• হোম
  • শিক্ষা
  • জবিতে সংঘর্ষের পর ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিল ছাত্রদল
শিক্ষা

জবিতে সংঘর্ষের পর ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিল ছাত্রদল

Unknown প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।


মঙ্গলবার (৪ আগস্ট) সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি রিয়াজুল ইসলামকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাচ্ছেন।

 

একপর্যায়ে তাকে একটি রিকশায় উঠিয়ে দেওয়া হয়। এরপর জিএস আব্দুল আলিম আরিফকেও ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। জানা গেছে, তারা সবাই ছাত্রদলের নেতাকর্মী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে।


সংঘর্ষে জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন নেতাকর্মী এবং জবি প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক কামরুজ্জামান আহত হন।


ঘটনার পর ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার কারণ ও দায় নিরূপণে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট
সরকারি বাসায় অবৈধ সাবলেট উচ্ছেদে আবাসন পরিদপ্তরের কঠোর অভিযান

সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বসবাসকারী ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।      ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো যারা তা মানেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।     আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, কোন কোন সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রয়েছেন, তা শনাক্ত করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।      ভাড়াটেরা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে তাদের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে।     নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটেরা চলে গেছেন কি না, তা যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে আবাসন পরিদপ্তর। এ জন্য ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পাঁচটি তদন্ত দল কাজ করছে।      দলগুলো সরেজমিনে তথ্য সংগ্রহ করে কারা বাসা ছেড়েছেন এবং কারা এখনো অবস্থান করছেন, তার তালিকা তৈরি করছে। ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি।   পরিদপ্তর সূত্র জানায়, তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হবে। যেসব সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে কিংবা সাবলেট বাসিন্দা রয়েছেন, মূলত তাদের বাসাগুলোতেই অভিযান পরিচালনা করা হবে।   দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দিয়ে রাখার অভিযোগ রয়েছে। এ অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরকারি বাসা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।     একই সঙ্গে যার নামে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাকেই সেখানে বসবাস করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়।   সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।

ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।   রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।   তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকায় অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ওসি।   এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন।   তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে থাকা কয়েকজনকে স্লোগান দিয়ে পরপর তিনটি বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।   অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।   তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্যান্টনমেন্ট রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ বিস্ফোরণ ঘটে। রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।   তিনি জানান, দুর্বৃত্তরা স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, গুরুতর আহত

পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি।   রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।   আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার ওমর আলীর ছেলে।   পরিবারের সদস্যদের অভিযোগ, ১০ থেকে ১২ জন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার বাম পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   আহত ব্যক্তির বড় ভাই সেকেন্দার শেখ জানান, একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম পা ভেঙে যায়।   জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, এ হামলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়িত। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।   এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

কুষ্টিয়া শহরে বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অচেতন করার পর নগদ ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৫ দশমিক ৭৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অলংকারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা।   রোববার (৮ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।   পুলিশ জানায়, গত ১৬ আগস্ট দুপুর ৩টা ১৩ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে একা ছিলেন এক বৃদ্ধা। দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করে। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।   এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ওয়াসিফ বিল্লাহ কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।   মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বাদশাহ মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করেন। পরে শনিবার (৭ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী থানার নওদা হোগলবাড়িয়া (শুকুরকান্দি) এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নাঈম হোসেন, পারভীনা খাতুন ও ইন্তাদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারিকুল ইসলাম ও মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।   পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য অনুযায়ী বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় নিজ বাড়ি থেকে রেহা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।   পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা, এক জোড়া বালা, এক জোড়া কানটানা, দুটি আংটি এবং একটি গলার চেইন উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণের দোকানে পরীক্ষা করে উদ্ধার করা অলংকারগুলো প্রাথমিকভাবে স্বর্ণের বলে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এগুলোর ওজন ৪৫ দশমিক ৭৮ গ্রাম।   কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। চেতনানাশক পদার্থ প্রয়োগ করে বৃদ্ধাকে অচেতন করার পর স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শিক্ষা

আরও দেখুন
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার

বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেও চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারছেন না অনেক তরুণ। এ ঘাটতি দূর করে গ্র্যাজুয়েটদের দেশি-বিদেশি কর্মবাজারের উপযোগী করতে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।   পরিকল্পনায় তৃতীয় ভাষা শিক্ষা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, শিক্ষকদের প্রশিক্ষণ, পিএইচডি অর্জনের সুযোগ বাড়ানো এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সংযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।   রবিবার (৮ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে ওই অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।   সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে চ্যালেঞ্জ রয়ে গেছে। অনেক গ্র্যাজুয়েট চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ না হওয়ায় প্রত্যাশিত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। আন্তর্জাতিক শ্রমবাজারেও তারা পিছিয়ে রয়েছেন।   পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও এ কার্যক্রমে সহযোগিতা করা হবে। পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক দফতর ও সংশ্লিষ্ট কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।   আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্যতামূলক ইন্টার্নশিপের আওতায় আনার লক্ষ্য রয়েছে ইউজিসির। তিন থেকে ছয় মাসের এ ইন্টার্নশিপে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করবেন। এ সময় তাদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অর্ধেক সরকার এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে। এ কার্যক্রম পরিচালনায় একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।   শিক্ষকদের দক্ষতা বাড়াতে হিট প্রকল্পের আওতায় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে দুই হাজার শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষকতা ও গবেষণায় বিদেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিদের আকৃষ্ট করতে এক বছরের ফেলোশিপসহ অ্যাকাডেমিক ক্যারিয়ার প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।   গবেষণায় বাস্তব সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়ে অর্থায়নের নীতিমালা তৈরির কথা জানান ইউজিসি চেয়ারম্যান। বিদেশের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম সম্প্রসারণে টিউশন ফির বিষয়েও কমিশনের সহায়তার পরিকল্পনা রয়েছে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও অন্যান্য কার্যক্রমে সমন্বয় বাড়াতে শিগগিরই সভা আয়োজন করা হবে বলেও জানান তিনি।   অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। গ্র্যাজুয়েটদের ডিগ্রির মান ও বেকারত্ব নিয়ে যে হতাশা রয়েছে, তা দূর করতে ইউজিসি সহযোগিতা করবে। সভা-সেমিনার আয়োজন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগেও কমিশন সহায়তা দেবে।   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর গবেষণার অর্থ প্রতিযোগিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া যেতে পারে। এতে শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সক্ষমতাও বাড়বে।   সভায় উপাচার্যরা অভিন্ন গ্রেডিং পদ্ধতি ও সেমিস্টার পরিচালনায় নির্দেশিকা প্রণয়ন, ওবিই কারিকুলাম বাস্তবায়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণার সম্পর্ক জোরদারে ইউজিসির সহযোগিতা চান। পাশাপাশি কর্মবাজারের চাহিদা অনুযায়ী নতুন বিভাগ খোলা এবং শিক্ষকসংকট কাটাতে শূন্য পদে নিয়োগের প্রস্তাব দেন তারা।

জান্নাতুল ফেরদৌস জেমি নভেম্বর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজারের বেশি আবেদন, সবচেয়ে বেশি ইংরেজিতে

১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে আলিমে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

সংগৃহীত ছবি

দেশের সব স্কুল ও কলেজে মাদক-ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।   স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।   আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।   ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ের পাঁচজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড) বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।   জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, এ উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুবর্ণ সুযোগ তৈরি হলো।   সমঝোতা স্মারক অনুযায়ী, কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি (আইটি), বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার সিকিউরিটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

জান্নাতুল ফেরদৌস জেমি নভেম্বর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

ছবি : সংগৃহীত

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে নতুন সময়সীমা ঘোষণা

ফাইল ছবি

ক্যাডেট কলেজের আদলে গড়ে উঠছে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১৫ শতাংশ বৃদ্ধি, চাপে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা

বাবা পেশায় দিনমজুর। যে আয় করেন, তা দিয়ে পাঁচজনের সংসারের খাওয়ার খরচ চলে যায়।   মা কাপড় সেলাই করে তিন ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালান।   তিন সন্তানের মধ্যে এবার এইচএসসি পাস করা রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আবেদন করার অর্থ যোগাড় করা তার এবং তার পরিবারের জন্য দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে।   এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চার ইউনিটে আবেদনের ফি গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। এ নিয়ে গত আট বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে চার গুণ পর্যন্ত।   ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা ধরা হয়েছে। চারুকলা ইউনিটের আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ৪০০ টাকা।   সবশেষ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের ভর্তি ফি ২০০ টাকা বাড়লেও অন্যান্য ইউনিটে অপরিবর্তি ছিল।   এখন একেক ইউনিটে একেক রকম ফি নির্ধারণ হলেও আগে সমান ছিল। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৩৫০ টাকা। ১০০ টাকা বাড়িয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এই ফি ৪৫০ টাকা করা হয়। পরের শিক্ষাবর্ষে (২০২০-২১) আরও ২০০ টাকা বাড়িয়ে আবেদন ফি করা হয় ৬৫০ টাকা।   এরপর ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি একলাফে ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাড়েনি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আবেদন ফি আরও ৫০ টাকা বাড়ানো হয়। এর কারণ ছিল আবেদনের অনলাইন সার্ভিস চার্জ ৪০ টাকা বাড়িয়ে ৭০ টাকা করা এবং মূল ফি ১০ টাকা বাড়ানো।   ভর্তির আবেদনের ফি বাড়ানোর বিষয়ে রিফাত বলেন, “এবার পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছি। ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পাব, তা তো নিশ্চিত না। আমাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আবেদন করতে হবে। এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে আবেদন করতে চাইলে দরকার ৪ হাজার ৫০০ টাকা। যেখানে ঠিকমতো একটা কোচিং করার সুযোগ নাই, সেখানে কীভাবে এত টাকা দেব?   এই দুশ্চিন্তা শুধু রিফাত বা তার পরিবারের নয়, একই ধরনের উদ্বেগের কথা বলেছে আরও অনেক পরিবার।   উত্তরা ৯ নম্বর সেক্টরে তিন সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন সৈয়দা রেজাউন্নহার শিফন।   তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সবার বেতন বাড়ছে না। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও সাধারণ দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের আয় একই রয়ে গেছে। ফলে এসব পরিবার চরম বিপর্যয়ের মুখে পড়েছে।”   আরেক অভিভাবক তৌফিকুর রহমান মিঞা বলেন, তার ছেলে এ বছর এইচএসসি করেছে; জিপিএ ৪ দশমিক ৮৬। এখন সে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো আর্থিক অবস্থা তাদের নেই।   “দুঃখের বিষয়, আমার ছেলে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, আর তাতেই মোট আবেদন ফি চলে আসছে প্রায় ১৫ হাজার টাকা।…আবেদন ফি যদি এত বেশি হয়, তাহলে কীভাবে পরীক্ষা দেওয়াব সন্তানদের? কীভাবে আমাদের স্বপ্ন পূরণ হবে?”   বিশ্ববিদ্যালয় প্রশাসনের কী যুক্তি এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র দোহাই দিচ্ছে।   ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম বলেন, “সবকিছুর দাম বেড়ে গেছে। কাগজের দাম বেড়ে গেছে। আর গত দুই বছর আমরা ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়াইনি। এক্ষেত্রে প্রতিবছর যে মুদ্রাস্ফীতি হচ্ছে, সে তুলনায় ১৫০ টাকা কিছুই না। এছাড়া আমাদের চারুকলা ও বিজনেস অনুষদ যে ভর্তি আবেদন ফি নিচ্ছে, তাতে তাদের ব্যয় সংকুলান হচ্ছে না।”   অন্যরা কী বলছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১৫০ টাকা বৃদ্ধির কথা শুনে বলেন, “হায় আল্লাহ, আমার সময়ে এত টাকা ভর্তির আবেদন ফি হলে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পড়তেই পারতাম না।”   তিনি বলেন, “এখানে আমার মনে হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ আবেদন ফি নির্ধারণ করে না। তারা দেশের মুদ্রাস্ফীতিকে সামনে রেখে কতটুকু বাড়ালে দেশের প্রান্তিক মানুষের ছেলে-মেয়েরাও পরীক্ষা দিতে পারবে, তা বিবেচনা করেনি।   “শুধু শহরের মধ্যবিত্ত পরিবারের কথা ভাবলে তো হবে না। এক্ষেত্রে প্রতিবছর যদি এ হারে বাড়তে থাকে, প্রান্তিক অঞ্চল থেকে ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় আর আসতে পারবে না। প্রতিবছর কত বাড়বে, তার একটা নীতিমালা থাকা উচিত।”   ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মামুন বলেন, “১২০০ টাকা ভর্তি আবেদন ফি বেশি না। যারা মধ্যবিত্ত শ্রেণি আছে, তারা এটা বহন করতে পারবে। বরং তাদের জন্য আবেদন ফি আরও বাড়ানো যেতে পারে। কিন্তু যাদের সামর্থ্য নেই, তাদের জন্য ভর্তি আবেদন ফি পুরোপুরি মওকুফ করা উচিত। এটাই হচ্ছে ‘বৈষম্য নিরসন’। আর গরিব-ধনী দুপক্ষ যদি সমান টাকা দেয়, সেটাই বৈষম্য সৃষ্টি করে। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো তাই ফলো করে।”   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, “বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকদের সক্ষমতার চেয়ে অনেক গুণ বেশি দাম চাপিয়ে দিয়েছে সকল পণ্য ও সেবায়।   এই ধারাবাহিকতায় এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ১৫০ টাকা বাড়িয়েছে, সেটা সম্পূর্ণ অন্যায্য এবং অযৌক্তিক। এই আরোপিত ফি অবশ্যই বাতিল করতে হবে। আমরা ডাকসুর পক্ষ থেকে ভিসি কার্যালয়ে এই বিষয়ে যাব এবং এই সিদ্ধান্ত সংশোধনের জন্য চাপ প্রয়োগ করব।”   সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, “বিভিন্ন ইউনিটে ভর্তির আবেদন ফি প্রায় ১৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। এই অযৌক্তিক সিদ্ধান্ত শিক্ষার বাণিজ্যিকীকরণকে আরও ত্বরান্বিত এবং শিক্ষার অধিকারকে আরও সংকুচিত করবে। বিশেষ করে নিম্নবিত্ত ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি সংকটে পড়বে।”   বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সামি আব্দুল্লাহ বলেন, “প্রতিবছর ধারাবাহিকভাবে ফি বাড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষাকে ব্যবসায়িক আয়ের উৎসে পরিণত করেছে। জনগণের করের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতেই দেড় হাজার টাকা খরচ করতে হচ্ছে। অর্থাৎ, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগটুকুও এখন আর্থিক সামর্থ্যের ওপর নির্ভরশীল।”   জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি বাড়ানোর বিষয়ে ছাত্র সংগঠনসহ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো মতামত না নিয়েই সিদ্ধান্ত নেওয়ার মানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অংশীদারদের বাদ দিয়েই সেই সিদ্ধান্তটি নেওয়া।   “এসব বিষয়ে সব পক্ষের যথাযথ মতামত গ্রহণপূর্বক শিক্ষার্থীদের সীমিত আর্থিক সামর্থ্য বিবেচনা করে ভর্তি আবেদনের ফিসহ অন্যান্য খরচ কমিয়ে আনার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করি।”

মো: দেলোয়ার হোসাইন নভেম্বর ০৭, ২০২৬
ছবি:  সংগৃহীত

ঢাবির পাঁচ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষা, প্রযুক্তিসহ বহুমুখী সহযোগিতা বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সুযোগ দিতে ভর্তি পরীক্ষা পেছানোর আলোচনা

0 Comments