুপর্ণা বলেন, তার মন খুব ভালো এবং শিশুর মতো সরল। নিয়মিত দেখা না হলেও দুজনের মধ্যে বিশেষ এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। বন্ধুত্বের স্মৃতিচারণ করতে গিয়ে ঋতুপর্ণা জানান, তার মায়ের মৃত্যুর পর প্রথমদিকে রাইমাই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সে সময় রাইমার মা মুনমুন সেনও সঙ্গে ছিলেন। এদিকে রাইমার ব্যক্তিগত জীবন নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ঋতুপর্ণা। বন্ধুর জীবনে একজন মনের মানুষের আগমন কামনা করে তিনি বলেন, রাইমা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও আনন্দ পান। তার জীবনে দ্রুত একজন ‘প্রিন্স চার্মিং’ আসুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অভিনেত্রী। জন্মদিনে বন্ধুর জন্য ভালোবাসা, শুভকামনা ও ব্যক্তিগত জীবনে সুখের প্রত্যাশা জানিয়ে ঋতুপর্ণার এই বার্তা নতুন করে আলোচনায় এসেছে।
শাবানা-শাবনূরকে আদর্শ মেনে রুপালি পর্দায় জিমের পথচলা
‘কিং’-এ দীপিকার পোশাক নিয়ে বিতর্ক, শাহরুখকে বিক্ষোভের হুঁশিয়ারি বিজেপি নেতার
নতুন সিনেমায় আবারও একসঙ্গে চঞ্চল, তুষি ও সিয়াম
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘সিআইডি’র নির্মাতা ও বর্ষীয়ান প্রযোজক-পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং আর নেই। বিপি সিং নামেই পরিচিত এই নির্মাতা মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘদিন ধরে দর্শকের মনে জায়গা করে নেওয়া ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ‘সিআইডি’। ১৯৯৮ সালে শুরু হওয়া এই অপরাধভিত্তিক ধারাবাহিকে মুম্বাইয়ের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাদের নানা রহস্যজনক ঘটনার কিনারা করতে দেখা যেত। জটিল অপরাধের তদন্ত, নাটকীয় মোড় এবং চরিত্রগুলোর অভিনয়—সব মিলিয়ে ধারাবাহিকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। শুধু অপরাধভিত্তিক কাহিনি নয়, ভৌতিক ও রহস্যধর্মী ধারাবাহিক নির্মাণেও বিশেষ পরিচিতি পেয়েছিলেন বিপি সিং। তার নির্মিত ‘আহট’ একসময় টেলিভিশন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত এই ধারাবাহিক ভৌতিক গল্পের উপস্থাপনায় স্বতন্ত্র পরিচয় তৈরি করে। দীর্ঘ কর্মজীবনে বিপি সিং এমন কিছু টেলিভিশন নির্মাণ করেছেন, যা কয়েক প্রজন্মের দর্শকের স্মৃতিতে জায়গা করে নিয়েছে। বিশেষ করে ‘সিআইডি’ ও ‘আহট’-এর মতো ধারাবাহিকের মাধ্যমে অপরাধ, ভৌতিক ও রহস্যধর্মী গল্পকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তার প্রয়াণে ভারতীয় টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে আলোচনায় আসা কে এই গায়িকা
বীর মুক্তিযোদ্ধার দাফনে স্বাধীনতাবিরোধীদের বাধা, প্রতিক্রিয়া জানালেন সোহেল রানা
‘গর্বিত মুসলমান, ইসলামকে ভালোবেসেই বিশ্বাস ধারণ করেছি’: কনকচাঁপা
বলিউড অভিনেতা ইমরান খান এখন খবরের পাতায় প্রায় শিরোনামে আসছেন। ‘কোকরোচ জনতা পার্টি’ (CJP)-র দিল্লির বিক্ষোভে অংশগ্রহন করে আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। এছাড়া সম্প্রতি তাকে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার আরও একটি নতুন খবরে এলেন তিনি। তার প্রথম স্ত্রী অবন্তিকা বিচ্ছেদের নেপথ্য সত্য সামনে আনলেন। প্রায় ১৮ বছরের দীর্ঘ সম্পর্ক ও ৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান ইমরান খান ও অবন্তিকা মালিক। সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের সঙ্গে এক খোলামেলা আড্ডায় বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি। অবন্তিকা স্পষ্ট জানিয়েছেন, আলাদা হওয়ার প্রথম প্রস্তাবটি ইমরান খানের পক্ষ থেকেই এসেছিল। সোহা আলি খান যখন অবন্তিকাকে জিজ্ঞাসা করেন যে আলাদা হওয়ার সিদ্ধান্তটি কার ছিল, তখন অবন্তিকা সোজাসাপ্টা ইমরানের নাম নেন। অবন্তিকা বলেন, ‘প্রকৃতপক্ষে সিদ্ধান্তটা ওরই ছিল। আমি হয়তো নিজের ক্ষতি করে হলেও কখনও আলাদা হওয়ার কথা ভাবতাম না। এটি সম্পূর্ণ ওর সিদ্ধান্ত ছিল।’ অবন্তিকা আরও জানান, প্রথমে ইমরান কিছুদিন আলাদা থাকার পরামর্শ দিয়েছিলেন। টানা ছয় মাস আলাদা থাকার পর তারা যৌথভাবে ডিভোর্সের (Divorce) সিদ্ধান্ত নেন। জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’ দীর্ঘ ১৮ বছরের সঙ্গী এবং সংসারের ইতি টানাকে এক পরম বেদনার অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করেছেন অবন্তিকা। অবন্তিকা বলেন, ‘এই বিচ্ছেদটা আমার কাছে একটা মৃত্যুর মতো ছিল। নিজের ভবিষ্যৎ জীবনটাকে যেভাবে কল্পনা করেছিলাম, যেভাবে সাজাতে চেয়েছিলাম—সেই সমস্ত স্বপ্নের মৃত্যু। জীবনের সবথেকে ঘনিষ্ঠ একটি সম্পর্কের সমাপ্তি এটি।’ ২০১৯ সালে আলাদা হওয়ার পর ইমরান খান বর্তমানে অভিনেত্রী ও শিল্পী লেখা ওয়াশিংটনের (Lekha Washington) সঙ্গে প্রেমে রয়েছেন। ২০১১ সালে বিয়ে করেছিলেন আমির খানের ভাগ্নে ইমরান খান ও অবন্তিকা মালিক।
বড় পর্দায় অভিনয় নিয়ে মুখ খুললেন নীহা
অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই’, বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী